Digital marketing connection

Digital marketing connection Digital marketing connection are ready to give you full computer skill development and freelancing service . Our team can give you 100% satisfied support.

We will tirelessly serve you at our institute

★Linkedin মার্কেটিং কেন জরুরি?🤔👉এটি মূলত পেশাজীবীদের একটি বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ছাড়াও বিভিন্ন ধরনের মানুষ এটি ...
01/11/2021

★Linkedin মার্কেটিং কেন জরুরি?🤔

👉এটি মূলত পেশাজীবীদের একটি বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ছাড়াও বিভিন্ন ধরনের মানুষ এটি ব্যবহার করছে।
পৃথিবীর যে কোন দেশের যে কোন কোম্পানির যে কোন লোককে পাওয়া সম্ভব Linkedin দ্বারা👍। এটি পেশাজীবীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ।
এটি ব্যবহার করে অনেকেই মনের মত চাকরী খোঁজে নিচ্ছে।
লিঙ্কডইন দ্বারা সহজে বিভিন্ন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায় অল্প সময়ের মধ্যে।
লিঙ্কডইনে আপনার পোষ্টে কেউ লাইক কমেন্ট বা শেয়ার করলে আপনার পোষ্টটি তার সাথে যুক্ত সবার কাছে পৌঁছে যাবে। ফলে আপনার প্রচারণাও বেড়ে যাবে।
লিঙ্কডইন ব্যবহার করে আপনি সরাসরি পছন্দের কোম্পানিতে চাকরীর আবেদন করতে পারবেন।এর জন্য আপনার প্রোফাইল টি হতে হবে তথ্যবহুল সাজানো গোছানো।
দেশ-বিদেশের বিভিন্ন ছোট বড় কোম্পানিগুলোর পেজ বা গ্রুপগুলো ফলো করলে জানতে পারবেন তাদের প্রতিদিনের আপডেটগুলো। ও তাদের কার্যক্রম সম্পর্কে।
লিঙ্কডইনে আপনি আপনার বিভিন্ন ডকুমেন্ট, লেখা, আপলোডগুলো তোলে ধরতে পারবেন, তবে সেগুলো হতে হবে প্রফেশনাল মানের। যা দেখে আপনার সম্পর্কে অনেকে পজিটিভ আইডিয়া নিবে।
আপনি নিজের সিভিটি লিঙ্কডইনে আপলোড করে রাখতে পারেন, ফলে যারা আপনার প্রোফাইল ভিজিট করবে, তারা চাইলে আপনার সিভিটি দেখতে পারে। এতে আপনার কাজ পেতে সুবিধা হবে।
ইউনিভারসিটিতে প্রথম দিকে পড়াকালীন সময়ে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে নিলে পাশ করার আগেই তৈরি হয়ে যাবে আপনার ১০০০ টির বেশি কানেকশন যা আপনার ক্যারিয়ারে বিশাল সুবিধা বয়ে আনবে।
লিঙ্কডইনে আপনি পাবেন এন্ডোর্সমেন্টের সুযোগ, যা আপনার কোন কাজে কতটুকু দক্ষ তা পরবর্তী ইমপ্লয়ারের কাছে সহজে তুলে ধরার সুযোগ তৈরি করে দিবে।
সুতরাং বর্তমানের এই ডিজিটাল যুগে আপনাকে প্রতিনিয়ত হতে হবে অ্যাডভান্স। থাকতে হবে বিশাল নেটওযার্ক। আর এই নেটওয়ার্ক এর জন্য সবচেয়ে উন্নত মাধ্যমটির নাম হলো লিঙ্কডইন বা লিংকডইন মার্কেটিং।🙂

ফ্রিল্যান্সিং মানে শুধু ইনকাম না ।  এটা সম্মানজনক❤️ লাইফটাইম  স্থায়ী পেশা ।বর্তমান যুগে ফ্রিল্যান্সিং বেকারত্ব দূর করার ...
29/10/2021

ফ্রিল্যান্সিং মানে শুধু ইনকাম না । এটা সম্মানজনক❤️ লাইফটাইম স্থায়ী পেশা ।বর্তমান যুগে ফ্রিল্যান্সিং বেকারত্ব দূর করার নতুন রাস্তা উন্মোচোন করেছে। সুতরাং আগে জানুন ফ্রিল্যান্সিং কি এবং নিজেকে সঠিকভাবে নিজের পরিচয় দিতে শিখুন ।

১. সাধারণ মানুষ মনে করে ফ্রিল্যান্সিং মানে - ক্লিক করা, অনলাইনে ইনভেষ্ট করা, ডাটা এট্রি করা ইত্যাদি । ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এর গুরুত্ব সবাই জানে না। সুতরাং ফ্রিল্যান্সার বললে স্বাভাবিকভাবেই মানুষ আপনাকে গুরুত্ব দিবে না এসব কারনে ভেঙ্গে পরবেন না। নিজেই আগে নিজের কাজকে সম্মান দিবেন👍।

২. ফ্রিল্যান্সিং কি সবাই না বুঝলে বলবেন আপনি ইন্টারনেটের মাধ্যমে একটি আমেরিকান কোম্পানীতে ডিজিটাল ম্যানেজার বা প্রফেশনাল হিসেবে চাকরী করেন । এভাবে বললেই মানুষ বুঝবে যে আপনি চাকরী করেন । সাধারণ চাকরী না বরং বিদেশী কোম্পানীতে চাকরী । তখন মানুষ আপনাকে ক্রিয়েটিভ পরসন হিসেবে যথাযথ মূল্যায়ন করবে👍 ।

৩. আপনি যোগ্য না হলে বিদেশী কোম্পানী জব দিত না । সুতরাং এটা সহজেই অনুমেয় যে আপনি অন্য সবার চাইতে বেশী মেধাবী, বেশী ক্রিয়েটিভ👍 ।

৪. আসল কথা হচ্ছে আপনার যখন পকেটভর্তি টাকা থাকবে চারপাশের সবাই আপনাকে সম্মান করবে ।

আশা করি এইভাবে আত্ন সম্মানের সাথে মাথা উঁচু করে সঠিকভাবে নিজেকে উপস্থান করতে পারবেন 🙂।

➡️Affiliate Marketing কি🤔 ?? ✔️Affiliate Marketing কে  সাধারণ ভাবে বলা যায় অন্যের প্রডাক্ট মার্কেটিং করা । অন্যর পণ্য ব...
11/10/2021

➡️Affiliate Marketing কি🤔 ??

✔️Affiliate Marketing কে সাধারণ ভাবে বলা যায় অন্যের প্রডাক্ট মার্কেটিং করা । অন্যর পণ্য বিক্রি করে যে কমিশন পাওয়া যায় সে কমিশনকে অ্যাফিলিয়েট কমিশান বলে। যেমন একজনের দোকানের মাল আপনি প্রচার প্রচারনা করে দিলেন এবং বিক্রি করলেন তার বিনিময়ে মালিক আপনাকে কিছু কমিশন দিলো। আজকাল প্রায় সব ক্ষেত্রেই Affiliate মার্কেটিং করা হচ্ছে । সারা বিশ্বে হাজার হাজার কোম্পানি অ্যাফিলিয়েট অপশন রাখার ফলে তাদের প্রচুর প্রোডাক্ট বিক্রি হয় এবং হাজার হাজার মার্কেটার এই প্রডাক্ট বিক্রি করে কমিশন নিচ্ছে ।বড় বড় কোম্পানি গুলো affiliate মার্কেটিং কমিশন দিচ্ছে।অনলাইনের পাশাপাশি লোকাল মার্কেট প্লেসেও এর ব্যাপক চাহিদা রয়েছে।এতে কর্মসংস্থান সুযোগ হচ্ছে এবং বেকারত্ব হ্রাস পেতে প্রবল ভুমিকা পালন করছে👍।

★ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  গুরুত্বপূর্ণ কেন?👉সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেকগুলো ধাপের সমষ্টি । অর্থাৎ, একটি ওয়েব পেইজকে...
09/10/2021

★ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ কেন?

👉সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেকগুলো ধাপের সমষ্টি । অর্থাৎ, একটি ওয়েব পেইজকে সার্চ ইঞ্জিন এর প্রথম পেইজ এ আনতে হলে আপনাকে অনেক ধাপ পার হতে হবে । কেননা, এসইও একটি চলমান প্রক্রিয়া । আজ আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবো ।
➡️1.ডোমেইন নেম
একটি সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেইজ এ আনতে ডোমেইন নেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । একটি ভাল ডোমেইন নেম খুব সহজেই আপনার সাইটকে প্রথম পেইজ এ নিয়ে আসতে পারে ।
➡️2. কিওয়ার্ড
কিওয়ার্ড হচ্ছে কতগুলো বর্ণ বা শব্দসমষ্টি । কিওয়ার্ড এর ভিত্তিতে-ই সার্চ ইঞ্জিন একটি সাইটকে র্যাঙ্কিং করে । কোন সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেইজ এ আনতে আপনাকে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে । মূলত, নির্দিষ্ট কিওয়ার্ডের ভিত্তিতে-ই ওয়েবপেইজকে সার্চ ইঞ্জিনের প্রথম পেইজ এ আনা হয় ।
➡️3. ব্যাকলিংক
ব্যাকলিংক তৈরি করা অফপেইজ এসইও এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ । কোন ওয়েবপেইজ কে সার্চ ইঞ্জিনের এর প্রথম পেইজ এ আনতে ব্যাকলিংক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এমনকি, একটি ওয়েবসাইটের পেইজর‌্যাঙ্ক বাড়াতে ব্যাকলিংক এর ভূমিকা সর্বাধিক । তাই, যথাসম্ভব কোয়ালিটি ব্যাকলিংককে গুরুত্ব দিন ।
পেইজ লোডিং টাইম
সার্চ ইঞ্জিন একটি ওয়েবসাইটের পেইজ লোড হওয়ার সময়কে যথেষ্ট গুরুত্ব দেয় । এক্ষেত্রে, সাইট ডিজাইন করার সময় সাইটটি হালকা রাখুন । যেন দ্রুত পেইজ লোড হয় । ওয়েবপেইজ এ অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন না । এতে, পেইজ লোডিং টাইম বেড়ে যায় । অপরদিকে, সার্চ ইঞ্জিন জাভাস্ক্রিপ্ট এ থাকা হাইপারলিঙ্ক এক্সেস করতে পারে না ।
➡️4.হোস্টিং
অনেকে এ বিষয়টি তেমন গুরুত্ব দেয়না । অথচ, ওয়েবসাইটের সিকিউরিটি সার্চ ইঞ্জিনের জন্য গুরুত্বপূর্ণ । এক্ষেত্রে, সর্বদা ভাল মানের ওয়েব হোস্টিং ব্যবহার করুন । এতে একদিকে আপনার ওয়েবসাইট নিরাপদে থাকবে অপরদিকে আপনার সাইটে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর জন্য ভাল হবে ।
➡️5.ভিজিটর
একটি সাইটের ভিজিটর এর ভিত্তিতে সার্চ ইঞ্জিন সাইটের র্যাঙ্কিং দিয়ে থাকে । ভিজিটর সাইটে কেমন সময় ব্যয় করছে তাও সার্চ ইঞ্জিন খোঁজ রাখে । এক্ষেত্রে, সাইটে ভাল মানের কনটেন্ট রাখুন যেন ভিজিটর আপনার সাইটে দীর্ঘ সময় কাটায় ।👍

*** অনলাইনে ক্যারিয়ারের সুবিধা :-
09/10/2021

*** অনলাইনে ক্যারিয়ারের সুবিধা :-

➡️মনে রাখবেন -☑️ফ্রিল্যান্সিং মানে শুধু ইনকাম না ।  এটা সম্মানজনক লাইফটাইম  স্থায়ী পেশা । সুতরাং সঠিকভাবে নিজের পরিচয় দি...
08/10/2021

➡️মনে রাখবেন -

☑️ফ্রিল্যান্সিং মানে শুধু ইনকাম না । এটা সম্মানজনক লাইফটাইম স্থায়ী পেশা । সুতরাং সঠিকভাবে নিজের পরিচয় দিতে শিখুন ।

👉১. কখনোই বলবেন না আপনি ফ্রিল্যান্সার । কারণ সাধারণ মানুষ মনে করে ফ্রিল্যান্সিং মানে - ক্লিক করা, অনলাইনে ইনভেষ্ট করা, ডাটা এট্রি করা ইত্যাদি । সুতরাং ফ্রিল্যান্সার বললে স্বাভাবিকভাবেই মানুষ আপনাকে গুরুত্ব দিবে না ।

👉২. বলবেন আপনি ইন্টারনেটের মাধ্যমে একটি আমেরিকান কোম্পানীতে ডিজিটাল ম্যানেজার বা এস.ই.ও প্রফেশনাল হিসেবে চাকরী করেন এবং সেই কোম্পানী প্রতি মাসে আপনার ব্যাংক একাউন্টে সেলারী সেন্ড করে । এভাবে বললেই মানুষ বুঝবে যে আপনি চাকরী করেন । সাধারণ চাকরী না বরং বিদেশী কোম্পানীতে চাকরী । তখন মানুষ আপনাকে ক্রিয়েটিভ পরসন হিসেবে যথাযথ মূল্যায়ন করবে ।

👉৩. দেশী কোম্পানীতে চাকরীর চাইতে বিদেশী কোম্পানীতে চাকরী করলে তার সেলারী ৫গুণ বেশী হবে এটা মানুষ বুঝবে ।

👉৪. বিদেশী কোম্পানীতে কয়েক বছর চাকরী করলে ভবিষ্যতে তার বিদেশে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে এটা মানুষ নিজে নিজেই বুঝে নিবে ।

👉৫. আপনি যোগ্য না হলে বিদেশী কোম্পানী জব দিত না । সুতরাং এটা সহজেই অনুমেয় যে আপনি অন্য সবার চাইতে বেশী মেধাবী, বেশী ক্রিয়েটিভ ।

👉৬. সবচাইতে বড় কথা আপনার যখন পকেটভর্তি টাকা থাকবে চারপাশের সবাই আপনাকে সম্মান করবে ।

আশা করি আত্ন সম্মানের সাথে মাথা উঁচু করে সঠিকভাবে নিজেকে উপস্থান করতে পারবেন । 🙂

😮ফ্রিল্যানন্সিং Ranking পৃথিবীর দিত্বীয় অবস্থানে আছে বাংলাদেশ 🇧🇩🇧🇩বর্তমান ৩০০ মিলিয়েন ডলার আয় করে দেশের Freelancer রা......
08/10/2021

😮ফ্রিল্যানন্সিং Ranking পৃথিবীর দিত্বীয় অবস্থানে আছে বাংলাদেশ 🇧🇩🇧🇩
বর্তমান ৩০০ মিলিয়েন ডলার আয় করে দেশের Freelancer রা...!
💰💸💴💵💲💶💵💷
সেটা ২০২৫ সালের মধ্যে ১০০০ মিলিয়ন ডলার হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাড়াতে চাই আয়ের উৎস বেকার নয়
করুন ফ্রিল্যানন্সিং।আমি নয় বলছে সরকার।ফ্রিল্যানন্সিং করে মাসে আয় করুন হাজার হাজার টাকা।💵💵💵💵

তাই তো ছাত্র-শিক্ষক সবাই ঝুঁকছে ফ্রিল্যানন্সিং এর দিকে👨‍🏫👨‍💻
Somay tv news.....

নিজেকে build up করতেছি তো আপনি কেন নিজেকে Build up করবেন না।
সিদান্ত আপনার আর একটা সঠিক সিদান্তই পারে জীবনের মোর ঘুরিয়ে দিতে।👍

👉১. নিস কিঃ সহজ ভাষায় নিস হচ্ছে- “ইন্ডাস্ট্রি”। মার্কেটে গেলে যেমন দেখা যায়– কাপড়ের দোকান, খাবারের দোকান, জিম, বিউটি ...
07/10/2021

👉১. নিস কিঃ
সহজ ভাষায় নিস হচ্ছে- “ইন্ডাস্ট্রি”। মার্কেটে গেলে যেমন দেখা যায়– কাপড়ের দোকান, খাবারের দোকান, জিম, বিউটি পার্লার ইত্যাদি। আপনি জানেন, ইন্টারনেটেও রয়েছে ফুড-এর ওয়েবসাইট, ড্রেসের ওয়েবসাইট, বিভিন্ন বিউটি প্রোডাক্ট ইত্যাদি। এখন খাবারের দোকান যেমন- “ফুড ইন্ডাস্ট্রি” এর মধ্যে, একইরকম “ফুড-এর ওয়েবসাইট” হচ্ছে- “ফুড নিস”। অর্থাৎ অফলাইনে যা ইন্ডাস্ট্রি, অনলাইনের ভাষায় তা “নিস”। 🙂

নিস-কে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ও প্রোডাক্টের ক্যাটাগরিও বলা চলে। যেমন– “Career & Jobs”। এই ক্যাটাগরিতে আছে যত রকম জব ও ক্যারিয়ার ভিত্তিক ওয়েবসাইট, প্রোডাক্ট ও সার্ভিস। আপনি যদি কোনও ক্যারিয়ার রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান– উদাহরণসরূপ, oDesk যদি প্রোমট করেন, তাহলে আপনার নিস হচ্ছে- “Career & Jobs”। উল্লেখ্য, অনেকেই হয়তো ভাববেন– oDesk হবে Freelancing ক্যাটাগরি বা নিস-এ। হ্যা এটা সত্য, oDesk আসলেই “Freelancing/Outsorcing” নিস-এর অন্তর্ভুক্ত, কিন্তু একইসঙ্গে আবার “Career & Jobs” ও হতে পারে। একটু পেঁচানো মনে হচ্ছে? হওয়াটাই স্বাভাবিক! আসলে নিস-এর মধ্যে একটি জিনিস আছে– সেটা হচ্ছে “সাব নিস”।

এখানে oDesk যদি প্রোডাক্ট হয় তাহলে এর নিস হবে– Career & Jobs > Freelancing/Outsourcing. অর্থাৎ প্রধান নিস হচ্ছে “Career & Jobs” আর সাব নিস হচ্ছে “Freelancing/Outsourcing”। আরও কিছু উদাহরণ দেয়া যায়, যেমন– Food & Cooking > Recipies অথবা Sports > Football > Shoes। আপনি একটি প্রধান নিস-এর যত ভিতরে যাবেন (সাব নিস) আপনার জন্য ততো সহজ হবে কাজ শুরু করা।

👉২. কোথায়, কিভাবে আপনার পছন্দের নিস থেকে ভালো মানের কমিশন ভিত্তিক প্রোডাক্ট পাবেন প্রমোশন এর জন্যঃ
বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে, যেখানে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট পাবেন আপনার পছন্দের নিস-এ। আপনি একটু গুগলে সার্চ করলেই অন্তত ৫০টি ভালো মানের অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস পাবেন। 👍

🤔কিভাবে ফেসবুক পেজের লাইক বাড়াবেন?আপনার ফেসবুক পেজের লাইক ও ফলোয়ার বাড়ানোর জন্য নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় শেয়ার করছি...
06/10/2021

🤔কিভাবে ফেসবুক পেজের লাইক বাড়াবেন?

আপনার ফেসবুক পেজের লাইক ও ফলোয়ার বাড়ানোর জন্য নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় শেয়ার করছি। এ কাজগুলো করলে আপনি সহজে আপনার ফেসবুক পেজের লাইক বাড়িয়ে নিতে পারবেন।

👉স্টেপ-১ঃ টপিক নির্ধারণ (Find Your Niche)
এখানে টপিক বলতে আপনি যে বিষয় নিয়ে ফেসবুকে কাজ করবেন সেটাকে বুঝানো হচ্ছে। টপিক বাছাই করার ক্ষেত্রে আমি বলব আপনি যে বিষয়ে ভালো জানেন ও বুঝেন অবশ্যই সেই বিষয়ে ফেসবুক পেজে লেখালেখি করুন। ফেসবুক পেজে লেখালেখি করাটা বর্তমানে এক ধরনের ফ্যাশনে পরিনত হয়েছে।

আপনি হয়ত দেখে থাকেন যে, যারা ফেসবুকে লেখালিখি করে ফেসবুকে তাদের প্রচুর ফ্যান ফলোয়ার থাকে এবং তারা ফেসবুকে অনেক জনপ্রিয় হয়। কাজেই আপনি যে বিষয়ে পারদর্শি সেই বিষয়ে ফেসবুকে লিখালেখি করে আপনার ফেসবুক পেজের ফ্যান ফলোয়ার ও লাইক বৃদ্ধি করে নিতে পারেন। 🙂যেমন: গল্প, কবিতা, উপন্যাস, টেকনোলজি, ফ্যাশন, লাইফস্টাইল ইত্যাদি বিষয়ে লেখালেখি করলে সহজে জনপ্রিয়তা পাওয়া যায়। তাছাড়া আপনি একজন গৃহিনী হয়ে থাকলে বিভিন্ন রিসিপি তৈরি, ফ্যাশন ও ডিজাইন বিষয়ে লেখালেখি করে কিংবা ভিডিও তৈরি করে ফেসবুক পেজের লাইক বৃদ্ধি করে নিতে পারেন।

👉স্টেপ-২ঃ পেজে নিয়মিত আর্টেল পাবলিশ করা।
আপনি যদি শুধুমাত্র শখের বশে মাঝে মধ্যে আর্টিকেল শেয়ার করেন, তাহলে আপনি অল্পদিনে ফ্যান ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন না। কারণ যারা আপনার পাঠক হবে তারা অবশ্যই আপনাকে নিয়মিত দেখতে চাইবে। এ ক্ষেত্রে আপনি মাঝে মধ্যে পোস্ট করলে সেই পোস্টগুলো পাঠক এড়িয়ে চলবে। সে জন্য দ্রুত ফেসবুক পেজের লাইক বৃদ্ধি করার জন্য নিয়মিত পোস্ট করে যেতে হবে।

👉স্টেপ-৩ঃ ভালো সম্পর্ক গড়ে তোলা।
যারা আপনার ফ্যান ফলোয়ার ও শুভাকাঙ্খি হবে তাদের সাথে ফেসবুকে নিয়মিত যোগাযোগ বজায় রাখুন। তারা আপনার পোস্টে কোন ধরনের কমেন্ট করলে সেটির জবাব দেন। কমেন্টে কোন কিছু লেখার না থাকলেও ধন্যবাদ কিংবা ওয়েলকাম জানাবেন। তাছাড়া যারা আপনাকে পার্সন্যালি ফেসবুকে ম্যাসেজ করবে তাদের সাথে ভাব না দেখিয়ে মিনিমাম হাই-হ্যালো সম্পর্ক বজায় রাখার জন্য ম্যাসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এতেকরে আপনি ফেসবুকে আরো অল্পদিনে জনপ্রিয় হয়ে উঠতে পারবেন।

👉স্টেপ-৪ঃ বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করুন।
অনলাইনে হাজারো ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলোর অনেক জনপ্রিয়তা আছে, আপনি সেগুলোতে জয়েন করুন। মাঝে মধ্যে আপনার দু-একটি পোস্ট সরাসরি ঐ সমস্ত ফেসবুক গ্রুপে পোস্ট করুন এবং লেখার শেষে আপনার ফেসবুক পেজটির লিংক শেয়ার করে সেটিতে লাইক করার জন্য অনুরোধ করুন। আপনার লেখা পড়ে ভালো লাগলে লোকজন আপনার ফেসবুক পেজ অবশ্যই লাইক করবে।👍👍

‼️‼️‼️"বেকারত্ব" যেকোনো জাতির জন্য অভিশাপ সরূপ এবং অনেক কঠিন একটি সমস্যা। যেকোনো সমস্যার সমাধান বের করে তার প্রতিকার করত...
05/10/2021

‼️‼️‼️
"বেকারত্ব" যেকোনো জাতির জন্য অভিশাপ সরূপ এবং অনেক কঠিন একটি সমস্যা। যেকোনো সমস্যার সমাধান বের করে তার প্রতিকার করতে পারা জাতিই হচ্ছে উন্নত জাতি। তেমনি সম্পূর্ণ রূপে না হলেও বেকারত্বের একটি বড় আকারের সমাধান করেছে অনেকে। বাংলাদেশে বেকার সমস্যা বর্তমানে জাতিকে পঙ্গু করে দিচ্ছে 😢অনেক দিক থেকে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং শতকরা ২৫ জন শিক্ষিত সেখানে যদি অনেকগুলো কর্মক্ষম মানুষ কর্মহীন হয়ে যায় তবে দেশের জন্য এটি অনেক বড় ধরনের বিপদের শামিল। বর্তমানে করোনা কালীন পরিস্থিতির কারণে দেশের বেকারত্বের হার প্রায় দ্বিগুণ।📈📈

📝বেকারত্ব কি?

কর্মহীনতাই বেকারত্ব। কর্মক্ষম মানুষ যখন কাজ খুঁজে পায়না বা কাজ করতে পারেনা তাই বেকারত্ব আবার কর্মক্ষম মানুষ যখন কোনো কাজ করেনা বা করার ইচ্ছা রাখেনা অথবা অনেকগুলো মানুষ যখন কর্মক্ষম নয় এসব কিছু দ্বারাই বেকারত্ব বোঝায় অর্থাৎ কর্মহীনতাই বেকারত্ব। যে বা যারা কর্মহীন তাদের বলা হয় বেকার।

🔶🔶🔶বাংলাদেশে বেকারত্ব🔶🔶🔶

দেশের শ্রমশক্তির ৫১.৬৯ ভাগ কৃষির উপর নির্ভরশীল। চাষ ও ফসল কর্তনের সময় বেতীত তারা কোনো কাজ করে না ফলে তারা বছরের বেশিরভাগ সময় কর্মহীন থাকে। কর্মমুখী শিক্ষার অভাবে বর্তমানে শিক্ষিত বেকারের হার প্রায় ৫০%। শিক্ষার হারের চেয়ে কর্মস্থান কম থাকার কারণেও বেকারত্ব বাড়ছে। তাছাড়া বেকারত্ব বাড়ার আরো অনেক কারণ রয়েছে।

☑️ বাংলাদেশে বেকারত্বের কারণ সমূহ-

👉 জনসংখ্যা বৃদ্ধি: বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে সে পরিমাণ কর্মসংস্থান না বাড়ার কারণেও বেকারত্ব বাড়ছে।

👉 ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা: বাংলাদেশে শুধু শিক্ষার একটি দিককেই গুরুত্ব বেশি দেয়া হয়। এখানে কারিগরি শিক্ষার হার কম থাকার কারণে সকলেই একই স্তরের কাজের খুঁজে। কিন্তু ঐ স্তরের কাজের পরিমাণ কম থাকায় শিক্ষিত বেকারের হার বেশি।

👉 কারিগরি জ্ঞানের অভাব: দেশে বিভিন্ন বিদেশী প্রযুক্তি আসলেও এসব প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন কর্মীর অভাব রয়েছে কারণ এখানে কারিগরি শিক্ষার হার কম।

👉 অনুন্নত কৃষি ব্যাবস্থা: আমাদের দেশে বেশির ভাগ কৃষক অশিক্ষিত বা শিক্ষা হতে বঞ্চিত যার ফলে উন্নত মানের কৃষি প্রযুক্তি তাদের সহজলভ্য নয়। তাই আগের মতোই চাষ করে গেলেও ফসলের বৃদ্ধি হয়না বরং আবহাওয়ার কারণে তা আরো ক্ষতি সাধিত হয়।

☝️☝️
উপরোক্ত বিশেষ কারণ ছাড়াও আরো অনেক কারণেই বাংলাদেশে বেকারত্ব বা

➡️যেহেতু সোশ্যাল মিডিয়া বর্তমান সমাজে যোগাযোগ ব্যবস্থার একটি বড় মাধ্যমে পরিণত হয়েছে, তাই ডিজিটাল মার্কেটিং এর জন্য এট...
05/10/2021

➡️যেহেতু সোশ্যাল মিডিয়া বর্তমান সমাজে যোগাযোগ ব্যবস্থার একটি বড় মাধ্যমে পরিণত হয়েছে, তাই ডিজিটাল মার্কেটিং এর জন্য এটি একটি বড় মঞ্চ সকলের কাছে। কোনো ইভেন্ট কিংবা কোনো পণ্য বিক্রির প্রচারণার জন্য সোশ্যাল মিডিয়া এখন সকলেই ব্যবহার করছে। এছাড়াও দেখা যায় কোনো ইভেন্টের প্রচারণার জন্য অনেকে এখন প্রোফাইল পিকচারে ফিল্টার হিসেবে ফ্রেম ব্যবহার করে। এগুলোর মাধ্যমেও ইভেন্টের মার্কেটিং করা যায়। পোস্ট শেয়ারিং এবং বুস্টিং এর মাধ্যমে সহজেই মানুষের দ্বারে দ্বারে তোমার প্রচারণা চালাতে পারো।🙂

➡️অনলাইনে ক্যারিয়ার ও ফ্রিল্যান্সিং এর পার্থক্য!➡️প্রথমেই ফ্রিল্যান্সিং নিয়ে আলাপ করি, বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং বলতে আ...
04/10/2021

➡️অনলাইনে ক্যারিয়ার ও ফ্রিল্যান্সিং এর পার্থক্য!

➡️প্রথমেই ফ্রিল্যান্সিং নিয়ে আলাপ করি, বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং বলতে আমরা যা বুঝি তা হল অনলাইন কোন মার্কেটপ্লেস থেকে ঘরে বসে স্বাধীনমত কাজ করে টাকা ইনকাম করা, এটা যতসামান্য ঠিক আছে কিন্তু পুরোপুরি ঠিক নয়। ফ্রিল্যান্সিং এর বিস্তারিত এবং সঠিক মানে খুজতে গেলে আমরা বুঝতে পারি যে, এর মানে হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা। সে হিসেবে কৃষক, ব্যাবসায়ী, আইনজীবী, এমনকি রাস্তার মোড়ের ফুচকাওয়ালাও ফ্রিল্যান্সার। কারন তারা স্বাবলম্বী, কারো অধীনে চাকরি করে না, তারা নিজের কাজ নিজেই করে এবং চাইলেই তারা তাদের সময়মত কাজ করতে পারে, তবে এক্ষেত্রে সময়ের গুরুত্ব না দিলে উন্নতি আশা করা যায় না। আমি আপনাকে সময়ের গুরুত্ব দিয়েই কাজ করতে বলছি। কিন্তু এইযে ব্যবসায়ী, কৃষক, ফুচকাওয়ালা এরা সবাই কোন অর্থে ফ্রিল্যান্সার এটা বুঝাতে চেয়েছি। আমাদের দেশের বেশিরভাগ তরুনেরই নিদিষ্ট কোন লক্ষ্য নেই। পড়াশোনা শেষ করে কি করবে তারা জানে না। চাকরি করবে না স্বাধীন পেশায় যাবে সেটাও ঠিক করতে পারে না।

➡️এবার আসি অনলাইনে ক্যারিয়ার এর ব্যপারে
অনলাইনে ক্যারিয়ার বলতে আমরা সাধারনত বুঝি ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে বাসায় অথবা অফিসে বসে অন্য কোন প্রতিষ্ঠান, অন্য কারো কাজ করা, বা নিজের বিভিন্ন কাজ যেকোন জায়গায় বসেই অনলাইনে করা, এবং এটাকে ফুলটাইম হিসেবে বেছে নেওয়া, সেই অনুযায়ী কাজ করাকেই বুঝি।
আর একভাবে বলা যায় অনলাইন ক্যারিয়ার হল এমন যে, কোনও কাজ যা আপনি কোন প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে করার পরিবর্তে বাড়ি বা দূরবর্তী অবস্থান থেকে কাজ করতে পারেন। প্রযুক্তি এবং ইন্টারনেট সংযোগের উন্নতি অব্যাহত থাকায় অনলাইন জব আরও বেশি সহজলভ্য হয়ে উঠছে।

আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল যে, অনলাইন ক্যারিয়ার এর একটি অংশকে ফ্রিল্যান্সিং বলা যায় আবার, অন্যদিকে ফ্রিল্যান্সিং বলতে অনলাইন ক্যারিয়ার এর একটা অংশ বুঝায় কিন্তু ফ্রিল্যান্সিং বলতে শুধু যে অনলাইন বুঝায় তা নয় বরং অনলাইন অফলাইন দুইটাই হতে পারে।

Address

Chittagong
4217

Telephone

+8801568560919

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital marketing connection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital marketing connection:

Share