Creativity Skill Solution

Creativity Skill Solution Assalamualaykum!! Creativity Skill are ready to give you full Computer skill development, Spoken English and Digital Marketing / Freelancing service.

Our team can give you 100% satisfied support.

👉ইমেইল মার্কেটিং করে কিভাবে আয় করবেন❓করোনাভাইরাস এর সময়ে লকডাউনে এই অনলাইন প্রতিষ্ঠানগুলো হাজার হাজার টাকা ইনকাম করে ফে...
07/08/2022

👉ইমেইল মার্কেটিং করে কিভাবে আয় করবেন❓

করোনাভাইরাস এর সময়ে লকডাউনে এই অনলাইন প্রতিষ্ঠানগুলো হাজার হাজার টাকা ইনকাম করে ফেলেছে। আর তাছাড়া সাধারণত ফ্রিল্যান্সারদের সংখ্যাও ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আর এই সময়ে ইমেইল মার্কেটিং থেকে আয়ের পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে।আর সেই জন্য সাধারণত 2020 সালকে ইমেইল মার্কেটিং থেকে আয়ের সেরা বছর হিসাবে বলা যেতে পারে। ইমেইল মার্কেটিং থেকে আয় করার সবচেয়ে উল্লেখযোগ্য পদ্ধতি গুলো হলোঃ

ইমেইলের রেস্পন্সিভ ইউজার ফ্রেন্ডলি টেমপ্লেট ডিজাইন করে

এইচটিএমএল এবং সিএসএস দিয়ে ইমেইল টেমপ্লেট তৈরি ।

ইমেইলে কনটেন্ট লিখে বিভিন্ন মার্কেটপ্লেসে তা বিক্রি করা ।

ইমেইল ক্যাম্পেইন করে

তবে আপনাকে যদি ইমেইল মার্কেটিং করে আয় শুরু করতে হয় তাহলে আপনাকে সে ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান বা অনলাইন প্লাটফর্ম ইউটিউব এর মাধ্যমে আপনাকে এই বিষয় সর্ম্পকে ভালো দক্ষতা অর্জন করতে হবে।



 #ফ্রিল্যান্সিং🤷‍♀️  নারীদের ফ্রিল্যান্সিংঃ কেনো নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ 🧕।🇧🇩 বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের ফুল ...
04/08/2022

#ফ্রিল্যান্সিং
🤷‍♀️ নারীদের ফ্রিল্যান্সিংঃ কেনো নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ 🧕।
🇧🇩 বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের ফুল টাইম চাকরি করা অত্যন্ত কঠিন একটা কাজ। বাংলাদেশের বেশীরভাগ স্বামীরা সংসারের কাজ করতে অভ্যস্ত নয়। ফলে, কোন নারী চাকরি করলেও, তাকে সংসারের সকল কাজ করতে হয়। এই কারনেই, বাংলাদেশের নারীরা চাকরি করে না বা তাকে করতে দেয়া হয় না। কিন্তু তারা ইচ্ছে করলেই অনায়াসেই কিছু সময় ফ্রিল্যান্সিং করে ভালো আয় করতে পারে।
👨‍🎓আমার মতে ফ্রিল্যান্সিং নারীদের জন্য অত্যন্ত পারফেক্ট একটি পেশা হতে পারে। আজ আমি নারীদের ফ্রিল্যান্সিং পেশার কিছু সুবিধা নিয়ে আলোচনা করবো।
১. অফিস টাইম নেইঃ
ফ্রিল্যান্সিং এ কোন অফিস টাইম মেইন্টেইন
করতে হয় না। ফলে নারীরা ইচ্ছামতো সময়
বের করে কাজ শেষ করে ফেলতে পারবে।
এমনকি কাজ করতে করতে ফ্যামিলিকেও
সময় দিতে পারবে তারা। তবে হ্যা, এজন্য
ভেবেচিন্তে কাজ নিতে হবে।
২. কাজ বেছে নেয়ার সুযোগঃ
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে প্রচুর কাজ
রয়েছে, সেগুলি থেকে ফ্রিল্যান্সাররা
ইচ্ছামতো কাজ বাছাই করে নিতে পারে।
তাই নারীরা তাদের সুবিধামতো কাজ বাছাই
করে নিতে পারবে।
৩. শখ কে পেশা হিসেবে নেয়াঃ
কারো কারো অনেক শখ থাকে, যেমন আর্ট,
রাইটিং, ইত্যাদি। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে
নারীরা এই শখের কাজগুলি করেও ভালো
একটা ইনকাম করতে পারবে।
৪. নিজের খরচ নিজেই বহন করাঃ
নিজের খরচ নিজেই বহন করার মতো
মজার আর কিছুই নেই। ফ্রিল্যান্সিং করে
একজন নারী স্বাবলম্বী হতে পারবে খুব
সহজেই। ফলে হাত খরচের জন্য কারো
কাছে হাত পাততে হবে না। এমনকি,
সংসারে প্রচুর সাহায্যও করতে পারবে।
৫. কাজ করার স্বাধীনতাঃ
ফ্রিল্যান্সিং এ নিজের ইচ্ছামতো সময় এবং
কাজের ধরন পছন্দ করে নেয়া যায়। ফলে
নারীরা তার সুবিধামত সময়, কাজ, অন্যান্য
বিষয়গুলি নির্ধারণ করে নিতে পারবে।
৬. পরিবারের সাথে সময়ঃ
ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হল,
আপনি বাড়িতে বসেই কাজ করবেন, ফলে
সন্তানসহ পরিবারের সকলের সাথে অনেক
সময় ব্যয় করতে পারবেন। আর নারীরা
সেটাই সবসময় করে থাকে। তাই নারীরা
ফ্রিল্যান্সিং করে সংসার এবং পেশা দুটোতেই
সমানতালে চালিয়ে যেতে পারবে।
বাংলাদেশের নারীদের স্বাবলম্বী হওয়া অনেক বেশী দরকার। নারীরা যদি অর্থনীতিতে পুরুষদের সাথে তাল মিলিয়ে অবদান রাখতে পারে তবেই আমাদের দেশের অর্থনীতি উন্নতি করবে। আর সেটা ফ্রিল্যান্সিং করে নারীরা অনায়াসেই করতে পারবে।
এজন্য তাদেরকে সঠিক গাইড লাইন এবং উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা করেছে
ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে সরাসরি আমাকে ইনবক্স করুন।
💝 ধন্যবাদ💖

★ওয়েব_ডেভেলপারদের_ধরণ সাধারণত কাজের ধরণ অনুসারে ওয়েব ডেভেলপারকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-১.ফ্রন্ট ইন্ড ওয়েব ডেভেলপা...
27/07/2022

★ওয়েব_ডেভেলপারদের_ধরণ

সাধারণত কাজের ধরণ অনুসারে ওয়েব ডেভেলপারকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-

১.ফ্রন্ট ইন্ড ওয়েব ডেভেলপার

২.ব্যাক ইন্ড ওয়েব ডেভেলপার এবং

৩.ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার

★ফ্রন্টইন্ড_ওয়েব_ডেভেলপার

এ ধরনের ডেভেলপাররা শুধুমাত্র একটি ওয়েবসাইটের বাহিরের অংশকে ডিজাইন করে থাকে। কোন ক্লায়েন্ট যখন একজন ফ্রন্ট ইন্ড ডেভেলপারকে নির্দিষ্ট ডিজাইনের কোন ওয়েবসাইট তৈরি করে দিতে বলেন, তখন এ ধরনের ডেভেলপাররা তাদের ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবাসইটের ডিজাইন জেনে নিয়ে শুধুমাত্র HTML ও CSS এর মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করে দেয়। এ ধরনের ডেভেলপাররা ওয়েবসাইটকে ফাংশনাল করে দেয় না।

★ব্যাকইন্ড_ওয়েব_ডেভেলপার

একজন ব্যাক ইন্ড ডেভেলপারকে অবশ্যই ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে পরিপূর্ণ নলেজ রাখতে হয়। কারণ ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্টের কাজ না জেনে ব্যাক ইন্ড ডেভেলপমেন্টের কাজ করা যায় না। তবে এ ধরনের ডেভেলপাররা সাধারণত ফ্রন্ড ইন্ড ডেভেলপমেন্টের কাজ করে না। কারণ এক সাথে দুটি কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়।

নরমালি একজন ব্যাক ইন্ড ডেলেভপার ফ্রন্ট ইন্ড ডেভেলপারের নিকট থেকে একটি ওয়েবসাইটের ডিজাইনের কোডগুলো নিয়ে সেটির একটি এ্যাডমিন প্যানেল তৈরি করেন। এ্যাডমিন প্যানেল তৈরি করার পর সেই ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করার জন্য বা নতুন পোস্ট লেখার জন্য কোডিং করতে হয় না। অর্থাৎ একজন ব্যাক ইন্ড ডেভেলপার একটি ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইটে রূপান্তর করে দেয়।

ব্যাক ইন্ড ডেভেলপমেন্টের কাজ করার জন্য আপনাকে অবশ্যই HTML, CSS, Javascript and Jquary, PHP, Python, Bootstrap সহ আরো বিভিন্ন ধরনের কোডিং জানতে হবে। সবগুলো বিষয় সম্পর্কে পরিপূর্ণ অভীজ্ঞতা না থাকলে ব্যাক ইন্ড ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন না।

★ফুলস্ট্যাক_ওয়েব_ডেভেলপার

যে ডেভেলপার একসাথে ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক ইন্ড ডেভেলপমেন্টের কাজ করতে পারে, তাকে ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার বলা হয়। এ ধরনের ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপমেন্ট ও ওয়েব ডিজাইনের কাজ সম্পর্কে অনেক অভীজ্ঞ হয়। তাছাড়া এ ধরনের ওয়েব ডেভেলপারের অনলাইন ও অফলাইন উভয় মার্কেটে অনেক ডিমান্ড থাকে।

👉কেন শিখবেন ওয়েব ডিজাইন❓আমাদের দেশে মূলত লোকজন কোন কাজটা আমি শিখবো’ বা ‘আমি কোন কাজটা পারবো’ এধরনের প্রশ্ন না করে বরং বল...
26/07/2022

👉কেন শিখবেন ওয়েব ডিজাইন❓

আমাদের দেশে মূলত লোকজন কোন কাজটা আমি শিখবো’ বা ‘আমি কোন কাজটা পারবো’ এধরনের প্রশ্ন না করে বরং বলে ‘কিভাবে সহজে আয় করবো’ বা ‘এটা শিখে কত টাকা আয় করবো’। যারা আয় কত করবেন বা রাতারাতি কিভাবে আয় করবেন এইসব চিন্তা করেন তাদের জন্য ওয়েব ডিজাইন নয়। যদিও ওয়েব ডিজাইন আসলে উচ্চ আয়ের পেশার মধ্যে অন্যতম কিন্তু আপনি যদি আয়ের কথাটাই মাথায় রেখে এগুতে চান তাহলে আমি বলবো আপনার জন্য ওয়েব ডিজাইন নয়। ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামিং এই ধরনের পেশা আসলে তাদের জন্য যারা ক্রিয়েটিভ কিছু করতে চান এবং নিজের কাজের মধ্যেই নিজেকে খুজে পেতে চান। ওয়েব ডিজাইন যেহেতু কোডিং এবং প্রোগ্রামিং এ ভরপুর আর প্রোগ্রামিং-এর নেশা ছাড়া প্রোগ্রামিং করা সম্ভব নয় তাই এধরনের কাজ শুধুমাত্র তাদের জন্য যারা এই কাজের প্রতি আকর্ষণ বোধ করেন। তবে বাস্তবতা হচ্ছে শিখে যাওয়ার পর আপনি অন্য যেকোনো পেশা থেকে এখানেই ভালো আয় করতে পারবেন।

👉ফ্রিল্যান্সিং কী❓ফ্রিল্যান্সিং সম্পর্কে মানুষ যখন আগ্রহী হন তখন একটা জিনিস মাথায় ঘুরপাক খেতে থাকে আর তা হল এই যে আমি ফ্...
20/07/2022

👉ফ্রিল্যান্সিং কী❓

ফ্রিল্যান্সিং সম্পর্কে মানুষ যখন আগ্রহী হন তখন একটা জিনিস মাথায় ঘুরপাক খেতে থাকে আর তা হল এই যে আমি ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো। এটা এ কারণে যে এই কাজের সম্ভাবনা জানা মানুষগুলো খুব দ্রতই তা শুরু করে আয় করতে চান।

যাই হোক আমি এর আগে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক আলোচনা করেছি তবে ফ্রিল্যান্সিং শেখার বিষয় নিয়ে অতটা আলোচনা করিনি। তাই আজ আমি সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে সমস্ত কিছু আলোচনা করবো যাতে করে যে কেউই এই পোস্ট থেকে বিষয়টি সম্পর্কে একেবারে নখদর্পণে বুঝতে পারে।

⏩ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো তার গাইড⏪

ফ্রিল্যান্সিং হল মুক্ত একটি পেশা যেখানে আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ ঘরে বসে অনলাইনেই করে দিতে পারছেন এবং এর বিনিময়ে তিনি আপনাকে পে করছেন। এখানে আপনাকে ধরাবাঁধা দীর্ঘমেয়াদী কোন কন্ট্রাক্টে যেতে হচ্ছে না ফলে আপনি কারো কাছে আটকা পড়ে যাচ্ছেন না এবং এই সুবিধার কারণে একইসাথে আপনি অনেক ক্লায়েন্টের কাজ করতে পারছেন।

যাই হোক এখন আমি ফ্রিল্যান্সিং শেখার উপায় একে একে উপস্থাপন করছি। বিষয়গুলো খুবই গুরুত্বসহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করছি।

👉কি কি কাজ আউটসোর্স করা যায়❓আউটসোর্সিং এর আসল উদ্দেশ্য ব্যবসার কাজে যেখানে যেখানে সম্ভব, সেখানেই টাকা ও সময় সাশ্রয় করা। ...
19/07/2022

👉কি কি কাজ আউটসোর্স করা যায়❓

আউটসোর্সিং এর আসল উদ্দেশ্য ব্যবসার কাজে যেখানে যেখানে সম্ভব, সেখানেই টাকা ও সময় সাশ্রয় করা। এই নীতি অনুসরণ করে যেসব কাজ আউটসোর্স করা যায়, সেইসব কাজগুলো হল-

1 অ্যাকাউন্টিং এবং বুককিপিং
2 সেলস এবং মার্কেটিং
3 কপিরাইটিং
4 ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং
5 অ্যাডমিনিস্ট্রেশন ও ব্যাক অফিস অ্যাসিস্টেন্স
6 কাস্টমার সার্ভিস
7 ওয়েব ডেভেলাপমেন্ট
8 ওয়েবসাইট মেইনটেইনেন্স
9গ্রাফিক ডিজাইন
আরও অনেক কিছু....

👉আউটসোর্সিং এর ওয়েবসাইট

আউটসোর্সিং এর মাধ্যমে কোম্পানির কাজে ফ্রিল্যান্সার খোঁজার জন্য অনলাইনে হাজার হাজার মার্কেটপ্লেস রয়েছে। প্রথমে আপনাকে যেকোন একটি ভালোমানের মার্কেটপ্লেস হতে আউটসোর্সিং করার জন্য একজন ভালোমানের ফ্রিল্যান্সার খোঁজে নিতে হবে। নিচের যেকোন একটি মার্কেট খুজলে আউটসোর্সিং এর জন্য ভালোমানের ফ্রিল্যান্সার পেয়ে যাবেন।
1 ফাইভার - Fiverr.Com
2 আপওয়ার্ক - Upwork.Com
3 ফ্রিল্যান্সার ডটকম - Freelancer.Com
4 গুরু - Guru.Com
5 টপটল - Toptal.Com


অনলাইন ক্যারিয়ার : জেনে, শুনে ও বুঝে শুরু করুন10337 Viewsঅনলাইনে আয় করার জন্য বিভিন্ন ধরণের কাজ আছে। কিন্তু আমরা সঠিক ভ...
06/07/2022

অনলাইন ক্যারিয়ার : জেনে, শুনে ও বুঝে শুরু করুন
10337 Views
অনলাইনে আয় করার জন্য বিভিন্ন ধরণের কাজ আছে। কিন্তু আমরা সঠিক ভাবে জানিনা কি কি ধরণের কাজ করা হয় অনলাইনে। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছেন , যাঁরা অনলাইন আয় বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাঁরা যে সমস্ত কোর্সগুলোতে প্রশিক্ষন দিয়ে থাকেন, সেগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কোর্স হলো: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, থিম কাস্টোমাইজেসন, কনটেন্ট রাইটিং, এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফরেক্স ট্রেড, এসইও, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। মজার ব্যাপার হলো, উল্লেখিত কাজগুলো পূর্ব অভিজ্ঞতা না থাকলে করা যায়না। কিন্তু লক্ষণীয় ব্যাপার, অনেকেই আছেন যারা কোনো কাজ সম্পর্কে সামান্য ধারণা নিয়েই অনলাইনে নেমে যান আয় করতে। ইনকাম তো হয়ই না উল্টা ডিমোটিভেটেড হয়ে চায়ের দোকানে বসে বসে আড্ডা দেন আর অন্যদের হাসির খোরাক যোগান। যাহোক, সিপিএ মার্কেটিং, ফরেক্স ট্রেড, এসইও, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই তাই এগুলো নিয়ে আলোচনায় গেলাম না। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, থিম কাস্টোমাইজেসন, কনটেন্ট রাইটিং, এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে মোটামুটি ধারণা আছে। ওয়েবকোড লিমিটেডে (https://www.webcodeltd.com) দীর্ঘ ৫ বছর কাজ করার সুবাদে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, তা থেকে এটুকু বুঝতে পেরেছি; এখান থেকে প্যাসিভ ইনকামও সম্ভব। তবে এই কাজগুলো ধীর স্থীর ভাবে সময় দিয়ে শিখতে হয়। আজ আসলাম, একটা নাম মাত্র কোর্স করলাম আর আগামীকাল থেকে হাজার হাজার ডলার ইনকাম করলাম; ব্যাপারটা এমন নয়। এই কাজ গুলোর গণ্ডি ব্যাপক থেকে ব্যাপকতর; এর জন্য পরিশ্রমও তেমন। আর তাই এই কাজগুলোর ভবিষ্যতও উজ্জ্বল ও মজবুত। ব্যতিক্রম কেউ কেউ থাকতে পারেন। আমার কথাগুলো আশাবাদীদের জন্য ব্যতিক্রমদের জন্য নয়। এবার আসি মূলকথায়, ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পাস করার পরও আমরা দ্বিধায় থাকি চাকরি নামক সোনার হরিণ পাবো কিনা। যদিও সেখানে লক্ষ লক্ষ টাকা, মা-বাবার স্বপ্ন, প্রেয়সী/প্রিয় মানুষের অনুপ্রেরণা ও অতি মূল্যবান সময় বিনিয়োগ করেছি সুনিশ্চিত ভবিষ্যতের আশায়। অজানা সংশয় সর্বদা তাড়া করে ফেরে, একটা চাকরি পাবোতো? অথচ, এই অজানা সংশয়কে আমরা সহজেই দূর করতে পারি। চাকরির আশায় আমাদের বসে থাকতে হবেনা যদি পড়ালেখা চলাকালীন সময়ে বা পড়ালেখা শেষ হওয়া মাত্রই কারিগরী শিক্ষা গ্রহণ করি। প্রশ্ন আসতে পারে, আমি তো জেনারেল লাইনে পড়ালেখা করেছি, কারিগরী জ্ঞান আবার দরকার কেন? তথ্য প্রযুক্তির এই যুগে এমন কথা মানায় না। বাংলাদেশের মতো ডিজিটাল দেশে আপনার যেই সেক্টরেই চাকরি হোকনা কেন, কারিগরী জ্ঞান আপনার থাকতেই হবে। নতুবা আপনি পিছিয়ে পড়বেন। এখন অনেকেই এসএসসি পরীক্ষা দিয়ে তিনমাস বসে না থেকে অন্তত কম্পিউটার জ্ঞান টা আয়ত্ব করে থাকেন। আর এই অবস্থায় আপনি চাইলেই আপনার ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ডিজিটাল বাংলাদেশের অনেকেই অনলাইনে কাজ করে ইনকাম করে বেকারত্ব দূর করছেন। তাহলে আপনি পিছিয়ে কেন? করণীয় কি?

১. একটা কম্পিউটার

২. নেট কানেক্শন

৩. ২/৩ বছর সময় (রোজ ২ ঘন্টা করে সময় দিলে ২/৩ বছর , ৪ ঘন্টা করে সময় দিলে ১/১.৫ বছর , ৮ ঘন্টা করে সময় দিলে ৬/৯মাস (নির্ভর করবে আপনার প্রচেষ্টার উপর।) )

৪. কাজ শেখার মানসিকতা

৫. ধৈর্য

৬. লেগে থাকা

৭. একজন মেন্টরের তত্ত্বাবধানে থাকা

৮. সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা

গ্রাফিক্স ডিজাইন হল একটি আর্ট বা শিল্প।এখানে একজন শিল্পী কম্পিউটার সফ্টওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধার...
04/07/2022

গ্রাফিক্স ডিজাইন হল একটি আর্ট বা শিল্প।এখানে একজন শিল্পী কম্পিউটার সফ্টওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণা গুলির সাথে যোগাযোগ করার জন্য, দৃশ্যমান ধারণা তৈরি করে। গ্রাফিক্স শব্দটি জার্মান শব্দ থেকে এসেছে।এক কথায় চিত্র দ্বারা নকশা তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। এটি এমন একটি জনপ্রিয় এবং সৃজনশীল প্রক্রিয়া যেখানে আপনি নিজের ক্রিয়েটিভিটিকে প্রফেশনে বদলে দিতে পারেন। নিজের আইডিয়া, কর্ম দক্ষতা এবং ইউনিক কিছু ডিজাইন,সহজ এবং সিক্রেট কিছু টিপস জানা থাকলেই আপনার পেশার মূল্যবোধকে আরো দ্বিগুণ করে দিতে পারবেন স্বল্প পরিশ্রমেই। প্রতিটি কোম্পানিতে এখন ফটো এডিটিং, লোগো ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস ডিজাইন সহ আরো অনেক গ্রাফিকাল কাজ হয়ে থাকে, যেগুলো তাদের প্রফেশনাল দিক থেকে আরো বেশি প্রক্রিয়াশীল করে তুলছে। সুতরাং প্রতিটি কর্মক্ষেত্রেই গ্রাফিক ডিজাইনার বিশেষ একটি “রোল মডেল” হিসেবে পরিচিত। সর্বোপরি বর্তমান মার্কেটপ্লেসে, ফ্রিল্যান্সিং প্লাটফর্মগুলোতে সবচেয়ে চাহিদা বহুল পেশা এখন গ্রাফিক্স ডিজাইন।



প্রথমত গ্রাফিক্স ডিজাইন ২টা ভাগে বিভক্ত
১।স্টিল ইমেজ গ্রাফিক্স

২।মোশান গ্রাফিক্স

স্টিল ইমেজ গ্রাফিক্স আবার মুলত ৪ রকম ঃ
১।রাস্টার ইমেজ(পিক্সেল বেসিস)

২।ভেক্টর ইমেজ(পিক্সেল ইন্ডিপেন্ডেন্ট)

৩।টাইপোগ্রাফি(২রকমের হয়ে থাকে)

মোশান গ্রাফিক্স প্রধানত ২ প্রকার
১।এনিমেশান গ্রাফিক্স

২।ভিডিও গ্রাফিক্স

অনেকেই এনিমেশানকে গ্রাফিক্সের অন্তর্ভুক্ত মনে করেন নাহ।কারন এনিমেশান হছে Create something from nothing অন্যদিকে গ্রাফিক্সের জন্যে কিছু না কিছু স্টক লাগেই।তবে বর্তমানে এনিমেশান বা ভিডিও গ্রাফিক্স এটাকেও গ্রাফিক্সের অন্তর্ভুক্ত ধরা হচ্ছে।এটা মুলত ২ ধরনের হয় 2D আর 3D।বর্তমানে 3D এনিমেশানের চাহিদা দিন দিন বাড়ছে।ভিডিও গ্রাফিক্স নিয়ে অনেক কিছুই করা যায়।মুলত টিভির বিজ্ঞাপনের কাজ করাই এর প্রধান কাজ।এর মধ্যেই আছে ইনফো গ্রাফিক্স আর আর সিনেমাটোগ্রাফি।

👉ইমেইল মার্কেটিং নিয়ে টিপস ও ট্রিকস 👈আপনাকে যদি ইমেইল মার্কেটিং করতে হয় তাহলে আপনাকে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভ...
06/02/2022

👉ইমেইল মার্কেটিং নিয়ে টিপস ও ট্রিকস 👈

আপনাকে যদি ইমেইল মার্কেটিং করতে হয় তাহলে আপনাকে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে মাথায় রাখতে হবে।

ইমেইল এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবজেক্ট লাইন । একজন ক্রেতা কিন্তু আপনার সাবজেক্ট লাইনটি দেখেই ইমেইলটি ওপেন করবে কি, করবে না সেটা সিদ্ধান্ত গ্রহণ করে। তাই ইমেইল এর সাবজেক্ট লাইন দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এমন ভাবে লিখতে হবে যেন ইমেইল মেলা দেখতে বাধ্য হবে।

যাকে-তাকে আপনাকে ইমেল দেয়া থেকে বিরত রাখতে হবে। নির্দিষ্ট গ্রাহক টার্গেট করতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ইমেইল দিতে হবে। আর আপনি যত বেশি ইমেইল আকর্ষণীয় ডিজাইন করে করতে পারবেন তত বেশি গ্রাহক আপনার ই-মেইলের প্রতি আকৃষ্ট হবে।

ইয়েসওয়্যারের এক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে , পরিসংখ্যান ও সংখ্যার ব্যবহারে ক্রেতাকে দ্রুত রিপ্লাই করতে ও ক্রেতার সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে । যেমন ধরুন কোন একটি ক্যাম্পেইনের শিরোনামে আপনি “সেভ মানি” না লিখে যদি “20% অফ ইউর মানি” লিখে ক্যাম্পেইন চালু করেন। তাহলে স্বাভাবিকভাবেই ওই “সেভ মানি” শিরোনামে ক্যাম্পেইনের চেয়ে “20% অফ ইউর মানি” ক্যাম্পেইনটােই বেশি সংখ্যক ক্রেতাকে আর্কষণ করবে।

ক্যাম্পেইন মনিটরের একটি পরিসংখ্যানে দেখা যায় যে, 50% ইমেল মানুষ মোবাইলেই ওপেন করে । তাই ইমেইল গুলো এমন ভাবে অপটিমাইজ করে লিখতে হবে যেন সেটা মোবাইল ফ্রেন্ডলি হয়। এছাড়াও ক্যাম্পেইন মনিটরের আর একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে কম্পিউটার ব্যবহারকারী তুলনায় মোবাইল ব্যবহারকারীরা তিনগুণ বেশি ইমেইল ওপেন করে ।তাহলে বুঝতেই পারছেন ইমেল মার্কেটিং ক্ষেত্রে মোবাইল অপটিমাইজ ইমেইল কতটা গুরুত্বপূর্ণ ।




👉ইমেইল মার্কেটিং করে কিভাবে আয় করবেন❓করোনাভাইরাস এর সময়ে লকডাউনে এই অনলাইন প্রতিষ্ঠানগুলো হাজার হাজার টাকা ইনকাম করে ফে...
05/02/2022

👉ইমেইল মার্কেটিং করে কিভাবে আয় করবেন❓

করোনাভাইরাস এর সময়ে লকডাউনে এই অনলাইন প্রতিষ্ঠানগুলো হাজার হাজার টাকা ইনকাম করে ফেলেছে। আর তাছাড়া সাধারণত ফ্রিল্যান্সারদের সংখ্যাও ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আর এই সময়ে ইমেইল মার্কেটিং থেকে আয়ের পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে।আর সেই জন্য সাধারণত 2020 সালকে ইমেইল মার্কেটিং থেকে আয়ের সেরা বছর হিসাবে বলা যেতে পারে। ইমেইল মার্কেটিং থেকে আয় করার সবচেয়ে উল্লেখযোগ্য পদ্ধতি গুলো হলোঃ

ইমেইলের রেস্পন্সিভ ইউজার ফ্রেন্ডলি টেমপ্লেট ডিজাইন করে

এইচটিএমএল এবং সিএসএস দিয়ে ইমেইল টেমপ্লেট তৈরি ।

ইমেইলে কনটেন্ট লিখে বিভিন্ন মার্কেটপ্লেসে তা বিক্রি করা ।

ইমেইল ক্যাম্পেইন করে

তবে আপনাকে যদি ইমেইল মার্কেটিং করে আয় শুরু করতে হয় তাহলে আপনাকে সে ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান বা অনলাইন প্লাটফর্ম ইউটিউব এর মাধ্যমে আপনাকে এই বিষয় সর্ম্পকে ভালো দক্ষতা অর্জন করতে হবে।




Address

Chittagong
4000

Telephone

+8801860944745

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creativity Skill Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creativity Skill Solution:

Share