Hm-It Institute

Hm-It Institute I am a passionate and energetic professional web designer.

I know ‍all the professional web design tools like HTML, CSS, BOOTSTRAP, JAVASCRIPT and JQUERY with responsive and other related skill an expert level.

CSS GRID
06/12/2022

CSS GRID

Fiverr Buyer Requestsআজ থেকে ফাইবার তাদের "Buyer Requests" অপশনটি পুরোপুরিভাবে বন্ধ করে নতুন ফিচার "Get match with buyer...
10/11/2022

Fiverr Buyer Requests
আজ থেকে ফাইবার তাদের "Buyer Requests" অপশনটি পুরোপুরিভাবে বন্ধ করে নতুন ফিচার "Get match with buyer" অপশনটি চালু করলো ৷
আমরা জানি ফাইবার মার্কেটপ্লেস এখন কতটা কম্পিটিটিভ হয়ে গেছে কাজ পাওয়ার ক্ষেত্রে ৷ তারপর যদি নতুন সেলার হয় তবে তার জন্য কাজ পাওয়টা একরকম ৩য় বিশ্বযুদ্ধের মত মনে হবে ৷
যাইহোক বায়ার রিকুয়েস্ট বন্ধ করার জন্য আমার কাছে "কিছু সেলারদের নিজেদের স্পামিংটাই দায়ী বলে মনে হয়েছে ৷ যেখানে কি সব উল্টাপাল্টা পোষ্ট আসতো দেখে মেজাজটাই নষ্ট হয়ে যেত সাথে সেগুলো ফিল্টার করে নিজের স্কিল এবং সার্ভিসের সাথে যায় এমন পোষ্ট খুজে বের করতে অনেকটা সময় চলে যেত ৷ ঠিক এটাকে আরো সহজ এবং পরিবেশ ক্লিন রাখতেই ফাইবার নতুন এলগারিদম নিয়ে আসা বলে আমার মনে হয় ৷ এটা ভালোই বলতে হবে ৷
এখানে আপনাকে কিছুই করতে হবে না ৷ ফাইবারই সবকিছু করে বায়ারদের প্রয়োজনীয়তা আপনার সার্ভিস এবং স্কিলের সাথে ম্যাচ করে আপনাকে অফার পাঠাবে ৷ সেটা ম্যাজেজ অপশনে "Opportunity" নামে দেখতে পারবেন ৷
সেখানে বাজেট, ডেলিভারি টাইম, সার্ভিস, বায়ারের ইনফরমেশন, প্রজেক্ট ডেসক্রিপশন দেখতে পাবেন ৷
যদি আপনার বায়ারের অফারটি পছন্দ হয় তবে উপরের দিকে "Create offer" অপশনটির মাধ্যমে অফার সেন্ড করবেন ৷
এখানে বলে রাখা ভালো, ফাইবার বায়ারের অফারটি আরো কিছু সেলারের কাছে পাঠানো হবে ৷ বায়ার যারটা পছন্দ করবে সেটাই সিলেক্টেড হবে ৷ তাই দ্রুত এবং খুব যত্ন করে আপনার অফার সেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ হবে ৷
এখানে প্রশ্ন আসতে পারে : যদি বায়ারের অফার পছন্দ না হয় তবে কি আমার প্রোফাইলে কোন সমস্যা হবে?
উত্তর: আপনি নিজের মত করে বায়ারকে অফার সেন্ড করতে পারবেন ৷ এছাড়াও আপনি মাইলস্টোন বা সাবক্রিপশন অফার ও সেন্ড করতে পারবেন ৷ এখন যদি উল্টাপাল্টা অফার পান যেটার সার্ভিস আপনি দেন না তবে ক্যানসেল করে দিতে পারেন এতে আপনার পারফরম্যান্স ম্যাট্রিক্স এর উপর কোন ইফেক্ট পরবে না ৷
এখানে "Get match" আপনি কোথায় আছেন সেটার ধারনা পেতে নতুন কিছু শব্দ যু্ক্ত হয়েছে সেগুলো একনজরে,,,,,
"Opportunity"
এটা মানে হলো বায়ারের ব্রিফটা এখনো এ্যাকটিভ এবং বায়ার অন্যদের অফার গ্রহন করতেছে ৷
"Canceled
বায়ার অফার নেয়া বন্ধ করে দিছে ৷
"Accepted"
আপনার অফার বায়ার গ্রহন করেছে মানে কাজটি আপনি পেতে যাচ্ছেন ৷
"Closed"
বায়ার অন্য কারো অফার নিছে ফেলেছে ৷
"Offer created"
আপনি অফার ঠিক ভাবেই পাঠাতে সক্ষম হয়েছেন এবং বায়ার এখনো কারো অফার নেই নি ৷ তাই আপনার কাজটি পাওয়ার সম্ভবনা আছে ৷
এই ছিল বৃতান্ত! উপকারি পোষ্ট হলে ধন্যবাদ দিতে ভূলবেন না ৷

12/10/2022
05/06/2022
Fiverr rules...!?★ ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়?উ- ৭ টি।★ আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো?উ- ৩ টি।★ মোবাইল দ...
25/04/2022

Fiverr rules...!?

★ ফাইবারে ১ম অবস্থায় কয়টি গিগ দেওয়া যায়?
উ- ৭ টি।
★ আমি একটি গিগে কয়টি ইমেজ দিতে পারবো?
উ- ৩ টি।
★ মোবাইল দিয়ে নাম্বার ভেরিফাই হয় না কেন?
উ- রিকমিক কিবোর্ড দিয়ে হবে।
★ কাজ শেষ হলে কত দিন পর মূল Account ডলার যোগ হবে?
উ- ১৪ দিন নতুনদের জন্য।
★ কত ডলার হলে Fiverr $ withdraw দিতে পারবো?
উ- payoneer এ ২০$, paypal এ ৪$.
★ Account কত দিন পর ভেরিফাই চায়?
উ- ২-৩ টা কাজ complete করলে( সকল সার্ভিস এর জন্য না)
★ আমি কি কারো গিগ কপি করতে পারবো?
উ- কপি করতে যাবেন না তাহলে warning খাবেন( আইডিয়া নিতে পারেন)
★ আমার তো NID কার্ড নাই তাহলে কিভাবে ফেরিফাই করবো?
উ- আপনার বাসার যে কারো NID দিয়ে পারবেন
★ Fiverr Account আমার নামে কিন্তু আমি কি ব্যাংক অড করতে পারবো?
উ- হ্যাঁ, পারবেন।
★ আমি যদি Profile picture পরিবর্তন করি তাহলে কি কোনো সমস্যা হবে?
উ- না, কোনো সমস্যা হবে না। গিগ rank ও হারাবে না।
★ কাজ করলার ১০ ডলারের কিন্তু আমি কেন ৮$ পাইলাম?
উ- ফাইবারের ২০% চার্জ এর জন্য।
★Fiverr account একই সময়ে মোবাইলে ও ল্যাপটপে লগইন করা যাবে? উ- পারবেন।
★ একটি ল্যাপটপ / মোবাইলে কিভাবে একাধিক Account ব্যবহার করতে পারবো?
উ- না করাই ভালো। করতে চাইলে windows দিয়ে নতুন করে খুলবেন।
★ কোনো Account ডিলিট হলে ওই ভিজাইসে কি অন্য কোনো আইডি খুলতে পারবো?
★হ্যাঁ, পারবেন।
Thanks for reading
Happy Freelancing..

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!২. ম্য...
30/03/2022

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!
২. ম্যাডাম, একটা কথা বলবো? অনেকদিন থেকে ভাবছি! কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর। কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়েছে। এত্ত সুন্দর। জাস্ট অসাধারণ লাগে!
৩. মন খারাপ কেন ভাবী? ঝগড়া টগড়া করলো নাকি? আপনার মতো এ রকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না!
৪. একটা কথা বলি আপু! কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত্ত সুন্দর! কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম। টানা ২৪ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না!
৫. আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি। হুঁ! দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? না, আর না!
৬. একটা কথা বলবো? নীল শাড়ীতে আপনাকে দারুণ মানিয়েছে! না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি! সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে!
৭. জন্মদিনে এবার কি কি করলেন আপনারা?
আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত!!!!
কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষ্যে এক সপ্তাহের ছুটি নিতাম! হাসবেন না, সিরিয়াসলি!

-----------------------------------------------

বিঃ দ্রঃ - অবিশ্বাস্য হলেও সত্য, কিছু কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ,পাশের বাসার ভাবী, কিংবা বন্ধুর বউ,পরিচিত আপু ম্যাডামদের সাথে এভাবেই কথা বলে। আপাতদৃষ্টিতে এগুলো "জাস্ট প্রশংসাবাক্য"। এর গভীরে যে কত বড় লাম্পট্য, আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বুঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যেই করে! এদের স্বভাবই হলো ফ্লার্ট করে নিজের বশে আনা!
খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লার্ট করে। সে সংখ্যাটাও কম না!! যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনাও করেন নি। মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তুু স্বামীকে অনেক ভালোবাসেন। পর পুরুষের মুখে নিজের এত্ত সুন্দর প্রশংসা শুনে, "আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম" কথাটা শুনে সেই মহিলাও ভাবেন, এই স্বামী আমাকে বঞ্চিত করছে, নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি!
যে মহিলা একটা সুখের সংসারে আছেন, বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী ব্যাস্ততার মাঝে কোনো কিছুর অভাবই বোধ করেন না, সে মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের এত্ত প্রশংসা শুনেন তখন তার মনে হতে পারে, "ওর সাথে এত্তদিন সংসার করলাম, ও তো একটা দিনের জন্যেও এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না!" নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলা, বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন। ভাবতে থাকেন, হ্যাঁ, আমি তো সুন্দরই। আর ওই পুরুষটাই আমার এ সৌন্দর্যের মূল্যায়ন করলো!
হ্যা, এভাবেই শুরু হয় দাম্পত্য কলহ যা পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক বা পরকীয়া বা ঘর ভাংগার মত ক্ষতির কাজ। তথা কথিত একটা "ইনোসেন্ট প্রশংসা"ই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে! এটা ভাবার কোনো কারণ নাই যে, যারা "ভাবী" টার প্রশংসা করছে, এরা "ফ্রি মাইন্ড" এ ইনোসেন্ট মন নিয়ে করছে! নাহ, এরা অবশ্যই অবশ্যই অবশ্যই কুমতলব নিয়েই প্রশংসা করে!! যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না। বরং এদের এড়িয়ে চলুন। প্রশংসা শুনতে সবারই ভাল লাগে। এভোয়েড না করলে, ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বেনই। তাই কুকুর হইতে সাবধান।
©

10/02/2022

ফ্রিল্যান্সারদের জন্য কি সুবিধা আনলো বিকাশ? পুরো ঘটনা জানুন এখানেঃ
মাত্র কয়েক সেকেন্ডে ফ্রিল্যান্সিং এর টাকা আসবে বিকাশে
গত কয়দিন যাবত সোশ্যাল মিডিয়াতে এক প্রকার হাইপ তৈরি হয়েছিলো, বিকাশ কি সুবিধা নিয়ে আসতে যাচ্ছে ফ্রিলান্সারদের জন্য। আজকে ১০ই ফেব্রুয়ারি বিকেল ৩ টায় বিকাশ এর পক্ষ থেকে অফিসিয়ার এনাউন্সমেন্ট আসার কথা থাকলেও ইতিমধ্যে সব জল্পনা কল্পনার অবকাশ ঘটিয়ে, বিকাশ নিয়ে এসেছে ফ্রিলান্সারদের জন্য সুখবর।

ফ্রিলান্সারদের জন্য বিকাশ কি সুবিধা অফার করছে?

যেহুতু বাংলাদেশে পেপাল এভেইলেবেল নেই, তাই দেশের অধিকাংশ ফ্রিলান্সার পেওনার এর মাধ্যমে পেমেন্ট এনে থাকে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, পেওনার থেকে সরাসরি টাকা ফ্রিলান্সারদের হাতে আসে না, প্রথমে পেওনার থেকে ব্যাংকে ট্রান্সফর করতে হয় তারপর ২-৩ কর্মদিবসের পরে গিয়ে টাকা সরাসরি ফ্রিলান্সারদের হাতে আসে, আবার অনেক সময় সরকারি ছুটির দিন পড়ে গেলে এটা আরো পরে গিয়ে প্রসেস হয়। এই ডিজিটাল যুগে এসেও এটা খুবই একটা ঝামেলারকর এবং সময়সাপেক্ষ প্রসেস।

কিন্তু বিকাশের আনা নতুন ফিচারর্সের ফলে এখন পেওনার থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিকাশে সরাসরি টাকা আনতে পারবেন ফ্রিলান্সাররা। শুধুৃ তাই ই নয়, আগে ৫০ ডলারের নিচে উইথড্র করা যেত না, কিন্তু এখন মিনিমাম ১০০০ টাকা হলেই উইথড্র করা যাবে এবং উইথড্র এমাউন্টের ওপর ইনস্ট্যান্ট ২% রেমিটেন্স ক্যাশব্যাক ও পাওয়া যাবে। এছাড়া থাকছে না কোন হলিডের ঝামেলা ২৪/৭ যে কোন মুহূর্তে টাকা টান্সফার করা যাবে। ৫.৮৫ কোটি গ্রাহক নিয়ে বর্তমানে বিকাশ বাংলাদেশের নাম্বার ১ MFS প্রভাইডার। Fortune এর তথ্যমতে বাংলাদেশের ২২% মানুষ বিকাশ ব্যবহার করে প্রতিদিন প্রায় ৪.৫ মিলিয়ন টান্সজেকশন করে।
অপরদিকে বাংলাদেশে বর্তমান ৬ লক্ষ ফ্রিলান্সার রয়েছে এবং নিবন্ধিত প্রায় ১৬০০ টি ফ্রিলান্সিং ভিত্তিক কোম্পানী রয়েছে, যারা বাৎসরিক প্রায় ৫০০ মিলিয়ন ডলার আয় করে থাকেন।
নিঃসন্দেহে বিকাশের এই নতুন উদ্যেগ এর ফলে ফ্রিলান্সাররা অনেক উপকৃত হবেন এবং তাদের ভোগান্তি অনেকটাই কমবে। ইমার্জেন্সি প্রয়োজনে যে কোন মুহূর্তে চাইলে টাকা উইথড্র দিতে পারবে। নতুন এই ফিচারর্স নিয়ে বিকাশ, পেওনার এবং ব্রাক ব্যাংক যৌথভাবে কাজ করবে। আজ বিকেল ৩ টায় বিকাশ এর তরফ থেকে অফিসিয়াল এনাউন্সমেন্ট আসবে।
Collected

আউটসোর্সিং কি ?( What is outsourcing?)ইদানীং আমাদের দেশে 'ডেঙ্গুর' কারনে অনেকেই মারা গেছেন এবং অনেকেই অসুস্থ হয়ে হাসপাত...
20/11/2021

আউটসোর্সিং কি ?( What is outsourcing?)
ইদানীং আমাদের দেশে 'ডেঙ্গুর' কারনে অনেকেই মারা গেছেন এবং অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আল্লাহ্‌ সবাইকে সুস্থ রাখুন। এই ডেঙ্গু বেশী দেখা দেয় বর্ষাকালে। এখন প্রতি সিটি কর্পোরেশন এর নিজস্ব লোকজন আছেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এখন দেখা গেলো যে, যা মানুষ আছে তা পর্যাপ্ত নয়। এই কয়েকমাসে ২-৩ গুন মানুষ লাগবে পরিষ্কার কাজ ভালোভাবে করার জন্য। এখন সিটি কর্পোরেশন এর হাতে ২ টা রাস্তা আছে। হয় অতিরিক্ত যাদের লাগবে তাদের একবারে নিয়োগ দেওয়া। তাতে যে ঝামেলা হবে দেখা যাবে তাদের দরকার ২-৩ মাসের জন্য কিন্তু বেতন দিতে হবে ১২ মাস! যা একটি লস প্রোজেক্ট। অন্য উপায় হল সিটি কর্পোরেশন যে অতিরিক্ত মানুষ জন লাগবে তাদের কে চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে পারে। যে তোমরা ৩ মাস থাকবে। কাজ শেষ হলে টাকা নিয়ে চলে যাবে। এতে সিটি কর্পোরেশন এর লাভ হল। এটাই হচ্ছে 'আউটসোর্সিং'। তেমনি আমি আমার বাসা বানাবো। রংমিস্ত্রি, কাট মিস্ত্রি সবাইকে কাজের জন্য নিয়োগ দিলাম। কাজ শেষ। লেনদেন ও শেষ। আবার
আমি কোথাও যাবো তার জন্য রিক্সা নিলাম, ভাড়া ঠিক করলাম। আমি আমার জায়গামত গিয়ে ভাড়া দিয়ে চলে গেলাম। এটাও " আউটসোর্সিং " ।
ফলাফলঃ ফ্রীলান্সিং ও আউটসোর্সিং সম্পূর্ণ আলাদা জিনিস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেক ভুলত্রুটি থাকতে পারে । আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ❤
ধন্যবাদ

Address

Chittagong
4343

Telephone

+8801821401918

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hm-It Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hm-It Institute:

Share

Category