24/08/2026
⚠️SCAM ALERT⚠️
আজকে দুপুরে 3:34 Pm এর দিকে হঠাত এই ম্যাসেজটি আসে, যে নগদে ১৯৫০০ টাকা আমার Account এ Cash In হয়েছে, কিন্তু নগদ থেকে তো এমন নাম্বার দিয়ে আসার কথা না, তাদের Branded নাম্বার থেকে Message আসবে, তাই এইসব অযথা ম্যাসেজ দেখে কেউ লাফ দিয়ে Link এ ক্লিক করবেন না তাহলে পরে যাবেন মহা বিপদে, হতে পারে আপনার মোবাইলটি হ্যাক আর নিয়ে যেতে পারে আপনার মূল্যবান ব্যাংকের তথ্য, বা মোবাইলে থাকা important Documents or Pictures, তাই দয়া করে এই সব ম্যাসেজ দেখলে Delete করে দিবেন আর অন্যদের সচেতন করবেন কারণ সমাজে অনেকেই আছে যারা ঠিক ভাবে বুঝে উঠেন না, আর link এ ক্লিক করে ফেলেন। আর একটি কথা যেহেতু Android একটি open Source Software তাই App store ছাড়াও unknown App Install করা যায়, আর এইসব unknown apps এর মধ্যেও লুকানো থাকে এইসব hacking Virus তাই দয়া করে এইসব App Download করা থেকেও বিরত থাকুন।
সাবধানে থাকুন, সচেতন থাকুন।