03/04/2020
. "একটি বিশেষ ঘোষণা"
সারা বিশ্বব্যাপি (COVID-19) করোনা ভাইরাস একটি মহামারী রুপ ধারন করেছে ৷
বর্তমানে বাংলাদেশসহ ২০৩টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ৷
এ ভাইরাস প্রতিরোধে কিছু নিয়ম মেনে চলা বাধ্যতামূলক যার মধ্যে প্রথমত
|>সামাজিক দূরত্ব বজায় রাখা ও
|>জনসমাগম এড়িয়ে চলা ৷
করোনা ভাইরাস (COVID-19) একটি ছোয়াঁচে রোগ ৷ এ রোগের প্রতিষেধক এখনো তৈরী হয়নি ৷
ধীরে ধীরে আমাদের দেশে এ ভাইরাসের আক্রমন বেড়েই চলেছে ৷ বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠান , মেইল , ফ্যাক্টরী বন্ধের ঘোষণা দেওয়া হয় ৷ এ পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা চিন্তা করে পহেলা (১লা) এপ্রিল হতে ৩০ শে এপ্রিল পর্যন্ত মের্সাস চট্টলা এন্টারপ্রাইজ সকল কর্মকান্ড বন্ধের সিদ্ধান্ত নেন ৷
এ সিদ্ধান্ত নেওয়ার সময় উপস্থিত ছিলেন :
চট্টলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান জনাব মোঃ ইমতিয়াজ উদ্দীন সাহেব ৷
চট্টলা এন্টারপ্রাইজের ডিরেক্টর গোলাম রাসূল ইফাত ৷এবং চট্টলা এন্টারপ্রাইজের সার্বিক তত্ত্বাবধান ও উপদেষ্ঠা রেহেনা ইমতিয়াজ ৷
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কর্মচারী-কর্মকর্তা দেরকে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো ৷ প্রয়োজন বিশেষে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হবে ৷ পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে ৷
মহান আল্লাহ তায়ালার কাছে সবার মঙ্গল কামনা রইল ৷
হোম কোয়ারেন্টাইনে থাকুন ৷ পরিস্কার-পরিচ্ছন্ন থাকুন ৷
নিজে সুস্থ থাকুন,পরিবারকে সুস্থ রাখুন ৷
নির্দেশক্রমে মোঃ ইমতিয়াজ উদ্দীন সুজন চেয়ারম্যান মের্সাস চট্টলা এন্টারপ্রাইজ