17/01/2023
আপনার পণ্যের সেলস বা প্রচারণা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে যে কাজগুলো করতে হবে-
*টিভিতে বিজ্ঞাপন দিতে হবে
*পেপারে বিজ্ঞাপন দিতে হবে
*লিফলেট বা বিলবোর্ড লাগাতে হবে
*মাইকিং অথবা ব্যানার করতে হবে
*পোস্টার বা ফেস্টুন করতে হবে
এবং আরো যেভাবে করতে পারেন-
*ডিজিটাল মার্কেটিং
*সোস্যাল মিডিয়া মার্কেটিং
এখন আমরা উপরোক্ত পদ্ধতি গুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করব।
ধরা যাক আপনি প্রথমে বর্ণিত মার্কেটিং পদ্ধতিগুলো আপনার ব্যাবসার জন্য প্রয়োগ করলেন।
এখন যদি আপনি খরচের কথা বাদ দেন তাহলেও আপনাকে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হচ্ছে।আপনাকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে।অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার।
অনেক টাকা খরচ পাতি আবার অনেক লোকের প্রয়োজন,শুধু একটা পণ্যের প্রচারের উদ্দেশ্যে।
আবার আপনার পণ্য যদি শুধু নির্দিষ্ট কাস্টমার এর জন্য হয় তাহলে শুধু শুধু সবাইকে দেখানোর কোনো মানে নেই।
তাইনা?
এবার যদি ডিজিটাল মার্কেটিং বা সোস্যাল মিডিয়া। মার্কেটিং এর কথা বলি তাহলে বেপারটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে।
ডিজিটাল পদ্ধতিতে আপনার পণ্যের প্রচার এবং বিক্রি করা খুবই কম সময়ের বেপার।
অর্থের দিক থেকেও আপনার অনেক অনেক সাশ্রয় হবে।
আবার আপনার পণ্য যদি কোনো নির্দিষ্ট পেশা বা বয়স ভিত্তিক হয় তাহলেও কিন্তু আপনি সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন শুধু ওই নির্দিষ্ট কাস্টমার এর পৌছানোর ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে।
অ্যানালগ মার্কেটিং এর জন্য যেমন আপনাকে নিজের অধিক অর্থ এবং কায়িক শ্রম দিয়ে হচ্ছে। ডিজিটাল প্রক্রিয়াতে কিন্তু তেমন না।
আপনি শুধু একজন মার্কেটারকে হায়ার করবেন আর আপনার পণ্যের ডিটেইলস দিবেন।
ব্যাস!!!
আপনার কাজ শেষ।
বাকি কাজ যা করার ওই মার্কেটার করে দিবে।