IBoost We are a Chattogram-based meta marketing agency

আজকের ডিজিটাল যুগে প্রশ্নটা এখন আর “আপনার ব্যবসা আছে কি?” -এমন না। আসল প্রশ্ন হলো “আপনার ব্যবসা অনলাইনে কতটা দৃশ্যমান?” ...
23/02/2026

আজকের ডিজিটাল যুগে প্রশ্নটা এখন আর “আপনার ব্যবসা আছে কি?” -এমন না। আসল প্রশ্ন হলো “আপনার ব্যবসা অনলাইনে কতটা দৃশ্যমান?” কারণ এখন ক্রেতারা দোকানে যাওয়ার আগে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে আপনার উপস্থিতি খোঁজে। আর এখানেই মেটা মার্কেটিং ছোট ব্যবসার জন্য গেম-চেঞ্জার হয়ে উঠেছে।

মেটা মার্কেটিং বলতে মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে স্মার্টভাবে ব্যবসা প্রচার করা বোঝায়। সঠিক কনটেন্ট, টার্গেটেড বিজ্ঞাপন এবং নিয়মিত এনগেজমেন্টের মাধ্যমে খুব কম বাজেটেও হাজার হাজার সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব। আগে যেখানে একটি দোকানের পরিচিতি সীমাবদ্ধ ছিল নির্দিষ্ট এলাকায়, এখন একটি ভালো ফেইসবুক এড ক্যাম্পেইন পুরো শহর কিংবা দেশের বাজার খুলে দিতে পারে।

শুধু উপস্থিত থাকলেই হবে না, দর্শকের সাথে সম্পর্ক তৈরি করাটাই আসল শক্তি। আকর্ষণীয় পোস্ট, রিলস, স্টোরি এবং দ্রুত রিপ্লাইয়ের মাধ্যমে গ্রাহক আপনার ব্র্যান্ডের সাথে সংযুক্ত অনুভব করে। যখন মানুষ আপনার কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করে, তখন অ্যালগরিদম নিজেই আপনার ব্যবসাকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরে। এর ফলাফল? বেশি বিশ্বাস, বেশি আগ্রহ, এবং শেষ পর্যন্ত বেশি বিক্রয়।

মেটা মার্কেটিং ব্যবসাকে প্রতিযোগীদের থেকে আলাদা করতেও সাহায্য করে। ডেটা-ভিত্তিক বিজ্ঞাপন আপনাকে জানায় কোন গ্রাহক কী চায়, কখন অনলাইনে থাকে এবং কোন অফার তাদের আকৃষ্ট করে। ফলে অনুমানের উপর নয়, বরং কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে টেকসই ব্যবসায়িক বৃদ্ধি সম্ভব হয়।

আপনি যদি দীর্ঘমেয়াদে ব্র্যান্ড তৈরি করতে চান, তাহলে এখনই ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করা জরুরি। কারণ অনলাইনে সক্রিয় ব্যবসাই ভবিষ্যতে বাজার নেতৃত্ব দেয়।

আপনি কি আপনার ব্যবসাকে এক ধাপ এগিয়ে নিতে চান? এখনই মেসেজ করুন বা কমেন্টে “START” লিখুন — আমরা আপনাকে সঠিক মেটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করব!

সবার কাছে বিক্রি মানে কারো কাছেই বিক্রি না।
28/08/2025

সবার কাছে বিক্রি মানে কারো কাছেই বিক্রি না।

২০২৫-এ আপনার বিজনেসের কেন মেটা অ্যাডস দরকার?আপনি কি জানেন?২০২৫ সালের শুরুতেই বাংলাদেশে প্রায় ৭৭ মিলিয়ন মানুষ ইন্টারনেট ...
01/08/2025

২০২৫-এ আপনার বিজনেসের কেন মেটা অ্যাডস দরকার?
আপনি কি জানেন?

২০২৫ সালের শুরুতেই বাংলাদেশে প্রায় ৭৭ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহারকারী এবং তার মধ্যে প্রায় ৬০ মিলিয়ন সক্রিয় সোশ্যাল মিডিয়া ইউজার!
👉 অর্থাৎ জনসংখ্যার প্রায় ৩৭% প্রতিদিন Facebook-Instagram এ সময় কাটায়।
এখন প্রশ্ন হলো – এই বিশাল গ্রাহকভান্ডারের সামনে আপনার ব্যবসা আসছে তো?

✅ মেটা অ্যাডস কেন এখন সবচেয়ে কার্যকর?
১. টার্গেটিং সুবিধা
আপনার কাস্টমার কারা? বয়স কত? কোথায় থাকে? কীসে আগ্রহী?
👉 সব কিছুর ভিত্তিতে আপনি আপনার বিজ্ঞাপন নির্দিষ্ট গ্রুপকে দেখাতে পারবেন।

২. কম খরচ, বেশি রিটার্ন
প্রচলিত বিজ্ঞাপন যেমন টিভি, পত্রিকা বা বিলবোর্ড সবই অনেক ব্যয়বহুল। কিন্তু মেটা অ্যাডস শুরু করতে পারেন মাত্র ৫০০ টাকা বাজেট দিয়ে!
👉 মানে ছোট ব্যবসাও বড় প্রভাব ফেলতে পারে।

৩. ফলাফল পরিমাপযোগ্য (ROI)
প্রতিটি ক্লিক, ভিজিট, মেসেজ বা অর্ডার ট্র্যাক করা যায়।
👉 আপনি স্পষ্টভাবে জানবেন আপনার কোন বিজ্ঞাপন কতটা ফল দিচ্ছে।

৪. এসএমই, ই-কমার্স আর সার্ভিস ব্যবসার জন্য পারফেক্ট
ডারাজের উদাহরণ দেখুন-
👉 তারা শুধু ফেসবুক লাইভ-শপিং চালিয়ে অর্ডার ৯০০% পর্যন্ত বাড়িয়েছে!
তাহলে, প্রশ্ন হচ্ছে-
👉 আপনি কি এখনো শুধু পেজে পোস্ট করে বসে আছেন?
👉 নাকি আপনি আপনার বিজনেসকে বাস্তব গ্রাহকের সামনে নিচ্ছেন?

📣 এখনই সময় আপনার বিজনেসের জন্য মেটা অ্যাডস চালুর, Iboost সবসময় আছে আপনার মার্কেটিং যাত্রার পাশে।

👇 আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে জানান –

🧠 কেন কাস্টমার অনেক সময় ‘ভালো’ প্রোডাক্টটা না নিয়ে ‘চমৎকার উপস্থাপন করা’ প্রোডাক্টটাই বেছে নেয়?এক ভাই বলল –“ভাই, দেখেন এ...
13/07/2025

🧠 কেন কাস্টমার অনেক সময় ‘ভালো’ প্রোডাক্টটা না নিয়ে ‘চমৎকার উপস্থাপন করা’ প্রোডাক্টটাই বেছে নেয়?

এক ভাই বলল –
“ভাই, দেখেন এই ব্র্যান্ডটার প্রোডাক্ট কোয়ালিটি খুব সাধারণ, অথচ বিক্রি হচ্ছে হাজার হাজার!”
আমি হাসলাম, বললাম –
“ভাই তাহলে আপনি এখনো কাস্টমার সাইকোলজি বুঝেন নাই।"

🔍 কাস্টমার সাইকোলজি আসলে কী?

কাস্টমার সাইকোলজি মানে হচ্ছে –
কেন একজন মানুষ একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট হয়,
কি চিন্তা করে সে সিদ্ধান্ত নেয়,
আর কি অনুভব হলে সে টাকা খরচ করতে রাজি হয়।

💡 শুধু প্রোডাক্ট না, কাস্টমারের মন বুঝতে পারাটাই আসল মার্কেটিং।

🎯 কয়েকটা বাস্তব উদাহরণ দেখি

১। ব্র্যান্ডিং > কোয়ালিটি

একই ফিচারের দুটি প্রোডাক্ট।
একটা লোকাল, একটা বড় ব্র্যান্ডের।
লোকালটার দাম কম, কিন্তু মানুষ নিচ্ছে ব্র্যান্ডেডটাই। কেন?
👉 মানুষ বিশ্বাস, আস্থা আর স্ট্যাটাস খুঁজে বেড়ায়।
👉 ব্র্যান্ড তাদের ইমোশনে জায়গা করে নেয়।

২। Fear of Missing Out (FOMO)

“মাত্র ২৪ ঘন্টার মধ্যে অফার শেষ!”
“স্টকে মাত্র ৩টা বাকি!”
👉 মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয় হারিয়ে ফেলার ভয় থেকে

৩। ইমোশন বীটস লজিক

আপনি যতই ফিচার বলুন, কাস্টমার তখনই কিনবে যখন সেটা তাকে অনুভব করাবে—
"এই জিনিসটা আমার সমস্যার সমাধান!"
"এটা আমার মতো মানুষের জন্য বানানো!"
👉 ফিচার এর থেকে ফিলিংস এর গুরুত্ব বেশি মানুষের কাছে।

📌 তাহলে, কাস্টমার সাইকোলজি বোঝার জন্য কী করতে হবে?

✅ আপনার কাস্টমারের
🔹 ভয় কী
🔹 চাওয়া কী
🔹 কষ্ট কোথায়
🔹 তারা কী শুনতে চায়
🔹 তারা কীভাবে সিদ্ধান্ত নেয়

এগুলো বুঝতে পারলেই আপনি
📈 বিক্রি বাড়াতে পারবেন, ব্র্যান্ড গড়তে পারবেন, লয়াল ফলোয়ার তৈরি করতে পারবেন।

🧩 একটা চরম সত্যি কথা:

> “মানুষ লজিক দিয়ে রিসার্চ করে, কিন্তু ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেয়।”
— কাস্টমার সাইকোলজির মূলমন্ত্র এটুকুই।

শেষ কথা হলো—
✅ যারা কাস্টমার সাইকোলজি বোঝে, তারা কনটেন্ট না বানিয়ে কানেকশন বানায়।
✅ যারা কাস্টমার সাইকোলজি বোঝে না, তারা সেলস পোস্টে "Buy Now" লিখে বসে থাকে।

আপনার কাস্টমারের সাইকোলজি আপনি বুজতে পারেন তো?

🐝 ভাইজান, আপনি কি ব্যবসা শুরু করছেন, না মধু বিলাচ্ছেন?আপনার প্রোডাক্ট যত ভালোই হোক না কেন, যদি মানুষ না জানে আপনি সেটা ব...
02/07/2025

🐝 ভাইজান, আপনি কি ব্যবসা শুরু করছেন, না মধু বিলাচ্ছেন?

আপনার প্রোডাক্ট যত ভালোই হোক না কেন, যদি মানুষ না জানে আপনি সেটা বিক্রি করছেন, তাহলে কে কিনবে?

অনেক উদ্যোক্তা ভাবেন, ব্যবসা শুরু করলেই কাস্টমার নিজে থেকেই চলে আসবে। কিন্তু ভাই, মানুষ তো জানেই না আপনি কে বা আপনি কী বিক্রি করছেন—তাহলে আপনাকে খুঁজে পাবে কীভাবে?

একটা সফল ব্যবসা মানেই শুধু ভালো পণ্য বা সার্ভিস না, তার চেয়েও বেশি দরকার সঠিক প্রচার।
প্রচার ছাড়া কোনো পণ্য বিক্রি হয় না। আপনি যত ভালো প্রোডাক্টই বানান, যদি মানুষ না জানে, তাহলে সেই প্রোডাক্টের কী দাম থাকলো?

১. আপনি ব্যবসা শুরু করলেন
২. আপনি জানেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস ভালো
৩. কিন্তু সেটা কাউকে দেখালেন না
৪. ফলাফল: বিক্রি নেই, আগ্রহ নেই, কাস্টমারও নেই

❌ মনে করছেন প্রোডাক্ট ভালো মানেই কাস্টমার আসবে? ভুল
❌ শুধু বন্ধুদের জানিয়ে থেমে গেছেন? কার্যকর না
❌ সোশ্যাল মিডিয়ায় দুর্বল বা প্রাসঙ্গিক নয় এমন কনটেন্ট দিচ্ছেন? সমস্যা

সঠিকভাবে প্রচার করলে কী হয়?

✅ আপনার ব্র্যান্ড পরিচিতি বাড়ে
✅ মানুষের বিশ্বাস তৈরি হয়
✅ বিক্রি বাড়ে
✅ কাস্টমারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে

একবার ভাবুন, আপনি শহরের এক কোণে দারুণ মধু বিক্রি করছেন। কিন্তু কেউ জানেই না আপনি কোথায় আছেন বা কী বিক্রি করছেন। তখন কি কেউ আসবে?

🛠️ সমাধান কী?

১. একটি স্পষ্ট ব্র্যান্ড পরিচিতি গড়ে তুলুন
২. সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভ্যালু দিন
৩. আপনার টার্গেট অডিয়েন্সের সমস্যা বুঝে কনটেন্ট তৈরি করুন
৪. ফেসবুক বা গুগল অ্যাড ব্যবহার করে প্রচার শুরু করুন

আপনি যতই ভালো ব্যবসায়ী হন, যদি প্রচার না করেন, কেউ আপনার গল্প জানবে না।
🔥 মনে রাখবেন:
“প্রচার না করলে, প্রসার হবে না!”

আপনি কীভাবে আপনার ব্যবসার প্রচার করছেন? নিচে কমেন্টে জানিয়ে দিন 👇
(আর যদি এখনো শুরু না করে থাকেন—তাহলে আজ থেকেই শুরু করুন, আমরা আছি পাশে!)"

🧠  মার্কেটিং মানে কি শুধু বিক্রি? না কি আরও কিছু?বেশ কিছুদিন আগে একটা কথা শুনে থমকে গিয়েছিলাম —“মার্কেটিং মানে বিক্রি নয়...
26/06/2025

🧠 মার্কেটিং মানে কি শুধু বিক্রি? না কি আরও কিছু?

বেশ কিছুদিন আগে একটা কথা শুনে থমকে গিয়েছিলাম —
“মার্কেটিং মানে বিক্রি নয়, মার্কেটিং মানে হচ্ছে অনুভব তৈরি করা।
তখন ঠিক বুঝতে পারিনি কথাটা আসলে কত গভীর।

কিন্তু সময়ের সাথে যখন ব্র্যান্ড, ক্যাম্পেইন আর কাস্টমার সাইকোলজি নিয়ে কাজ করতে লাগলাম, তখন বুঝলাম...
👉 মানুষ তখনই কেনে, যখন তার মনে চাহিদার অনুভব তৈরি হয়।

📌 একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি

ধরুন আপনি রাস্তায় হাঁটছেন। হঠাৎ একটা বোতলওয়ালা লোক চিৎকার করে বলছে-
পানি পানি পানি!
আপনার তৃষ্ণা না থাকলে আপনি কোনোভাবেই তার দিকে তাকাবেন না।

কিন্তু যদি আপনি খুব গরমে হাঁটছিলেন, গলা শুকিয়ে গেছে — তখন সেই “পানি পানি পানি” ডাকটা হবে একটা অনুভবের জবাব।

🔁 এখানে বোঝা গেল, মানুষ সেই পণ্যের প্রতি আগ্রহী হয়,
যে মুহূর্তে তার মনের ভিতরে সেই প্রয়োজনটা জেগে ওঠে।

🎯 মার্কেটিং মানে কি?

❌ মার্কেটিং মানে শুধুই প্রোডাক্টের ফিচার বলা না।

❌ মার্কেটিং মানে শুধু ডিসকাউন্ট দেওয়া না।

✅ মার্কেটিং মানে হলো –

> ক্রেতার মনের মধ্যে চাহিদা, আগ্রহ আর সমাধানের অনুভব জাগিয়ে তোলা।

এটাই একমাত্র উপায় যাতে সে নিজের ইচ্ছাতেই বলে –
👉 এই জিনিসটা তো আমার দরকার!
👉 এই সমস্যার সমাধান আমি খুঁজছিলাম!
👉 এটা আমার লাইফকে সহজ করবে।

🧩 মার্কেটিং এর এই অনুভব কিভাবে তৈরি হয়?

✅ স্টোরিটেলিং এর মাধ্যমে
✅ ক্রেতার ভাষায় কথা বলার মাধ্যমে
✅ সমস্যা-সমাধান ভিত্তিক উপস্থাপনার মাধ্যমে
✅ ইমোশনাল কানেকশনের মাধ্যমে
✅ এবং ভ্যালু ডেলিভারির মাধ্যমে

🎬 চলুন কিছু উদাহরণ দেখি

🔹 Dove কখনো বলে না, “আমাদের সাবানে সুন্দর গন্ধ আছে।
তারা বলে - You are beautiful the way you are.
👉 তারা সেল করছে না, অনুভব তৈরি করছে।

🔹 Apple কখনো বলে না, “আমাদের ক্যামেরা 48MP।”
তারা বলে - Capture life beautifully.
👉 তারা ফিচার না, ইমোশন বিক্রি করে।

📌 তাহলে কি দাঁড়ালো?

✅ পণ্য ভালো হলেই মানুষ কিনবে এটা ভাবলে ভুল করবেন।
✅ মানুষ কিনবে তখনই, যখন সে অনুভব করবে
👉 এই জিনিসটা আমার জীবনকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

✅ উপসংহার

> Marketing is not about selling a product; it's about making people feel why they need it.

আপনি যদি একজন উদ্যোক্তা, মার্কেটার বা ব্যবসায়ী হন তাহলে আজ থেকেই চিন্তা করুন:
🧠 আমি কীভাবে আমার কাস্টমারের মনের ভিতরে সেই অনুভব তৈরি করতে পারি?

👋 আপনি যদি এমন দৃষ্টিভঙ্গিনির্ভর মার্কেটিং কনটেন্ট, কেস স্টাডি আর রিয়েল ইনসাইট পেতে চান, তাহলে ফলো করুন – IBoost

Address

Bank Colony, EPZ
Chittagong Port
4218

Alerts

Be the first to know and let us send you an email when IBoost posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share