29/01/2022
আপওয়ার্ক কানেক্টস বিস্তারিতঃ
আপওয়ার্কে জব অ্যাপ্লাই করার জন্য প্রতিবার নির্দিষ্ট কিছু পয়েন্ট দরকার হয়, যেগুলোকে “কানেক্টস” বা “কানেক্ট” বলা হয়। এতদিন নির্দিষ্ট কিছু কানেক্ট আপওয়ার্ক বিনামূল্যে সকল ফ্রিল্যান্সারকে দিত, কিন্তু এখন আর বিনামূল্যে পাওয়া যাবেনা। ফলে আপওয়ার্কে জব এপ্লাই করতে হলেও টাকা খরচ করতে হবে ফ্রিল্যান্সারদের।
জব পোস্টের বাজেট ও সময়সীমার উপর ভিত্তি করে কানেক্ট এর পরিমাণও ভিন্ন ভিন্ন হয়। এক্ষেত্রে বর্তমানে আপওয়ার্কে একটি জবে এপ্লাই করার জন্য ১ থেকে ৬ কানেক্টের দরকার পড়ে।
তবে, ক্ল্যায়েন্ট যদি কোনো ফ্রিল্যান্সারকে জবে ইনভাইট করে, তাহলে সেই জবটিতে এপ্লাই করার জন্য কোনো কানেক্ট দরকার হবেনা।
কোনো ক্ল্যায়েন্ট যদি একটি জবে কাউকেই হায়ার না করে, তাহলে ঐ জবে যারা কানেক্ট খরচ করে এপ্লাই করেছিলেন তাদেরকে কানেক্ট ফেরত দেয়া হবে। প্রতিটি কানেক্ট ইস্যু ডেটের এক বছর পর মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে।
আপওয়ার্ক কর্তৃপক্ষ বলছে, পেশাদার ও মানসম্পন্ন ফ্রিল্যান্সারদের আরও বেশি বেশি কনট্রাক্ট পেতে সহায়তা করার জন্যই তারা নতুন এই নিয়ম চালু করেছে।
নতুন ফ্রিল্যান্সার ও এজেন্সিগুলোর ক্ষেত্রে এই পরিবর্তনটি এপ্রিলের শেষ অংশ থেকে কার্যকর হওয়া শুরু হবে। বিদ্যমান ফ্রিল্যান্সার ও এজেন্সিগুলোর ক্ষেত্রে ২ মে, ২০১৯ থেকে আস্তে আস্তে পেইড কানেক্টস কার্যকর করা শুরু করবে। ধারণা করা যাচ্ছে, জুনের শেষ দিকে পেইড কানেক্টস সকল ফ্রিল্যান্সারদের জন্য কার্যকর হয়ে যাবে।
কানেক্টস এর খরচ কেমন?
প্রতিটি কানেক্ট এর মূল্য ০.১৫ ডলার করে এবং এগুলো নিম্নলিখিত বান্ডেল অনুযায়ী ক্রয় করা যাবেঃ
১০ টির জন্য ১.৫০ ডলার
২০ টির জন্য ৩ ডলার
৪০ টির জন্য ৬ ডলার
৬০ টির জন্য ৯ ডলার
৮০ টির জন্য ১২ ডলার
একটি জব প্রপোজাল এর জন্য কতগুলো কানেক্ট লাগবে সেটা কীভাবে হিসাব করা হয়?
Quick jobs বা যে কাজগুলোর বাজেট কম ৪৯ ডলার এর নিচে (size: under 2 days, under $49)- সেই ক্ষেত্রে এক বা দুইটা কানেক্টের প্রয়োজন
Short-term jobs বা এক সপ্তাহের কাজ, বাজেট ৫০ থেকে ৫৯৯ ডলার এর (size: less than a week, $50 to $599)-সেই ক্ষেত্রে ৩ বা চারটি কানেক্টের প্রয়োজন।
Longer-term jobs বা এক সপ্তাহের বেশীদিনের কাজ (size: over a week, $600 and up)- ৫ বা ৬টি 5 or 6 কানেক্টের প্রয়োজন
তবে এটি শুধুমাত্র একটি আনুমানিক হিসাব।আর এই হিসাব অনুযায়ী, গড়ে বেশিরভাগ ফ্রিল্যান্সারের কানেক্টস এর জন্য প্রতি মাসে কমপক্ষে 5 ডলার খরচ করতে হবে।
এই পলিসি কি ভাল হলো না খারাপ হলো?
সব কিছুর’ই ভাল এবং খারাপ দিক আছে। এখানেও তেমনটাই ভাল খারাপ দুইটাই আছে। চলুন জেনে নেই ভাল এবং খারাপ দিকগুলো-
ভাল দিক:
১) একটা কাজে আগে যেখানে ৫০-১০০ প্রপোজাল পরতো সেটা এখন কমে ১৫-২০ টায় চলে আসবে।
২) কাজের বিপরীতে বিড কম, তাই কাজ পাওয়ার কম্পিটিশন কমবে, ক্লায়েন্ট এর কাছ থেকে রিপ্লাই পাওয়ার সুযোগ বাড়বে।
৩) কাজে বিড কম পরলে এবং আশানুরুপ বিড না পেলে, ক্লায়েন্ট ইনভাইটেশন পাঠানো শুরু করবে। আশা করছি আগের চেয়ে ইনভাইটেশনের পরিমান বাড়বে।
৪) জব এ বিড করে প্রতি কানেক্ট এর জন্যে যে .১৫ সেন্ট খরচ করছেন, সে জবটি ক্লায়েন্ট ক্লোজ করে দিলে কিন্তু কানেক্ট ফেরত পাবেন।
৫) ক্রয় করা কানেক্টের মেয়াদ থাকবে ১ বছর।
৬) ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার এখন প্রতিটা কাজ এবং বিড’কে গুরুত্ব নিয়ে দেখবে, ফ্রিল্যান্সার যেমন পকেটের পয়সা খরচ করে বিড করছে তেমনি ক্লায়েন্ট’ও জানে এই বিড করতে ফ্রিল্যান্সারকে খরচ করতে হয়েছে।
৭) কাজের প্রাইসিং ভাল হবে।
৮) অতিরিক্ত বিড এর কারনে একাউন্ট ব্যান কিছুটা কমতে পারে।
খারাপ দিকে:
১) নতুনরা একটু ঝামেলায় পরবে। প্রথমদিকে কানেক্ট কেনা নিয়ে সমস্যায় পরতে হবে।
২) ফ্রি কানেক্ট না থাকায় এবং বার বার বিড করে জব না পেলে ইনভেস্ট করতে হতে পারে কাজ পাওয়ার জন্য।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী:
১. আমার কাছে এখন যে কানেক্ট আছে তার কি হবে?
এই আপডেট কার্যকর হওয়ার পূর্বে কারো একাউন্টে যে কানেক্ট ছিল তা-ই থাকবে। তবে লিমিট হচ্ছে ১৪০ টা পর্যন্ত। অর্থাৎ, আপডেট নেয়ার পরে আপনার একাউন্টে ১৪০ টা কানেক্ট থাকবে। বাকিগুলো থাকবে না।
২. আপওয়ার্কে ঘন্টা প্রতি কাজ কিভাবে আপওয়ার্ক হিসাব করতে যাচ্ছে?
কাজের উপর ভিত্তি করে। যেমন: কাজ কত দিনের,বাজেট কেমন -এইসবের উপর ভিত্তি করে হিসাব করা হবে।
৩. নতুন ফ্রিল্যান্সারদের জন্য কি সুযোগ কমে গেল?
নতুনদের জন্য এখন একটু হার্ড হবে এবং তাদের আরো ভাল ভাবে কাজ শিখে মার্কেটপ্লেসে আসতে হবে। মূলত দক্ষ ফ্রিল্যান্সাররা টিকে থাকবে।
৪. কানেক্ট রিফান্ড পলিসি কি আছে?
যদি কোন ক্লায়েন্ট কাউকে হায়ার না করেই জব ক্লোজ করে দেয়, তাহলে কানেক্ট ফেরত দিবে। আবার কোনো জব পোস্ট যদি আপওয়ার্ক এর Terms and Conditions লঙ্ঘন করে তাহলেও ফেরত পাবে।
৫. ফ্রিল্যান্সার প্লাস ব্যবহারকারীদের জন্য কোনটি প্রযোজ্য?
ফ্রিল্যান্সার প্লাস ব্যবহারকারীদের জন্য দাম ১০ আমেরিকান ডলার ছিল প্রতি মাসে, যা এখন বাড়িয়ে ১৪.৯৯ আমেরিকান ডলার করা হয়েছে। প্রতি মাসে তারা ৭০ টি কানেক্ট পাবেন। এবং প্রয়োজনে অতিরিক্ত কানেক্ট .১৫ ডলার মূল্যে কিনেও ব্যবহার করতে পারবেন।
লিখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।
লিখেছেন: Sajib Sarker