Best Computer

Best Computer Best Computer, Adjacent to West Gate of Government College, Chitralekha Mor, Chandpur Sadar, Chandpur.

সবাই সাবধান , এই Wifi-Adapter  থেকে সাবধান।অনেক দিন থেকে ভাবতেছিলাম এই Wifi Adapter সম্পর্কে লিখব , কিন্তু সময়ের কারণে ল...
29/04/2021

সবাই সাবধান , এই Wifi-Adapter থেকে সাবধান।
অনেক দিন থেকে ভাবতেছিলাম এই Wifi Adapter সম্পর্কে লিখব , কিন্তু সময়ের কারণে লিখতে পারি নাই ।
একটু বেশি লাভ করার জন্য , আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী এই WIFI-ADAPTER টি IMPORT করে দেশে এনে , CUSTOMER দের ভোগান্তিতে ফেলতেছে ।
আমরা যারা ডেস্কটপ ব্যবহার করি তাদের Normally built-in Wifi থাকে না , তাই সাবাইকে Extra Wifi-Adapter কিনতে হয় । যাদের Wifi-Adapter সম্পর্কে ধারনা নাই , তারা দোকানদের কে গিয়ে বলে ভাই একটা Wifi-Adapter দেন কম দামের মধ্যে , তখন কিছু অসাধু ব্যবসায়ী ,এই non Brand এর খারাপ Wifi-Adapter টি ধরিয়ে দেয় ।
যেটা ব্যবহার করতে Customer এর ভোগান্তির শেষ হয় না । তখন Wifi-Adapter ফিরত দিতে গেলে , দোকানদার Refund করে না ।
আর বিশেষ করে , আমি যে Wifi-Adapter এর ছবি দিয়েছি , এই Wifi-Adapter কেউ কিনবেন না । এই কম দামের নাম বিহিন Wifi-Adapter কিনে সবাই ভোগান্তির শিকার হয়েছে ।
কয়েক টাকা বাচানোর জন্য কেউ Non Brand এর Computer component কিনে টাকা নষ্ট করবেন না ।
আমার কথার মধ্যে কোন ভুল থাকলে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
Recommended Wifi-Adapter
Tp-LInk
Tenda
D-Link

E-passport🔺E-passport Helpline : 028181603 (এই নাম্বারে সরাসরি কল করলেও আপনি আপনার সকল সমস্যার সমাধান পাবেন)🔴 Topic 1: O...
27/01/2021

E-passport
🔺E-passport Helpline : 028181603 (এই নাম্বারে সরাসরি কল করলেও আপনি আপনার সকল সমস্যার সমাধান পাবেন)
🔴 Topic 1: Online Registration
🔵 আগের MRP পাসপোর্টের মতো e-passport এর ক্ষেত্রে হাতে লেখা এপ্লিকেশন গ্রহনযোগ্য নয়। তাই আপনাকে e-passport এরওয়েবসাইটে গিয়ে ফরম ফিল আপ করতে হবে।
এটি খুবই সহজ যা আপনি নিজেই করতে পারবেন। তাই অযথা দোকানে গিয়ে ৩০০/৪০০ টাকা খরচ করার মানে হবে না। যদি একান্ত নাই পারেন তবে সাহায্য নিন কোন অভিজ্ঞ লোকের। কোন ভাবে ভুলও করা চলবে না। একটু সর্তক হতে হবে।
🔵 সকল তথ্য আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা NID Card অনুসারে দিবেন। NID যদি নির্ভুল হয় তবেই ওখানে যা থাকবে তাই হুবুহু application form এ ফিল আপ করবেন।
🔵 NID তে ভুল থাকলে তা আগারগাঁও ভোটার অফিসে গিয়ে ঠিক করে নিন। বেশি সময় লাগবে না আসা করি। তারপর E-passport এ সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করুন।
🔵 NID অনলাইন কপি গ্রহনযোগ্য নয়। তাই আগারগাঁও অথবা আপনার এলাকার ভোটার অফিসে গিয়ে বলুন ওরা আপনাকে অস্থায়ী NID প্রদান করবে
🔵 ভোটার স্লিপ হারিয়ে গেলে থানায় জিডি করুন। এবং জিডির কপি ভোটার অফিসে নিয়ে যান NID পেয়ে যাবেন.
commissioner certificate
🔵 NID card থাকলে Birth certificate লাগবে না
🔴 Topic 2 - Old Passport Holder
🔵 যদি আগের পাসপোর্ট থাকে এবং সেখানে যদি ভুল থাকে তাহলে E-passport এ ভুল সংশোধন করে সঠিক তথ্যটি Application form এ দিন। অর্থাৎ আপনি নতুন পাসপোর্টে ভুল সংশোধন করতে পারবেন।
🔵 তবে Permanent Address সঠিক করতে চাইলে (Police clearance certificate) এর প্রয়োজন পড়তে পারে।
🔵 Present Address পরিবর্তনে কোনো বাধা নেই। এতে কোন নিয়মনিতির প্রয়োজন হবে না। আপনি স্বাধীন ।
* নতুন E-Passport আবেদন করলে অবশ্যই নাগরিক সনদ দিবেন। commissioner certificate
🔵 Signature পরিবর্তন করতে পারবেন
🔵 বাবা মায়ের নাম ভুল থাকলে পরিবর্তন করতে পারবেন
🔵 হারিয়ে যাওয়া পাসপোর্টের জন্যে থানায় জিডি করুন এবং জিডির অরজিনাল ও ফটোকপি সাথে নিয়ে যাবেন
🔵 পাসপোর্টের মেয়াদ শেষ হয়নি তবে E-passport নিবেন সেটাও সম্ভব।
তবে Reason For reissue তে ফর্মে conversion To E-passport select করুন
🔴 Topic 3 - New passport issue
🔵 এক্ষেত্রে আপনাকে NID/Birth Certificate নিতে হবে
🔵 NID না থাকলে অথবা ১৮ বছরের নিচে হলে বাবা মায়ের NID লাগবে
🔵 খেয়াল রাখবেন বাবা মায়ের NID এর সাথে যেন আপনার Birth certificate এর তথ্য ঠিক থাকে। না থাকলে আগে ঠিক করুন
police verification হবে
🔵 Application এ সব তথ্য আপনার সকল সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিন। মনে রাখবেন আপনার পাসপোর্টের সাথে আপনার বাবা মায়ের তথ্য ভুল থাকলে ভবিষ্যতে তাদের বিদেশ নিয়ে যেতে সমস্যায় পরবেন ।
🔴 যা যা সাথে নিবেন
🔴 New passport holder
1. NID/Birth certificate ORIGINAL + Copy
2. commissioner certificate
3. Bank Payment slip main
4. Electricity/utility bill copy for present address ( অনেক সময় প্রয়োজন হয়) commissioner certificate
5. Students/Job ID copy (not mandatory but carry it)
6. Parents NID copy
7. Under 6 years old শিশুদের জন্যে পাসপোর্ট সাইজ ছবি তুলে নিয়ে যেতে হবে (মাথা শরীর সোজা রেখে ছবি তুলবেন নয়তো আবার তোলাবে)
🔴 Topic 6- Bank payment
🔷 ONE Bank, Premier Bank, Sonali Bank, Trust Bank, Bank Asia, Dhaka Bank
এই ব্যাংক গুলোতে টাকা জমা দিতে পারবেন
🔷 টাকা জমা দেয়ার পর আপনাকে একটি online copy দিবে। সেখানে payment id and details থাকবে ওটা application form এ লিখুন
🔷 Payment Slip টি আঠা দিয়ে application form এর উপর লাগাতে হবে
🔴 NOTICE
1. প্রতিদিন ২০০ জনকে Appointment (ছবি তোলার তারিখ) দেয়া হয়।
2. আপনি অন্তত ২ মাস আগে Application fillup না করলে কখনোই date পাবেন না বলে মনে করতে পারেন ।
3.যদি না পেয়ে থাকেন তাহলে emergency passport করুন।
নয়তবা প্রতিদিন অনেক মানুষ Application form জমা দেয় না। আপনি passport অফিসে গিয়ে সিরিয়াল দেয়ার জন্যে বসে থাকা সেনাদের রিকোয়েস্ট করুন সিরিয়াল পেলেও পেতে পারেন। ভাগ্য
4. Application Form এ যেকোন ভুল হলে ৪০১ নং রুমে গিয়ে ঠিক করতে পারবেন। ভয়ের কারন নেই
5. আপনার appointment সময় হতে ২ ঘন্টা আগে Passport office এ চলে যান. সেখানে আর্মি সেনারা আপনাকে সিরিয়াল নাম্বার দিবে। সিরিয়াল অনুযায়ী ছবি তুলতে হবে
6. NID Smart card সাথে রাখবেন । প্রয়োজন হয়
7. আপনার ভুল গুলো কোথায় কোথায় তা ৪০১ নং রুমে দেখিয়ে দিন। উনারা মার্ক করে সিল দিয়ে দিল তারপর ছবি তোলার সময় ৪০৩ নং রুমে গিয়ে বলুন ওরা ঠিক করে দিবে
8. সাদা বা হালকা রঙের কাপড় অথবা কার্টুন আকা অতি কাজ করা কাপড় পরবেন না
9. এখানে কোন দালাল নেই। তাই আপনার নিজের কাজ আপনাকেই করতে হবে
10. ঢাকা মেট্রো ভোটার বাদে অন্য কোন অঞ্চলের লোক E-passport করতে পারবেন না আপাতত। তাই ভুলেও ঢাকায় এসে e-passport করার চেষ্টা করবেন না।
11. একবার এপ্লিকেশন ফর্ম online submission করে ফেললে আর Edit করতে পারবেন না। আবার নতুন করে করতেও পারবেন না। আপনার ঔ id টি block submission এ পড়ে যাবে। তাই বার বার চেক করে তারপর online এ submit বাটনটি ক্লিক করুন।
12. Email id তে verification code আসতে অনেক সময় দেরি হয়। সেক্ষেত্রে gmail তা Spam মনে করে mail গ্রহন করে না।
অপেক্ষা করুন নয়তবা অন্য কোন ডিভাইসে Email login করে চেষ্টা করুন আসবে।
11. খেয়াল করবেন print out করার পর application Form এর ১ম পৃষ্ঠার নিচে যেন বড় Bar code টি থাকে নয়-তোবা তা reject করে দিতে পারে.

☑️একটি সিম ক্রয় করার সময় অবশ্যই সেই সিম ক্রয়কারীকে তার জাতীয় পরিচয়পত্র ও আঙ্গুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট...
18/01/2021

☑️একটি সিম ক্রয় করার সময় অবশ্যই সেই সিম ক্রয়কারীকে তার জাতীয় পরিচয়পত্র ও আঙ্গুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করে নিতে হয়। এক সময় এই পদ্ধতিটি না থাকলেও বর্তমানে এটি বাধ্যতামূলক, সিম ব্যবহার করে অপরাধমূলক ও অনৈতিক কর্মকান্ডে কেউ যাতে না জড়াতে পারে সেই লক্ষ্যেই এটি করা। তবে এখন অনেক কুচক্র অন্যের এনআইডি কার্ড ব্যবহার করে সিম রেজিষ্ট্রেশন করে নানা রকম অনৈতিক কাজে সেটি ব্যবহার করছে। এমনও হচ্ছে যে, একজন সাধারণ ব্যবহারকারী নিজেও জানে না যে তার এনআইডি কার্ড ব্যবহার করে অনেক খারাপ লোক সিম রেজিষ্টেশন করে নানান রকম অনৈতিক কাজে সেটি ব্যবহার করে তাকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। এই ধরনের অপরাধ রুখে দিতেই এখন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিষ্টেশন করা রয়েছে সেটি ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যেই জানা যাবে তাও সম্পূর্ণ বিনা খরচে। তাহলে চলুন জেনে নেই কিভাবে চেক করবেন আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা রয়েছে।



☑️প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে আপনার এনআইডি কার্ডের শেষ ৪টি ডিজিট লিখে এসএমএস পাঠিয়ে দিন ১৬০০১ নম্বরে ফিরতি মেসেজেই আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে ঠিক কয়টি সিম রেজিষ্ট্রেশন করা রয়েছে। এছাড়াও *১৬০০১ # নম্বরে ডায়াল করে আপনার এনআইডি কার্ডের শেষ ৪ডিজিট লিখে জানালেও আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


☑️এছাড়াও আপনারা চাইলে বিভিন্ন অপারেটর ভেদেও ভিন্ন ভিন্ন তথ্য জেনে নিতে পারবেন।


🔰টেলিটক : ফোনের মেসেজ অপশনের গিয়ে info লিখে পাঠিয়ে দিন ১৬০০ নম্বরে।

🔰গ্রামীনফোন : ফোনের মেসেজ অপশনের গিয়ে info লিখে পাঠিয়ে দিন ৪৯৪৯ নম্বরে।

🔰বাংলালিংক : *১৬০০*২ # লিখে ডায়াল করুন।

🔰রবি : *১৬০০*৩ # লিখে ডায়াল করুন।

🔰এয়ারটেল : *১২৩*৪৪৪৪ # লিখে ডায়াল করুন।

☑️সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের প্রি-প্রেইড, প্রোস-পেইড মোবাইল অপারেটর নির্বিশেষে সিমের সংখ্যা ১৫ করা হয়েছে এর বেশি কেউ সিম রেজিষ্ট্রেশন করতে পারবে না।

🔴 পোষ্টটি শেয়ার করে না রাখলে আর খুঁজে পাবেন না।

 #সেনাবাহিনীর_মাঠে_যে_বিষয়ে_নাম্বার_দেওয়া_হয়🎯 ১.s.s.c রেজাল্ট=১০🎯 ২.উচ্চতা = ১০🎯 ৩.শারীরিক = ১০🎯 ৪.রিটেন পরিক্ষায় = ১০🎯 ...
01/11/2020

#সেনাবাহিনীর_মাঠে_যে_বিষয়ে_নাম্বার_দেওয়া_হয়
🎯 ১.s.s.c রেজাল্ট=১০
🎯 ২.উচ্চতা = ১০
🎯 ৩.শারীরিক = ১০
🎯 ৪.রিটেন পরিক্ষায় = ১০
🎯 ৫.ভাইভা পরিক্ষা = ১০
📌এর মধ্যে ২৮ বা ৩০ নম্বর পেলেই চাকুরি সম্ভাবনা অবশ্যই থাকবে।।
📌 .s.s.c. রেজাল্ট GPA 5 পেলে ১০ এ ১০ পাবে।
📌উচ্চতায় 5'10" হলে ১০ এ ১০ নম্বার পাবে।
📌 শারীরিক ব্যায়াম।
📌 দৌড়! ২ মিনিটে ২০০ মিটার কি ৩০০ মিটার যেনো।
📌বিম দেওয়া 5 বার ।
📌 সীট-আপ: ওঠা আর বসা ১ মিনিটে ২০ বার।
📌 বুক ডাউন ২০ বার।
📋এর পরে ভাইভা পরিক্ষায় আপনার দক্ষতা ও আপনার সম্পর্কে সকল তথ্য জানার জন্য আপনাকে অফিসাররা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে।
🎉সব কিছু হয়ে গেলে বিকাল / সন্ধ্যার আগে রেজাল্ট ঘোষণা করবে।।
🔥একটা কথা মনে রাখবেন টাকার বিনিময়ে চাকরী হয় না
বিঃদ্রঃ বাংলাদেশ সেনাবাহিনী স্থগিত মাঠের কার্যক্রম শুরু হয়েছে।সবাই নিজেকে প্রস্তুত রাখুন।
ধন্যবাদ 🥰

কালো করে একটা মেয়ে ছোট একটা জবের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। সব রেস্টুরেন্টের মালিক সোজা বলে দিচ্ছে, দেখো...
26/10/2020

কালো করে একটা মেয়ে ছোট একটা জবের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। সব রেস্টুরেন্টের মালিক সোজা বলে দিচ্ছে, দেখো, আমাদের এখানে কোনো লোক লাগবে না। অন্য কোথাও যাও। কালো মেয়েটা হতাশ হয়ে অন্য রেস্টুেরেন্টে যায়।

এভাবে একদিন জব পেয়ে গেলো এক রেস্টুরেন্টে। মালিক প্রথম দিনই তাকে বলে দিলো, কখনও দেরি করে আসা চলবে না। তাহলে চাকরি বাতিল। সবকিছু মাথায় রেখেই মেয়েটা কাজ করে যাচ্ছে রেস্টুরেন্টে। খাবারের অর্ডার নিচ্ছে, তারপর খাবার পৌঁছে দিচ্ছে টেবিলে টেবিলে। খাওয়া শেষ হওয়ার পর টেবিল পরিস্কার করছে। কাজের কিছু অদক্ষতায় বকাও খাচ্ছে প্রায় প্রতিদিন।

কখনও হয়তো কোনো কাস্টমারের সামনে থেকে কফির মগ নিতে গিয়ে গায়ে একটু কফি ফেলে দিয়েছে। কাস্টমার প্রচণ্ড রেগে নালিশ করেছে মালিকের কাছে। মেয়েটি হয়তো কাঁদো কাঁদো গলায় মালিককে সরি বলে কোনোভাবে পার পেয়ে গেছে।

গায়ের রঙ কালো বলে সম্ভবত রেস্টুরেন্টের অন্য ছেলেরা তাকে খুব একটা পাত্তাও দেয়নি কিংবা কোনোদিন তার সহকর্মীর জন্মদিনে তার বাসায় গেলো। কেক কাটার পর যে খাবার দেয়া হলো, সহকর্মী লক্ষ্য করে দেখলো কালো মেয়েটি সেটি একদমই খেতে পারছে না। অবাক হয়ে জিজ্ঞেস করলো, খাবারে সমস্যা কিনা। কালো মেয়েটি বললো, -না, পেট ভরা, তাই খেতে পারছে না।

কোনোদিন হয়তো রেস্টুরেন্টের অন্যান্য সহকর্মীদের সাথে কম দামি গাড়িতে করে কোথাও ঘুরতেও গিয়েছিলো কালো মেয়েটি। কম দামি গাড়িতে বেশ কষ্টও হয়েছে তার। মুখ খুলে কিছু বলেনি কাউকে। সবকিছু চেপে গেছে আর ভেবে নিয়েছে, আমি অন্য দশটি মানুষের মতোই মানুষ। তারা পারলে আমি পারবো না কেনো।

দিন হয়তো এভাবেই যাচ্ছিলো। একদিন তার সহকর্মীর কেউ একজন দেখলো যে, কালো মেয়েটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আড়াল থেকে ছয়জন বিশালদেহি মানুষ তাকে ঘিরে রাখে। রেস্টুরেন্টে শুরু হলো গুঞ্জন, কানাকানি। এভাবে ঘটনা চলে যায় সাংবাদিকদের কাছে। বেরিয়ে আসে কালো মেয়েটির পরিচয়। সবাই জানতে পারে, কালো মেয়েটি প্রেসিডেন্টের মেয়ে। তারপর দেশে দেশে আলোচনা উঠে, নিউজ হয়।

বিশ্ব জেনে যায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা নিজের পরিচয় লুকিয়ে একটা রেস্টুরেন্টে কাজ করছেন । গ্রীষ্মকালীন ছুটির ফাঁকে ম্যাসাচুসেটসের মার্থাস ভিনিয়ার্ড নামের একটি দ্বীপের ওই রেস্টুরেন্টে কাজ নিয়েছেন তিনি। অনেকদিন পর্যন্ত সাশার সহকর্মীরাও তাকে চিনতে পারেনি। পরে রেস্টুরেন্ট ঘিরে সার্বক্ষণিক ছয়জন গোয়েন্দার অবস্থান বিষয়টিকে স্পষ্ট করে তোলে।

এদিকে বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা বলেন, -"সন্তানদেরকে একটা বয়সের পরে রাজকীয় বিলাসিতা ছাড়তে বাধ্য করেছি। কারণ তাদের সাধারণ মানুষের সাথে মিশতে হবে। অন্য দশটা মানুষের মতোই বাঁচতে শিখতে হবে তাদের।"

অথচ বাংলাদেশী রাজনৈতিক নেতা ও ধনী ব্যক্তিবর্গ এবং তাদের সন্তানদের কথা একবার ভাবুন!!!

চিন্তাভাবনা বদলান সমাজ বদলাবে...

(লেখা ও ছবি : অনলাইন)

☑️ভুলে যাওয়া মোবাইল নাম্বারঃ যে ভাবে দেখবেন।--------------------🔰গ্রামীণফোনঃ *2 #🔰রবিঃ *140*2*4 #🔰বাংলালিঙ্কঃ *511 #🔰টেল...
20/10/2020

☑️ভুলে যাওয়া মোবাইল নাম্বারঃ যে ভাবে দেখবেন।
--------------------
🔰গ্রামীণফোনঃ *2 #
🔰রবিঃ *140*2*4 #
🔰বাংলালিঙ্কঃ *511 #
🔰টেলিটকঃ *551 #
🔰এয়ারটেলঃ*2 #
--------------------
☑️ইমারজেন্সী ব্যালেন্স কোডঃ --
🔰গ্রামীণফোনঃ *1010*1 #
🔰রবিঃ *8811*1 #
🔰বাংলালিঙ্কঃ *874 #
🔰টেলিটকঃ *1122 #
🔰এয়ারটেলঃ *141*10 #
------------------
☑️ইন্টারনেট ব্যালেন্স কোডঃ
🔰গ্রামীণফোনঃ *566*10 #, *566*13 # , *567 #
🔰রবিঃ *8444*88 #, *222*81 #
🔰বাংলালিঙ্কঃ*124*5 #, *222*3 #
🔰টেলিটকঃ *152 #
🔰এয়ারটেলঃ *778*39 #, *778*4 #
-------------------
☑️মোবাইল ব্যালেন্স কোডঃ
🔰গ্রামীণফোনঃ *566 #
🔰রবিঃ *222 #
🔰বাংলালিঙ্কঃ *124 #
🔰টেলিটকঃ *152 #
🔰এয়ারটেলঃ *778 #
🔰আউটসাইড নলেজ
----------------
☑️প্যাকেজ চেক কোডঃ
🔰গ্রামীণফোনঃ *111*7*2 #
🔰রবিঃ *140*14 #
🔰বাংলালিঙ্কঃ *125 #
🔰টেলিটকঃ unknown
🔰এয়ারটেলঃ *121*8 #
🔰আউটসাইড নলেজ
-----------------
☑️চেক অফার কোডঃ
🔰গ্রামীণফোনঃ *444*1*2 #
🔰রবিঃ *999 #
🔰বাংলালিঙ্কঃ *7323 #
🔰টেলিটকঃ unknown
🔰এয়ারটেলঃ *222*1 #
-----------------
☑️কাস্টমার কেয়ার নাম্বারঃ
🔰গ্রামীণফোনঃ 121, 01711594594
🔰রবিঃ 123, 88 01819 400400
🔰বাংলালিঙ্কঃ 121
🔰টেলিটকঃ 121, 01500121121-9
🔰এয়ারটেলঃ 786, 016 78600786
-
🔴 পোষ্টটি শেয়ার করে না রাখলে আর খুঁজে পাবেন না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ছবিটি এখন থেকে অফিসিয়াল ছবি হিসেবে ব্যবহার করার জন্য...
23/07/2020

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ছবিটি এখন থেকে অফিসিয়াল ছবি হিসেবে ব্যবহার করার জন্য নির্ধারণ করা হয়েছে।

সুখবর!!! যারা এস.এস.সি পরীক্ষা পাস করে বসে আছেন তাদের জন্য সুখবর আগামী ০৯/০৮/২০২০ইং খেকে একাদশ শ্রেণীতে ভর্তির প্রাথমিক ...
21/07/2020

সুখবর!!! যারা এস.এস.সি পরীক্ষা পাস করে বসে আছেন তাদের জন্য সুখবর আগামী ০৯/০৮/২০২০ইং খেকে একাদশ শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে প্রথম পর্যায়ারে আবেদন ২০/০৮/২০২০ইং পর্যন্ত চলবে।

ভর্তি প্রাথমিক আবেদন করতে আপনার কলেজ চয়েজ দিতে যোগাযোগ করুন বেস্ট কম্পিউটার, চিত্রলেখার মোড়, চাঁদপুর সদর, চাঁদপুর।
[বি:দ্র: করোনা কালিন সময়ে আপনি ঘরে বসেই কলেজ চয়েজ দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন। প্রয়োজনে: 01677740834]

ফ্রি ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা বিটিআরসি’রবাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে এমন অজুহাত তুলে বিনামূল্যে সোশ্যাল মিডিয়া ...
19/07/2020

ফ্রি ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা বিটিআরসি’র

বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে এমন অজুহাত তুলে বিনামূল্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (১৪ জুলাই) ইন্টারনেট সরবরাহকারীদের কাছে বিটিআরসি এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে বুধবার থেকে কার্যকরের নির্দেশ দেয়।

তথ্য মন্ত্রণালয়ের এক পত্রের প্রেক্ষিতে দেয়া বিটিআরসির উপ-পরিচালক সাবিনা ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ তাদের গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা আংশিক বা কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়া–সম্পর্কিত সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান বলেন, ফেসবুক সংক্রান্ত ফ্রি অফার বন্ধে বিটিআরসি’র নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি।

প্রসঙ্গত, বাংলাদেশে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটারের মতো সাইটগুলো ব্যবহারে বিনা কিংবা অল্প মূল্যে ব্যবহারের প্যাকেজ দেয় অপারেটরগুলো। বিটিআরসি’র এ নির্দেশনার পর তাদের আর সেই সুযোগ আর থাকছে না।

জুম অ্যাপ সেটিংসআমাদের এখন কমবেশি সবারই বিভিন্ন কারণে জুম অ্যাপটি ব্যবহার করার প্রয়োজন পড়ছে। তাই না?কেউ কেউ খোজাখুজি করে...
14/07/2020

জুম অ্যাপ সেটিংস

আমাদের এখন কমবেশি সবারই বিভিন্ন কারণে জুম অ্যাপটি ব্যবহার করার প্রয়োজন পড়ছে। তাই না?

কেউ কেউ খোজাখুজি করে অথবা টেকনোলজি সম্পর্কে ভালো ধারণা থাকার ফলে এই অ্যাপটি ভালোভাবে ব্যবহার করতে পারছেন।

কিন্তু আমরা অনেকেই আছি যারা বেশি ভালোভাবে জুম অ্যাপটির ব্যবহারবিধি জানিনা।

তাদের জন্য আজ আমি এই লিখাটি লিখছি।

বি.দ্র: এটি অ্যান্ড্রোয়েড ফোনের জন্য প্রযোজ্য।

১। জুম অ্যাপটি অন করার পর নিচে একদম ডানে সেটিংস অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে মিটিং অপশনে ক্লিক করবেন।

২। ১ম এ থাকবে Auto-Connect to Audio. আমরা সেখানে Call over internet সেট করে নিব। এতে মিটিং এ জয়েন করার পর সবার কথা শুনতে পাব।

৩। এরপর আসে Always Mute My Microphone ও Always Turn off My Video. যদি কারো কথা বলার বা নিজেকে উপস্থাপন করার প্রয়োজন না থাকে তবে আমরা ২টা অপশনই অন করে দিব।

৪। তাহলে মিটিং এ জয়েন করার পর যে আশে পাশের একটা সাউন্ড আসে এবং ভিডিও অন হয়ে যায় সেটা আর হবে না।
সাথে আপনার বার বার চেকও করা লাগবেনা মিউট না আনমিউট করা/ভিডিও অন না অফ।

৫। Mirror My Video এনেবেল করলে আমাদের ভিডিও রিভার্স অর্থাৎ বিপরিত হয়ে যাবে। মানে আপনার ডান সাইড তখন বাম সাইড এবং বাম সাইড ডান সাইডে ঘুরে যাবে।

৬।Always Show Video Preview এই অপশন টা অন করব যদি আমাদের ভিডিও অন করে রাখা লাগে।

৭। তাহলে মিটিং এ জয়েন করার পূর্বে আপনার ক্যামেরা ঠিক আছে নাকি, আশেপাশের জিনিশপত্র ঠিকভাবে রাখা আছে নাকি এগুলো দেখে নিতে পারেন।
যাদের ভিডিও অফ থাকবে তাদের এটা তেমন প্রয়োজন পড়বে না।

৮।এরপর আসে Show Non-Video Participants অপশন। মিটিং এ যাদের ভিডিও অফ থাকে তাদের ডিসপ্লে যেন দেখা যায় সে অপশন এটা। এটা অন/অফ রাখা আপনার ইচ্ছা। এর কোন বিশেষ গুণাগুণ নেই।

৯। Show Name when Participants Join. এই অপশন এনেবেল করলে (মিটিং যদি হোস্ট অ্যাপ্রুভ না হয়) যারা যারা জয়েন করবে অথবা লিভ নিবে তাদের নাম টা উপরে দেখা যাবে।

১০। Auto-Copy Invite link অপশন টি এনেবেল করলে ইনভাইটেশন লিঙ্কটি আপনাআপনি কপি হয়ে যাবে।

১১। আপনি চাইলে অন্য কাউকে ইনভাইট করতে মেসেজ/ইমেইলে প্যাস্ট করে সেন্ড করে দিলেই হবে। অথবা মিটিংটি পুনরাবৃত্তি/recurring হলে সেম লিঙ্ক ব্যবহার করে আবার সেই মিটিং এ জয়েন হতে পারবেন।

১২। Closed Captioning যিনি মিটিং পরিচালনা করবে/যিনি হোস্ট তিনি অন করে রাখতে পারেন।

১৩। আমরা তো জানি যে জুম এর মিটিং একাধারে ৪০ মিনিট পর্যন্ত চলে। ৩০মিনিট হলে জুম থেকে একটা বার্তা স্ক্রিনে দেখা যায় যেখানে বলা থাকে ১০ মিনিট পর মিটিং এন্ড/শেষ হয়ে যাবে।

১৪। Use Original Sound এনেবেল করলে আসল শব্দটি আপনাকে জুমের প্রতিধ্বনি হতে বন্ধ করবে এবং আশেপাশেরর নয়েজ প্রতিরোধ করতে সাহায্য করে।

১৫। Show My Connected Time. এই অপশনটি হোস্ট/পারটিসিপেন্ট যে কেউ অন করে রাখতে পারেন। এতে করে মিটিং এ জয়েন করেছেন কত সময় অতিবাহিত হয়েছে তা স্ক্রিনে দেখতে পারবেন।

১৬। Safe Driving Mode অন করলে আপনাকে মিটিং চলাকালীন কথা বলতে হলে স্ক্রিন ডান দিকে সোয়াইপ করে "Tap To Speak" এ ট্যাপ করে কথা বলতে হবে।
(এটা আমার কাছে ঝামেলাপূর্ণ মনেহয়।তাই আমি মনেকরি এটা অফ রাখাই বেটার)

১৭। Reaction Skin Tone এ ক্লিক করলে Default থেকে Dark কতগুলো লাইক ইমোজি দেখতে পাবেন। যাদের ভিডিও অন রাখবেন তারা যদি স্কিন টোন চেঞ্জ করতে চান তাহলে সুবিধা মত Light থেকে Dark ইমোজি সিলেক্ট করে নিবেন। Default সিলেক্ট করলে অরিজিনাল স্কিন টোন থাকবে।

এইতো জুম অ্যাপ সম্পর্কে অনেক কিছুই বলে ফেললাম। আশা করি সবাই বুঝে থাকবেন।
(কপি রাটস)

সার্বিক সহযোগিতায়
'''''''''''''''''''''''''''''''''''''
বেস্ট কম্পিউটার ,সরকারী কলেজের পশ্চিম গেইট সংলগ্ন, চিত্রলেখা মোড়,চাঁদপুর সদর, চাঁদপুর ।

পুলিশ ক্লিয়ারেন্সসাধারণ জিজ্ঞাসিত প্রশ্নসমূহ১। পুলিশ ক্লিয়ারেন্স কি?উত্তরঃ সাধারণত চাকুরি বা উচ্চশিক্ষার্থে বিদেশ গমণের ...
13/07/2020

পুলিশ ক্লিয়ারেন্স
সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

১। পুলিশ ক্লিয়ারেন্স কি?
উত্তরঃ সাধারণত চাকুরি বা উচ্চশিক্ষার্থে বিদেশ গমণের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। এই সার্টিফিকেটে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারী অপরাধের রেকর্ড নেই - এই মর্মে প্রত্যয়ন করা হয়।

২। পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোথায় এবং কিভাবে আবেদন করতে হয়?
উত্তরঃ অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সরাসরি আবেদন করতে সংশ্লিষ্ট জেলার ডিএসবি অফিস (পুলিশ সুপারের কার্যালয়) থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।

৩। পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন পত্রে কোন ঠিকানা (স্থায়ী/অস্থায়ী) দিতে হয়?
উত্তরঃ স্থায়ী এবং অস্থায়ী উভয় ঠিকানাই দিতে হয়।

৪। কোন প্রার্থীর বর্তমান (অস্থায়ী) ঠিকানা যদি পাসপোর্টে প্রদত্ত ঠিকানা থেকে ভিন্ন হয় সে ক্ষেত্রে করণীয় কি?
উত্তরঃ এ ক্ষেত্রে বর্তমান ঠিকানার ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে একটি প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।

৫। পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন পত্রের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হয়?
উত্তরঃ ক) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত ফটোকপি, খ) বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের ৫০০/- টাকা ট্রেজারি চালানের ফটোকপি বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ই-চালানের ফটোকপি এবং গ) প্রয়োজনীয় ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে একটি প্রত্যয়ন পত্রের সত্যায়িত ফটোকপিসহ অন্যান্য প্রয়োজনীয় ডুমেন্টের সত্যায়িত ফটোকপি।

৬। এক জনের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কি অন্য কেউ আবেদন করতে পারবেন?
উত্তরঃ যে কেউ নিজের নামে বা অন্য কারো নামে আবেদন করতে পারবেন।

৭। কেউ দেশের বাইরে থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চাইলে তিনি কিভাবে আবেদন করতে পারবেন?
উত্তরঃ প্রবাসী বাংলাদেশীরা সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক এবং বিদেশী নাগরিকরা নিজ দেশের জাস্টিস অব পিস কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপির স্ক্যানড্কপি, এবং অনলাইনে ই-চালানের স্ক্যনড্কপিসহ অনলাইনে আবেদন করতে পারবেন।

৮। পুলিশ ক্লিয়ারেন্স পেতে কত টাকা লাগে এবং কিভাবে সে টাকা দিতে হয়?
উত্তরঃ পুলিশ ক্লিয়ারেন্স পেতে ৫০০ টাকা লাগে। বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে ট্রেজারি চালানের মাধ্যমে বা অনলাইন পেমেন্টের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুকূলে উক্ত ৫০০ টাকা জমা দিতে হয়।

৯। পুলিশ ক্লিয়ারেন্স এর তদন্তের সময় প্রার্থীকে কি থানায় যেতে হয়, নাকি তদন্তকারী পুলিশ অফিসার প্রার্থীর ঠিকানায় তদন্ত করতে যাবেন?
উত্তরঃ প্রার্থীকে থানায় যেতে হয় না; তদন্তকারী পুলিশ অফিসার প্রার্থীর ঠিকানায় তদন্ত করতে যাবেন।

১০। পুলিশ ক্লিয়ারেন্স এর তদন্তের সময় তদন্তকারী পুলিশ অফিসারকে কি প্রার্থীর কোন ডকুমেন্ট (কি কি) দিতে হয়?
উত্তরঃ ক) পাসপোর্টের তথ্য পাতার ফটোকপি, খ) ট্রেজারি চালানের বা অনলাইন পেমেন্টের ফটোকপি এবং গ) প্রয়োজনীয় ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে প্রাপ্ত প্রত্যয়ন পত্রের ফটোকপি ও অন্যান্য ডকুমেন্ট। বিঃ দ্রঃ তদন্তকারী পুলিশ অফিসার চাইলে এ সকল ডকুমেন্টের মূল কপি প্রদর্শন করতে হবে।

১১। পুলিশ ক্লিয়ারেন্স পেতে সর্বোচ্চ কতদিন সময় লাগে?
উত্তরঃ আবেদন সাবমিট করার পর ঢাকার মধ্যে ৭ কর্মদিবস আর ঢাকার বাইরে হলে ১০ কর্মদিবস কম বেশি হতে পারে।

১২। পুলিশ ক্লিয়ারেন্স কোথা থেকে সংগ্রহ করতে হয়?
উত্তরঃ মেট্রোপলিটন এলাকায় সংশ্লিষ্ট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হতে এবং জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ডিএসবি অফিস (পুলিশ সুপারের কার্যালয়) থেকে।

১৩। পুলিশ ক্লিয়ারেন্স পেতে প্রার্থীকে যদি কোন প্রকার হয়রানির শিকার হতে হয় সে ক্ষেত্রে প্রার্থী কোথায় অভিযোগ করতে পারবেন?
উত্তরঃ মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট মেট্রোপলিটন এর উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) বরাবর এবং জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বরাবর অভিযোগ জানাতে পারবেন ।

নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি

সার্বিক সহযোগিতায়
'''''''''''''''''''''''''''''''''''''
বেস্ট কম্পিউটার ,সরকারী কলেজের পশ্চিম গেইট সংলগ্ন, চিত্রলেখা মোড়,চাঁদপুর সদর, চাঁদপুর

Address

Chandpur
3600

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Best Computer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share