14/12/2021
অফ পেজ এসইও মানে হলো, নিজের ওয়েবসাইটকে এমন কিছু টেকনিক ব্যবহার করে "সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন" করা, যেখানে সোজাভাবে ওয়েবসাইটের ভেতরে কাজ করতে হয় না। মানে এই মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য, আপনার সম্পূর্ণ ভাবে ওয়েবসাইটের বাইরে গিয়ে কিছু seo technique ব্যবহার করতে হবে।
সেরা কিছু অফ পেজ এসইও টেকনিক:
১. Backlink:
অফ পেজ এসইও বললে কিন্ত "ব্যাকলিংক তৈরি" করাটাই বোঝায়।
২. Social Media Engagement:
social media traffic এর মাধ্যমে google search আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা ও reputation এর অনুমান করতে পারে। social media traffic এর মাধ্যমে গুগল বুঝতে পারে যে, ইন্টারনেটে আপনার লিখা কন্টেন্ট গুলি লোকেদের মধ্যে অনেক প্রচলিত।
৩. Social Bookmarking Sites:
সোস্যাল বুকমার্কিং সাইট হলো এমন একটি অনলাইন সার্ভিস যেখানে user রা যেকোনো website / web page এর লিংকগুলিকে সেভ করে রাখতে পারে এবং অন্যদের সাথে সেই লিংক গুলি শেয়ার করতে পারে। যেমন: Reddit.com, Stumbleupon.com, Pinterest.com, Digg.com
৪. Forum Submission:
ইন্টারনেটে এরকম অনেক high DA dofollow forum websites রয়েছে, যেগুলিতে যোগদান করে নিজের ব্লগের topic, niche, subject এর সাথে রিলেটেড লোকেদের বিভিন্ন সমস্যার সমাধান ও প্রশ্নের উত্তর দিতে পারা যায় এবং উত্তরের সাথে নিজের ব্লগের আর্টিকেল গুলির লিংক জুড়ে দেয়া যায়। যেমন: moz, flickr ইত্যাদি।
৫. Blog Directory Submission:
এই মাধ্যমে নিজের ব্লগের URL লিংক জমা করার ফলে, আপনি সেই ডিরেক্টরি ওয়েবসাইটটি থেকে ব্যাকলিংক পাবেন।
৬. Questions and Answer Sites:
yahoo এবং quara এর মত কিছু জনপ্রিয় ও high DA থাকা প্রশ্ন উত্তর সাইট থেকে ভালো পরিমাণে direct traffic এবং quality backlinks পাওয়া যায়।
৭. Guest Posting:
এটিকে গেস্ট ব্লগিং বলা যেতে পারে। গেস্ট পোস্টিং মানে হলো একটি আর্টিকেল লিখে অন্য ব্যাক্তির ব্লগ বা ওয়েবসাইটে পাবলিশ করা। এক্ষেত্রে নিজের ব্লগের বিষয় বা niche এর সাথে রিলেটেড high domain authority আছে এমন ব্লগের মালিকের কাছে ইমেইলের মাধ্যমে তাদের ব্লগের আর্টিকেল লিখার আগ্রহ প্রকাশ করতে হবে।
☝অনুমতি পাওয়া গেলে একটি আকর্ষণীয় ও high quality আর্টিকেল লিখে আর্টিকেল এর যেকোনো একটি বিশেষ জায়গায় নিজের ব্লগের একটি লিংক দিয়ে দেয়া যায়।
৮. YouTube:
নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময়, description option এ নিজের ব্লগের লিংক দিয়ে ইউটিউব থেকে high quality backlinks পাওয়া যেতে পারে।
৯. Image Submission Websites:
ইন্টারনেটে বিভিন্ন ভালো ভালো ইমেজ সাবমিশন ওয়েবসাইট রয়েছে, যেগুলিতে ভালোভাবে optimize করা ছবি নিজের ওয়েবসাইটের লিংকসহ জমা দিয়ে নিজের ওয়েবসাইটের জন্য quality backlinks তৈরী করা যায়। যেমন: pinterest, instagram, picasa ইত্যাদি।
📚📚📚📚📚
পরিশেষে বলা যায়, অফ পেজ এসইওর ক্ষেত্রে আমরা বিভিন্ন মাধ্যমে অন্যান্য ওয়েবসাইটগুলি থেকে backlink পাওয়ার চেষ্টা করি।
তবে মনে রাখতে হবে 🔻
☑ব্লগের domain authority এবং আর্টিকেল পেজ গুলির পেজ authority বৃদ্ধি পাবে কেবল high quality backlinks এর মাধ্যমে।
☑ওয়েবসাইট এর domain authority যত বেশি থাকবে, গুগল সার্চ ইঞ্জিনে আপনার ব্লগের কন্টেন্টগুলো অন্য ব্লগের তুলনায় ভালোভাবে rank করার প্রচুর সুযোগ থাকবে।