Social Media Marketing Agency BD

Social Media Marketing Agency BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Social Media Marketing Agency BD, Advertising agency, Chittagong.

Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as desktop computers, mobile phones and other digital media and platforms to promote products and services.

25/05/2020

Eid Mubarak..❤️
..😷

24/05/2020

র‌্যাব-পুলিশসহ চট্টগ্রামে আরো দেড় শতাধিক করোনা রোগী শনাক্ত

চট্টগ্রাম জেলায় আরও ১৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে বাদ যাননি পুলিশ ও র‌্যাব সদস্যও। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৪৮ জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৭ জনের ফল পজিটিভ আসে। এর মধ্যে প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিনসহ দুইজনের ফল তৃতীয়বারের মতো পজিটিভ এসেছে। এছাড়াও নতুন শনাক্তকৃতদের মধ্যে ২৪ জন পুলিশ ও ৯ জন র‍্যাব সদস্য রয়েছেন।

এদিকে, নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন শনাক্তকৃতদের মধ্যে র‍্যাবের চান্দগাঁও ক্যাম্পের ১৩ সদস্য ও চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক নায়েক রয়েছেন।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার ১৫টি নমুনা পরীক্ষা হয়। এতে ৬ জনের ফল পজেটিভ এসেছে।
সূত্রঃদৈনিক পূর্বকোণ।

23/05/2020

ঈদ উদযাপন করতে হবে ১৪ নির্দেশনা মেনে
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটের কারণে আসন্ন ঈদ উদযাপন সীমিত করতে বিভিন্ন নির্দেশনার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এবার খোলা স্থানের পরিবর্তে কাছের মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে, বর্তমান করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত না করার পাশাপাশি বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি না করে নিজ ঘরে ঈদ উদযাপন করতে বলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪টি নির্দেশনায় এসব কথা জানানো হয়। খবর বাংলানিউজের।
ডিএমপি জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ মে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে এবার ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। জীবনের ঝুঁকি বিবেচনা করে কাছের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াতের ব্যবস্থা করা যেতে পারে।
ঈদ উপলক্ষে ডিএমপির নির্দেশনাগুলো হলো :
১. ঈদের নামাজের জামাতের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
২. ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। ধর্মপ্রাণ মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
৩. করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে প্রবেশদ্বারে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
৪. মসজিদের ওজুখানা ব্যবহার না করে প্রত্যেককে নিজ নিজ বাসস্থান থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
৫. ঈদের নামাজের জামায়াতে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।
৬. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে।
৭. এক কাতার অন্তর অন্তর কাতারবদ্ধ হতে হবে।
৮. করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো থেকে বিরত থাকুন।
৯. মসজিদে শৃঙ্খলার সঙ্গে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পৃথক পৃথক ব্যবস্থা রাখার জন্য মসজিদ কমিটিকে অনুরোধ করা হলো।
১০. করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত করা থেকে বিরত থাকুন।
১১. ঈদের দিন ও পরবর্তী সময়ে বিনোদন কেন্দ্রে যাতায়াত না করে নিজ ঘরে অবস্থান করে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করুন।
১২. ঈদ উদযাপনের লক্ষ্যে যারা ঢাকার বাইরে যাবেন তারা তাদের বাসা অথবা ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন এবং বাসাবাড়ি ত্যাগের আগে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন।
১৩. মালিক পক্ষ স্ব স্ব মার্কেট/শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন এবং আপনার এলাকার থানা/ফাঁড়ির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন।
১৪. খালি বাসায় মূল্যবান সামগ্রী না রেখে ঢাকায় অবস্থান করছেন এমন আত্মীয়-স্বজনদের বাসায় তা রেখে যান।

23/05/2020
জ্বি আপনাকে বলছি।✋🤚আপনি কি কোনো বিজনেস পেজের ওনার?😃আপনি কি চান আপনার পেজের মেসেঞ্জার আপনার কাস্টমারকে অটোমেটিক সাপোর্ট ক...
14/05/2020

জ্বি আপনাকে বলছি।✋🤚
আপনি কি কোনো বিজনেস পেজের ওনার?😃
আপনি কি চান আপনার পেজের মেসেঞ্জার আপনার কাস্টমারকে অটোমেটিক সাপোর্ট করুক এবং নিজে নিজেই অর্ডার কনফার্ম করুক?😁
তাহলে এখনই আমাদের পেজে ইনবক্স করুন এবং আপনার পেজকে একটি প্রফেশনাল লুক দিয়ে আপনার কাস্টমারকে আকৃষ্ট করুন।🥰

প্রথম কিছুসংখ্যক লোক পাবে বিশেষ ছাড়। 🎉🎉🎉

কি বুঝলেন.? উল্টা মানুষের ছবি দেখে এই লেখা পড়ছেন.?তাহলে সম্পূর্ণ লেখাটাই পড়ুন। এই ছবি ব্যবহার করে হয়েছে মার্কেটিং করার জ...
03/05/2020

কি বুঝলেন.? উল্টা মানুষের ছবি দেখে এই লেখা পড়ছেন.?

তাহলে সম্পূর্ণ লেখাটাই পড়ুন। এই ছবি ব্যবহার করে হয়েছে মার্কেটিং করার জন্য। বুঝলেন না.? বুঝিয়ে দিচ্ছি 🤔

রাস্তা দিয়ে ১০০ মানুষ হেঁটে যাচ্ছে। আপনি কি কারো দিকে নজর দিচ্ছেন.? না দিচ্ছেন না। এখন ১০০ জনের মধ্যে ১ জন হাত নিচে দিয়ে পা উপরে দিয়ে হেঁটে যাচ্ছে। সবার নজর এখন কার দিকে.? আশা করি বুঝতে পেরেছেন।

এটাই হলো ডিজিটাল মার্কেটিং। আপনার পন্যকে ক্রেতার কাছে অন্য সব সমজাতীয় পণ্য থেকে আলাদা দেখানো যার ফলে ক্রেতাদের আপনার পণ্যের প্রতি আগ্রহের সৃষ্টি হয় এবং এতে আপনার পণ্যের বিক্রির পরিমাণ বাড়বে।

  সার্ভিসবর্তমান সময়ে পৃথিবীর প্রাই প্রতিটা দেশে এর জনপ্রিয়তা অনেক অনেক বেশী। ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর কাছে ...
02/05/2020

সার্ভিস
বর্তমান সময়ে পৃথিবীর প্রাই প্রতিটা দেশে এর জনপ্রিয়তা অনেক অনেক বেশী। ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর কাছে কোন প্রতিষ্ঠান, পন্য বা সেবার প্রচারণা করে দেয়াকেই ফেসবুক মার্কেটিং বলে। এটি আপনি নিজে বা কোন ফেসবুক মার্কেটারের মাধ্যমেও করতে পারেন। সহজ অর্থে, ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেসবুক মার্কেটিং বলে। যে কোন ধরণের বিজ্ঞাপন ই ফেসবুকে টাকার মাধ্যমে দেয়া যায়। এ ধরণের বিজ্ঞাপন সাধারণত আপনার ফেসবুক নিউজফিডে বিভিন্ন পন্যের Sponsored Post আসে এবং আপনার ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্যের ছবি বা অফার আসে আর এগুলকেই ফেসবুক বিজ্ঞাপন বলে।
২০১৬ সালের জরিপ অনুস্বার ফেসবুকের মাসিক একটিভ ব্যবহার কারির সংখ্যা ১.৮৬ বিলিয়ন। প্রতিদিন ফেসবুক ইউজারের সংখ্যা ১.১৫ বিলিয়ন। মোবাইলে ফেসবুক ইউজ করে এমন ইউজারের সংখ্যা ১.৭৪ । ফেসবুকে প্রতিদিন ছবি আপলোড এর সংখ্যা ৩০০ মিলিয়ন। ফেসবুকে প্রতি ভিজিটরের এভারেজ টাইম স্পেন্ড ২০ মিনিট। প্রতি মিনিটে ৫,১০,০০০ কমেন্টস, ২,৯৩,০০০ স্ট্যাটাস এবং ১,৩৬,০০০ ছবি আপলোড হয়ে থাকে। ফেসবুকে ১৬ মিলিয়ন লোকাল বিজনেস পেজ তৈরি করা হয়েছে। ৪২ % ব্যবসায়ী মনে করেন ফেসবুক তাদের বিজনেসের প্রধান হাতিয়ার। ১৮-২৪ বছর বয়সী ব্যবহারকারীর মধ্যে ৫০% ব্যবহারকারী ঘুম থেকে উঠেই ফেসবুক ব্যবহার করে বা বলা যায় ফেসবুকে এসেই তাদের ঘুম ভাঙ্গে। এক প্রতিবেদনে বলা হয় ফেসবুক ব্যবহার কারি প্রতি বছর ১৭% হারে বাড়ে এবং এটি ক্রমাগত বেড়েই চলেছে।
একটু চিন্তা করুন ২০১৭ সালে ফেসবুকের একটিভ ব্যবহারকারী ১৮৬ কোটি । এখন আপনি নিজেই ভাবুন ২০২০ সালে আপনি কেন ফেসবুক মার্কেটিং করবেন না.??

ফেসবুকে   নাকি   করবেন.?দুইটার মধ্যে পার্থক্য কি। আসুন জানি !!অনেকের ধারনা ফেসবুকে বুস্ট করলে পেইজে মানুষের উপস্থিতি বাড়...
02/05/2020

ফেসবুকে নাকি করবেন.?
দুইটার মধ্যে পার্থক্য কি। আসুন জানি !!
অনেকের ধারনা ফেসবুকে বুস্ট করলে পেইজে মানুষের উপস্থিতি বাড়বে তাহলেই বিক্রি বাড়বে। আসলে ধারনাটি ভুল।
বুস্ট আপনি আপনার পেইজের যেকোনো পোস্টকে করতে পারবেন। কিন্তু সব পোস্টে কি কাস্টমার পাবেন?? কখনই না। আপনি তখনই কাস্টমার পাবেন যখন ব্যবসায়িক উদ্দ্যেশে মার্কেটিং করবেন। বুস্টিং যেকোনো ভাবেই আপনি করতে পারেন কিন্তু মার্কেটিং এ থাকে একটি সঠিক প্ল্যান।কিভাবে নির্দিষ্ট কাস্টমার পাবেন.? কিভাবে তাদের সংখ্যা বৃদ্ধি করবেন.? এবং তাদেরকে মানিয়ে নিজের ব্যবসা বৃদ্ধি করবেন। আর এখন যেহেতু ডিজিটাল যুগ সেহেতু এ কাজটি খুব সহজে ডিজিটাল পদ্ধতিতে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে করে সম্ভব। একটি সঠিক মার্কেটিং প্ল্যান বদলে দিতে পারে আপনার ব্যবসায়িক ভবিষ্যৎ। তাই অযথা খরচ না করে সঠিক ডিজিটাল মার্কেটিং করুন

Address

Chittagong
4100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801531701315

Alerts

Be the first to know and let us send you an email when Social Media Marketing Agency BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Social Media Marketing Agency BD:

Share