04/08/2021
আমরা যারা "ফ্রিলান্সিং কি?" এই প্রশ্নের উত্তর খুজতেছি, তারা মনোজোগ দিয়ে পুরোটা পড়বেন। তাহলে "ফ্রিলান্সিং কি?" এটা নিয়ে একটা সঠিক ধারণা পেয়ে যাবেন।
ফ্রিল্যান্সিং : বর্তমান সময়ে তরুনদের কাছে সবচাইতে আলােচিত একটি শব্দ টি হচ্ছে ফ্রিল্যান্সিং ( Freelancing ) । ফ্রিল্যান্সিং ( Freelancing ) এর অর্থ হলাে স্বাধীন বা মুক্তপেশা । অন্যভাবে বলা যায় , নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা কে ফ্রিল্যান্সিং বলে । এ ধরণের পেশাজীবিকে বলা হয় ফ্রীলেন্সার ( Freelancer ) বা স্বাধীনপেশাজীবি । চাকরীজীবিদের মতাে এরা বেতনভুক্ত নয় । কাজ ও চুক্তির উপর নির্ভরকরে আয়ের পরিমাণ কম বা অনেক বেশি হতে পারে , তবে স্বাধীনতা আছে , ইচ্ছা মতাে ইনকামের সুযােগ ও আছে , । এজন্য স্বাধীনমনা লােকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা । আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলাে ইন্টারনেট মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে । ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন । এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি - বিদেশি হাজারাে ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযােগ ঘটে । যার কারণে বর্তমানে ছাত্র- ছাত্রী এবং অনেক চাকুরীজীবি এই পেশায় আসছেন । বর্তমানে আউটসাের্সিং হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের তৃতীয় ক্ষেত্র । ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার ।
আউটসাের্সিং কি : একটু ভাবুন তাে আপনার একটি কোম্পানি আছে আপনি কিছু পােস্টার তৈরী করা প্রয়ােজন এখন আপনি কি করবেন ? নিশ্চই কোন প্রিন্টিং কোম্পানি অথবা যারা এধরনের কাজ করবেন তাদের সাথে যােগাযােগ করবেন । এখন একটা প্রশ্ন আপনি কেন নিজে কেন করছেন না ? উত্তর টি হচ্ছে আপনি এই সম্পর্কে কিছুই জানেন না । কিন্তু যদি আপনি কাজটি করতে যেতেন তাহলে কি কি জিনিস আপনার দরকার হত । ১. আপনার একজন ভালাে গ্রাফিক্স ডিজাইনার দরকার হত । ২. একটা ছাপাখানা দরকার হত । ৩. আপনার কাটিং মেশিন দরকার হত । মােটামােটি এগুলাে হলে আপনার পােস্টার টি আপনি তৈরী করতে পারেন । আপনার ২০০০ পােস্টার করার জন্য কত কিছুই দরকার হত । কিন্তু আপনি যদি অন্য কোন কোম্পানি যারা এই ধরনের কাজটি করে তাদের কে দেন তারা আপনার কাজটি করে দেবে খুব সহজে এটা ও এক ধরনের আউটসাের্সিং । একটি কোম্পানির কাজ অন্য কোন কোম্পানি কে দিয়ে করিয়ে নেয়া । আরাে সহজ ভাবে যদি বলতে যাই তাহলে অন্য কোন দেশের অন্য কারাে কাজ বাড়িতে বসে ইন্টারনেট এর মাধমে করাই হচ্ছে আউটসাের্সিং।
উন্নত দেশগুলি কেন আউটসাের্সিং এ জোর দিচ্ছে ? উন্নত দেশগুলিতে ( আমেরিকা কিংবা ইউরােপ ) মজুরী অত্যন্ত বেশি । কোন কোম্পানীর যদি ওয়েবসাইটি গুগুলে রেংক করতে চাই, এজন্য যদি একজন SEO এক্সপার্ট নিয়ােগ করতে হয় তাহলে বিপুল পরিমান টাকা গুনতে হয় । সে কাজটিই অন্য কোন আমাদের মত উন্ননশীল দেশের ( যে দেশের মজুরি অনেক সস্তা ) SEO এক্সপার্ট দিয়ে করিয়ে নিলে তুলনামুলক কম টাকায় করানাে যায় । তাই ঐসব দেশের মানুষ আমাদের মত দেশ থেকে করিয়ে নেন তাতে করে দুজনেরই লাভ । বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় খুব সহজে এ কাজ করা সম্ভব । আপনি যদি SEO এক্সপার্ট, ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার , অথবা আর্কিটেকচার যাই হােন কেন ইন্টারনেটের মাধ্যমেই তাদের কাজ করতে পারেন , ঘরের বাইরে যাওয়ার প্রয়ােজন নেই । সােজা কথা বলতে গেলে উন্নত দেশগুলাে কাজের মূল্য বা খরচ কমানাের জন্য আউটসাের্সিং করে থাকে । আমাদের পার্শবর্তী দেশ ভারত , পাকিস্তান এবং ফিলিপাইন সেই সুযােগটিকে খুবই ভালভাবে কাজে লাগিয়েছে । আমরাও যদি ফ্রিল্যান্সিং এর বিশাল বাজারের সামান্য অংশ কাজে লাগাতে পারি তাহলে এটি হতে পারে আমাদের অর্থনীতি মজবুত করার শক্ত হাতিয়ার।তাই সিদ্ধান্ত আপনার।
#ফ্রিল্যান্সিং #আউটসাের্সিং