BrandStory

BrandStory Our Services :
One to one consultancy || Monthly Growth Partner || Content Making || Video Editing || Poster design || Content Calendar || Script Writing

30/07/2026

Ads থেকে সেল আনতে এই ১৩ মিনিটই যথেষ্ট হবে ইং শা আল্লাহ! আলোচনা করেছি ৪টি পয়েন্ট যা এডস থেকে সেলস আনে৷ Md Minhaz Uddin.

প্রচন্ড জ্বর আর অসুস্থতা নিয়েও গতকাল একটা ক্লায়েন্ট মিটিং করতে হলো। সমস্যা স্ট্র্যাটেজিতে না, সমস্যা হলো ডাটাভিত্তিক ক...
30/07/2026

প্রচন্ড জ্বর আর অসুস্থতা নিয়েও গতকাল একটা ক্লায়েন্ট মিটিং করতে হলো। সমস্যা স্ট্র্যাটেজিতে না, সমস্যা হলো ডাটাভিত্তিক কাজ না করা।

এই অবধি একে একে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, কখনো হেয়ার অয়েল, কখনো ভেষজ প্রোডাক্ট, কখনো অর্গানিক ফুড কখনোবা তেল-মসলা। তবে কোনটাতেই স্থির হতে পারেননি। সব প্রোডাক্ট কাজ করবে বিষয়টা এমনও না তবে কেন কাজ করলো না, সমস্যা কোথায় ছিলো কিভাবে সলভ করা যায় সেটা যদি না বুঝেন তাহলে পরবর্তী প্রোডাক্টে একটাকাও খরচের পক্ষে আমি না।

একটা উদাহরণ দিই। ধরুন আপনি ডাক্তারের কাছে গেলেন জ্বর নিয়ে, ডাক্তার ওষুধ দিলেন তিনদিনের। তিনদিন পর জ্বর না কমলে একজন সচেতন রোগী কী করে? রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যায়, বলে কোন ওষুধে কী রেসপন্স করলো শরীর। আরেকজন রোগী কী করে? ওষুধ বদলে ফেলে, ডাক্তার বদলে ফেলে, এমনকি রোগ কী সেটাও নতুন করে ভাবা শুরু করে। অথচ সমস্যা ওষুধেও না, ডাক্তারেও না, সমস্যা হলো তিনি নিজের শরীরের রেসপন্স ট্র্যাক করেননি।

বিজনেসও ঠিক একই জিনিস। একটা প্রোডাক্ট মার্কেটে দিলাম, চললো না। কেন চললো না সেই "কেন" টা খুঁজে বের করাই আসল কাজ। অডিয়েন্স রাইট ছিলো কিন্তু অফার উইক ছিলো? নাকি অফার ঠিক ছিলো কিন্তু ক্রিয়েটিভে ট্রাস্ট বিল্ড হয়নি? নাকি প্রাইসিং প্রবলেম? এই প্রশ্নগুলোর উত্তর ডাটায় থাকে, অনুমানে না। যিনি প্রতিবার প্রোডাক্ট বদলে ফেলেন কিন্তু কারণ খুঁজেন না, তিনি আসলে একই ভুল বারবার নতুন মোড়কে রিপিট করছেন মাত্র।

তাই আমি সবসময় বলি, একটা ফেইলড ক্যাম্পেইনও যদি ডাটাসহ পড়তে পারেন, সেটা একটা সাকসেসফুল ক্যাম্পেইনের চেয়ে বেশি শেখায়। কারণ সাকসেস শুধু বলে "এটা কাজ করেছে", কিন্তু ফেইলিওর বলে দেয় "ঠিক কোথায় ভুল ছিলো"।

আপনি কি আপনার শেষ ফেইলড প্রোডাক্ট বা ক্যাম্পেইন থেকে "কেন ব্যর্থ হলেন " এই প্রশ্নের ডাটাভিত্তিক উত্তর বের করতে পেরেছিলেন, নাকি শুধু পরের প্রোডাক্টে মুভ করে গেছেন...

29/07/2026

এডস বাজেট, কনটেন্ট না বাড়িয়েও অনেক বেশি সেলস পেতে কেউ এই ট্রিকসে ফোকাস দেয় না...
Arafat Hossain Bipul

প্রথম ক্যাম্পেইনে ২৫ ডলারে অলমোস্ট ৫০+ সেল আলহামদুলিল্লাহ্। যদিও পুরোটাই টেস্ট পারপাস ছিল। যেহেতু ক্লথিংয়ে বিডিতে বেশ ফা...
29/07/2026

প্রথম ক্যাম্পেইনে ২৫ ডলারে অলমোস্ট ৫০+ সেল আলহামদুলিল্লাহ্। যদিও পুরোটাই টেস্ট পারপাস ছিল। যেহেতু ক্লথিংয়ে বিডিতে বেশ ফাইট চলে। তাই দুইটা অডিয়েন্স টেস্ট করছিলাম। কোন অডিয়েন্সে কীরকম কনটেন্ট এবং অফার যাবে সেসবও টেস্ট হলো।

মোটাদাগে আউটপুটের আগে, টেস্ট এবং সে অনুযায়ী স্কেলে হাত দিতে চাচ্ছিলাম। শুকরিয়া, প্রথম ক্যাম্পেইনে টেস্ট ভালো হয়েছে। বাজেট যেহেতু কম ছিল, প্রেশারও ছিল হাই। তার উপর রেড ওশ্যান প্রোডাক্ট।

বাজেট কমে যারা আসেন তাদের সাথে আলাপ করি ডেডিকেশনের উপর। ফাউন্ডার ঠিকভাবে কাজ দিলে অনেস্টলি এখনও অনেক বিজনেসের গ্রোথ জমে আছে। ফাইন্ড আউট করতে কিছু টেস্ট করা লাগে এতোটুকুই...

মান্থলি কনসালটেন্সিতে অনেকেই আসতে চান। কিছু জিনিস বুঝে দ্যান অনবোর্ড করি। প্রায় সবার সাথে আগে ফোনে আলাপ করি। ফাউন্ডারের ডেডিকেশন, বাজেট, প্রেশার নেওয়ার এবিলিটি ওভারঅল সব বুঝেই...

28/07/2026

Ads এ এই ভুল করলে ভালো কন্টেন্ট আর ভালো বাজেটেও সেল আসবে না! Md Minhaz Uddin.

আপনি যখন এই পোস্টটা পড়ছেন ততক্ষণে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি। তবে ক্লায়েন্টের আমি ছেড়ে দিলেও ক্লায়েন্টরা আমার পিছু ...
28/07/2026

আপনি যখন এই পোস্টটা পড়ছেন ততক্ষণে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি। তবে ক্লায়েন্টের আমি ছেড়ে দিলেও ক্লায়েন্টরা আমার পিছু ছাড়ে না! গতকালও একজন ক্লায়েন্টের সাথে মিটিং করতে হলে উনার বিজনেস নিয়ে। এরপর নতুন আরো ৩-৪টি বিজনেসের সাথে ফোনে কথা হলো তাঁদের বিজনেস নিয়ে। বেশিরভাগেরই এক সমস্যা — টুকটাক সেল হয় তবে গ্রোথ নাই!

আমরা মান্থলি কনসালটেন্সিতে আসলে এই ধরণের মানুষগুলোর সাথেই মেইনলি কাজ করি। যারা একেবারে অবুজ না কিন্তু ছোট্ট কোন ছিদ্রের কারণে পুরো বিজনেসটা ডাউন হয়ে আছে, স্কেল করতে পারছে না। মান্থলিতে এলে আপনি নিজেকে বাচ্চা মনে করতে হবে, বাচ্চাদের মতো হোম ওয়ার্ক/ টাস্ক দেওয়া হবে সেগুলো ফলোআপ করা হবে, কতটুকু উন্নতি হলো, উন্নতি না হলে সমস্যা কোথায় ছিলো, কীভাবে আরো ডেভলপ করা যায় সবকিছু নিয়েই এক কন্টিনিউয়াস প্রসেস আমাদের গ্রোথ পার্টনারশিপ। যেখানে আসছেন মানে প্রতিদিন সেল বাড়ুক বা না বাড়ুক অন্তত ১% করে নিজেকে আপডেট করতে পারবেন নিশ্চিতভাবে। তো আপনি যদি প্রেশার নিতে পারেন তো............

27/07/2026

অর্ডারের জন্য ওয়েবসাইট ভালো? নাকি ম্যাসেঞ্জার? নাকি ফোন কল?
Arafat Hossain Bipul.

মিটিংয়ের ১০ দিনের মধ্যে ১০ টা থেকে ১৫ টা সেলে চলে এসেছি আলহামদুলিল্লাহ্। কী করেছি?তেমন কিছুই না। একটা কনটেন্ট সেগমেন্ট ট...
27/07/2026

মিটিংয়ের ১০ দিনের মধ্যে ১০ টা থেকে ১৫ টা সেলে চলে এসেছি আলহামদুলিল্লাহ্।

কী করেছি?
তেমন কিছুই না। একটা কনটেন্ট সেগমেন্ট টেস্ট করেছি জাস্ট। উনার সাথে ফার্স্ট মিটিংয়ের আগে কম্পিটিটর এনালাইসিস করতেসিলাম। উনার নিশে এই সেগমেন্টগুলো ধরে কেউ কাজ করতেসিল না।

শেষে আমি এসে ২-৩ টা সেগমেন্ট বললাম। সবগুলা সেগমেন্টের আবার ৪-৫ টা করে কনটেন্ট প্ল্যান দিলাম। উনি শুধু একটা সেগমেন্টের একটা কনটেন্ট তাও আবার ১ মিনিটও হবে না ভিডিওর লেংথ। ব্যস কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ্। শুকরিয়া রবের।

আমরা যখন প্ল্যান দেই। তখন প্ল্যান A, B, C রেডি রাখি। একটা না করলে অন্যটা টেস্ট করি।

ভালো লাগার জায়গা হলো, উনি সেলসের গ্রোথ দেখে অলরেডি টিম নেওয়ার কথা ভাবতেসেন। যাক, কারোর রিজিকের উছিলা হওয়াটাও আনন্দের।

বলে রাখি, সবার রেজাল্ট হুট করে আসে না। অনেক ক্লায়েন্ট এমনও আছে, যাদের রেজাল্ট আসতে সময় লাগছে। কারণ তাদের কনটেন্ট/টিম/বাজেট ইস্যু আছে। আমরা কোনো ক্লায়েন্টকে আকাশকুসুম স্বপ্ন দেখাই না। ইনফ্যাক্ট এক্স্যাক্ট কোনো প্রতিশ্রুতি দেই না। ফলাফল'ই জানিয়ে দিবে ইন শা আল্লাহ্...

26/07/2026

এই ২টি কারণে মানুষ ৩ ঘন্টার মুভি দেখে কিন্তু আপনার ২ মিনিটের ভিডিও দেখে না! Md Minhaz Uddin.

একবার একজন ক্লায়েন্ট বললেন, "ভাই আগে ছোট একটা স্ট্র্যাটেজি বলে দেন, এটা ভালো কাজ করলে আমি হাই বাজেটে কাজ করাবো।"আমি হেস...
26/07/2026

একবার একজন ক্লায়েন্ট বললেন, "ভাই আগে ছোট একটা স্ট্র্যাটেজি বলে দেন, এটা ভালো কাজ করলে আমি হাই বাজেটে কাজ করাবো।"

আমি হেসে বললাম, একজন ডাক্তার যখন রোগীকে বলে দেন কোন ওষুধ খেতে হবে, কাজ কি সেখানেই শেষ হয়ে যায়? না। ওষুধ ঠিকমতো কাজ করছে কিনা, পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা, ডোজ বাড়াতে হবে নাকি কমাতে হবে — এগুলো দেখার জন্যই তো ফলোআপ ভিজিট লাগে। একবার প্রেসক্রিপশন লিখে দিলেই রোগী সুস্থ হয়ে যায় না।

বিজনেসেও ঠিক এই একই জিনিস। স্ট্র্যাটেজি বলে দেওয়া আর সেই স্ট্র্যাটেজি বাস্তবে কাজ করানো — এই দুটো সম্পূর্ণ আলাদা কাজ। আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ শুরু করি, প্রথম মাসেই দেখি একটা জিনিস বারবার ফিরে আসে — সমস্যা কখনোই "কী করতে হবে সেটা না জানা" না, সমস্যা হলো "জানার পরেও নিয়মিত কাজ না করা"।

একটা ফ্রেমওয়ার্কে বললে —
জানা (Knowledge) + করা (Ex*****on) + ফলোআপ (Accountability) = রেজাল্ট।
প্রথম দুটো একা একাই অনেকে ম্যানেজ করতে পারেন। কিন্তু তৃতীয়টা — মানে নিজেকে নিজে জবাবদিহি করা, প্রতিদিন ট্র্যাক করা, ভুল হলে সাথে সাথে ধরিয়ে দেওয়ার মতো কেউ পাশে থাকা — এটাই সবচেয়ে বড় গ্যাপ তৈরি করে।
তাই একজন কনসালট্যান্টের আসল কাজ শুধু রাস্তা দেখানো না, রাস্তায় হাঁটার সময় পাশে থেকে বলে দেওয়া — এই বাঁকে সাবধান, এখানে গতি বাড়ান, ওখানে থামুন।
আপনার বিজনেসে কি আসলেই স্ট্র্যাটেজির অভাব, নাকি ফলোআপের অভাব...

Address

3rd Flood, Midtown Market CPDL, Muradpur, Chattogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when BrandStory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share