SkDigital- A Creative Agency In Chittagong

SkDigital- A Creative Agency In Chittagong A creative agency in Chittagong. We help you to grow your business online.

ঈদ মানে আনন্দ ,ঈদ মানে খুশি।পরিবারের সাথে ঈদের খুশি ভাগ করে নিন।সবাইকে ঈদের শুভেচ্ছা।🥰
10/07/2022

ঈদ মানে আনন্দ ,ঈদ মানে খুশি।
পরিবারের সাথে ঈদের খুশি ভাগ করে নিন।
সবাইকে ঈদের শুভেচ্ছা।🥰

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।""আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার...
02/05/2022

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"

"আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।"

Sk Digitalbd এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ! ❤️

”প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ…” আমাদের জীবন-মরণ এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে...
26/03/2022

”প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ…” আমাদের জীবন-মরণ এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা।


আপনি আপনার ব্যবসার পরিধি কতটুকু বাড়াতে পারবেন, তার অনেকটাই নির্ভর করে শুরু ও পরিচালনার পরিকল্পনার উপর। সঠিক পরিকল্পনা আপ...
04/03/2022

আপনি আপনার ব্যবসার পরিধি কতটুকু বাড়াতে পারবেন, তার অনেকটাই নির্ভর করে শুরু ও পরিচালনার পরিকল্পনার উপর। সঠিক পরিকল্পনা আপনার ব্যবসায়ের সফলতা নিশ্চিত করতে পারে।

আর প্রত্যেক খাতেই পরিকল্পনা তৈরির জন্য দক্ষ ও অভিজ্ঞ লোকেদের শরণাপন্ন হতে হয়। স্বাভাবিকভাবেই অভিজ্ঞতা নেই এমন লোকেরা সঠিকভাবে পরিকল্পনা গোছাতে পারেন না৷

তাছাড়া এখন প্রতিযোগিতার সময়ে ব্যবসায় টিকে থাকতে মার্কেটিংয়ের উপর নির্ভর করতে হয়৷ কারণ গ্রাহকদের নিকটে অনেক বেশি অপশন থাকে আর আপনি তাদের কাছে না পৌঁছুতে পারলে তারা আপনার ক্রেতা হবে না৷

এজন্য ব্যবসার পরিকল্পনার পাশাপাশি মার্কেটিংয়ের পরিকল্পনা তৈরির প্রয়োজন হয়, বিশেষ করে আপনি যখন ব্যবসায় একেবারেই নতুন।

আর এখন দিচ্ছে 'স্মল বিজনেস ডেভেলপমেন্ট' সার্ভিস। আপনার ব্যবসা শুরু ও মার্কেটিংয়ের পুরো পরিকল্পনা গুছিয়ে দিবে দক্ষ মার্কেটার'রা।

বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন৷ ধন্যবাদ।

২১শে ফেব্রুয়ারী। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার সম্মান রক্ষার্থে ও নিজেদের ভাষাগত অ...
20/02/2022

২১শে ফেব্রুয়ারী।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার সম্মান রক্ষার্থে ও নিজেদের ভাষাগত অধিকার প্রতিষ্ঠা করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের একঝাঁক তরুণ। ভাষাশহিদ হিসেবে যাঁরা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সেই মহান আত্মত্যাগে আমাদের মাতৃভাষার সম্মান রক্ষা হয়েছিল এবং আমরা আমাদের ভাষাগত অধিকার অর্জন করেছিলাম। ভাষা আন্দোলন যে শুধুমাত্র ভাষাগত অধিকার অর্জনের আন্দোলন ছিল তা নয়, এই আন্দোলন পরবর্তীতে ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর স্বাধীনতা যুদ্ধে জাতীয় ঐক্য গঠনে ভূমিকা পালন করে।
আজ ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তিতে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধ জানাই।




মানুষ কোনো উদ্যোগ গ্রহণ করার পর সফল হতে না পারার অন্যতম কারণ হচ্ছে অন্যদের থেকে অনুপ্রাণিত হয়ে উদ্যোগ গ্রহণ করা।কেউ একজন...
18/01/2022

মানুষ কোনো উদ্যোগ গ্রহণ করার পর সফল হতে না পারার অন্যতম কারণ হচ্ছে অন্যদের থেকে অনুপ্রাণিত হয়ে উদ্যোগ গ্রহণ করা।

কেউ একজন বিসিএসে টিকেছে, মাসে লাখ টাকা বেতনের চাকরি করে৷ এটা থেকে অনুপ্রাণিত হয়ে যদি আপনিও বিসিএসের প্রস্তুতি নেয়া শুরু করেন, তবে সেটা মোটেও ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না৷

কারণ আপনি শুধু অর্থের পরিমাণ দেখে অনুপ্রাণিত হয়েছেন৷ সহজ বাংলায় বললে বলা যায়, লোভে পড়েছেন।

এটা সত্যি যে আমরা অর্থের জন্য কাজ করি। অর্থোপার্জন হয় না এমন কাজ করব না নিশ্চয়ই। তবে জীবনে সফল হতে হলে অর্থের চেয়ে নিজের প্যাশনকে বেশি গুরুত্ব দেয়া উচিত। কারণ, শুধুমাত্র অর্থ আপনাকে সফল করবে না৷

কেউ বিসিএসে টিকেছে বলে আপনিও টিকতে পারবেন, এমন নয়৷ যদি আপনার জীবনের উদ্দেশ্য হয়ে থাকে বিসিএসে টিকে বড় চাকরি করা, তবে হয়তো আপনি পারবেন।

নিজের প্যাশনকে জানুন, প্যাশন বাস্তবায়িত করার চেষ্টা করুন। তবেই আপনি জীবনে সফল হতে পারবেন।




Social media is about the people! Not about your business. Provide for the people and the people  will provide you.     ...
16/01/2022

Social media is about the people! Not about your business. Provide for the people and the people will provide you.


Address

SkDigital
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when SkDigital- A Creative Agency In Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SkDigital- A Creative Agency In Chittagong:

Share