25/08/2025
আজকে এইসএসসি এক্সামের কি হয়েছে জানেন?? আমাদের বায়োলজি প্রাকটিক্যাল পরীক্ষায় মুহসিন এর ম্যাম পড়ছিল | তো প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় যে পিয়ন টা ছিল সে আমাদের সবার খাতা দুইটা প্র্যাকটিক্যাল মাত্র ১৫ থেকে বিশ মিনিট এর মধ্যে নিয়ে ফেলেছিল। পরে মহিলা কলেজের ম্যামকে বললে তিনি বললেন তোমরা কি খাতা দিয়েছো কেন। কিন্তু পিয়ন আমাদের এই বলে খাতা নিয়ে ফেলেছে যে খাতা না দিলে নাম্বার কাটা যাবে। অথচ কলেজের মেম এরকম করতে বলেনি। শুধু এটুকুই শেষ না সে আমাদের বলেছিল ছয়জনের গ্রুপ তৈরি করে মৌখিক পরীক্ষা দিতে হবে কিন্তু যখন আমরা ম্যামের কাছে গেলাম তখন তিনি বললেন আমি তো তিনজন তিনজন করে গ্রুপ তৈরি করতে বলেছি। পরে যখন পিয়নকে ডাকা হল তখন সে পুরোপুরিভাবে অস্বীকার করলো আমাদের তিনটা গ্রুপ মৌখিক পরীক্ষা দিতে পারেনি। দোষ করলে অন্যজন করবে আর আমরা কোন দোষ না করে পরীক্ষা দিতে পারি নাই। এখন আমরা কি করব 😭