06/04/2026
অবশেষে Google আমাদের মনের কথা শুনলো! জিমেইল এড্রেস এখন চাইলেই চেঞ্জ করা যাবে! পুরোনো সেই 'obuj_balok2012' টাইপ জিমেইল থেকে কোনো ফাইল না হারিয়েই বদলে ফেলুন আপনার পুরনো Gmail Address! ⤵
৫-৬ বছর আগে শখের বসে জিমেইল খুলেছিলাম, তখন অনেকেই [email protected] বা [email protected] টাইপ নাম দিয়ে ফেলেছিলাম। এখন কর্পোরেট লাইফে বা প্রফেশনাল জায়গায় এই মেইলগুলো দিতে গেলে বেশ লজ্জা পেতে হয়।
এতদিন সলিউশন ছিল নতুন মেইল খোলা, কিন্তু তাতে পুরোনো সব ফাইল আর কন্টাক্ট হারানোর ভয় থাকতো। কিন্তু এখন Google দারুণ একটা আপডেট নিয়ে আসছে!
চাইলেই আপনি আপনার বর্তমান .com এর আগের অংশ বা ইউজারনেইম পরিবর্তন করে একটি ইউনিক ও প্রফেশনাল নাম দিতে পারবেন।
এর সবচেয়ে জোস ৩টি ব্যাপার হলো:
-আপনার ড্রাইভের ফাইল, কন্টাক্ট বা ইনবক্সের কোনো কিছুই ডিলেট হবে না।
-কেউ যদি আপনার পুরোনো (আগের) এড্রেসে মেইল পাঠায়, সেটিও আপনার নতুন জিমেইল এড্রেসে চলে আসবে এবং আপনি সেখান থেকেই রিপ্লাই দিতে পারবেন।
-১২ মাসে ১ বার এবং পুরো লাইফটাইমে মোট ৩ বার ইউজারনেইম পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে।
কিভাবে করবেন? (Step-by-Step গাইড):
১. আপনার ফোনের বা ল্যাপটপের Google Account এর Settings-এ যান।
সরাসরি এই লিঙ্কে যেতে পারেন: https://myaccount.google.com
২. সেখান থেকে Personal Info ট্যাবে ক্লিক করুন।
৩. নিচে স্ক্রল করে Contact Info সেকশনে গিয়ে Email অপশনে ক্লিক করুন।
৪. যদি আপনার একাউন্টে এই আপডেটটি রোল-আউট হয়ে থাকে, তবে সেখানে 'Change Google Account email' নামে একটি অপশন দেখতে পাবেন। (সবার আইডিতে এখনো একসাথে আসেনি, তাই অপশনটি না দেখলে কয়েকদিন পর আবার চেক করুন)।
৫. সেখানে গিয়ে আপনার পছন্দের নতুন প্রফেশনাল নাম সেট করে সেভ করে দিন।
ব্যাস! এখন থেকে আপনার মেইল এড্রেস হবে স্মার্ট এবং প্রফেশনাল। যারা পুরোনো জিমেইল আইডি নিয়ে যন্ত্রণায় আছেন, তাদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
আপনার জিমেইলে কি এই অপশনটা দেখাচ্ছে? কমেন্টে জানান! 👇🏽
Gmail