27/11/2022
কিছুদিন আগে একটা নিউজ পড়লাম, হুমায়ূন আহমেদ পূত্র নুহাশ হুমায়ূন তার বাবার পরিচয় ধরে টান দেয়াতে যারপরনাই ক্ষিপ্ত, আর কোন বস্তিমার্কা নিউজ পোর্টাল সেটাকে আবার রংচং মাখিয়ে ফুটিয়ে তুলেছে।
ঠিক যেন Share it এর "গ্রামের মেয়েদের মাথা নষ্ট করা নাচের ভিডিও, না দেখলে মিস"
নাটক, সিনেমা, গান, খেলাধুলা, টিভি সিরিজ মন দিয়ে ও আগ্রহ নিয়ে দেখা ছেড়ে দিয়েছি অনেক আগে।
কিন্তু, এই নিউজ হেডলাইনটা আমাকে ঠিকই টেনে নিয়ে গেলো সেই ওয়েবসাইটে, আর ওয়েবসাইটে ঢুকে দেখি খালি পপআপ আর পপআপ, এত পপ আপের ভেতরে আসল খবর না দেখেই বের হয়ে গেলাম, বস্তি মার্কা পোর্টালের বাউন্স রেট বাড়িয়ে দিলাম হালকার উপর ঝাপসা দিয়ে।
বিরক্তিকর এই পপআপ, স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, আরো নানান হ্যানত্যান আমাদের অনলাইন লাইফ আসলেই কিছু ক্ষেত্রে বিষিয়ে তুলে। কিন্তু, কিচ্ছু করার নাই, ফ্রিতে যখন ইউজ করি, প্ল্যাটফর্ম আমাদের অ্যাড দেখাবেই।
কেন আমরা এই অ্যাড দেখি? কিভাবে দেখি? কে বা কারা দেখায়? আর আমাকেই বা কেন টার্গেট করে দেখায়?
একটু আগেই গুগলে সার্চ দিলাম "গরম পানি রেসিপি?" আরে! ফেসবুক কেন আমাকে পিওর ইটের অ্যাড দেখায়? তাও আবার বলে পানি গরম করার ঝামেলা নাই। ও মাগো!!!
প্রথম কথা হল, অনলাইনে অ্যাড চলে বিডিং এ, মানে এইখানে অ্যাডের নিলাম চলে, যে সাইট, চ্যানেল, পেজের ভিজিটর যত বেশি সেইখানে নিলামও চলে বেশি। ঠিক যেন আমাদের ছোটবেলার ইত্যাদি শুরু হওয়ার আগে আর অনুষ্ঠান চলার মাঝে অ্যাড দিত, আর আমরা সেগুলা দেখতাম।
ইত্যাদিতে যেহেতু ভিজিটর বেশি, তাই ঐ সময়ে বিজ্ঞাপনের প্রতিটা সেকেন্ডের মূল্যও বেশি। একই জিনিস ঘটে আপনার প্রিয় চ্যানেল বা ওয়েবসাইটে। এটাকে বলে Real Time Bidding
কিভাবে কাজ করে RTB বা Real Time Bidding?
কাজটা শুরু হয় যখন আপনি পাবলিশারদের ভিজিট করেন। পাবলিশার কারা? পাবলিশার হল যারা ওয়েবসাইট, চ্যানেল, বা পেজের মালিক। তারা আমার আপনার মনকে টেনে নিয়ে যায় তাদের কন্টেন্ট দিয়ে, আমি আপনি জানার আগ্রহ নিয়ে তাদের সাইটে ঢুকে কন্টেন্ট দেখি বা পড়ি।
তাদের সাইটের উপরে-নিচে-ডানে-বামে আর কন্টেন্টের মাঝের জায়গাগুলো তারা বিক্রি করে বিজ্ঞাপনদাতাদের কাছে।
যখন আপনি কোনো হেডলাইন দেখে ক্লিক করে সাইট ভিজিট করেন, সেই সাইট পাবলিশারের সার্ভারে গিয়ে আপনার কাঙ্খিত কন্টেন্ট নিয়ে আসে আপনার সামনে, যা আসলে ছিল HTML and CSS ফরম্যাটে। যা আপনার ব্রাউজার ট্রান্সলেট করে আপনার বোঝার সুবিধা করে দেয়।
যখনই আপনি সাইট ভিজিট করবেন, সাইটের মালিক তার সাইট কোনো না কোনো অ্যাড প্ল্যাটফর্মে কানেক্টেড রেখেছে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য। মুফতে কন্টেন্ট দেখবেন আর বিজ্ঞাপন দেখবেন না, হয় নাকি?
পাবলিশারের সেই অ্যাড প্ল্যাটফর্ম কানেক্ট হয় পাবলিশারের অ্যাড সার্ভারে, সেই অ্যাড সার্ভার তার মেশিন লার্নিং আর বিল্ট ইন লজিক ব্যবহার করে চিন্তা করে যে এই সাইটে বিজ্ঞাপন দেখালে আমি কাদের বিজ্ঞাপন দেখাব? কাদের বিজ্ঞাপন বলতে এখানে বিজ্ঞাপনদাতাদের কথা বলা হয়েছে-
প্রথমত-
এই সাইটের কোনো জায়গা কেউ যদি আগে থেকে কিনে রাখে
যে বর্তমানে সাইটে আছে তার সম্পর্কে আমি কি কি জানি!
আর জেনেই যদি থাকি তাহলে কাকে এই সাইটে জায়গা দিব?
কেউ যদি ঐ সাইটের স্পেস রিজার্ভড করে না রাখে তাহলে অ্যাড সার্ভার সাথে সাথে ওপেন অ্যাড মার্কেটে চলে যাবে। ওপেন মার্কেটে অ্যাড সার্ভার সবচেয়ে বেস্ট ডিলটাই নিয়ে আসে, ওপেন মার্কেটে অ্যাড সার্ভার কাজ করে SSP বা Supply Side Platform এ।
Supply Side Platform কাজ করে Programmatic Ad Inventory নিয়ে।
SSP আরো এক কাঠি সরেস, সে ভাবে এই লোকরে কি আগে কখনো দেখছি? আর আমার Data Provider এর কাছে এই লোকের সম্পর্কে কিছু থাকলে একটু খোঁজ নিয়ে দেখি কিছু পাই কি না।
কি খোঁজ করে জানেন? আপনি কখন কি সার্চ করছেন, কার সাথে কি নিয়ে চ্যাট করছেন, এবং মোবাইল পাশে নিয়ে কার সাথে কি নিয়ে কথাবার্তা বলছেন, কখন কি কোথায় আপলোড করছেন, কোন সাইট থেকে শেষবার কি কিনছেন, কোন সাইটে কিনতে গিয়েও কোনো কারণে হোম পেজ বা অ্যাড টু কার্ট থেকে আবার ফেরত আসছেন, মোটামুটি সবকিছুই বলা যায়।
সবকিছু এনালাইসিস করে সে আপনাকে Interest, Demographic and Behavior বেইজ টার্গেট করে।
এসব নলেজ নিয়ে সে রিকোয়েস্ট করে Ad Exchange এর কাছে। Ad Exchange হচ্ছে বিজ্ঞাপনের জায়গা কেনার ক্রেতা ও বিক্রেতার মিলনস্থল। সবচেয়ে বড় Ad Exchange প্ল্যাটফর্ম হল গুগলের কেনা Double Click যেটা তারা ২০০৮ সালে কিনে নেয়।
Ad Exchange প্ল্যাটফর্ম সবসময় DSP বা Demand Side Platform এবং অন্যান্য নেটওয়ার্কের সাথে যোগাযোগে ব্যস্ত থাকে। DSP হচ্ছে মনে করেন গুগল আর ফেসবুক। DSP কাজ করে Buying system নিয়ে।
যারা শেয়ার নিয়ে কাজ করেন তাদের ব্রোকারকে যেমন বলে রাখেন যে অমুক শেয়ারের দাম অমুক এমাউন্টে গেলেই আমি কিনে নিব। ঠিক এই কাজটাই DSP করে।
DSP তে সবার আগে থাকে Pre cached bids। Pre cached Bids হলো নিলামের অবস্থা বুঝে বিশ্লেষণ করে বলে দেয়া যে ঢাকায় ২০-২৫ বছরের ১০০০ ছেলেদের অমুক প্রোডাক্টের অ্যাড অমুক সময়ে দেখাতে ৫ ডলার খরচ হবে। ঠিক আপনার শেয়ার বাজারের ব্রোকারের মত।
যদি Pre cached bid থাকে তাহলে ধুম করে অ্যাড দেখানোর কাজ শুরু হয়ে যায়। আর যদি না থাকে তখন?
তখন Ad Exchange তার সব পার্টনারকে বলা শুরু করে, "অমুক জায়গায় অমুক প্রোডাক্টের অ্যাড দেখানোর একটা চান্স আছে, যে আগে আসবা যে আগে পাবা, আমাকে ১০ মিলি সেকেন্ডের মধ্যে জানাও।"
যেখানে মানুষের চোখের পলক ফেলতে ৩০০ মিলি সেকেন্ড লাগে!!
১০ মিলি সেকেন্ডেরও কম সময়ে কেউ না কেউ বিড জিতে যায়। জিতনেওয়ালা DSP সাহেব তখন Ad Exchange এর কাছে অ্যাডের ছবি বা ভিডিও পাঠায় সে সাথে ক্যাপশন যদি থাকে। যে ছবি কোনো না কোনো media buyer সেট করেছে।
Ad Exchange তখন সেটা আবার পাঠায় SSP এর কাছে। SSP সেটা আবার পাঠায় পাবলিশার বা ওয়েবসাইটের অ্যাড সার্ভারে। আর পাবলিশারের অ্যাড সার্ভার তখন সেই রিকোয়েস্ট পাঠায় আপনার মোবাইল বা ডেস্কটপের ব্রাউজারে।
ব্রাউজারে রিকোয়েস্ট করে Agency Ad Server এ যাওয়ার জন্য। Agency Ad Server বিজ্ঞাপন দাতার অ্যাড পার্ফরম্যান্স ট্র্যাক করে ও সেই অনুসারে রিপোর্টিং করে। রিকোয়েস্ট পাওয়ার পর Agency Ad Server সেই DSP'র উইনিং বিডকে তখন একটা ইম্প্রেশন হিসেবে কাউন্ট করে।
আর আপনি তখন সেই বিজ্ঞাপনটা দেখেন। ঐ একটা ইম্প্রেশনই হচ্ছে আপনি। আপনিই ইম্প্রেশন, আপনিই রিচ।
আর এই পুরো ব্যপারটা ঘটে এক সেকেন্ডেরও কম সময়ে যদি আপনার নেট স্পিড ভালো থাকে।
যেকোনো ধরণের বিজ্ঞাপনের জন্য আমাদের পেজে মেসেজ দিতে পারেন।