22/08/2026
গত কয়েক বছরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে বিস্তর কিছু পরিবর্তন এসেছে। শ্রোতাদের গান শোনার ধরণ বদলেছে। প্রতিনিয়ত বিদেশি আর্টিস্টের কনসার্ট আয়োজন করা হচ্ছে আবার ক্যান্সেল হচ্ছে। এতো কিছুর মাঝেও গুটি কয়েক আয়োজক লোকাল আর্টিস্টদের নিয়ে দারুণ সব কনসার্ট আয়োজন করছে। যদিও, অধিকাংশ কনসার্ট গুলোই ঢাকা কেন্দ্রিক। তবে, ভালো কিছু কনসার্ট উপভোগ করতে পারছে শ্রোতারা।
এবার বলা যাক, সব বড় এবং এক্সুসিভ কনসার্ট ঢাকা কেন্দ্রিক কেন আয়োজন করা হয়। ইতিহাস বলে ঢাকার বাইরে প্রতিটা আয়োজকদের কনসার্ট আয়োজন করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে এই সমস্যা গুলো প্রবল। চট্টগ্রামে, লাস্ট বড় কনসার্ট হয়েছে ২০২৩ সালে। প্রায় তিন বছর পর আবারো চট্টগ্রামে বড় লাইনআপের এক্সক্লুসিভ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ই সেপ্টেম্বর, নেভি কনভেশন সেন্টার, টাইগার পাস, চিটাগাংয়ে Overload Festival Chittagong শিরোনামে।
তিন বছর পর সাহস করে ঢাকার আয়োজকরা আবারো চট্টগ্রামের মাটিতে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে। কিন্তু কেন?
আবারো তিন বছরের জন্য উধাও হয়ে যেতে? ব্যাপারটা কিন্তু এমন না। চট্টগ্রামবাসীরা এই কনসার্টকে চট্টগ্রামের কনসার্ট ভবিষ্যত হিসেবে ধরে নিতে পারেন। যদি এই কনসার্টটি সফল না হয়। আমাদের মনে হয় না চট্টগ্রামে আর কখনো কেউ বড় লাইনআপে মেইনস্ট্রিম কনসার্ট করার সাহস পাবে।
এবার কথা বলা যাক টিকিট প্রাইস নিয়ে, এই কনসার্টের লাইনআপে রয়েছে অর্থহীন, নেমেসিস, এভোয়েড রাফা, লেভেল ফাইভ, এ.কে রাহুল, তীরন্দাজ। প্রায় পাঁচ বছর পর চট্টগ্রামে কনসার্ট করতে যাচ্ছে অর্থহীন। ব্যাপারটা কিন্তু চট্টগ্রামের শ্রোতাদের জন্য বেশ আনন্দের। ঠিক কিছুটা এই লাইনআপেই ঢাকায় একই শিরোনামে কনসার্ট আয়োজন করা হয়েছে। সেখানেও কনসার্টের টিকিট মূল্য ছিল ১০০০ টাকা। কিন্তু, চট্টগ্রামের মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, ঢাকার লাইনআপের সাথে তো চট্টগ্রামের লাইনআপের মিল নেই। তাছাড়া সেখানে আটটি ব্যান্ড ছিল আর চট্টগ্রামে ছয়টি ব্যান্ড। তাহলে, চট্টগ্রামেও টিকিট মূল ১০০০ কেন?
উওরঃ ঢাকার আয়োজক যখন মেজরিটি ঢাকার ব্যান্ডদের নিয়ে ঢাকার বাইরে কোনো কনসার্ট আয়োজন করবে তখন তাদের এক্সপেন্স ঢাকার কনসার্ট থেকেও বেশি হবে ব্যাপারটা কি স্বাভাবিক না? যেখানে, সব কিছু মাথায় রেখে। ঢাকার প্রতিটি ব্যান্ডের Remuneration, Accommodation, Transportation, Meal মিলিয়ে খরচটা আসলে কোথায় দাঁড়ায় এটা কি কখনো ভেবে দেখেছেন? তাই, লোকাল আর্টিস্টদের কনসার্টের টিকিট প্রাইস চট্টগ্রামেও নরমালাইজ করুন। কারণ, সেইম টিকিট প্রাইসে ঢাকার কনসার্টটি সোল্ড আউট ছিল।
তাছাড়া, সিকিউরিটি নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তাদের জন্য আমরা বলতে চাই, তিন বছর পর চট্টগ্রামে বড় কনসার্ট করার উদ্যোগ যেই আয়োজকরা নিয়েছেন তারা নিশ্চয়ই কঠোর নিরাপত্তার মাঝে কনসার্টটি আয়োজন করবে। আশাকরি, ভেন্যু সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত। ভেন্যু সিলেকশন ছিল বেস্ট সিকিউরিটির প্রথম ধাপ। বাকিটা আপনাদের সহযোগিতা।
পরিশেষে, চট্টগ্রামের আসন্ন কনসার্টটি সফল হতে সাহায্য করুণ এবং চট্টগ্রামে বড় লাইনআপের সব এক্সক্লুসিভ কনসার্টের ল্যাগেসি বজায় রাখুন। টিকিট কিনে কনসার্ট উপভোগ করুন, মব মুক্ত মিউজিক কালচার গড়ে তুলুন। এটাই গানের শহর চট্টগ্রামবাসীর প্রতি আমাদের নিবেদন।