21/03/2022
ইনস্টাগ্রাম মার্কেটিং কি
বর্তমান সময়ে ইনস্টাগ্রাম অনেক জনপ্রিয় সোশ্যাল সাইড গুলোর মধ্যে একটা অন্যতম। ইনস্টাগ্রাম মার্কেটিং করে আপনি বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ঘরে বসে ইনকাম করতে পারবেন,শুধু তাই নয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্যতম একটা ধাপ বা উপায় হচ্ছে ইনসটাগ্রাম মার্কেটিং। তাহলে জেনে নিন কিভাবে করবেন ইনস্টাগ্রাম মার্কেটিং?
কিভাবে ইন্সটাগ্রাম মার্কেটিং করবেন?
১। ইন্সটাগ্রামে মার্কেটিং শুরু করার জন্য আপনাকে অবশ্যই Sign Up করতে হবে।
Your Email / Phone Number >> Your Name >> User Name >> Password. (এখানে ইমেইল আইডি দিয়ে খুলতে পারেন)
২। Sign Up করার সময় আপনি আপনার একাউন্টের নাম অবশ্যই আপনার অরিজিনাল নাম টা দিবেন। তারপর ইউজারনেইম টা আপনার নাম রিলেটেড তৈরি করে নিবেন। তারপর পাসওয়ার্ড দিবেন খুব হার্ড করে যাতে সহজেই হ্যাক করতে না পারে কেউ,তারপর এইটা নোটখাতায় সেভ করে রাখবেন। তারপর জিমেইল এ ভেরিফাই করে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।
৩। আপনি একাউন্ট তৈরি করার পর হোম বাটনে যাবেন তারপর এডিট প্রোফাইল এ যাবেন তারপর ওয়েবসাইট থাকলে দিবেন, তারপর বায়ো লিখতে হবে বায়োটা খুব জরুরি, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার তাই সেই রিলেটেড লিখবেন, যেমন আপনি কি কি পারেন কি সার্ভিস প্রোভাইড করবেন সেইগুলো লিখতে পারেন।তারপর মোবাইল নাম্বার দিবেন, এবং প্রোফাইল ছবি দিবেন আপনার খুবই প্রফেশনাল ভাবে ছবিটা দিবে।
৪। আপনি আপনার প্রোফাইল পুরোপুরি কমপ্লিট করলেন । এখন আপনি আপনার অ্যাকাউন্টে নিশরিলেটেড ফটো পোস্ট করবেন ২-৩ টা যাতে আপনার অ্যাকাউন্টটি খালি মনে না হয়।
৫। আপনি সার্চ বক্সে সব কিছু সার্চ করে তাদেরকে ফলো করতে পারেন তাদেরকে কমেন্ট করতে পারেন। আপনার কাজ রিলেটেড সব কিছু সার্চ করে নিতে পারেন।
৬। আপনি মার্কেটিং শুরু করতে পারবেন। তারপর ফলোয়ার বাড়াতে পারবেন। ক্লাইন্ট খুজে বের করতে পারবেন।