26/10/2025
FOMO কি?
মানুষ আসলে কেন কিছু কিনে ফেলে — যদিও তারা প্ল্যানই করে নাই?
কারণ শুধু ভালো প্রোডাক্ট বা সুন্দর অ্যাড না। পারফরম্যান্স মার্কেটিং-এ Buyer Psychology অনেক বড় রোল প্লে করে — যা অনেক মার্কেটারই মিস করে।
এই ফিল্ডে ৩টি পায়ারফুল সাইকোলজিক্যাল ট্রিগার:
Anchoring, FOMO (Fear of Missing Out), আর Social Proof.
এই ট্যাকটিকসগুলো নতুন না — কিন্তু এখনো কাজ করে, কারণ human behavior একচুলও বদলায়নি।
আর আমাদের মতো মার্কেটে, বিশেষ করে বাংলাদেশে, যেখানে বেশিরভাগ বায়ার ডিসকাউন্ট-ড্রিভেন, সন্দেহপ্রবণ আর ইমোশনালি ইন্টারপ্রেটিভ — সেখানে এই পয়েন্টগুলো রিয়েল রেজাল্ট আনতে পারে।
এই পোস্টে জানবো:
এগুলোর আসল মানে কী
এগুলো কীভাবে বাংলাদেশি বায়ারদের মাইন্ডে কাজ করে
আর সবচেয়ে জরুরি, আপনি কীভাবে এগুলো ইউজ করবেন আপনার অ্যাড কপি, ল্যান্ডিং পেজ আর ফানেল স্ট্র্যাটেজিতে।
চলুন ডুব দিই
১. Anchoring
মানুষ Decision নেয় Comparison এ ভিত্তিতে।
যখন আপনি প্রোডাক্টের মূল দামটা (যেমন: ৳৪,৯৯৯ এভাবে) দেখান আর সাথে ডিসকাউন্টেড দাম (৳২,৯৯০) রাখেন — তখন তাদের মনে হয় তারা একটা “Deal” পাচ্ছে।
এখানে মানুষ “Price” আর “Value” এই দুইটাকে এক করে ফেলে। দাম বেশি মানে ”মান ভালো” — এই ধারণা অনেকের। তবে যদি ডিসকাউন্ট Add করে দেয়া যায় তাহলে কাস্টমারের Buying Decision আর সহজ হয়ে যায়।
Anchoring Method কিভাবে ব্যবহার করতে পারেন:
প্রোডাক্টের পুরাতন দাম ও নতুন দাম পাশাপাশি রাখুন
"Limited Time Offer", “Only Today” টাইপ হুক ইউজ করতে পারেন
কপি তে লিখুন: “৳৪৯৯৯ এর জিনিস এখন মাত্র ৳২৯৯০ — শুধু আজকের জন্য!”
২. FOMO (Fear of Missing Out) — হারানোর ভয়
যখন মানুষ দেখে কিছু "শেষ হয়ে যেতে পারে" বা অন্য কেউ “পেয়ে যাবে”, তখন তারা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয়।
FOMO হলো সেই মানসিক চাপ, যেখানে মানুষ ভাবে — “এটা না নিলে আমি বঞ্চিত হবো”। ডিল শেষ হয়ে যাচ্ছে, স্টক কমে আসছে, অন্যরা কিনছে — এই টেনশন সৃষ্টি করা হচ্ছে FOMO।
এর জন্য ব্যবহার করতে পারেন:
“মাত্র ৩টা ইউনিট বাকি!”
“আজ রাত ১২টার পর অফার শেষ”
টাইমার যুক্ত করুন ল্যান্ডিং পেজে
অ্যাড কপিতে লেখেন: “১০০ জন অর্ডার করেছেন — আপনি এখনো ভাবছেন?”
৩. Social Proof
মানুষ Buying Decision নিতে ভয় পায় — তাই তারা দেখতে চায় অন্যরা কী করছে।
যখন জানতে পারে যে অন্য ১,০০০ জন এটা কিনেছে, রিভিউ দিয়েছে, বা কোন ইনফ্লুয়েন্সার এটা ইউজ করেছে — তখন তাদরে Buying Decision সহজে ক্লিক করে।
অনলাইন কিনাকাটায় Trust Issue বেশি থাকে। আর সোশাল প্রুফ Trust Build করে। লোকজন রিভিউ দেখে, ফেসবুক কমেন্ট চেক করে,
এবং কাস্টমার ফিডব্যাক দেখে।
তাই আপনি যা করতে পারেন:
ভিডিও টেস্টিমোনিয়াল দিন
রিভিউ স্ক্রিনশট অ্যাডে রাখুন
“১০,০০০+ মানুষ এটা কিনেছে” এমন কপি লিখুন
ইনফ্লুয়েন্সার বা UGC কন্টেন্ট দেখান
এই ৩টা ট্রিগার যদি সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনার Ad Copy হবে আরও হিউম্যান, ল্যান্ডিং পেজ হবে আরও কনভিন্সিং, আর ফানেল হবে আরও কনভার্টিং।
©️ Mahbub bin Noman