06/12/2023
ওয়েবসাইট কি ?
এক কথায় ওয়েবসাইট হলো এমন এক জায়গা যেখানে আপনার প্রয়োজন মতো তথ্য রাখবেন এবং অন্য লোকেরা তা দেখতে পারবে।
তবে পুরো বিষয় গুলো করা হবে ইন্টারনেট এর মাধ্যমে।
মূলত আপনি অনলাইনে একটা অংশ কিনে নিবেন সেটা আপনার মতো করে সাজাবেন, যাতে লেখা, ছবি,অডিও,ভিডিও সহ প্রয়োজন মতো সব কিছু রাখবেন এবং বিশ্বের যেকোনো স্থান থেকে যেকেউ চাইলে আপনার তৈরী করা ওয়েবসাইট থেকে তথ্য পাবে অথবা আপনাকে খুঁজে পাবে৷
একটি ওয়েবসাইট খুলতে যা যা করতে হয়ঃ
১। প্রথমেএকটি ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করতে হবে । তবে নামটি খালি থাকতে হবে। যদি ঐ নামে অন্য কেউ আগে থেকে কিনে ফেললে তাহলে পারবেন না। তাই আপনার পছন্দের নামটি হারিয়ে ফেলার আগে নিজের করে নিন।
২। ভালো মানের হোস্টিং ভাড়া নিতে হবে । এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোন প্রতিষ্ঠান থেকে নেয়া ভালো।
৩। ওয়েবসাইট ডিজাইন করতে হবে । ওয়েব সাইট হলো ওয়েব পেইজ, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমন্বয়ে বানানো পোর্টাল ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে কম্পিউটার বা মোবাইল ফোন থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখা যায়।