Bright star technology

Bright star technology Bright star technology is ready to give you full computer skill development and freelancing service. Our team can give you 100% Satisfied support.

🩸একটি শিক্ষামূলক গল্পএকবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনা...
16/04/2023

🩸একটি শিক্ষামূলক গল্প
একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে ??
#আরিজুল🩸

লোকাল মার্কেট: ব্যাপক জনপ্রিয় একটি স্কিল যার উপরে প্রচুর কাজ আছে । একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার বেটার ফিউচার ও বিল্ড ...
30/03/2023

লোকাল মার্কেট: ব্যাপক জনপ্রিয় একটি স্কিল যার উপরে প্রচুর কাজ আছে । একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার বেটার ফিউচার ও বিল্ড হতে পারে।

আপনি যদি ভালো ভাবে খোজ নিতে পারেন তাহলে আপনি আপনার আশে পাশে কিংবা আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের অনেককেই পাবেন যারা এসইও(SEO) এর কাজ করাতে চায় । তো আপনি তাদের কাজ গুলো করে দেওয়ার মাধ্যমে আয় করতে পারেন। এছাড়াও আপনার আশেপাশে এমন অনেক কম্পানি পাবেন যাদের এসইও(SEO) করার জন্য কর্মী দরকার সুতারং আপনার প্রয়োজন বেটার স্কিল।

খুব শীঘ্রই ফ্রিল্যান্সারদের সরকারিভাবে আইডি কার্ড দেওয়া হবে😍যেই আইডিতে নিজের একটা ক্ষমতা এবং পরিচয় থাকবে। ফ্রিল্যান্সারর...
07/02/2023

খুব শীঘ্রই ফ্রিল্যান্সারদের সরকারিভাবে আইডি কার্ড দেওয়া হবে😍

যেই আইডিতে নিজের একটা ক্ষমতা এবং পরিচয় থাকবে। ফ্রিল্যান্সাররা শুধু যে নিজের জন্য কাজ করে তা না। দেশের জন্য কাজ করে,,দেশের উন্নয়নে কাজ করে।
বিদেশের টাকা দেশে আনে এতে দেশের লাভ হয়,, জণগণের লাভ হয়।
দেশের অর্থনীতিতে বিরাট অবদান এখন ফ্রিল্যান্সারদের😍

এখন চাকরি করতে গেলেও দক্ষতা খোঁজে,, কোন বিষয়ের উপর দক্ষ। দক্ষতা ছাড়া তুমি জিরো। আগের দিন শেষ সব জায়গায় এখন দক্ষতা লাগে।

তো কি করবেন?
এখনও বসে বসে ভাববেন আর সময় নষ্ট করবেন?

ঘরে বসে বসে না ভেবে, ঘরে বসেই শুরু করে দেন ফ্রিল্যান্সিং 😍
Freelancing
Ontora Hossain

  কথাটি কি অনেকেই জানতে চান।এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি আপনার ওয়েবসাইটকে অপ্টিমাইজ করার নিয়মের একটি সেট যা...
09/01/2023

কথাটি কি অনেকেই জানতে চান।

এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি আপনার ওয়েবসাইটকে অপ্টিমাইজ করার নিয়মের একটি সেট যাতে এটি সার্চ ইঞ্জিনের অর্গানিক ফলাফলে উচ্চতর র‍্যাঙ্কিং অর্জন করতে পারে। সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়াতে এবং আরও ট্রাফিক পেতে এটি অনুসরণ করার প্রক্রিয়া।

সবচেয়ে গুরুত্বপূর্ণ এসইও কাজগুলি এর সাথে করতে হবে:

ব্যবহারকারীরা কী অনুসন্ধান করছেন তা সনাক্ত করা আপনার পণ্য এবং পরিষেবাগুলির সাথে সম্পর্কিত৷
এমন সামগ্রী তৈরি করা যা ব্যবহারকারীদের খুশি করবে
বিভিন্ন এসইও কৌশলের মাধ্যমে সার্চ ইঞ্জিন ক্রলার এবং অ্যালগরিদমকে সঠিক সংকেত প্রদান করা

কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব-১. ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ।  কেননা ডিজিটাল মার্কেটিংয়ের প্রাণ...
14/12/2022

কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব-

১. ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ । কেননা ডিজিটাল মার্কেটিংয়ের প্রাণ হচ্ছে কন্টেন্ট।

২. বিজনেসের লিড জেনারেট করার জন্য কন্টেন্ট মার্কেটিং প্রয়োজন।

৩. কাস্টমারকে প্রডাক্টের প্রতি আকর্ষিত করতে কন্টেন্ট মার্কেটিং প্রয়োজন।

৪. কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো যায়।

৫. কন্টেন্ট মার্কেটিংয়ের দ্বারা কোম্পানির লয়াল অডিয়েন্স বিল্ড করা যায়।

৬. কন্টেন্টের মাধ্যমে কাস্টমারের বিশ্বাস অর্জন হয়।

৭. কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে টার্গেটেড অডিয়েন্স জেনারেট করা সম্ভব।

আপনার মধ্যে প্রচুর Potentiality আছে, তার মানে আপনি লাইফে সফল হওয়ার যোগ্যতা রাখেন,তবে surrounding/চারপাশের পরিবেশ আপনার ক...
08/12/2022

আপনার মধ্যে প্রচুর Potentiality আছে, তার মানে আপনি লাইফে সফল হওয়ার যোগ্যতা রাখেন,

তবে surrounding/চারপাশের পরিবেশ আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে দিচ্ছে না,

তবে এই চারপাশ আমাদের ৬ ধরনের বন্ধুদের দ্বারা তৈরীঃ

১. যে নিজের Dipress ও আপনাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে।মানে সে কোন কিছু নিয়ে Dipress হয়ে আপনাকে এসে বলবে ও আপনাকে ভারী করে সে হালকা হয়ে যাবে।

২. যে সব সময় অন্যের Failure/ ব্যর্থতা খুজে বেরায়,কোথায় কে ব্যর্থ হলো সেগুলো আপনাকে বলতে থাকে।তার মানে সে ব্যর্থতার ভয় আপনার মধ্যে সব সময় দিতে ব্যাস্ত।

৩. যারা সব সময় Safe Zone এ থাকার কথা বলবে,সব কিছুতেই বলে এ সব করে কি হবে,এটা করে ঝুঁকি নেয়ার কি আছে তার থেকে ভালো safe Zone এ থাক।পৃথিবীর একজন ও নেই যে safe zone এ থেকে কাংখিত বস্তু পেয়েছে।

৪. সব কিছুতেই Phobia কাজ করে এবং আপনাকেও বলতে থাকে এতো সফলতা দিয়ে লাইফে কি হবে।এখন তো ভালোই আছো।তার মানে সে মনে করে আপনি সফল হলে তার লস। Even তার আপনাকে নিয়ে Phobia কাজ করে ও বলতে থাকে লাইফে এতো সফলতার কিছু নেই।

৫. কিছু ফ্রেন্ড আমাদের আসে পাসে আছে যাদের সব কিছুতেই Excuse এর ফ্যাক্টরি। সে যেন সব কিছুতেই কোন না কোন excuse পায়।সকল সমাধানের মধ্যেও সমস্যা খুজে পায়।

৬. যে সব কিছুতেই আপনাকে আপনার Limitation মনে করিয়ে দেয়।তোর এই Education Background দিয়ে এটা তোর দ্বারা হবে না, তোর দ্বারা সম্ভব না।তার মানে আপনাকে আটকে দেয়ার অন্যতম ওয়ে আপনার লিমিটেশন মনে করিয়ে দেয়া।

দয়া করে যদি আপনার লাইফে এই রকম একজন ও থেকে থাকে তার সংগ ত্যাগ করুন।

ইনশাআল্লাহ জীবনে ছোট হলেও ইতিবাচক পরিবর্তন ঘটবে।

 #ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করার ৮টি গুরুত্বপূর্ণ ধাপ যেটা আপনার  #ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।ব...
29/11/2022

#ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করার ৮টি গুরুত্বপূর্ণ ধাপ যেটা আপনার #ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
বিশেষ করে বিগেনার বা নতুনদের মধ্যে যারা এই সেক্টর টি নিয়ে ক্যারিয়ার গরার চেষ্টা করছেন।

ফ্রিল্যান্সিং করার ৬টি সুবিধাঃ১. কাজের মধ্যে ধরাবাঁধা কোন সময় নেই তার মানে স্বাধীন ভাবে কাজ করা যায়।২. নিজের পছন্দ মত কা...
08/11/2022

ফ্রিল্যান্সিং করার ৬টি সুবিধাঃ

১. কাজের মধ্যে ধরাবাঁধা কোন সময় নেই তার মানে স্বাধীন ভাবে কাজ করা যায়।

২. নিজের পছন্দ মত কাজ করা যায় যেখানে আপনার মেধার শতভাগ প্রয়োগ করার সুবিধা।

৩. একাধিক আয়ের উৎস, (যেখানে আপনি আপনার স্কিলওয়াইজ একাধিক মার্কেট প্লেসে কিংবা একাধিক ক্লায়েন্ট বা ব্যাক্তির কাজ করার সুবিধা)

৪. আত্ম ব্যবস্থাপনা যেখানে একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনি নিজেই নিজের মালিক।

৫. দেশ কিংবা দেশের বাইরে রিমোট জবের সুবিধা পাশাপাশি যেহেতু স্কিলবেইস একটি প্রফেশন সেহেতু নিজেকে অনেক বেশি দক্ষ করার সুযোগ।

৬. অনেক বেশি স্বাধীনতা পাশাপাশি স্কিল অনুযায়ী ইচ্ছে মত আর্নিং ডেভেলপমেন্ট এর সুযোগ।

১৫ বছর বয়সেই কেউ কোটি টাকার মালিক আবার ৩০ বছর বয়সেও কেউ বেকার বসে ডিপ্রেশনে ভূগছে তাহলে এর কারন টা কি ? 🤔পার্থক্য শুধু এ...
29/09/2022

১৫ বছর বয়সেই কেউ কোটি টাকার মালিক আবার ৩০ বছর বয়সেও কেউ বেকার বসে ডিপ্রেশনে ভূগছে তাহলে এর কারন টা কি ? 🤔

পার্থক্য শুধু এত টুকুই কেউ অল্প বয়সেই নিজের দ্বায়িত্ব বুজে নিয়েছে এবং সঠিক ভাবে কাজ করে গিয়েছে। 👍

অন্যদিকে যে ব্যাক্তিটা ৩০ বছর বয়সেও বেকার সে হয়তো দ্বায়িত্ব নিতে একটু লেট করেছে। 🥱

ভাবছে সময় হলে সব দ্বায়িত্ব একবারে নিবে, একন পড়াশোনা করার সময় অন্য কোনো চাপ মাথায় নেওয়া যাবে না নিলে পড়াশোনার ক্ষতি হবে। এরকম ভ্রান্ত ধারণা অনেকেরই!

আমি বলবো না, ছাত্র অবস্থায় আপনাকে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে টুকটাক ইনকাম করার অভ্যাস করতে হবে।
শুধু ফ্যামিলির দিকে থাকিয়ে থাকলে চলবে না।
প্রয়োজনে আইটি স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে। বর্তমানে এই স্কিল ছাড়া কোথাও ভালো কিছু করা সম্ভব না।

সুতরাং সময় থাকতে সচেতন হতে হবে অন্যাথায় বয়স বাড়ার সাথে সাথে বেকারত্বের গ্লানি টানতে হবে।

That is sprits
29/08/2022

That is sprits

এখনো অনেকটা পথ বাকি,তবে সঠিক সিদ্ধান্তের দিকে।এগিয়ে যাও বাংলাদেশ, ফ্রিল্যান্সিং সেক্টর আগামী বাংলাদেশের অর্থনীতির অন্যতম...
25/08/2022

এখনো অনেকটা পথ বাকি,
তবে সঠিক সিদ্ধান্তের দিকে।

এগিয়ে যাও বাংলাদেশ,
ফ্রিল্যান্সিং সেক্টর আগামী বাংলাদেশের অর্থনীতির অন্যতম মাধ্যম।

গাবতলীর হাটে এক গরুর ব্যাপারীর ইন্টারভিউ দেখছিলাম। এই বছর হাটের অবস্থা কেমন গিয়েছে, পশুর দাম কেমন ছিল এ বিষয়ে রিভিউ দি...
25/08/2022

গাবতলীর হাটে এক গরুর ব্যাপারীর ইন্টারভিউ দেখছিলাম। এই বছর হাটের অবস্থা কেমন গিয়েছে, পশুর দাম কেমন ছিল এ বিষয়ে রিভিউ দিচ্ছিলেন। একটা পর্যায়ে তাকে প্রশ্ন করা হলো এবার উনার ব্যবসা কেমন ছিল? উনি যে উত্তরটা দিলেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এবারের ঈদে এই বেপারী প্রফিট করেছেন ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা!! প্রফিট নট রেভিনিউ!

বাই দ্যা ওয়ে, ব্যাপারীদের নিজস্ব কোন গরুর ফার্ম থাকে না। তারা আশপাশ থেকে গরু সংগ্রহ করে বিক্রি করেন এবং সেটার উপর সেলস কমিশন নিয়ে থাকেন। খাস বাংলায় বলতে গেলে গরুর দালাল আর কি।

এরপর তাকে প্রশ্ন করা হলো ঈদের পর তার বেচা-বিক্রির কি অবস্থা। উনি বললেন ঈদের পর মার্কেট তো একটু খারাপ যায়। তারপরও উনি প্রায় ৭০-৮০ টা গরু বিক্রি করে ফেলেছেন। একেকটা গরুতে উনি ৩ হাজার টাকা প্রফিট করেন। সে হিসেবে ৮০টা গরুতে ওনার আয় ২ লক্ষ ৪০ হাজার টাকা। ঈদের এখনো ৩ সপ্তাহ পার হয়নি। এই ভাঙ্গা বাজারে উনি দুই সপ্তাহে আয় করে ফেলেছেন আড়াই লক্ষ টাকার মতো!!

তাহলে এই লোকের মান্থলি ইনকাম কত? আমি হিসাব করে দেখলাম কমপক্ষে ছয় থেকে সাত লক্ষ টাকা হওয়ার কথা। তাহলে এক বছরে এই লোকের ইনকাম এক কোটি ২০ লক্ষ থেকে এক কোটি ৩০ লক্ষ টাকার আশেপাশে!! যেভাবেই হিসাব করেন না কেন ইনকাম কোটি টাকার উপরে !

তাকে প্রশ্ন করা হলো, এক গরুতে তিন হাজার টাকা লাভ করলে আপনার পোষাবে ? তার উত্তর ছিল, আমি স্কেল আপ করি । এক গরু থেকে দশ হাজার লাভ করার চেয়ে আমি দশ গরু থেকে ত্রিশ হাজার লাভ করবো । প্রফিট কমায় স্কেল আপ করাতে আমার পোষায় যাচ্ছে ।

এই লোকের বয়স সর্বোচ্চ ৪৫-৫০ হবে । তার বাৎসরিক ইনকাম কোটি টাকার উপরে । বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করার পর বা খুব ভালো ভালো একাডেমিক ট্র্যাক রেকর্ড থাকার পরও ৪৫ বছর বয়সে কতজন মানুষ এক কোটির অংক ছুঁতে পারে ? আমার ধারনা সর্বোচ্চ ১ % এর বেশী হবে না ।

অথচ গ্রাম থেকে উঠে আসা, স্কুলের গণ্ডি না পেরুনো একজন গরুর ব্যাপারী পঞ্চাশের আগেই কোটি টাকা হাঁকাচ্ছে !

এখানে মূল সিক্রেটটাই হচ্ছে স্কিল । উনি উনার কাজে ভয়ংকর স্কিলড । এই স্কিল উনার আয় সমানুপাতিক হারে বাড়ায় দিয়েছে । এই অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক পৃথিবীতে ভালোভাবে সার্ভাইভ করার মূল অস্ত্রটাই হচ্ছে আমি যে কাজটা পারি বা যে কাজটা শিখছি সে কাজটাতে আমাকে দক্ষ হতে হবে । আমি অন্যদের চেয়ে যত বেশী দক্ষ হতে পারবো তত আমি এগিয়ে যাবো ।

আরেকটা ব্যাপার হচ্ছে চরম অধ্যবসায় আর লেগে থাকার মানসিকতা । আপনার কি মনে হয়, উনার আয়ের বিষয়টা শুধু উনার সেলস স্কিলের উপর নির্ভর করছে ?
মোটেই না । উনাকে ভালো গরু বাছাই করা শিখতে হয়েছে, কম দামে গরু সোর্স করার উপায় বের করতে হয়েছে, গরু সংগ্রহ করার জন্য নেটওয়ার্কিং করতে হয়েছে, বাকীতে গরু আনার জন্য বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়েছে, একটা কাস্টোমার বেস ক্রিয়েট করতে হয়েছে যারা শুধু উনার কাছ থেকেই গরু সংগ্রহ করবে, পরিবহন খাত সংশ্লিষ্ট লোকদের সাথে সখ্যতা তৈরি করতে হয়েছে যারা উনার গরুগুলো নির্বিঘ্নে বিশ্বস্ততার সাথে পরিবহন করবে, গাবতলীর হাটে একটা পজিশন তৈরি করতে হয়েছে যেখানে উনি নির্বিঘ্নে ব্যাবসা করতে পারবেন, সেখানকার নানা-রকম লোকজনদের ম্যানেজ করেই তবে তিনি ব্যাবসা করতে পারছেন ।

এই স্কিলগুলো কি রাতারাতি উনি তৈরি করে ফেলেছেন ? ৭ দিনে ৩৭ লক্ষ প্রফিট করার জন্য উনাকে মিনিমাম ১৭ বছর ধরে উপরের দক্ষতাগুলো নীরবচ্ছিন্নভাবে অর্জন করার দিকে মনযোগ দিতে হয়েছে । এরপরেই একটা পজিশনে উনি আসতে পেরেছেন ।

লাস্ট বাট নট দ্যা লিস্ট, উনার প্রাতিষ্ঠানিক শিক্ষা মনে হয় না সেভেন এইটের বেশী হবে । বাট তার বিজনেস নলেজ বা বিজনেস একিউমেন কি একজন বিজনেস গ্রাজুয়েটের চেয়ে কম ? এর কারন, উনি ফিল্ডে নেমে আসল কাজটা করে যাচ্ছিলেন । কোন বই, কোন প্রফেসর আপনাকে আসল কর্মক্ষেত্রের থ্রিল-ফিল কিছুই দিতে পারবে না । আপনাকে কাজে নেমেই প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে । থিউরি দিয়ে জীবন চলে না ।

সো আপনার জীবনের লক্ষ্য যাই হোক না কেন স্কিলড হওয়ার দিকে ফোকাস করেন, কাজ শিখতে থাকেন, নিজেকে যোগ্য আর দক্ষ বানান । কাজের, টাকার অভাব হবে না ইনশা-আল্লাহ।

Address

Kazir Dewri
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Bright star technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bright star technology:

Share