BiiT Chittagong

BiiT Chittagong 2no gate, Chittagong

25/05/2024
আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।আল্লামা ইকবাল ওরিয়েন্টাল এবং অক্সিডেন্টাল প্রাচ্য ও প্রতীচ্য সোসাইটির বৈশিষ্ট্য ও স্...
28/10/2023

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।

আল্লামা ইকবাল ওরিয়েন্টাল এবং অক্সিডেন্টাল প্রাচ্য ও প্রতীচ্য সোসাইটির বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্যের মধ্যে একটি আত্মিকতা ও আত্মীয়তার মেলবন্ধন রচনা করতে চেয়েছিলেন। সেই যে জীবনের অগ্নিশিখা জ্বালিয়ে তুলেছিলেন সেটাই জগৎ মনোমন্দিরে স্থাপন করতে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। তাঁর সমগ্র জীবন কাব্য ও দর্শন জীবনমঞ্চে উপবীত করেছিলেন- বিশেষ স্বাতন্ত্র্য চিহ্নিত ব্যক্তি সত্তার। তাঁর ব্যক্তি স্বজ্ঞা (Intuition)-কে সমন্বিত করতে সতত জাগ্রত ও জীবিত করে রাখার জঙ্গমতা সৃষ্টি করেছিলেন।
‘আল্লামা ইকবাল চিন্তা ও দর্শন' গ্রন্থের সম্পাদক আবদুল কাদের জিলানী।
বইটিকে নিরলসভাবে সমৃদ্ধ ও সৌকর্যবন্ত করে তুলতে জিলানীর প্রয়াস
অনবদ্য অফুরন্ত ও অকৃত্রিম। এই গ্রন্থ বাংলা ভাষাভাষী সকল পাঠকের সমান দৃষ্টি কাড়বে। এমনতর গ্রন্থের জুড়ি মেলা ভার।

তাই বইটি সরাসরি/কুরিয়ারে পেতে যোগাযোগ করুনঃ
২নং গেইট, চট্টগ্রাম - 01845725924. (WhatsApp, Telegram, Imo)
অথবা-- (ইনবক্স)

# বইটির মুদ্রিত মূল্য-৫০০টাকা
বিক্রয় মূল্য-৩২৫ টাকা (৩৫% ছাড়ে!!)

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।"শিশুদের জন্য বের হয়েছে,"জানার মাঝে অজানা" নামক বইটি।******************যেখানে লেখক চে...
28/10/2023

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।

"শিশুদের জন্য বের হয়েছে,

"জানার মাঝে অজানা" নামক বইটি।
******************
যেখানে লেখক চেয়েছেন,, বিজ্ঞানের কিছু সংখ্যাক অজানা বিষয়কে বাস্তবে প্রমাণ করতে এবং জানার প্রবল বাসনাকে বাস্তবে রূপ দিতে।
তবে হ্যা,,,বইটিতে বিজ্ঞানের অজানা অনেক রহস্য উন্মোচিত করার প্রয়াস থাকলেও লেখক চেষ্টা করেছেন,,কুরআন ও হাদিসের সাথে সংহতি রেখে বিষয় গুলো উদঘাটন করা এবং এর পাশাপাশি প্রমাণ্যের সাথে কুরআনের সম্পর্ক হিসেবে লেখক চেষ্টা করেছেন,,কুরআনের আয়ত দিয়েও তা প্রমাণ করার।
তবে বইটি মূল বিষয়বস্তুগুলো সহজ ও সাবলীল গল্প আকারে উপস্থাপন করার ফলে বইটি বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী।
আর্কষণীয় কাভার ও পেইজ এবং চোখ ধাধানো সব ছবি যা শিশুদের ইতিমধ্য ব্যাপক নজর কেড়েছে। তাই আর দেরি না করে আপনার ছোট সোনামনিদের হাতে বইটি তুলে দিন।

তাই বইটি সরাসরি/কুরিয়ারে পেতে যোগাযোগ করুনঃ
২নং গেইট, চট্টগ্রাম - 01845725924. (WhatsApp, Telegram, Imo)
অথবা-- (ইনবক্স)

# বইটির মুদ্রিত মূল্য-১৫০টাকা
বিক্রয় মূল্য-১০০টাকা (৩৫% ছাড়ে!!)

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।ড. এম উমর চাপরা প্রখ্যাত অর্থনীতিবিদ ও নিষ্ঠাবান ইসলামী স্কলার। ইসলামী উন্নয়ন ব্যাংকে...
28/10/2023

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।

ড. এম উমর চাপরা প্রখ্যাত অর্থনীতিবিদ ও নিষ্ঠাবান ইসলামী স্কলার। ইসলামী উন্নয়ন ব্যাংকের ইসলামী গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরটিআই)-এর গবেষণা উপদেষ্টা। ১৯৬৫ সালের জুলাই থেকে বর্তমানে তিনি রিয়াদস্থ সউদী এরাবিয়ান মনিটারী এজেন্সীতে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

এছাড়াও তিনি শিক্ষকতা ও গবেষণা ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব উইসকনসিন (প্লেট ভিলা) এবং দ্য ইউনিভার্সিটি অব কেনটাকী-লেক্সিংটন -এর অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। অর্থনীতির শিক্ষাদানে তাঁর যথেষ্ট সুনাম ছিল।

তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি এবং প্রবন্ধ সংখ্যা শতাধিক। তিনি ইসলামি অর্থনীতি ও ফিন্যান্স-এর ওপর ব্যাপক লেখালেখি করেছেন। বিশেষভাবে এবং ব্যাপকভাবে প্রশংসিত তাঁর অন্যতম গ্রন্থসমূহ হচ্ছে- ‘টুয়ার্ডস এ জাস্ট মনিটারী সিস্টেম (১৯৮৫)’, ‘ইসলাম এন্ড ইকনোমিক ডেভেলপমেন্ট (১৯৮৮)’, ‘ইসলাম এন্ড দি ইকনোমিক চ্যালেঞ্জ (১৯৯২)’, ‘দা ফিউচার অব ইকোনোমিকস: এন ইসলামিক পারসপেকটিভ (২০০০)’ এবং ‘মুসলিম সিভিলাইজেশন: দ্য কজেজ অব ডিক্লাইন এন্ড দ্য নীড ফর রিফর্ম (২০০৭)’।

ইসলামি অর্থনীতি ও ফিন্যান্স-এ বহুবিধ অবদানের জন্য তিনি ১৯৮৯ সালে ‘ইসলামী উন্নয়ন ব্যাংক পুরস্কার’ এবং ১৯৯০ সালে ইসলামিক স্টাডিজ বিষয়ে ‘বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার’ লাভ করেন। তিনি ১৯৬১ সালে মনোটারী ইকোনমিক-এর উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। ইসলামের মূল উৎস কুরআন-সুন্নাহ থেকে সরাসরি জ্ঞান লাভের জন্য কঠোর পরিশ্রম করে তিনি আরবি ভাষা শিখেন এবং ইসলাম সম্পর্কে ব্যাপক অধ্যয়ন করেন। এভাবেই তার মধ্যে ইসলামী ও পাশচাত্য জ্ঞানের এক অপূর্ব সমাবেশ ঘটে।

১৯৩৩ সালে সৌদি আরবে জন্মগ্রহণকারী চাপরা ছাত্র জীবনে ছিলেন অসাধারণ মেধার অধিকারী। তিনি ১৯৫০ সালে প্রবেশিকা পরীক্ষায় করাচী ও সিন্ধু-এর মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেন। ১৯৫৬ সালে করাচী বিশ্ববিদ্যালয় থেকে এম.কম পাশ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং ১৯৬১ সালে “মিনেসোটা বিশ্ববিদ্যালয়, মিনিয়াপোলিস থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য বিভাগীয় প্রধান উক্ত বিশ্ববিদ্যালয়ে পঠিত দেশ-জাতি নির্বিশেষে সকল শিক্ষার্থীর মধ্যে সেরা ছাত্র বলে তার প্রশংসা করেন।

একসময়ে তিনি পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিকস এর সিনিয়র অর্থনীতিবিদ ও পাকিস্তান ডেভেলপমেন্ট রিভিউ- এর সহযোগী সম্পাদক ছিলেন। অতঃপর পাকিস্তান সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইসলামিক রিসার্চ- এ রিডার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সাফল্যের সাথে বিভিন্ন্ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বস্তুত শিক্ষা, গবেষণা এবং নীতি নির্ধারণ ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের বিরাট সুযোগ ড. চাপরা পেয়েছেন। তিনি অর্থনীতি ও ফাইন্যান্স-এর উপর বহু সংখ্যক আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। এসব সেমিনার ও সম্মেলনে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ড. এম উমর চাপরার লেখা বইগুলো সংগ্রহের জন্য অথবা অর্ডার করতে যোগাযোগ করুনঃ

২নং গেইট, চট্টগ্রাম - 01845725924. (WhatsApp, Telegram, Imo)
অথবা-- (ইনবক্স)

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।"শিশুদের জন্য বের হয়েছে,,,,, শিশুতোষ মূলক "চল্লিশ হাদিস"।  বইটি বাংলা এবং ইংরেজি ভার্...
28/10/2023

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।

"শিশুদের জন্য বের হয়েছে,,,,,

শিশুতোষ মূলক "চল্লিশ হাদিস"। বইটি বাংলা এবং ইংরেজি ভার্সনে প্রকাশিত হয়েছে।

বই দু'টি প্রকাশের পর থেকে ব্যাপক সাড়া জাগানিয়া হিসেবে পরিচয় পেয়েছে। অবশ্য সাড়া জাগানোরই কথা কেননা বইগুলোর মধ্যে চল্লিশটা হাদিস বোধগম্য ভাষায় এবং সাবলীল ও শিক্ষনীয় ভাষায় বাস্তবতার আঙ্গিকে চয়ন করা হয়েছে। তাই আপনার আদরের সন্তানকে গল্পাকারে হাদিস শেখানোর সুযোগটা হাতছাড়া না করার অনুরোধ।

আর্কষণীয় কাভার ও পেইজ এবং চোখ ধাধানো সব ছবি যা শিশুদের ইতিমধ্য ব্যাপক নজর কেড়েছে। তাই আর দেরি না করে আপনার ছোট সোনামনিদের হাতে বইটি তুলে দিন।

# বাংলা ভার্সন বইটির মুদ্রিত মূল্য-২২৫ টাকা
বিক্রয় মূল্য-১৪৫ টাকা (৩৫% ছাড়ে!!)
# ইংরেজি ভার্সন বইটির মুদ্রিত মূল্য-১২০টাকা
বিক্রয় মূল্য-৮০ টাকা (৩৫% ছাড়ে!!)

তাই বইটি সরাসরি/কুরিয়ারে পেতে যোগাযোগা করুনঃ
২নং গেইট, চট্টগ্রাম - 01845725924. (WhatsApp, Telegram, Imo)
অথবা-- (ইনবক্স)

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।"পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"।***********************************...
28/10/2023

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।

"পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"।
****************************************
বইটি একটি যাদুকরী ঐতিহাসিক উপন্যাস। যেখানে প্রায় চৌদ্দশ বছর পূর্বের আরবের সময় ও জীবনচিত্রকে জীবন্ত এবং সচল করে চিত্রায়িত করা হয়েছে। মুহাম্মদ সা. মরুভূমির যে প্রাকৃতিক পটভূমি ও পর্বতময় পরিবেশে বড় হয়েছেন তার বর্ণনা এসেছে। এমন পাঠযোগ্য, প্রাণবন্ত এবং সরস জীবনী সত্যিই ব্যতিক্রমী ও অতুলনীয়।

বালকের বয়প্রাপ্ত হওয়া, নবুওত লাভ করা যেই সমাজে, সে সমাজের পরিবেশই তাঁকে গড়ে তুলেছিল। ঐ সময় ও ঐ পরিবেশ এমন প্রাণবন্ত ছিল যে, তরুণ মানুষটির ওপর নৈতিক ও আধ্যাত্মিক প্রভাব পড়েছিল। যার শিক্ষা একদিন মানবজাতির এক অষ্টমাংশকে নির্দেশনা দিয়েছিল ও পরিচালিত করেছিল।

জয়নুল আবেদিন রাহনুমা একজন কবি, দার্শনিক ও সাধক। ইরানের নেতৃস্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব। একজন প্রভাবশালী সুন্নী মুসলিম। শিয়া সমাজেও তিনি পণ্ডিত হিসেবে দেশ ও সমাজের প্রশংসনীয় সেবাদান করেন।

তিনি প্রাচ্য ও পাশ্চাত্য উভয় সংস্কৃতির সাথেই সুপরিচিত ছিলেন। দীর্ঘ চল্লিশ বছরের চেয়েও বেশি সময় ধরে তিনি একজন সক্রিয় সাংবাদিক ও প্রকাশক হিসেবে কাজ করেছেন। ১৯১৬ সালে The Daily Iran প্রকাশের পর থেকেই তিনি এর সাথে জড়িত ছিলেন। ১৯২১ সালে তিনি এই পত্রিকার মালিক হন।

এরপর তাঁর একটি প্রধান কাজ হয় স্বাধীন দৈনিক হিসেবে এর প্রকাশনা চালিয়ে নেয়ার জন্য সরকারের সাথে এর অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। তাঁর স্পষ্টবাদী আচরণের জন্য ১৯৩৫ সালে তাঁকে ইরান ছাড়তে হয় এবং পত্রিকার ব্যবস্থাপনার দায়িত্ব অন্যের হাতে অর্পন করে যেতে হয়।
কিন্তু ১৯৪১ সালে মরহুম রেজা শাহের সিংহাসন ত্যাগের পর রাহনুমা দেশে ফিরে এসে পত্রিকাটির দায়িত্বভার পুনরায় গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে তেহরান ও ইরানের সকল প্রভাতী পত্রিকার মধ্যে এটি নেতৃস্থানীয় মান অর্জন করে।

রাহনুমা ঐ সময়ের পর থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। এগুলোর মধ্যে ১৯৪২ সালে ডেপুটি প্রাইম মিনিস্টার, ১৯৪৫ সালে প্যারিসের ইরান দূতাবাসে ইরানিয়ান মিনিস্টার এবং ১৯৪৬ সালে সিরিয়া, লেবানন ও ট্রান্সজর্দানের মিনিস্টারের পদমর্যাদার কথা উল্লেখযোগ্য। এছাড়া তিনি ইরানের মজলিশ বা নিম্নপরিষদে বহু বছর ধরে ডেপুটি এবং সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

নবি সা.-এর জীবনী লেখা শুরু হয় তাঁর নির্বাসিত জীবনে। তাঁর প্রণীত জীবনী গ্রন্থের প্রথম খণ্ডটি প্রকাশিত হয় ১৯৩৭ সালে দামেস্কে, দ্বিতীয়টি ১৯৫৩ সালে তেহরানে এবং তৃতীয়টিও ১৯৫৬ সালে তেহরানে। তাঁর এই গ্রন্থটিকে গভীর পাণ্ডিত্যপূর্ণ ও আবেগপ্রবণ লেখার উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বর্ণনা করা যেতে পারে। এ গ্রন্থে এমন কোনো ঘটনার অবতারণা করা হয়নি, যা ঐ সময়ের কোনো স্বীকৃত কাহিনীকারের দ্বারা প্রমাণিত নয়। তাছাড়া এ গ্রন্থটি ইতিহাস বা কোনো রেফারেন্স গ্রন্থের মত ধূলিসম শুষ্ক কিছু নয়।

অনুবাদক এম রুহুল আমিন ১৯৫৪ সালের ৩০ ডিসেম্বর কুমিল্লার লাকসামের ছিলইন গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল জব্বার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক-সম্মান (১৯৭৮) ও স্নাতকোত্তর (১৯৮০) ডিগ্রি।

তার প্রণীত ও অনূদিত গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্যর শাহওয়ালী উল্লাহ ও সমকালীন রাজনীতি, ইসলামী ব্যাংকিং ও জাকাত, ইসলামে বাণিজ্য আইন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, আব্বাসউদ্দীন, মওলানা আকরাম খাঁ, জামাল উদ্দীন আফগানী, মুহাম্মদ সা. : আদর্শ ও বিজ্ঞান, পয়গম্বর মুহাম্মদ সা., খলিফা কাহিনী, জ্ঞানের ইসলামায়ন, ইসলাম ও নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা,
রসুল সা.-এর যুগে মদিনার সমাজ, মুসলিমের ইউরোপ পাশ্চাত্যের মুসলিম ও ইসলামের ভবিষ্যৎ, স্প্রিড শীট এনালাইসিস, গণতন্ত্র ও ইসলাম, সন্ত্রাসবাদ ও ইসলাম, হাজী শরীয়তউল্লাহ, ইসলামী অর্থনীতিতে পণ্য বিনিময় ও স্টক এক্সচেঞ্জ, শিক্ষক প্রশিক্ষণ, ইসলামি সভ্যতা : রেনেসায় মুসলিম অবদান, মুসলিম নারী ও পর্দার নতুন ধারণা, কুরআনের বিশ্বদর্শনঃ সাংস্কৃতিক সংস্কারের মহাপরিকল্পনা, রসূলের পদপ্রান্তে ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া তার সাতটি গবেষণামূলক আর্টিক্যালও বিভিন্ন জার্নালে প্রকাশিত।

# বইটির মুদ্রিত মূল্য-৬০০টাকা
বিক্রয় মূল্য-৩৯০(৩৫% ছাড়ে!!)

তাই বইটি সরাসরি/কুরিয়ারে পেতে যোগাযোগা করুনঃ
২নং গেইট, চট্টগ্রাম - 01845725924. (WhatsApp, Telegram, Imo)
অথবা-- (ইনবক্স)

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।"দ্য আনচ্যালেঞ্জেবল মিরাকলস অব দ্য কুরআন": দ্যা ফ্যাক্টস দ্যাট ক্যান্ট বি ডিনাইড বাই ...
27/10/2023

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।

"দ্য আনচ্যালেঞ্জেবল মিরাকলস অব দ্য কুরআন":
দ্যা ফ্যাক্টস দ্যাট ক্যান্ট বি ডিনাইড বাই সায়েন্স’ নামক গ্রন্থটি ইউসুফ আল-হাজ্জ আহমদ কর্তৃক আরবি ভাষায় রচিত গ্রন্থের ইংরেজি অনুবাদ। বিশিষ্ট ইসলামি স্কলার নাসিরুদ্দিন আল খাত্তাব (কানাডা) এটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন।

বিভিন্ন বিষয়ে আল-কুরআন ও রাসূলুল্লাহ (সা.) এর ভবিষ্যদ্বাণীর বিচিত্র সমাহারে সমৃদ্ধ বইটি ইসলামি সাহিত্যের জগতে একটি চমৎকার সংযোজন। এতে রয়েছে আল-কুরআনে অদৃশ্যের মিরাকল বা অলৌকিকতা, ঐতিহাসিক ঘটনাবলি, ইসলামি শরিয়ার বিধিনিষেধ সম্বন্ধীয় কিছু বিষয়, সংখ্যাসূচক মিরাকল, বাচনভঙ্গির অলৌকিকতা, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের বিস্ময়, যুদ্ধ, রাসূলুল্লাহ (স.) ও কতিপয় সাহাবির মৃত্যু, কিয়ামতের পূর্বে সংঘটিত হবে এমন কিছু বিষয়, অবিশ্বাসীদের শাস্তি, ভ্রুণ ও মানবশিশুর জন্ম ইত্যাদিসহ বহু অসাধারণ ও অলৌকিক বিষয়ের আলোচনা।

অদৃশ্যের মিরাকল বা অলৌকিকতার মধ্যে আছে বিভিন্ন যুদ্ধ ও মুসলিমদের বিজয় লাভ (মক্কা বিজয়, কনস্টান্টিনোপল বিজয়), উম্মতের দু’টি দলের মধ্যে সংঘর্ষ, কিয়ামতের পূর্বে ঘটিতব্য কিছু আলামত। ঐতিহাসিক বিষয়সমূহের মধ্যে আছে বন্যা, বাদশাহ ইউসুফ, মুসা ও ফিরাউন, বার্নাবাসের গসপেল, মৃত সাগরের স্ক্রল, রোমানদের বিজয়, হেজাজে আগুন দৃশ্যমান হওয়া ইত্যাদি। আইন বিষয়ক মিরাকলের মধ্যে রয়েছে রক্ত, শুকর, সুদ নিষিদ্ধ হওয়ার বিষয়।

সংখ্যাসূচক অলৌকিকতার মধ্যে আমরা দেখতে পাই সূরা আল-মুদ্দাসসিরের ‘উনিশ’ সংখ্যার মিরাকল, ইসরাইলের বিলুপ্তি সাধন। বাচনভঙ্গির মিরাকলে রয়েছে মানবদেহের অস্থি, মাংস ও ভ্রুণের বিস্ময়কর কথা। আছে শিশুর দুধ পান, ত্বকের রং নির্ধারণ, স্মৃতি, হৃৎপিণ্ড ও ভ্রণের লিঙ্গ নির্ধারণের আলোচনা। এছাড়া মানবদেহের বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ কক্সিস বা টেইলবোনের বিস্ময়, আঙুলের ছাপের রহস্য, দৃষ্টি ও শ্রবণের অজানা কথা এবং নারী-পুরুষের অবাধ মেলামেশার কুফলসহ বহুবিধ অলৌকিক বিষয়ের আলোচনায় সমৃদ্ধ এ গ্রন্থ।

বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য মূল্যবান এই বইখানি বাংলা ভাষায় অনুবাদ করেছেন মোঃ খায়রুল আলম ও সম্পাদনা করেছেন প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

# বইটির মুদ্রিত মূল্য-৭৫০টাকা
বিক্রয় মূল্য-৪৯০(৩৫% ছাড়ে!!)

তাই বইটি সরাসরি/কুরিয়ারে পেতে যোগাযোগা করুনঃ
২নং গেইট, চট্টগ্রাম - 01845725924. (WhatsApp, Telegram, Imo)
অথবা-- (ইনবক্স)

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।*প্রিয় নবির (সা.) সাথে একদিন" বইটিতে   যা থাকছে, **************************আহমদ ভন ডে...
27/10/2023

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।

*প্রিয় নবির (সা.) সাথে একদিন" বইটিতে যা থাকছে,
**************************

আহমদ ভন ডেনফর রচিত Day with the Prophet (প্রিয় নবির সাথে একদিন) তাঁর গ্রন্থগুলোর মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়। এ গ্রন্থে লেখক মানবজাতির সর্বোত্তম আদর্শ মুহাম্মদ (সা.) এর দৈনন্দিন জীবনের এক নিখুঁত চিত্র অঙ্কন করে জাতি ধর্ম নির্বেশেষে সবাইকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

এ গ্রন্থে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন যে, মুহাম্মদ (সা.)- এর দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম এক আল্লাহর দিকে নিবদ্ধ ছিল। এসব কার্যক্রম সবসময় আল্লাহর স্মরণ, আল্লাহর ওপর নির্ভরতা এবং সর্বাবস্থায় আল্লাহর ওপর সন্তুষ্ট থাকার অভ্যাস সৃষ্টি করে।

সকল অবস্থায় সন্তুষ্ট থাকার অভ্যাস জীবনের কঠিন সময়েও তাঁর দুঃখ-কষ্ট লাঘব করে এবং প্রশান্তি এনে দেয়। এই সুখ-শান্তি ও সমৃদ্ধি জীবনের পরম সম্পদ। এ গ্রন্থ অধ্যয়ন করে এবং এর শিক্ষানুযায়ী কাজ করে মানুষ এই অমূল্য সম্পদ অর্জন করতে পারছে বলেই গ্রন্থটি বিশ্বব্যাপী সমাদৃত ও জনপ্রিয়।

# বইটির মুদ্রিত মূল্য -১৭৫ টাকা
বিক্রয় মূল্য-১১৫ টাকা (৩৫% ছাড়ে!!)

তাই বইটি সরাসরি/কুরিয়ারে পেতে যোগাযোগা করুনঃ
২নং গেইট, চট্টগ্রাম - 01845725924. (WhatsApp, Telegram, Imo)
অথবা-- (ইনবক্স)

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।সন্তান প্রতিপালনে সুদক্ষ করে তোলার  গাইডলাইনই হচ্ছেঃ "প্যারেন্টিং"।প্যারেন্টিং : সন্ত...
27/10/2023

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকমণ্ডলী।

সন্তান প্রতিপালনে সুদক্ষ করে তোলার গাইডলাইনই হচ্ছেঃ "প্যারেন্টিং"।

প্যারেন্টিং : সন্তান প্রতিপালনের কলাকৌশল বইটি পিতা-মাতাকে সুদক্ষ করে তোলার গাইডলাইন। চিন্তার উদ্রেককারী ও গবেষণাধর্মী বইটিতে এমনভাবে সন্তান প্রতিপালনের কলাকৌশল সংক্রান্ত বিস্তৃত নির্দেশনা দেয়া হয়েছে যা সহজেই যেকোনো বাবা-মায়ের বোধগম্য হবে। কীভাবে অভিভাবক সন্তানকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবেন সে সম্পর্কিত দরকারী বিষয়গুলো বর্ণনা করা হয়েছে।

শিশু সন্তান লালন-পালনে দরকারী তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা থেকে দেয়া পরামর্শগুলো শতভাগ সময়োপযুগী। শক্তিশালী টিপসগুলো পুরোই বাস্তবসম্মত। শিশুর সঠিক যত্ন ও যথাযথ পরিচর্যার মাধ্যমে কাঙ্ক্ষিত বিকাশ নিশ্চিতে সর্বশেষ গবেষণাগুলোর তথ্য-উপাত্তে এটি পরিপূর্ণ। বইটিতে আছে- বাচ্চাদের উন্নতি করতে কোন কৌশলগুলি পিতামাতা অবলম্বন করবেন, অভিভাবকত্ব থেকে হতাশা কিভাবে দূর করবেন এবং সুখী পারিবারিক সম্পর্ক কিভাবে গড়ে তোলবেন।

বইটিতে চরিত্র, জ্ঞান, মূল্যবোধ ও দক্ষতা বিকাশের পাশাপাশি বিভিন্ন বয়সী সন্তানদের মধ্যে একটি বিশ্বাস-ভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ার জন্য বাবা-মাকে উপযুক্ত নির্দেশিকা প্রদান করা হয়েছে। প্রস্তাবিত অনেক কৌশলের মধ্যে রয়েছে: বাচ্চাদের কীভাবে সমস্যা সমাধান করতে হয়, সিদ্ধান্ত নিতে হয় এবং আত্মসম্মান বিকাশ করতে হয় তা শেখানো। আসলে প্যারেন্টিং সম্পর্কিত জ্ঞান ও কৌশল ভালোভাবে জানতে পারলে সন্তানদের কার্যকরী পন্থায় লালন-পালন করা সম্ভব।

আজকের আধুনিক বিশ্বে নাগরিক দায়িত্ববোধ, স্রষ্টার ব্যাপারে সচেতন, চারিত্রিকভাবে সফল, নীতি-নৈতিকতা-মূল্যবোধ সম্পন্ন অর্থবহ-সার্থক জীবনের অধিকারী করে সফলভাবে সন্তানদের বড় করা সহজ নয়। তবে এটা অসম্ভবও নয়। কার্যকরী অভিভাবকত্বই এক্ষেত্রে যথার্থ ফলাফল আনার চাবিকাঠি।

বইটিতে শিশুদের লালন-পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যার মোকাবেলায় ইসলামিক সমাধান প্রস্তাব করা হয়েছে। শিশুর শারীরিক-মানসিক-বুদ্ধিবৃত্তিক ও আত্মিক বিকাশের ব্যাপারে বইয়ে বর্ণিত তত্ত্ব প্রভাবিত করে। মনোবিজ্ঞানের কিছু ধারণা জনপ্রিয় হওয়া সত্ত্বেও তা সাধারণ ভুল হিসেবে অসাঢ়তা সম্পর্কে বলা হয়েছে।

বইটি অভিভাবকদের অন্তর্দৃষ্টিকে প্রসারিত করবে। বাড়ির পরিবেশকে শিশুবান্ধব করতে উৎসাহিত করবে। শিশুদের সমস্যা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে পথনির্দেশ করবে। পারিবারিক বিষয়গুলি উপস্থাপনে বইটি অনন্য ও ব্যতিক্রমী। এটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। বইটি পিতামাতাদের সাহায্যের ক্ষেত্রে খুবই মূল্যবান। যা শিশুদের প্রতি সঠিক অনুভূতি জাগিয়ে তোলতে নির্দেশ করে। পারিবারিক বন্ধন সুদৃঢ় করার দুর্দান্ত কাজকর্মের ব্যাপারে গাইডলাইন দেয়। পিতামাতা এসব পরামর্শ প্রয়োগ করে একটি সুস্থ ও ইতিবাচক পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে পারে।

বইটিতে কীভাবে একজন কার্যকর অভিভাবক হতে হবে তার একটি বিস্তৃত নির্দেশিকা প্রদান করা হয়েছে৷ লেখকরা তত্ত্ব ছাড়াও ব্যবহারিক ও প্রয়োগযোগ্য উপায়-পদ্ধতি উল্লেখ করেছেন। বইটির বিন্যাস খুবই পাঠযোগ্য যা পাঠককে অভিভূত করে। যেভাবে অধ্যায়গুলিতে প্যারেন্টিংয়ের মতো চ্যালেঞ্জিং ক্ষেত্রে পুরো পরিবারকে জড়িত করার উপর জোর দেয়া হয়েছে তা পাঠকের পছন্দ হবে। কীভাবে সন্তান লালন পালনের কাজ করতে হবে তার ব্যবহারিক অনুশীলনগুলোও প্যারিন্টেং চর্চায় কাজে লাগবে।

ভবিষ্যত প্রজন্ম গড়া মুসলিম উম্মাহর অগ্রাধিকার। সৎ ও যোগ্যতাসম্পন্ন জনগোষ্ঠী দ্বারাই সম্ভব মুসলিম বিশ্বে বিরাজমান সমস্যার কার্যকরী সমাধানে পৌঁছানো। আর সেই বিশাল কাজটি শুরু হয় পরিবার থেকে। কারণ পরিবারই হলো প্রজন্ম গড়ার সূতিকাগার, আর বাবা-মায়েরা হলেন তার শ্রেষ্ঠ কারিগর। আর প্যারেন্টিং হলো বাবা-মায়েদের জন্য অপরিহার্য একটি দক্ষতা। বাবা-মায়েদের এ দক্ষতার ওপরে নির্ভর করছে মানব সভ্যতার ভবিষ্যত। তাই প্রত্যেক পিতা-মাতাদের সুদক্ষ করে তোলার লক্ষ্যে এ গ্রন্থটি হতে পারে একটি মাইলফলক।

মুসলিম সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে সুপরিকল্পনার দারুণ অভাব চোখে পড়ার মতো। বিশেষ করে সন্তান লালন-পালন এবং সন্তানের ভবিষ্যত ক্যারিয়ার গঠনে প্রতিটি অভিভাবকের আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা থাকলেও সময়মত সুষ্ঠু এবং সুন্দর পরিকল্পনা ও যথাযথ তত্ত্বাবধান খুব একটা লক্ষ্য করা যায় না। সন্তানদের সার্বিক বিষয়গুলো অনেকটা গৎবাঁধা নিয়মে অতিবাহিত হয়, অথচ সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে সমস্যার ধরন, প্রয়োজন হয়ে পড়েছে সময়োপযোগী কর্মপদ্ধতির।

বর্তমানে মূল্যবোধ অবক্ষয়ের যে চিত্র, তাতে সমসাময়িক কালের প্যারেন্টিং কঠিন ও জটিল, তবে আবশ্যকীয় বিষয়। তাই প্যারেন্টিং-কে সামাজিক আন্দোলন হিসেবে সমাজে ছড়িয়ে দিতে দেশ-বিদেশে পরিচালিত কর্মসূচিতে এ গ্রন্থখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা-মায়ের লালিত যে স্বপ্ন- তা বাস্তবে রূপ দিতে সাহায্য করবে এ বইটি। গ্রন্থখানি প্রত্যেক বাবা-মা, এমনকি ভবিষ্যত বাবা-মায়েদের একটি কার্যকর দিকনির্দেশনা দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বিবাহ অনুষ্ঠান বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে এটিকে অবশ্যই উপহার হিসেবে অর্ন্তভুক্ত করা যেতে পারে।

# প্যারেন্টিং ১ম খন্ডঃ-
মুুদ্রিত মূল্য-৫০০ টাকা
বিক্রয় মূল্য-৩২৫ টাকা (৩৫% ছাড়ে!!)
# প্যারেন্টিং ২য় খন্ডঃ-
মুদ্রিত মূল্য-৭৫০ টাকা
বিক্রয় মূল্য -৪৯০ টাকা (৩৫% মূল্য ছাড়ে!!!)

(বিঃদ্রঃ- দুই খন্ড একত্রে ৮০০ টাকা)

তাই বইগুলো সরাসরি/কুরিয়ারে পেতে যোগাযোগা করুনঃ
২নং গেইট, চট্টগ্রাম - 01845725924. (WhatsApp, Telegram, Imo)
অথবা-- (ইনবক্স)

Address

2no Gate
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when BiiT Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BiiT Chittagong:

Share