17/09/2026
Jev, আরেকটি AI মডেল? নাকি নতুন কিছু?
সফটওয়্যারে AI বসাতে গিয়ে সমস্যাটা সবসময় মডেল কতটা স্মার্ট, তা নয়। অনেক সময় সমস্যা হয় একটা ছোট সিদ্ধান্তের জন্যও পুরো একটি LLM-কে ডাকতে হচ্ছে।
“এই মেসেজটা স্প্যাম কিনা”, “এই টিকেট কোন টিমে যাবে”, “ইউজারকে এখন এই স্ক্রিনটা দেখাব কিনা” এগুলোর উত্তর হয়তো এক শব্দের। কিন্তু তার জন্য খরচ আর লেটেন্সি লাগে একটা প্যারাগ্রাফ লেখার মতো। তাই অনেক ক্ষেত্রেই AI না বসিয়ে পুরনো if-else দিয়েই কাজ চালিয়ে দেওয়া হয়।
ChatGPT-এর co-creator Diogo Almeida-এর কোম্পানি TypeSafe AI, এই সমস্যাটাকেই টার্গেট করে এই সপ্তাহে Jev রিলিজ করেছে।
Jev টেক্সট লেখে না, লিখতেও পারে না। আপনি একটা প্রশ্ন আর কয়েকটা সম্ভাব্য অপশন দেবেন, আর এটি মিলিসেকেন্ডে একটি অপশন বেছে দেবে। সঙ্গে দেবে confidence score। অর্থাৎ সিদ্ধান্তটা কোডে সরাসরি ব্যবহার করা যায়, আলাদা করে parsing করার ও দরকার নেই।
কোম্পানি বলছে LLM-এর চেয়ে ২০ থেকে ২০০ গুণ দ্রুত, ৪০ থেকে ৪০০ গুণ সস্তা। সংখ্যাগুলো অবশ্য তাদের নিজেদের বেঞ্চমার্ক থেকেই আসা। নিজে চালিয়ে না দেখা পর্যন্ত ভরসা করছি না।
আমার কাছে interesting লাগছে এখানেই যে, গত কয়েক বছর AI ইন্ডাস্ট্রির বড় দৌড়টা ছিল, কে আরও ভালোভাবে কথা বলতে পারে। কিন্তু প্রোডাকশনে অনেক AI কল আসলে কথা বলানোর জন্য নয়, ছোট একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য।
এই ধরনের ছোট, দ্রুত আর সস্তা decision model যদি বাস্তবে ভালোভাবে কাজ করে, তাহলে খরচ আর latency-এর কারণে যেসব জায়গায় এতদিন AI বসানো কঠিন ছিল, সেখানেও নতুন কিছু করার সুযোগ তৈরি হতে পারে।