Call Directions Contact the business

CRB চট্টগ্রামের অক্সিজেন 💙

আমাদের অনেক জিনিস থাকে আমরা একবার/দুইবার ইউজ করে আর করা হয় না..সেটা হতে পারে জামা কাপড়. কসমেটিক্স.. অর্নামেন্টস..বা যে কোনো কিছু
আর এই ফেসবুকের যুগে একটা ড্রেস পড়ে পিকচার ফেসবুকে দিয়ে দিলে সেটা আর সেকেন্ড টাইম পরাই হয় না 🤦‍♀
এরকম ড্রেস দিয়ে মোটামুটি আমাদের সবার ই আলমারি ভরে থাকে..
বাচ্চাদের ক্ষেত্রেও তাই..অনেক ড্রেস কেনা হয় বাট ২/১ বার পরিয়ে আর পরানো হয় না 😐
স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায়..কিন্তু সেই স্মৃতি রাখার ও তো জায়গা টা লিমিটেড 😭 আর স্মৃতি রাখতেও পারতেছি না এমন এক অবস্থায় আছি 🤦‍♀
অনেকে আবার বাচ্চার খেলনা গিফট পাই..হাউজ হোল্ড এক্সেসরিজ গিফট পান যেগুলা অল্রেডি আপনার বাসায় আছে।।এইগুলা আপনি কাউকে দান ও করতে পারবেন না..তখন এইগুলা নিয়ে রাখার জায়গা সংকটে পড়তে হয়..
ব্যাপার টা অনেকটা এমন.
আপনার আন ইউজড জিনিস দিয়ে যদি আরেকজন তার শখ পুরন কর‍তে পারে তাহলে দুই জনের ই লাভ

07/07/2026

🩸 জরুরি O+ রক্তের প্রয়োজন
আজ ১২:০০টায় -এ ১ব্যাগ O- (O Negative) রক্ত প্রয়োজন।

📍স্থান: পার্কভিউ হাসপাতাল, পাঁচলাইশ, চট্টগ্রাম।

যদি কোনো O(-) রক্তদাতা সাহায্য করতে পারেন, অথবা পরিচিত কেউ থাকেন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।

যোগাযোগ করুন ০১৭৯৮৩৪০৭৬৩ -রোগীর আত্মীয়

একটি রক্তদান একটি জীবন বাঁচাতে পারে। সবাই পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।

কোন দল জিতবে ??? 🤝⛹️‍♂️
05/07/2026

কোন দল জিতবে ??? 🤝⛹️‍♂️

মন্দিরের উন্নয়নের নামে সরকারি বরাদ্দ টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা পূজা উদযাপন ফ্রন্...
05/07/2026

মন্দিরের উন্নয়নের নামে সরকারি বরাদ্দ টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মণের (প্রিন্স) বিরুদ্ধে। তিনি জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব। টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন তুষার দাস নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকায় অবস্থিত শীতলাবাড়ি মন্দির। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দেওয়া নথি অনুযায়ী, চলতি বছরের ৫ এপ্রিল এ মন্দিরের নামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মণকে সভাপতি, সঞ্জয় ধরকে সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক কিশান দাস পার্থ, সজয় দাস ও তুষার দাসকে সদস্য করে ৫ সদস্যের কমিটি করা হয়। পরে কমিটির সভাপতি দীপক কুমার বর্মণকে ১ লাখ ১৭ হাজার টাকার চেক দেওয়া হয়। কিন্তু গত ১১ মে ওই চেক নিজ ব্যাংক হিসাবে জমা দিয়ে টাকা আর মন্দির কমিটির কাছে হস্তান্তর করেননি তিনি।

নিজ নামে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করার পরও শীতলাবাড়ি মন্দির কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক অখিল দাসসহ কমিটির অন্য সদস্যরা বরাদ্দের বিষয়ে জানতে চাইলে দীপক কুমার বর্মণ জানান, বরাদ্দের টাকা পাওয়া যায়নি, পেলে জানানো হবে।

অভিযোগকারী তুষার দাস বলেন, ‘অভিযুক্ত দীপক কুমার বর্মণ প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের প্রস্তাবিত ফর্মে আমাকে না জানিয়ে আমার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ব্যবহার করে। এমনকি আমার স্বাক্ষর জাল করে ওই ফর্মে আবেদন করে। আমি এ ব্যাপারে কিছুই জানি না। এমনকি টাকা উত্তোলনের পর তিনি মন্দিরে কোনো টাকাও জমা দেননি। যদি টাকা জমা দিতেন তবে স্বাক্ষর জাল বা আমাকে না জানালেও কোনো সমস্যা ছিল না। তবে টাকা যেহেতু আত্মসাৎ করেছে, সে ক্ষেত্রে আমি এর বিচার চাই।’

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

তবে অভিযোগ অস্বীকার করে দীপক কুমার বর্মণ বলেন, ‘বরাদ্দকৃত টাকার বিষয়ে মন্দির কমিটির কোষাধ্যক্ষ সজয় দাস জানেন। আপনার কোনো কিছু জানতে হলে ওনার সঙ্গে যোগাযোগ করেন।’

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

মন্দির কমিটির কোষাধ্যক্ষ সজয় দাস বলেন, ‘আমরা জানতে পেরেছি, কে বা কারা আমাদের মন্দিরের বরাদ্দকৃত টাকা স্বাক্ষর করে নিয়ে এসেছে। তবে এখনো আমরা কোনো অনুদানের টাকা পাইনি।’

নরসিংদী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের কাজ হলো প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির নামে চেক ইস্যু করা। পরে তিনি নিজের ব্যাংক হিসাবে চেক জমা দিয়ে টাকা উত্তোলন করবেন। তবে টাকা পাওয়ার পর কবে মন্দির কমিটিকে বুঝিয়ে দেবেন বা নেবেন এটা ওনাদের ব্যাপার।’

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

সকালে দুইজন সিটি কর্পোরেশনের লোক বাসায় আসলো। এসে ৫০০ টাকার একটা স্লিপ ধরিয়ে দিয়ে বললো যে, সরকারের নতুন নিয়ম, প্রত্যেক...
18/06/2026

সকালে দুইজন সিটি কর্পোরেশনের লোক বাসায় আসলো।
এসে ৫০০ টাকার একটা স্লিপ ধরিয়ে দিয়ে বললো যে, সরকারের নতুন নিয়ম, প্রত্যেকটা ফ্ল্যাটের বাইরে এমন একটি সাইনবোর্ড লাগাতে হবে এবং তা লাগানোর জন্য প্রত্যেকটা ঘর থেকে ৫০০ টাকা দিতে হবে সিটি কর্পোরেশনকে। না দিলে নাকি আমাদের ছবি নিয়ে মেয়রকে দেয়া হবে, এবং অ্যাকশন নেওয়া হবে।

ময়লার টাকা নিবেনা বলে এখনো নেওয়া হচ্ছে, এখন বাসায় থাকতে গেলে দরজার বাইরে সাইনবোর্ড লাগিয়ে উনাকে টাকা দিতে হবে?

পোষ্ট : রাশদান আর

07/06/2026
রাস্তায় হকারদেরকে যত্রতত্র বসানোর প্রতিবাদ করে একাই প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে নামা Sohani Shifa কে রাজপথে ছুরি মেরে...
07/06/2026

রাস্তায় হকারদেরকে যত্রতত্র বসানোর প্রতিবাদ করে একাই প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে নামা Sohani Shifa কে রাজপথে ছুরি মেরেছে অজ্ঞাতনামা বাইকার। উনি বর্তমানে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সামান্য প্ল্যাকার্ড আর স্মারকলিপির বিরোধী মতও সহ্য হচ্ছে না? সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চাইলেই এদেরকে এরেস্ট করতে পারে। করবে কিনা জানি না।

কাদের স্বার্থে আঘাত লাগল উনার এই একক প্রতিবাদ!! এই ছুরি মেরে উনাকে আসলে আরো শক্তিশালী করা হল, লাইমলাইটে আনা হল। এখন উনার পক্ষে জনমত গড়ে উঠবে৷

Address

Chittagong
4000

Telephone

+8801915909808

Website

Alerts

Be the first to know and let us send you an email when CRB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CRB:

Shortcuts

Share