চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন

চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন ব্যবসায়ীগণ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।

05/04/2026

#জরুরি_বিজ্ঞপ্তি

সন্মানিত ব‍্যবসায়ী নেতৃবৃন্দ
আসসালামু আলাইকুম

বিশ্বে বৈশ্বিক জ্বালানি সমস্যার কারণে আমাদের দেশ ও জ্বালানি সমস‍্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার আজ ৫ এপ্রিল রবিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৭.০০টার পর সকল শপিংমল , মার্কেট ও দোকান পাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ।

আসুন সরকারের নির্দেশনা মান‍্য করে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতা করি।

ধন্যবাদান্তে

চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন

🌑আমরা শোকাভিভূত🌑চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন'র সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ হারুন'র শ্রদ্ধেয় মাতা আজ রাত- ১.৩০ ...
07/03/2026

🌑আমরা শোকাভিভূত🌑

চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন'র সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ হারুন'র
শ্রদ্ধেয় মাতা আজ রাত- ১.৩০ মিঃ ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন

আমরা "সিএমএসওএ" পরিবার মরহুমার অাত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করছি।
#যুগ্ম_সম্পাদকীয়-(বার্তা বিভাগ)

চট্টগ্রামেের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন তামাকুমন্ডি লেইন বণিক সমিতি'র নির্বাচনে সভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব ও সাধারণ স...
28/12/2025

চট্টগ্রামেের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন তামাকুমন্ডি লেইন বণিক সমিতি'র নির্বাচনে সভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সহ সকল নির্বাচিত নেতৃবৃন্দকে চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন'র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের উন্নয়নে আগামী দিনগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং সফলকাম হবো ইনশাআল্লাহ......

আসসালামু আলাইকুম, চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন'র সিনিয়র সহ-সভাপতি জনাব মোস্তাক আহমদ চৌধুরী  দি চিটাগাং চেম্ব...
17/10/2025

আসসালামু আলাইকুম,
চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন'র সিনিয়র সহ-সভাপতি জনাব মোস্তাক আহমদ চৌধুরী দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ'র আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদে এসোসিয়েট গ্রুপ থেকে পরিচালক পদপ্রার্থী।
উনার ব্যালট নং- ০৯

"সিএমএসওএ" পরিবারের অন্যতম সদস্য জনাব মোস্তাক আহমদ চৌধুরী সকলের নিকট সালাম জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন।
আমরা সংগঠনের প্রিয়মুখ জনাব মোস্তাক আহমদ চৌধুরী সহ উনার প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সকল প্রার্থীদের জন্য দোয়া করি এবং বিজয়ী করতে যার যার অবস্থান থেকে সর্বাত্বক চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ.....

আলহামদুলিল্লাহ......... দীর্ঘ ১৭ বছর পর আগামী ১লা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট...
01/10/2025

আলহামদুলিল্লাহ.........
দীর্ঘ ১৭ বছর পর আগামী ১লা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র নির্বাচন।
আসন্ন নির্বাচনে সাধারণ ব্যবসায়ীদের কাতার হতে উঠে আসা চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন'র সিনিয়র সহ-সভাপতি জনাব মোস্তাক আহমেদ চৌধুরী #এসোসিয়েট_সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী তালিকায় নাম চুড়ান্ত হওয়ায় চট্টগ্রামের মার্কেট, শপিংমল ও দোকান মালিক এবং ব্যবসায়ী সমাজ সহ চট্টগ্রামের ব্যবসায়ীদের আস্থার সংগঠন চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন'র পক্ষ থেকে ব্যবসায়ী সমাজের হৃদয়ে আর্তনাদ, মনের ভাষা, সুখ দুঃখের প্রতিটি নিঃশ্বাসের মর্ম বুঝা সংগঠক #জনাব_মোস্তাক_আহমেদ_চৌধুরী কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
ইনশাআল্লাহ চট্টগ্রামের সকল মার্কেট, শপিংমল ও দোকান মালিক এবং ব্যবসায়ী সমাজ আপনার পাশে আছে এবং বিজয় করে আনবেই.......
#যুগ্ম_সম্পাদকীয়-(বার্তা বিভাগ), #সিএমএসওএ

চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন'র পক্ষ থেকে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, আসকারদিঘী ইউনিট-এর নব-নির্বাচ...
13/08/2025

চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন'র
পক্ষ থেকে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, আসকারদিঘী ইউনিট-এর নব-নির্বাচিত কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। চট্টগ্রামের ব্যবসায়ীক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ.....

🌹🌹শুভ জন্মদিন🌹🌹প্রিয়, মোঃ সাজ্জাত উদ্দিন ভাই    (যুগ্ম সাধারণ সম্পাদক) চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন।
04/08/2025

🌹🌹শুভ জন্মদিন🌹🌹
প্রিয়, মোঃ সাজ্জাত উদ্দিন ভাই
(যুগ্ম সাধারণ সম্পাদক)
চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন।

21/07/2025
নতুন ব্যাগেজ রুলে এয়ারপোর্টে প্রবাসীরা মোবাইল,স্বর্ণ,টিভিসহ যে সুবিধা পাবেন।🎇মোবাইল ফোন: নয়া ব্যাগেজ রুলের আওতায় একজন প্...
20/06/2025

নতুন ব্যাগেজ রুলে এয়ারপোর্টে প্রবাসীরা মোবাইল,স্বর্ণ,টিভিসহ যে সুবিধা পাবেন।
🎇মোবাইল ফোন: নয়া ব্যাগেজ রুলের আওতায় একজন প্রবাসী নিজ ব্যবহারের ২টি মোবাইলের পাশাপাশি ট্যাক্স ছাড়া আরো ১টি নতুন মোবাইল ফোন সাথে আনতে পারবেন।
🎇স্বর্ন: একজন প্রবাসী ১শ গ্রাম পর্যন্ত স্বর্নালংকার ট্যাক্স ছাড়া বছরে একবার আনতে পারবেন। এছাড়া ট্যাক্স দিয়ে বছরে একবার ১১৭ গ্রাম ওজনের স্বর্নের বার আনতে পারবেন। (যার ট্যাক্স হবে প্রতি ভরিতে ৫হাজার টাকা)
🎇🎇ব্যাগেজ রুল সুবিধার বিস্তারিত নীচে দেয়া হলঃ

ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।

👉বিনা শুল্কে যা আনতে পারবেন:
বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে—
★সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল ফোন আনা যাবে।
★২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
★ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা
★মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স
★সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস
এক কার্টন সিগারেট
★১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
★মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
৫ বর্গমিটার আয়তনের কার্পেট

👉শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য
★★শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে—

★সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)

২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার
★রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার
★ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
★ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়া
👉এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার
★ সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে কেবল একবার মোট ১০০ গ্রাম স্বর্ন শুল্ক ছাড়া আনতে পারবেন।

🌑আমরা শোকাভিভূত🌑চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন'র অতিঃসাধারণ সম্পাদক জনাব মোঃ ফরিদ উদ্দিন'র ভগ্নিপতি জনাব হাজী ...
15/06/2025

🌑আমরা শোকাভিভূত🌑

চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন'র অতিঃসাধারণ সম্পাদক জনাব মোঃ ফরিদ উদ্দিন'র
ভগ্নিপতি জনাব হাজী আবু নাছের আজ সন্ধ্যা ৭.২৫ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন

আমরা "সিএমএসওএ" পরিবার মরহুমের অত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করছি।
#যুগ্ম_সম্পাদকীয়-(বার্তা বিভাগ)

Address

Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share