27/10/2025
*একজন নার্সিসিস্টের সঙ্গে জীবন*💔
আমি বুঝতেই পারিনি — আমি কাকে বিয়ে করেছিলাম।
আমি এমন যার কারো সঙ্গে কয়েকটা কথা বললেই আমি সাধারণত বুঝি সামনে থাকা মানুষটা কেমন।
কিন্তু এই মানুষটার ক্ষেত্রে আমি ভুল ছিলাম।
আমি ভেবেছিলাম, আমি তাকে ৯৫% বুঝে ফেলেছি।
কিন্তু আসলে সেই ৫% যেটা বুঝিনি, সেটাই ছিল তার আসল ৯৫% রূপ।
একজন নার্সিসিস্টকে আপনি কখনোই খুশি করতে পারবেন না।
না ভালোবাসা দিয়ে, না রূপ দিয়ে, না ত্যাগ দিয়ে, না ধৈর্য দিয়ে।
তারা সুখ খোঁজে না — তারা নিয়ন্ত্রণ খোঁজে।
তাদের জীবনে ভালোবাসা একধরনের খেলা।
তারা চায় আপনি তাদের চারপাশে ঘুরবেন, তাদের কথায় বাঁচবেন,
আর যখন আপনি সম্পূর্ণভাবে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়বেন —
ঠিক তখনই তারা আপনাকে ফেলে দেবে, যেন আপনি কখনো তাদের জীবনের অংশই ছিলেন না।
তারা খুব সূক্ষ্মভাবে আপনাকে মানসিকভাবে ভেঙে দেয়।
প্রথমে আপনাকে ভালোবাসায় ডুবিয়ে দেয়,
তারপর আস্তে আস্তে আপনার আত্মসম্মান, আপনার বিশ্বাস, আপনার শক্তি — সব কেড়ে নেয়।
আপনি যখন কাঁদেন, তারা বলে আপনি অতিরিক্ত ইমোশনাল।
আপনি যখন চুপ থাকেন, তারা বলে আপনি ঠান্ডা।
আপনি যখন প্রতিবাদ করেন, তারা বলে আপনি খারাপ।
তাদের প্রতিটি আচরণ এমনভাবে সাজানো, যাতে শেষে দোষটা সবসময় আপনারই হয়।
আর তারা থেকে যায় নির্দোষের মুখোশ পরে —
মানুষের চোখে “ভালো” সঙ্গী, “ভালো” মানুষ হিসেবে।
কিন্তু পর্দার আড়ালের গল্পটা কেউ জানে না।
মানুষ শুধু দেখে — আপনি কষ্ট পাচ্ছেন, আপনি বদলে গেছেন, আপনি ভেঙে পড়ছেন।
কিন্তু কেউ জানে না, আপনাকে ভাঙার পেছনে একজন নার্সিসিস্ট দাঁড়িয়ে আছে,
যে আপনাকে ধীরে ধীরে মানসিকভাবে শেষ করে দিয়েছে।
এই মানুষগুলো একধরনের মানসিক ঘুণে —
বাইরে থেকে ঝকঝকে, ভিতরে পচা।
তারা অন্যের আত্মবিশ্বাস খেয়ে বাঁচে,
অন্যের অনুভূতিকে খেলনা বানায়।
তাদের চোখে সম্পর্ক মানে ক্ষমতা,
আর ভালোবাসা মানে অস্ত্র।
তারা কখনো বদলায় না, বরং অন্যকে বদলে দেয়।
এরা বারবার আপনাকে বলবে,
“আমি তোমার সঙ্গে এমনভাবেই থাকব, এটাই তোমার প্রাপ্য।
তুমি যদি এটা মেনে নিতে পারো, তাহলে থাকো না হলে চলে যাও।
তারা এমনভাবে ব্যবহার করে যাতে মানুষ বলে —
“ও তো তোমাকে ছাড়েনি, তুমি-ই ওকে ছেড়েছ।”
সবটাই করে শুধু নিজের ইমেজ ধরে রাখার জন্য।
নার্সিসিজম আসলে একধরনের মানসিক ব্যাধি।
অনেকে ভাবে — “এই মানুষটা শুধু স্বার্থপর।”
না, এটা তার থেকেও অনেক গভীর।
এটা schizophrenia-র মতো এক প্রকার মানসিক বিকৃতি।
তফাৎ হলো — schizophrenia-র ওষুধ আছে,
কিন্তু narcissist-এর নেই।
সবচেয়ে কষ্টের জায়গাটা হলো —
তাদের ভালোবাসা ধীরে ধীরে আপনাকে শেষ করে ফেলে,
আর আপনি শেষে ভাবেন, হয়তো সত্যিই সব আপনার দোষ।
কিন্তু না, এটা আপনার দোষ না।
আপনি শুধু ভুল মানুষটাকে ভালোবেসেছিলেন।
একজন এমন মানুষকে, যার ভেতরে ভালোবাসা নয় —
কেবল শূন্যতা বাস করে। 🖤
ভালোবাসা তখনই সুন্দর, যখন সেখানে মানসিক শান্তি আছে। শারিরিক নির্যাতন চোখে দেখা যায় মানসিক নির্যাতন চোখে দেখা যায় না। যেখানে ভয়, নিয়ন্ত্রণ, আর মানসিক নির্যাতন আছে —
সেখানকার ভালোবাসা আসলে বিষের মতো মিষ্টি,
যা ধীরে ধীরে আপনাকে মেরে ফেলে।
নিজেকে হারানোর আগে বুঝে নিন।