Shahtali.com

Shahtali.com মাটি ও মানুষের কল্যাণে

30/03/2025

বাংলাদেশের আকাশে আজ রোববার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।
ঈদ মোবারক।

20/03/2025

শাহতলীর পীর সাহেব হুজুরের জানাজা আজ বাদ জোহর হামানকর্দ্দি’স্থ উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
📢 সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাজায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

ইন্না-লিল্লাহহযরত মাওলানা আবুল বাশার পীর সাহেব হুজুর শাহতলী (দা.বা.) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা...
19/03/2025

ইন্না-লিল্লাহ
হযরত মাওলানা আবুল বাশার পীর সাহেব হুজুর শাহতলী (দা.বা.) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন।

দক্ষিণ পাইকদী বেলাল জামে মসজিদ, ঈদগাহ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
19/02/2025

দক্ষিণ পাইকদী বেলাল জামে মসজিদ, ঈদগাহ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।

মদিনাতুল উলূম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ও মৈশাদী তালতলা বাজার বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল
18/02/2025

মদিনাতুল উলূম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ও মৈশাদী তালতলা বাজার বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল

পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদ ও হিফজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে ৬ষ্ঠ ...
31/01/2025

পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদ ও হিফজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজও দোয়ার মাহফিল

23/01/2025

◼️◾▪️শোক সংবাদ 📢
চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গুনরাজদী শাখার ইনচার্জ আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব নাছির উদ্দিন স্যারের “আব্বা” আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি -২০২৫) দুপুর ৩টা ১০ মিনিটের সময় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের নামাজের জানাজা আজ রাত ৮টার সময় মধ্য হামানকর্দি ঢালী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উনার মৃত্যুতে আমরা শাহতলী-ডটকম পরিবার গভীরভাবে শোকাহত। সর্বপরি আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত ও সর্বোত্তম জান্নাত কামনা করছি।,,,,,,,আমীন।

23/01/2025

শোক সংবাদ
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গুনরাজদী শাখার ইনচার্জ জনাব নাছির উদ্দিন স্যারের বাবা আজ দুপুর ৩ টা ১০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উত্তর পাইকদী জাবালে নূর ফোরকানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার ...
22/01/2025

উত্তর পাইকদী জাবালে নূর ফোরকানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
তারিখ : ২৩ জানুয়ারি রোজ বৃহস্পতিবার।

বরেণ্য শিক্ষাবিদ ডাঃ প্রফেসর আবদুল গফুরের ১১তম মৃত্যুবার্ষিকী।আজ ৯ই জানুয়ারি ২০২৫ চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী ...
09/01/2025

বরেণ্য শিক্ষাবিদ ডাঃ প্রফেসর আবদুল গফুরের ১১তম মৃত্যুবার্ষিকী।

আজ ৯ই জানুয়ারি ২০২৫ চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার সাবেক বাংলা প্রফেসর বরেণ্য শিক্ষাবিদ ডাঃ প্রফেসর আবদুল গফুর স্যারের ১১তম মৃত্যুবার্ষিকী।

প্রফেসর আব্দুল গফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কৃতিত্বের সাথে শেষ করে চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি জীবদ্দশায় তিনি শাহতলী বাজারে হোমিও চিকিৎসক হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন।

উনার জন্মস্থান টাংগাইল জোলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কান্দপাচুরিয়া গ্রামে। টাংগাইল জেলার বাসিন্দা হয়েও উনার জীবনপ্রবাহের শেষ প্রায় ৩০টি বছর কাটিয়ে দিয়েছেন শাহতলীর মাটি ও মানুষের হৃদয়ের মনিটরে। হৃদয়ের সেই আন্তরিক টানেই হয়তবা মৃত্যুর পরবর্তী অনন্তকালের জন্য চাঁদপুরের শাহতলীতেই তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

সততা, নিষ্ঠা ও ত্যাগ দিয়ে তিনি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। কর্মক্ষমতা, নিরলস প্রচেষ্টা, নিজের যোগ্যতা বলে
এলাকার সামাজিক ও ধর্মীয় কাজের অগ্রজ হিসেবে নিজেকে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাবার যে বিরল দৃষ্টান্ত রেখে গেছেন সেই মহানুভব বরেণ্য শিক্ষাবিদ ডাঃ প্রফেসর আবদুল গফুর স্যার ২০১৪ সালে এই দিনে পরলোকগমন করেন।

আমরা মরহুম স্যারের বিদেহী আত্মার মাগফিরাত ও সর্বোত্তম জান্নাত কামনা করছি। আমিন।

📢শোক সংবাদ 🚥🚨শাহতলী কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান (জামাল গাজী) গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তা...
08/01/2025

📢শোক সংবাদ 🚥🚨
শাহতলী কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান (জামাল গাজী) গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সৌদি আরবে স্ট্রোক করে ইন্তেকাল করেছিলেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (০৮ জানুয়ারি-২০২৫) মরহুমকে বাংলাদেশে আনা হচ্ছে এবং মাগরিব বাদ ওনার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
সবাইকে জানাজার নামাজে অংশ গ্রহণ করার জন্য বিনিত অনুরোধ রইলো।

আল্লাহতায়ালা উনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

Address

Shahtali
Chandpur
3603

Alerts

Be the first to know and let us send you an email when Shahtali.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahtali.com:

Share