Boost Lab

Boost Lab Hi, This is Mahbub. Discover Something.

14/07/2025

কিছুদিন আগে কৌতুহলবশতঃ "হেলিকপ্টারের দাম কত?" লিখে Google এ Search করেছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা। YouTube, Facebook, Instagram- যেখানেই যাই শুধু বড়লোকী বিজ্ঞাপন!
এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা... প্রিয় মানুষকে দিন ডায়মন্ড উপহার... আপনার অপেক্ষায় মিশরের পিরামিড... অগ্রীম বুকিং দিন IPhone 16... কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি...
কত আর সহ্য করা যায়?
বিপদ থেকে উদ্ধারের উপায় তাই বের করতেই হলো। গতকাল রাতে সার্চ করেছি- "ছিড়া জুতা সেলাই করার উপায় কি?"'
আলহামদুলিল্লাহ্...
সমস্যার সমাধান হয়ে গেছে। বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে। আজ সকাল থেকে YouTube আমাকে দেখাচ্ছে মাত্র ১২০ টাকায় কিনুন দুইটা স্যান্ডেল, সাথে ১০ টাকা ক্যাশব্যাক!
কপি পোস্ট...
😃

আপনি কী জানেন 𝗕𝗿𝗮𝗻𝗱 𝗚𝗮𝗺𝗲 কী?ব্র্যান্ড গেম মানে হলো—আপনার কোম্পানি বা নিজের নাম এমনভাবে মানুষের মুখে ঘুরে বেড়ানো, যেন সে...
14/07/2025

আপনি কী জানেন 𝗕𝗿𝗮𝗻𝗱 𝗚𝗮𝗺𝗲 কী?

ব্র্যান্ড গেম মানে হলো—আপনার কোম্পানি বা নিজের নাম এমনভাবে মানুষের মুখে ঘুরে বেড়ানো, যেন সেটা কথোপকথনের স্বাভাবিক অংশ হয়ে যায়।

যখন আপনার ব্যবসার নাম কথার মাঝে স্বাচ্ছন্দ্যে উঠে আসে, তখনই আসল খেলাটি শুরু হয়!

মার্কেটিং জগতে সবাই জানে—“মুখে মুখে কথা” বা ওয়ার্ড অফ মাউথই সবচেয়ে শক্তিশালী।
আপনি সেবা দেন বা পণ্য, মূল কথা হলো—আপনার ব্র্যান্ড নাম মানুষের মনে এমনভাবে গেঁথে যাওয়া, যা ভুলা যায় না।

অনেক সফল ব্র্যান্ডই এই খেলায় দক্ষতার সঙ্গে জয়লাভ করেছে।
আপনিও যদি ব্র্যান্ড গেম খেলতে শিখতে চান, শুরু করুন আজ থেকেই!

ডিজিটাল মার্কেটিং দিয়ে রিয়েল এস্টেট ব্যবসা বড় করা এখন কৌশলের ব্যাপার, কপালের নয়।✅ মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইট✅ SEO কর...
13/07/2025

ডিজিটাল মার্কেটিং দিয়ে রিয়েল এস্টেট ব্যবসা বড় করা এখন কৌশলের ব্যাপার, কপালের নয়।

✅ মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইট
✅ SEO করে গুগলে র‍্যাংক
✅ কনটেন্ট দিয়ে ব্র্যান্ড বিল্ড
✅ ফেসবুক-ইনস্টাগ্রামে পেইড মার্কেটিং
✅ ইমেইল ও রিটার্গেটিং ক্যাম্পেইন
✅ ভার্চুয়াল ট্যুর ও ক্লায়েন্ট রিভিউ

সব মিলিয়ে যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে—তাহলে অনলাইন থেকেই আসবে লিড, ট্রাস্ট আর সেলস।
ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ড তৈরি করার সেরা সময়—এখনই।

13/07/2025

আপনার ফেসবুকের Settings & privacy> Settings> Notifications> Tags> ক্লিক করে Batch mentions বাটন অফ করে দিন। এর যন্ত্রণা থেকে মুক্তি পান। (কম্পিউটার/ল্যাপটপ)

ফেসবুক লিড অ্যাডের ফলাফল—একটা অসাধারণ রেজাল্ট আসছে আছে... 😑🥱
13/07/2025

ফেসবুক লিড অ্যাডের ফলাফল—একটা অসাধারণ রেজাল্ট আসছে আছে... 😑🥱

বিক্রি করার আগে, বোঝার চেষ্টা করুন—মানুষ কেন কিনে?সেলস মানেই শুধু প্রোডাক্ট তোলাঠেলো নয়, এটা একরকম মানুষের মন বোঝার খেলা...
13/07/2025

বিক্রি করার আগে, বোঝার চেষ্টা করুন—মানুষ কেন কিনে?
সেলস মানেই শুধু প্রোডাক্ট তোলাঠেলো নয়, এটা একরকম মানুষের মন বোঝার খেলা। নিচের দুটি সহজ অথচ গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার সেলস স্কিল বদলে দিতে পারে:

🔹 ১. অতিরিক্ত এক্সাইটেড হবেন না, আসল থাকুন।
যদি আপনি ভান করেন—কাস্টমার টের পাবে।
আপনি যদি খুব বেশি চাপ দিন বা অযথা উত্তেজিত হয়ে যান, তারা আত্মরক্ষামূলক হয়ে যাবে।
বরং ঠান্ডা মাথায়, স্বাভাবিকভাবে কথা বলুন। প্রমাণ করুন আপনি শুধু একটা বিক্রি নয়, তাদের সমস্যার সমাধান খুঁজছেন।

🔹 ২. পিচ করবেন না, কথা বলুন।
কাস্টমারদের মুখস্থ স্ক্রিপ্ট শুনতে ভালো লাগে না। তারা চায়—একটা খোলামেলা কথোপকথন।
তাদের চ্যালেঞ্জগুলো শুনুন, অনুভব করুন। খুঁজে বের করুন কিভাবে আপনি সত্যিকারের সাহায্য করতে পারেন।
👉 তাদের বলবেন না আপনি কি বিক্রি করেন—দেখান কিভাবে আপনি তাদের পাশে থাকতে পারেন।

শেষ কথা:
যখন আপনি কাস্টমারকে "গ্রাহক" না ভেবে "মানুষ" হিসেবে দেখতে শুরু করবেন, তখনই বিক্রি সহজ হবে।

📌 সেলস = মনস্তত্ত্ব + সহানুভূতি

লিড আসছে ঠিকই—but তারা কি গ্রাহকে পরিণত হচ্ছে?যদি না হয়, তাহলে আপনাকে আগে বুঝতে হবে বায়ার জার্নির তিনটি ধাপ: ToFu, MoFu,...
13/07/2025

লিড আসছে ঠিকই—but তারা কি গ্রাহকে পরিণত হচ্ছে?
যদি না হয়, তাহলে আপনাকে আগে বুঝতে হবে বায়ার জার্নির তিনটি ধাপ: ToFu, MoFu, BoFu

🔹 ToFu (Top of Funnel)
এই ধাপে আপনি সম্ভাব্য ক্রেতাদের সমস্যা সমাধানমূলক কন্টেন্ট দিয়ে আকর্ষণ করেন।
📘 যেমন: ব্লগ, ই-বুক, হোয়াইট পেপার

🔹 MoFu (Middle of Funnel)
এখানে আপনি তাদের বোঝাতে চেষ্টা করেন—আপনার পণ্য বা সেবা-ই তাদের জন্য পারফেক্ট চয়েস।
🎙️ যেমন: পডকাস্ট, কম্পারিজন চার্ট, ওয়েবিনার

🔹 BoFu (Bottom of Funnel)
এটাই ফাইনাল স্টেজ, যেখানে লিডগুলোকে গ্রাহকে পরিণত করতে হয়।
📊 যেমন: কেস স্টাডি, ফ্রি ট্রায়াল, লাইভ ডেমো, কনসালটেশন

❝ প্রতিটি ধাপে আলাদা কন্টেন্ট দরকার—তবেই লিড nurture হবে, আর কনভার্সন রেট বাড়বে। ❞

কিন্তু প্রশ্ন হলো—এইসব কন্টেন্ট তৈরিতে কি প্রচুর সময় ও টাকা লাগে?
না, যদি আপনি ব্যবহার করেন মার্কেটিং অটোমেশন।

📌 Marketing Automation মানে—সফটওয়্যারের মাধ্যমে কন্টেন্ট তৈরি, শেয়ার আর পারফরম্যান্স ট্র্যাকিং করা—একদম স্মার্ট ও স্কেলেবল উপায়ে।
এতে সময়ও বাঁচে, রেজাল্টও আসে!

📥 এখন বলুন—আপনার ফানেলের কোন ধাপে কন্টেন্ট ঘাটতি আছে?

আজ চলুন বুঝে নিই—Facebook অ্যাড কীভাবে কাজ করে?আপনার অ্যাড Facebook-এ কাকে দেখানো হবে, তা নির্ধারিত হয় একটি অটো-অকশন সিস...
13/07/2025

আজ চলুন বুঝে নিই—Facebook অ্যাড কীভাবে কাজ করে?

আপনার অ্যাড Facebook-এ কাকে দেখানো হবে, তা নির্ধারিত হয় একটি অটো-অকশন সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেমে প্রতিটি অ্যাডের Total Value গণনা করা হয় তিনটি বিষয় বিবেচনায় নিয়ে:

1️⃣ Advertiser Bid — আপনি প্রতি ক্লিক বা ইম্প্রেশনের জন্য কত টাকা খরচ করতে রাজি
2️⃣ Estimated Action Rates — ব্যবহারকারী অ্যাড দেখে ক্লিক বা অ্যাকশন নেওয়ার সম্ভাবনা
3️⃣ Ad Quality / Relevance — অ্যাডটি ব্যবহারকারীর আগ্রহ, প্রয়োজন বা পছন্দের সঙ্গে কতটা সম্পর্কিত

এই তিনটি ফ্যাক্টর গুণ করে তৈরি হয় একটি স্কোর। যার স্কোর সবচেয়ে বেশি, সেই অ্যাডই ওই ব্যবহারকারীর নিউজফিডে দেখানো হয়।

📌 উদাহরণ হিসেবে ধরুন, আমি মাহবুব বিন নোমান — আমি আগ্রহী ডিজিটাল মার্কেটিং, শর্ট ভিডিও আর স্পোর্টস-এ। এখন তিনটি কোম্পানি আমাকে টার্গেট করে অ্যাড চালাচ্ছে:

▪ Advertiser 1: ইমেইল মার্কেটিং কোম্পানি (বয়স টার্গেট ১৮-২৫)
▪ Advertiser 2: ভিডিও এডিটিং এজেন্সি (বয়স ১৬-৩০)
▪ Advertiser 3: ভিডিও গেমিং কোম্পানি (বয়স ১৬-৪৫)

এদের মধ্যে যদি Advertiser 1-এর অ্যাডে সর্বোচ্চ total value থাকে, তাহলে আমি সেই অ্যাডটিই Facebook-এ দেখব।
Advertiser 2 যদি আমাকে তাদের অ্যাড দেখাতে চায়, তাহলে তাদের হয় বিড বাড়াতে হবে বা অ্যাডের কোয়ালিটি বাড়াতে হবে।
আর Advertiser 3-এর অ্যাড আমার ইন্টারেস্টের সঙ্গে কম মিলে গেলে—তাদের জেতার সম্ভাবনা কম।

✅ এইভাবেই কাজ করে Facebook-এর অ্যাড সিস্টেম।
👉 শুধু বাজেট নয়, কনটেন্ট আর টার্গেটিং মিলেই আসে রেজাল্ট।

Thanks for reading. ❤

Facebook Ads-এর মধ্যে এটি ছিল আমার সবচেয়ে কম কস্টে মেসেজ ক্যাম্পেইন। এরকম রেজাল্ট এর আগে কখনো পাইনি। এটা ছিল আমার অন্যতম...
13/07/2025

Facebook Ads-এর মধ্যে এটি ছিল আমার সবচেয়ে কম কস্টে মেসেজ ক্যাম্পেইন। এরকম রেজাল্ট এর আগে কখনো পাইনি। এটা ছিল আমার অন্যতম সেরা Facebook Ads প্রজেক্ট।

এই সাম্প্রতিক ফেসবুক অ্যাডের ফলাফল সম্পর্কে আপনার কী মতামত? এটা কি ঠিকঠাক হয়েছে?
13/07/2025

এই সাম্প্রতিক ফেসবুক অ্যাডের ফলাফল সম্পর্কে আপনার কী মতামত? এটা কি ঠিকঠাক হয়েছে?

Address

203/204, Foysal Shopping Complex Ltd. (1st Floor), Bus Stand
Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boost Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share