Shifat Ibn Nazmul

Shifat Ibn Nazmul আশহাদু আল লাইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারিকালাহু ওয়াশহাদু
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু Hello Guys
It's me Shifat Hasan.

Proffession : Film Making(Promote Islam)
Education : Computer Science & Engineering(3rd Year)

পৃথিবীতে যদি আমি একজন মুসলমান থাকি,আর বিপরীতে যদি গোটা দুনিয়া থাকে।তারা যতোই শক্তিশালী হোক না কেন।বিজয় ইসলামের হবে।আল্লা...
17/08/2021

পৃথিবীতে যদি আমি একজন মুসলমান থাকি,
আর বিপরীতে যদি গোটা দুনিয়া থাকে।
তারা যতোই শক্তিশালী হোক না কেন।
বিজয় ইসলামের হবে।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। (সূরা ইউনূস : ৬২)।

সুরা মুদ্দাসসির: আয়াত-৩১: তোমার রবের সেনাদল বা সেনাবাহিনী (কত প্রকৃতির বা কত রূপের কিংবা কত ধরনের) তা শুধু তিনিই জানেন।

সুরা আহযাব: আয়াত-৯: আর তারপর আমি তোমাদের শত্রুদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক ঝঞ্ঝা বায়ু এবং এক বাহিনী। এমন এক বাহিনী যা তোমরা চোখে দেখতে পাওনি।

ইউটিউবে রোস্টার(ডিজিটাল গীবত কারী) দের বয়কট করুন।আসসালামু আলাইকুম।আপনারা কি জানেন গীবত কি?জানেন না? ঠিকাছে চলুন জেনে নেও...
01/08/2021

ইউটিউবে রোস্টার(ডিজিটাল গীবত কারী) দের বয়কট করুন।

আসসালামু আলাইকুম।আপনারা কি জানেন গীবত কি?জানেন না? ঠিকাছে চলুন জেনে নেওয়া যাক।

বিসমিল্লাহির রহমানির রহিম।পুরোটা পরবেন।

হযরত আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করা হলো, গীবত কী? তিনি বললেন, তোমরা ভাইয়ের ব্যাপারে তোমার এমন কিছু বলা যা শুনলে সে অসন্তুষ্ট হয়। পুনরায় প্রশ্ন করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বর্তমান থাকে? তিনি বললেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলেই তুমি তার গীবত করলে। আর তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। (সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮৭৪।)

কুরআনে এই গীবতের পরিণাম বুঝাতে ইরশাদ করেন-
وَلَا يَغۡتَب بَّعۡضُكُمۡ بَعۡضًا‌ؕ اَيُحِبُّ اَحَدُكُمۡ اَنۡ يَّاۡكُلَ لَحۡمَ اَخِيۡهِ مَيۡتًا فَكَرِهۡتُمُوۡهُ‌ؕ وَاتَّقُوۡا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيۡمٌ…
“আর তোমরা একে অপরের গীবত করোনা। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে, সে তার মৃত ভাইয়ের গোশত খাবে। নিশ্চয়ই তোমরা এটাকে অপছন্দ করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চই আল্লাহ তাআলা সিমাহীন ক্ষমাকারী এবং দয়ালু।” (সূরা হুজরাত : ১২)

এখন হয়তো আপনার নাফস আপনাকে প্রশ্ন করছে?
গীবত তো আরেক জন করতেছে,আমি তো করতেছিনা।আমি তো শুধু শুনতেছি।
তাহলে ভাইয়া শুনেন,এই হাদিস টি আপনার জন্যঃ

গীবতকারী ও গীবত শ্রবণকারী উভয়ই সমান অপরাধে অপরাধী:এক সফরে হযরত আবু বকর (রা.) ও হযরত উমার (রা.) -র সাথে এক দরিদ্র খাদেম ছিল, সে সবসময় তাদের খেদমত করত। গন্তব্যে পৌঁছে তারা উভয়েই ঘুমিয়ে পড়লেন এবং কিছুক্ষণ পর সেও ঘুমিয়ে পড়লো তাদের উভয়ের জন্য খাবার তৈরি না করে। তাঁরা উভয়ে জাগ্রত হয়ে বলতে লাগলেন, এই লোকটা খুব ঘুমায়। তারা তাকে ঘুম থেকে তুলে মহানবী (সা.) -এর নিকট পাঠালেন। সে তার নিকট আবেদন করল, হে আল্লাহর রাসূল! হযরত আবু বকর (রা.) ও হযরত উমার (রা.) আপনাকে সালাম পাঠিয়েছেন এবং কিছু খাবার চেয়েছেন। রাসূলুল্লাহ (সা.) বললেন, তারা উভয়ে আহার করেছে এবং তৃপ্ত হয়েছে। তাঁরা উভয়ে তাঁর নিকট উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল! আমরা আজ কি খেয়েছি? তিনি বলেন, তোমরা আজ ঐ খাদেমের গোশত খেয়েছ (গিবত করেছ) এবং আমি তোমাদের দাঁতে গোশতের রং দেখতে পাচ্ছি। তাঁরা উভয়ে এ কথা শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ! আমাদের ত্রুটি মাফ করুন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য প্রার্থনা করুন। রাসূলুল্লাহ্ (সা.) বলেন, আল্লাহর ক্ষমাই তোমাদের জন্য যথেষ্ট হবে না, খাদেম যেন তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। (দিয়া আল-মুকাদ্দাসীর বরাতে আদদুররুল মানছুরে, কিমিয়ায়ে শাআদাত)।

হাদীস শরীফে এসেছে, ‘‘গবীত শ্রবণকারীও গীবতকারীদের একজন।’’ (তারাবানী)

গীবতের ভয়াবহতা বুঝানোর জন্যেই বহু হাদীস বর্ণিত হয়েছে হাদীসে রাসূল সা. ইরশাদ করেন- الغيبة أشد من الزناء “গীবত করা যিনা থেকেও মারাত্মক।” [মেশকাত, বায়হাকি]

হযরত আবূ বারযাহ আল-আসলামী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, হে সেসব লোক যারা কেবল মুখেই ঈমান এনেছে কিন্তু ঈমান অন্তরে প্রবেশ করেনি! তোমরা মুসলিমদের গীবত করবে না ও দোষত্রুটি তালাশ করবে না। কারণ যারা তাদের দোষত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহও তাদের দোষত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারো দোষত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮৮০।

হযরত আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেছেন মি’রাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরী এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে ও বুকে আচড় মারছে। আমি বললাম, হে জিবরীল ! এরা কারা? তিনি বললেন, এরা সেসব লোক যারা মানুষের গোশত খেতো অর্থাৎ, মানুষের গীবত করত এবং মানুষের ইজ্জতের উপর হামলা করত।” এবং তাদের মানসম্মানে আঘাত হানতো। সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮৭৮।

হযরত মুয়াজ ইবনে জাবাল (রাযি:) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন (মুসলমান) ভাইকে কোন এমন গুনাহের উপর লজ্জা দিল, যে গুনাহ থেকে সে তওবা করেছে, তবে এই লজ্জাদাতা ততক্ষন পর্যন্ত মৃত্য বরণ করবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজে ঐ গুনাহের মধ্যে লিপ্ত না হবে। – তিরমিযী, মুন্তাখাব হাদীস (৩১৮ একরামে মুসলিম)

গীবতের ভয়াবহতা বুঝাতে গিয়ে রাসূল (সা:) বলেছেন যা মিশকাত শরীফে রয়েছে, গীবত করা যিনা থেকেও মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরামগণ রাসূলে কারীম (সা:) কে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল (সা:) গীবত কিভাবে যিনা বা ব্যভিচার থেকে গুরুতর অপরাধ হয়? রাসূল (সা:) বললেন, ব্যভিচার করার পর মানুষ আল্লাহর নিকট তওবা করলে আল্লাহপাক তা কবুল করেন। কিন্তু গীবতকারী ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি (যার গীবত করা হয়েছে) ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবেন না।

এছাড়া রোষ্টার রা ভিডিও তে বেপর্দা নারী ও অসংখ্য অশালীন ভিডিও ব্যাবহার করে যা আপনাকে চোখের যেনা করতে বাধ্য করে।

এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন।

আল্লাহ ভালো জানেন।
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন এবং হেদায়াত দান করুক।আমিন।

©Shifat Hasan

★★★হারামে হালাল ফ্লেভার★★★- ভাবি, আপনার মেয়ের নাকি বিয়ে দিলেন? তো জামাই কি করে?- জ্বি ভাবি। জামাই আমার ব্যাংক জব করে আলহ...
29/07/2021

★★★হারামে হালাল ফ্লেভার★★★
- ভাবি, আপনার মেয়ের নাকি বিয়ে দিলেন? তো জামাই কি করে?
- জ্বি ভাবি। জামাই আমার ব্যাংক জব করে আলহামদুলিল্লাহ।
- আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের ছবি গুলো দেখলাম ফেসবুকে। মাশা আল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে।
- জাযাকাল্লাহ ভাবি। মেয়ে-জামাইয়ের কাপল ডান্সের ভিডিওটা দেখছিলেন? ওটা তো মাশা আল্লাহ আরও অনেক সুন্দর হইছিলো।
- জ্বি জ্বি ভাবি দেখেছি। আমার মেয়েও মাশা আল্লাহ অনেক ভালো ডান্স করে। ন্যাশনাল এওয়ার্ড পাইছে তো এ বছর। দোয়া করবেন আমার মেয়ের জন্য।
- ফি আমানিল্লাহ ভাবি। অনেক বড় ডান্সার হোক দোয়া করি।
এই হলো আমাদের অবস্থা। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বলে হালাল ফ্লেভার দেয়ার ট্রেন্ড চলে এখন।
এ ছাড়াও আরও কতশত উদাহরণ যে আছে।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন।
🖊️ সানজিদা সিরাজ আখি

বিষয়ঃ কুরআন আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে।এক লোক প্রচুর কুরআন পড়ত। কুরআন নিয়েই ডুবে থাকতে ভালবাসত। কিন্তু কেন যেন কুরআ...
25/07/2021

বিষয়ঃ কুরআন আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে।
এক লোক প্রচুর কুরআন পড়ত। কুরআন নিয়েই ডুবে থাকতে ভালবাসত। কিন্তু কেন যেন কুরআনের কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, 'বাবা, আপনি যে এত কুরআন পড়েন, কিছুই তো মনে রাখতে পারেন না। এতে কী লাভ হচ্ছে?'
— তোমার এই প্রশ্নের উত্তরটা দিবো। তার আগে এক কাজ করো, তুমি এই বেতের ঝুড়িটা সমুদ্র তীরে নিয়ে যাও এবং পানি ভরে নিয়ে আসো।
— এটা তো বেতের তৈরি, পানি কীভাবে ধরবে?
— আহা, চেষ্টা করে দেখো না!
সাধারণত কয়লা আনা-নেওয়ার কাজে তারা এই ঝুড়ি ব্যবহার করে। তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে তীরে গেল এবং পানি ভরল। কিন্তু বাড়ি ফিরে আসতে আসতে সব পানি পথেই শেষ। পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে।
'দেখলেন? কোনো লাভ হলো? পানি একটুও বাঁচেনি।' ছেলে আফসোস নিয়ে বলল।
লোকটি আশ্বাস দিলো, 'চেষ্টা চালিয়ে যাও সোনা। আরও কয়েকবার চেষ্টা করো।'
এভাবে দুইবার, তিনবার, চারবার, সবশেষে পাঁচবার পর্যন্ত চেষ্টা করল ছেলেটি। কিন্তু এক মুঠো পানিও আনতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, 'এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে পানি আনা অসম্ভব।'
এবার লোকটি শান্ত গলায় বলল, 'আচ্ছা, তবে তুমি কি ঝুড়িটার ভিতরের দিকে খেয়াল করেছ? ভিতরের অবস্থার কোনো পরিবর্তন দেখেছ?'
— হ্যাঁ, এটা পানি ধরে রাখতে না পারলেও বার বার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে। ভিতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন।
— ঠিক ধরেছ। এবার বলি, কুরআনও ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের ভিতরে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কলুষিত হয়ে পড়ে, তখন কুরআন সমুদ্রের পানির মতোই তোমাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়। অন্তরে মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়।
বাবারে, একটা কথা মনে রেখো, কুরআনের প্রথম অবতীর্ণ আয়াত 'পড়ো', 'মুখস্থ করো' না। কাজেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধোঁকায় না ফেলে, কুরআন পড়া থেকে দূরে সরিয়ে দিতে না পারে।
ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী (হাফি.)-এর পেইজ থেকে অনূদিত।
অনুবাদ: WAFI LIFE - wafilife.com

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?সূরাঃ ইনফিতার | আয়াত ০৬
25/07/2021

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?

সূরাঃ ইনফিতার | আয়াত ০৬

23/07/2021

আল্লাহর সাথে ঈসা (আ) এর কথোপকথন || যীশু খ্রীষ্ট এবং আল্লাহ তায়ালার মধ্যে কথোপকথন।

©The Believer Bangla

22/07/2021

ইহুদীদের নামাজ || ইহুদীরা জামাতে এবং একা কিভাবে নামাজ পড়ে?

channel : The Believer Bangla

20/07/2021

Address

CEPZ
Chittagong
4223

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shifat Ibn Nazmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shifat Ibn Nazmul:

Share