29/11/2023
চল্লিশের পর আর শিক্ষাগত যোগ্যতার কোন দাম নেই, দাম শুধু কর্ম দক্ষতার।❤️
পঞ্চাশের পর সৌন্দর্য্যের কোন দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেনো চোখের নীচে কালো দাগ পড়বে, মুখে ভাঁজ পড়বে, গাল ভাঙ্গবেই।
ষাটের পর অবসর, তখন তার আর পুরোনো চেয়ারটারও দাম নেই, ব্যাংকের ম্যানেজার হোক বা ক্লার্ক, পরিচয় একই, প্রাক্তন কর্মী।
সত্তরের পর বড় বাড়িই হোক আর ছোট বাড়ি কোন পার্থক্য নেই, কারণ ছেলে-মেয়েরা সব বাহিরে, বাড়ীতে শুধু বুড়ো-বুড়ি।
আশিতে টাকা থাকলেও তার কোন দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন প্রয়োজন হয় শুধু আপনজনের, জনবলের।
নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোন তফাৎ নেই।
তবুও সবকিছু নিয়ে কিসের এতো অহংকার?
আসুন না সবাই বিনয়ী হই, একে অন্যের প্রতি সদয় হই, সাহায্যে হাত বাড়িয়ে দিই, আপনজন হয়ে উঠি, জীবনটাকে সুন্দর ভাবে উপভোগ করি।🤝🤝