22/02/2024
❤️🔥❤️🔥ভবিষ্যৎ প্রজন্মের জন্য টাইম লাইনে রেখে দিলাম।❤️🔥
রাষ্ট্র ভাষা ‘বাংলা’ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান
শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের।কিন্তু যখনই ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ কথাটি আসে তখনই সর্বপ্রথম রফিক, শফিক, সালাম, জব্বারদের কথা মনে পড়ে। এর কারণ বই পুস্তকে তাদের অতিমাত্রায় হাইলাইট করা হয়েছে এবং যখন এই মহাদিবসটি পালন করা হয় তখন অধিকাংশ অনুষ্ঠানেই শিক্ষার্থীদের ওই রফিক, শফিক, জব্বারদের গল্প শুনানো হয়। হ্যাঁ, তারা প্রাণ দিয়েছিলেন, তাদেরকে শ্রদ্ধাপূর্বক গভীরভাবে স্মরণ করা অবশ্যই কর্তব্য, কিন্তু উদ্যোগতাকে ভুলে গিয়ে নয়। এখন হয়তো বলবেন উনার নাম বই পুস্তকে আছে। কিন্তু একটু পরীক্ষা করলেই বাস্তবতা বুঝতে পারবেন। আপনার এলাকায় ৮-১০ টা ছেলেমেয়েকে জিজ্ঞাসা করুন তো, বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব কে সর্বপ্রথম রাখেন? আমি নিশ্চিত, অধিকাংশ ছেলেমেয়েই বলতে পারবে না।
পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ই আগস্ট। মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রীষ্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন - “বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক”, সেই মানুষটির নাম ‘ধীরেন্দ্রনাথ দত্ত’। ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পূর্ব পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা।’’ তার এই বক্তব্যকে জিন্নাহর ‘‘উর্দু হবে রাষ্ট্রভাষা’’ ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাঁকে ‘ভাষা আন্দোলনের জনক’ বললেও অত্যুক্তি হবে না।
আজ আমরা উনাকে মনে রাখি না। অথচ পাকিস্তানের শাসকেরা তাঁকে মনে রেখেছিল!
ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ খ্রীষ্টাব্দের ২৯শে মার্চ পাক-আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হত্যা করে। ৮৪ বছর বয়সী মানুষটিকে হাত-পা ভেঙ্গে পঙ্গু এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর মরদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল। 😢
শহিদ ধীরেন্দ্রনাথ দত্তকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। আপনার আত্মা মুক্ত থাকুক।
শ্রদ্ধাঞ্জলি।। 🙏
সংগৃহীত