Vantage Tax Solutions

Vantage Tax Solutions ✔️Tax & Business Consultancy
Company - TIN - VAT - License
Start Your Business Easy.

🚨 **করের জালে পুরো দেশ? নতুন বাজেটে কাদের ঘুম হারাম হতে পারে!** 💸📊আসন্ন **জাতীয় বাজেট ২০২৬–২৭** সামনে রেখে সরকার রাজস্ব ...
05/06/2026

🚨 **করের জালে পুরো দেশ? নতুন বাজেটে কাদের ঘুম হারাম হতে পারে!** 💸📊

আসন্ন **জাতীয় বাজেট ২০২৬–২৭** সামনে রেখে সরকার রাজস্ব আদায়ে আরও কঠোর অবস্থানে যাচ্ছে। প্রায় **৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বিশাল বাজেট** বাস্তবায়নে এবার **কর ও ভ্যাট ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত** মিলছে।

🔍 **যা যা পরিবর্তন আসতে পারে—**

🏪 **খুচরা ব্যবসায়ীও করজালে**
প্রতি **১,০০০ টাকায় ২ টাকা (০.২০%) উৎসে কর** কাটা হতে পারে। মোবাইল নম্বরের মাধ্যমে ট্র্যাকিং ও **ই-চালান (e-Chalan)** ব্যবস্থাও আসছে।

🏦 **ব্যাংক লেনদেনে বাড়তি নজরদারি**
NBR ও বাংলাদেশ ব্যাংকের তথ্য সমন্বয়ের মাধ্যমে **ব্যাংক লেনদেন, আয়-ব্যয় ও হিসাব বিশ্লেষণ** আরও জোরদার হতে পারে।

🧾 **ভ্যাটের আওতায় আরও প্রতিষ্ঠান**
ভ্যাট নিবন্ধনবিহীন বহু প্রতিষ্ঠানকে **বাধ্যতামূলকভাবে ভ্যাট ব্যবস্থায়** আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

🚗 **বিলাসী ব্যয়ে বাড়তি কর**
উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়ি, বিলাসবহুল ব্যয় ও সম্পদের ওপর **কঠোর করনীতি** আসতে পারে।

🌍 **ডিজিটাল করব্যবস্থা আরও শক্তিশালী**
ডেটা ইন্টিগ্রেশন ও প্রযুক্তিনির্ভর কর তদারকি বাড়ায় **আয় গোপন বা কর ফাঁকি দেওয়া কঠিন হতে পারে।**

⚠️ **তবে প্রশ্নও আছে—**
ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের আশঙ্কা, **অতিরিক্ত করের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর পড়তে পারে**, বাড়তে পারে **মূল্যস্ফীতি ও ব্যবসার খরচ।**

💬 **আপনার মতামত কী?**
👉 কঠোর করনীতি কি সময়ের দাবি?
নাকি এতে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি চাপে পড়বেন?

Vantage Tax Solutions
(Tax & Business Consultancy)
📞 Free Consultation: 01840077400

#আয়কর

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ব্যাংক ...
14/05/2026

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ব্যাংক জমার ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এক বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) খসড়া পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া ওই বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে চাল, ডাল, চিনি, খেজুরসহ সব ধরনের নিত্যপণ্যের ওপর থাকা উৎসে কর বাড়ছে না, আগের মতোই দশমিক ৫০ শতাংশ থাকছে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছর থেকেই ১ শতাংশ হারে সম্পদ কর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ২৫ শতাংশ উৎসে কর বসছে অনলাইন গেমিংয়ের ওপর।

এদিকে দামি বৈদ্যুতিক প্রাইভেটকার ছাড়া সব ধরনের বৈদ্যুতিক প্রাইভেট কারের কর কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিলাসবহুল গাড়ি বা ৩ হাজার ৫০০ সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও ১ হাজার ৫০০ সিসির ক্ষেত্রে তা ২৫ হাজার টাকাই থাকছে।

অন্যদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন করে ভ্যাট বসতে পারে কেরু অ্যান্ড কোম্পানির মদে। আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে বিআইএন নম্বর (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর)। তবে বিআইএন নম্বর পেতে ভ্যাট কর্মকর্তার অনুমোদন লাগবে না, তাৎক্ষণিক এটি পাওয়া যাবে। এছাড়া নতুন ট্যাক্স আসতে পারে মোটরবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশায়।

আগামী অর্থবছরে এনবিআরের মাধ্যমে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। পাশাপাশি নন-এনবিআর এবং নন-ট্যাক্স মিলিয়ে আরও ৯১ হাজার কোটি টাকার রেভিনিউ আদায়ের লক্ষ্য সরকারের।

𝐕𝐚𝐧𝐭𝐚𝐠𝐞 𝐓𝐚𝐱 𝐒𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧𝐬
(Tax & Business Consultancy)
Contact: 01840077400

এবার মোটরসাইকেলের জন্যও দিতে হবে অগ্রিম আয়কর।Vantage Tax Solutions (Tax & Business Consultancy)Mobile: 01840077400
13/05/2026

এবার মোটরসাইকেলের জন্যও দিতে হবে অগ্রিম আয়কর।

Vantage Tax Solutions
(Tax & Business Consultancy)
Mobile: 01840077400

৪০ ধরনের গুরুত্বপূর্ণ কাজ ও সেবা নিতে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক :বর্তমানে প্রায় ৪০ ধরনের গুরুত্বপূর্ণ কাজ ও সেবা নিতে ...
13/05/2026

৪০ ধরনের গুরুত্বপূর্ণ কাজ ও সেবা নিতে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক :

বর্তমানে প্রায় ৪০ ধরনের গুরুত্বপূর্ণ কাজ ও সেবা নিতে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। অনেকেই শুধু প্রয়োজনের কারণে টিন নিচ্ছেন, কারণ এটি ছাড়া এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব নয়।

📌 চাকরি ও পেশায় টিন বাধ্যতামূলক:

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলে টিন থাকা প্রয়োজন।

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, প্রশাসনিক ও তদারকি পর্যায়ের কর্মীদের ক্ষেত্রেও টিন বাধ্যতামূলক।

এ ছাড়া ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, হিসাবরক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সনদ নিতে টিন লাগে।

📌 ব্যবসা ও বাণিজ্যে প্রয়োজনীয়তা:

ব্যবসা শুরু করা বা চালানোর জন্য টিন অপরিহার্য। সিটি করপোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়নের জন্য টিন দরকার হয়।

মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিং, পরিবেশক এজেন্সি, ইভেন্ট ব্যবস্থাপনা, ক্যাটারিং বা নিরাপত্তা সেবা, সব ক্ষেত্রেই টিন প্রয়োজন।

📌 সম্পত্তি ও যানবাহন সংক্রান্ত কাজে:

জমি বা ফ্ল্যাট নিবন্ধন, গাড়ির নিবন্ধন এবং ফিটনেস নবায়নের জন্য টিন ছাড়া কাজ হবে না।

📌 ব্যাংকিং ও আর্থিক সেবা:

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে টিন বাধ্যতামূলক। ক্রেডিট কার্ড নিতে গেলেও টিন প্রয়োজন।

📌 আমদানি-রপ্তানি কার্যক্রমে:

আমদানি-রপ্তানির জন্য ঋণপত্র খোলা, রপ্তানি নিবন্ধন সনদ নেওয়া বা ক্লিয়ারিং এজেন্ট হিসেবে কাজ করতে টিন থাকতে হবে।

📌 সরকারি কাজ ও নির্বাচন:

সরকারি বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দরপত্রে অংশ নিতে টিন প্রয়োজন।

এমনকি জাতীয় সংসদ, সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে গেলেও টিন থাকা বাধ্যতামূলক।

📌 অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র:

অভিজাত ক্লাবের সদস্য হওয়া, বিবাহ নিবন্ধনকারী হিসেবে কাজ করা, কোম্পানির পরিচালক বা শেয়ারধারী হওয়া—এসব ক্ষেত্রেও টিন প্রয়োজন হয়। এ ছাড়া অনেক ক্ষেত্রে সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে অভিভাবকের টিন চাওয়া হয়।

🔗কীভাবে টিন নেবেন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অনলাইনে টিন নিবন্ধন করা যায়। এতে খুব বেশি সময় বা জটিলতা নেই।

বর্তমানে টিন সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের মতো হয়ে উঠেছে। তাই ভবিষ্যতের ঝামেলা এড়াতে আগেভাগেই টিন নেওয়া ভালো। এটি থাকলে অনেক কাজ সহজ হয় এবং প্রয়োজনের সময় বাড়তি ঝামেলায় পড়তে হয় না।

একটি সুখবর!অকার্যকর টিন (TIN) বাতিলে শীঘ্রই ‘ক্লিনজিং অপারেশন’ শুরু করবে NBR। যেসব ব্যক্তি করযোগ্য আয় না থাকা সত্ত্বেও ...
04/05/2026

একটি সুখবর!

অকার্যকর টিন (TIN) বাতিলে শীঘ্রই ‘ক্লিনজিং অপারেশন’ শুরু করবে NBR। যেসব ব্যক্তি করযোগ্য আয় না থাকা সত্ত্বেও TIN নিয়েছেন কিম্বা দীর্ঘদিন নিষ্ক্রিয় রয়েছেন তাদের TIN বাতিল/ডিরেজিস্ট্রেশন করা হবে।

Vantage Tax Solutions
(Tax & business Consultancy)
Contact: 01840077400

আয়কর অডিটে পড়েছেন? জেনে নিন কী দেখছেন কর কর্মকর্তারা!২০২৩-২৪ করবর্ষে প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন অডিটের জন্য নির্ব...
04/05/2026

আয়কর অডিটে পড়েছেন? জেনে নিন কী দেখছেন কর কর্মকর্তারা!

২০২৩-২৪ করবর্ষে প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে এই নির্বাচন হয়েছে তাই আগেভাগে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ।

রিটার্ন নিরীক্ষায় যেসব বিষয় মূলত দেখা হয়:

১- আয় ও উৎসে কর কাটার তথ্যে মিল আছে কি না
২- হঠাৎ অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি
৩- ব্যবসায়িক ব্যয় অতিরিক্ত দেখানো হয়েছে কি না
৪- নগদ টাকা (ক্যাশ ইন হ্যান্ড) বেশি দেখানো
৫- জমি, ফ্ল্যাট, গাড়ি রিটার্নে উল্লেখ না করা
৬- বিনিয়োগে ভুল বা বাড়তি দাবি


জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর নির্দেশনা অনুযায়ী, ভ্যাট (VAT) নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ।​ভ্যা...
13/12/2025

জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর নির্দেশনা অনুযায়ী, ভ্যাট (VAT) নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
​ভ্যাট (VAT) বা মূল্য সংযোজন কর সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য নিচে দেওয়া হলো:

​📑 ভ্যাট (VAT) কী?
​ভ্যাট (Value Added Tax) হলো একটি পরোক্ষ কর (Indirect Tax)। এটি পণ্য উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদানের প্রতিটি স্তরে মূল্য সংযোজনের ওপর আরোপিত হয়। চূড়ান্তভাবে এই করের বোঝা ভোক্তার ওপর বর্তায়।

​🚫 ভ্যাট নিবন্ধন কেন জরুরি?
​জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) আইন অনুযায়ী, নির্দিষ্ট বার্ষিক টার্নওভারের (Annual Turnover) বেশি ব্যবসা পরিচালনাকারী সকল প্রতিষ্ঠানের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক।

​আইনের প্রতিপালন: নিবন্ধন না করলে ভ্যাট আইন ভঙ্গ হয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
​ব্যবসার বৈধতা: নিবন্ধন বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য একটি অপরিহার্য শর্ত।
​সরকারের রাজস্ব: এটি সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস, যা দেশের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়।
​📝 ভ্যাট নিবন্ধনের প্রক্রিয়া
​ভ্যাট নিবন্ধন বর্তমানে অনলাইনে করা যায়।
​আবেদন: NBR-এর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হয়।
​যাচাইকরণ: NBR বা সংশ্লিষ্ট ভ্যাট অফিস আবেদনকারীর তথ্য যাচাই করে।
​নিবন্ধন সনদ: সবকিছু ঠিক থাকলে একটি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (BIN) বা ভ্যাট নিবন্ধন সনদ প্রদান করা হয়।

#ভ্যাটনিবন্ধন #আয়কর

অনেক করদাতার আয়কর রিটার্ন বিভিন্ন কারণে নিরীক্ষায় হয়।  প্রথম আলো তে প্রকাশিত  রিটার্ন নিরীক্ষায় পড়ার প্রধান কারণগুলো সংক...
27/11/2025

অনেক করদাতার আয়কর রিটার্ন বিভিন্ন কারণে নিরীক্ষায় হয়। প্রথম আলো তে প্রকাশিত রিটার্ন নিরীক্ষায় পড়ার প্রধান কারণগুলো সংক্ষেপে আলোচনা করা হলো :

১) রিটার্নের তথ্য, উৎসে কর কর্তন ও ব্যাংক লেনদেনে অসামঞ্জস্য।
২) আগের বছরের তুলনায় হঠাৎ অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি।
৩) আয় কম দেখিয়ে সম্পদ বেশি দেখানো।
৪) ব্যবসার খরচ অস্বাভাবিক বেশি দেখানো।
৫) উৎসে কর দাবি না করা বা ভুল তথ্য দেওয়া।
৬) অসম্পূর্ণ বা ভুল কাগজপত্র।
৭) হাতে নগদ বেশি দেখানো।
৮) ঋণ বা দায় অস্বাভাবিক বেশি দেখানো।
৯) উচ্চ ঝুঁকিপূর্ণ খাতের করদাতা হওয়া।
১০) বড় অঙ্কের ব্যাংক লেনদেন রিটার্নে না দেখানো।
১১) সম্পদ ক্রয়-বিক্রয়ের তথ্য গোপন করা।
১২) ভুল বা অতিরিক্ত বিনিয়োগ দেখানো।
১৩) দৈবচয়ন ভিত্তিতে নির্বাচিত হওয়া।
১৪) প্রথম রিটার্নেই অতিরিক্ত সম্পদ দেখানো বা দীর্ঘদিন পর রিটার্ন দাখিল।
১৫) আগের বছরের নিরীক্ষায় সমস্যা পাওয়া।

২০২৫-২৬ কর বছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে জাতীয় ...
23/11/2025

২০২৫-২৬ কর বছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Address

Dhaka
1229

Telephone

+8801782738184

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vantage Tax Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share