23/06/2022
👉 লিডস জেনারেশন (Leads Generation) :
লিডস মানে হচ্ছে সম্ভাব্য ক্রেতা বা সম্ভাব্য ক্রেতার ইনফরমেশন। অর্থাৎ লিডস জেনারেশন হচ্ছে কোন প্রোডাক্টের বিপনন বা মার্কেটিং করার জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয় তাকে লিডস জেনারেশন বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, বায়ারের নির্দেশ মোতাবেক কোন প্রোডাক্ট সেল বা বিক্রির জন্য কোন কোম্পানীর নাম, মালিকের নাম, ঠিকানা, মোবাইল নম্বার, ইমেইল এড্রেস, ওয়েবসাইট এড্রেস, সোসাল লিংক ইত্যাদি কালেক্ট করে প্রোভাইড করাই হচ্ছে লিডস জেনারেশন। আরো সহজ কথায় বিষয়টি হলো, কাঙ্খিত প্রোডাক্ট সেল করার জন্য টার্গেটকৃত প্রতিটি তথ্যই এক একটি লিডস এবং কোন কোম্পানী বা হোলসেলার বা টার্গেটকৃত ব্যক্তির তথ্য কালেক্ট করা বা খোঁজে বের করাই হচ্ছে লিডস জেনারেশন।
👉 লিডস জেনারেশন করার উপায় :
লিডস জেনারেশন মূলত: দুই ভাবে করা যায়। যেমন-
১. বিজনেস থেকে বিসনেস ( B2B) ।
২. বিজনেস থেকে কাষ্টমার বা কনজ্যুউমার (B2C)।
এখন আমরা এই দুইটা বিষয় আরো ভালোভাবে জানবো।
১. বিজনেস থেকে বিসনেস (B2B) :
কোন একটি কোম্পানী অন্য একটি কোম্পানীর সাথে কোন প্রোডাক্ট সেল জেনারেট করার লক্ষ্যে তথ্য সংগ্রহ করাই হলো বিজনেস থেকে বিজনেস বা B2B লিডস জেনারেশন। যেমন : কোন টিভি
কোম্পানী কোন শোরুমের মালিকের মাধ্যমে সেল জেনারেট করলে তা হলো বিসনেস থেকে বিসনেস( B2B) লিডস জেনারেশন।
২. বিজনেস থেকে কাস্টমার (B2C) :
কোন কোম্পানী সারাসরি কোন প্রোডাক্ট কাস্টমার বা কনজ্যুউমারের নিকট সেল জেনারেট করার লক্ষ্যে তথ্য সংগ্রহ করা হলো বিজনেস থেকে কাস্টমার বা B2C লিডস জেনারেশন। যেমন : কোন টিভি কোম্পানী সরাসরি কোন ভোক্তার নিকট টিভি বিক্রয় করলে তা হলো বিজনেস থেকে কাস্টমার (B2C) লিডস জেনারেশন।
👉 লিডস জেনারেশন (Leads Generation) কাজ প্যাক্টিক্যালি করার উপায় :
লিডস জেনারেশনের কাজ বিভিন্ন ভাবে করা যায়। এজন্য ওয়েব রিসার্চ সম্পর্কে মোটামুটি ধারনা থাকতে হবে। মনে করুন, বায়ার আপনাকে বললো নিউ ইয়ার্ক শহরের রিয়েল ইস্টেটের এজেন্টদের তথ্য খোঁজে দিন। তখন আপনাকে তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট নেম, মোবাইল নম্বার, ইমেইল এড্রেস, সোশ্যাল লিংক ইত্যাদি খোঁজে বের করতে হবে। এজন্য আপনাকে কিছু টুলস ব্যবহার করতে হবে।
টুলস ব্যবহারের মাধ্যমে তথ্য গুলো কালেক্ট করে একটা গুগুল স্পেডশীটের মাধ্যমে উপস্থাপন করতে হবে এবং বায়ারকে প্রোভাইড করতে হবে।
লিডস জেনারেশন কাজ খুব একটা কঠিন তা কিন্তু না। আপনাকে গুগুল সার্চ ইন্জিনসহ বিভিন্ন সার্চ ইন্জিন সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ফেসবুক সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে এবং ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর বায়ারের ইনেস্ট্রাকশন মোতাবেক কাজ করে জমা দিতে পারলেই হলো।
সর্বোপরি কথা হচ্ছে, লিডস জেনারেশন ( Leads Generation ) কাজের নির্দিষ্ট কোন নিয়ম নেই। আপনার নিজের যতগুলো কৌশল আপনি ব্যবহার করতে পারবেন লিডস জেনারেশন করে ততবেশি সফল হতে পারবেন। অর্থাৎ লিডস জেনারেশন কাজটি মূলত: প্রোডাক্ট সেলের উদ্দেশ্যে সম্ভাব্য ক্রেতার তথ্য কালেক্ট করা, যাতে সেই তথ্যের ভিত্তিতে ফলোয়াপ করে প্রোডাক্ট সেল জেনারেট করা যায়।