03/04/2021
ইন্টারনেট ছাড়া বর্তমান বিশ্ব কল্পনা করা কঠিন। কোটি কোটি মানুষ ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী সংযুক্ত রয়েছে। মুদি দোকানের লেনদেন বা ব্যাংকিং অথবা শপিংয়ের তথ্য অনুসন্ধান থেকে শুরু করে যোগাযোগের জন্য অব্দি ইন্টারনেট আমাদের প্রতিদিনের জীবনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
কোভিড -১৯ এর সময়কালে হাজার হাজার মানুষ বিনোদনের জন্য ইন্টারনেটমুখী হয়ে পড়ে এবং এই প্রাদুর্ভাবের সময়কালে ইন্টারনেটের হিট ৬০% বেড়ে যায়। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত প্রায়ক ৪.৫৭ বিলিয়ন মানুষ সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী ছিল। যা বিশ্বব্যাপী জনসংখ্যার ৫৯%! বিশ্বের অর্ধেকেরও বেশি গ্রাহক নিজেদের প্রায় সকল প্রয়োজনে অনলাইন এর উপর নির্ভরশীল হয়ে পড়ছে, তাই বিভিন্ন পরিষেবা বা ব্যবসাভিত্তিক মালিকদেরও অনলাইনভিত্তিক ব্যবসা পরিচালনার কথা বিবেচনা করা উচিত।
ডিজিটাল মার্কেটিং এর কথা বলতে গেলে, যে প্রশ্নটি প্রথমে উঠে আসে সেটি হল, "ডিজিটাল মার্কেটিং কী?"
ডিজিটাল মার্কেটিং হল মার্কেটিং এর উদ্দেশ্যসমূহ উপলব্ধি করতে ডেটা ব্যবহার করা। অনলাইন গ্রাহকদের নির্দিষ্ট গোষ্ঠীতে লক্ষ্যযুক্ত মার্কেটিং কৌশল তৈরি করতে ভোক্তা অন্তর্দৃষ্টি ব্যবহার করার শিল্প এটি। ডিজিটাল মার্কেটাররা তাদের ক্লায়েন্টদের বিদ্যমান এবং সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করার জন্য সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ইমেল এবং ওয়েবসাইট এর মতো ডিজিটাল চ্যানেল ব্যাবহার করে। এরপরে তারা তাদের মার্কেটিং এর কৌশল পরিকল্পনা করার জন্য বিভিন্ন ডিজিটাল চ্যানেল (যেমন ইনস্টাগ্রামে ইমপ্রেশনের সংখ্যা বা গ্রাহকের পছন্দ পরীক্ষা করা) এবং গুগল অ্যানালিটিক্স থেকে সংগৃহীত ডেটা সংগ্রহ করতে এগিয়ে যায়। অনলাইনে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য ডেটা ব্যবহারের সুবিধাটি হল এটি বিভিন্ন সংস্থাকে সবকিছু গুছিয়ে এনে মার্কেটিং এর সিদ্ধান্ত নিতে দেয়। কাকে লক্ষ্য করবেন এবং কোথায় অনলাইনে প্রডাক্ট সেল করবেন তা জেনে ডিজিটাল মার্কেটাররা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট (আর ও আই) লক্ষ্যগুলির একটি নির্দিষ্ট সেটের জন্য বাজেটের ব্যয় অনুমান করতে সাহায্য করে।
-
It is hard to imagine a world without the internet now. Billions of people are connected worldwide via the internet. From searching for information to shopping for groceries or banking, the internet has become an essential part of our day-to-day lives.
In the age of COVID-19 when thousands of people are going online for entertainment and more, it has caused total internet hits to surge at least 60% during this outbreak period. As of April 2020, almost 4.57 billion people were active internet users. That is 59% of the global population! With more than half the world’s consumer going online, any business owner should also consider going digital. After all, marketing is about finding the right audience at the right place, and at the right time. To do so, you’ll need digital marketing.
Speaking of Digital Marketing, the first question that rises is, “What is Digital Marketing?”
Digital Marketing is all about using data to realize marketing objectives. It is the art of using consumer insights to formulate marketing strategies targeted at particular groups of customers online. Digital marketers leverage digital channels such as search engines, social media, emails and websites to help their clients connect with existing and potential customers.
They then proceed to collect data gathered from these digital channels (such as checking the number of impressions or likes on Instagram) and Google Analytics to plan their marketing strategy. The advantage of using data to sell online is that it allows companies to make calculated marketing decisions. Knowing who to target and where to sell online gives digital marketers the ability to estimate budget spend for a certain set of Return Of Investment (ROI) goals.