17/04/2026
Laravel শেখার পর কোন রিয়েল প্রজেক্টগুলো করে প্র্যাকটিস করবেন?
Laravel শেখার পর অনেকেই এমন এক পর্যায়ে আসেন, যেখানে মনে হয়—“সব বুঝলাম, কিন্তু এখন করবটা কী?”
প্র্যাকটিস না করলে শেখাটা ঠিকমতো কাজে লাগবে না। আবার শুধু টিউটোরিয়াল দেখে গেলে রিয়েল ওয়ার্ল্ড স্কিল তৈরি হবে না।
এই কারণেই দরকার রিয়েল প্রজেক্ট।
আজকে এমন কিছু Laravel প্রজেক্ট আইডিয়া শেয়ার করবো যেগুলো একদিকে যেমন প্র্যাকটিসে সাহায্য করবে, অন্যদিকে নিজের পোর্টফোলিওতেও যোগ করতে পারবেন।
✅ ১. Simple Blog Application
Authentication, CRUD Operation, Routing, File Upload – Laravel-এর প্রায় সবকিছুই প্র্যাকটিস করতে পারবেন এই প্রজেক্টে।
✅ ২. To-Do / Task Manager App
User-based Task তৈরি, Deadline সেট করা, Ajax দিয়ে রিয়েল টাইম Update – ছোট হলেও দারুণ সব জিনিস শিখবেন এই প্রজেক্টে।
✅ ৩. E-commerce Website (Basic Version)
Cart System, Checkout, Order History, Product Management – Laravel শেখার পর এইটা একদম মাস্ট ট্রাই প্রজেক্ট।
✅ ৪. Inventory Management System
প্রোডাক্ট, কাস্টমার, অর্ডার, রিপোর্ট – এইসব ফিচার নিয়ে একটি ফুল স্কেল প্রজেক্ট বানাতে পারবেন Laravel দিয়ে।
✅ ৫. Blog CMS (Admin Panel)
একটা Admin Dashboard বানিয়ে Post Publish, Category ট্যাগ, Comment Approval ইত্যাদি ফিচার নিয়ে কাজ করুন।
✅ ৬. Student Management System
CRUD, File Handling, Search/Filter, Pagination – সবকিছু এক প্রজেক্টে প্র্যাকটিস করা যাবে।
✅ ৭. API Project with Laravel + Vue/React
Laravel দিয়ে Backend API বানান, আর Frontend হিসেবে Vue বা React ইউজ করে একটা SPA বানিয়ে ফেলুন।
🎯 টিপস:
শুরুতে ছোট ফিচার দিয়ে শুরু করুন।
GitHub-এ প্রজেক্ট আপলোড করতে ভুলবেন না।
প্রতিটা প্রজেক্টেই Documentation রাখুন – এটা আপনাকে Interview-এ অনেক এগিয়ে রাখবে।
শেষ কিছু কথা:
Laravel শেখার আসল মজা কিন্তু তখনই শুরু হয়, যখন আপনি নিজেই একটা কিছু বানাতে শুরু করেন।
তাই আর অপেক্ষা না করে, যেকোনো একটা আইডিয়া নিয়ে আজ থেকেই শুরু করুন।