চেরাগ টিভি

চেরাগ টিভি চেরাগ টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুটাখালী ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক হিসাবে দোয়া ও সমর্থন চাইলেন  শ...
03/06/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুটাখালী ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক হিসাবে দোয়া ও সমর্থন চাইলেন শাহাব উদ্দিন কোম্পানি।

সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরাখুটাখালী ইউনিয়ন বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন ম...
02/06/2026

সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা

খুটাখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রার্থীতা ঘোষণা করলেন মোঃ আনিসুর রহমান
---------------------------------------------------------------------------------
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন শাখার ৪ জুন অনুষ্ঠিতব্য সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন মোঃ আনিসুর রহমান। একইসাথে তিনি দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন।

জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক মোঃ আনিসুর রহমান তৃণমূল থেকে উঠে আসা একজন সংগঠক। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপি-অঙ্গসংগঠনের রাজনীতির সাথে যুক্ত থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুটাখালী ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।

প্রার্থীতা ঘোষণা করে মোঃ আনিসুর রহমান বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করতে এবং দলের ভাবমূর্তি সমুন্নত রাখতে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন বিএনপিকে আরো শক্তিশালী করতে চাই। একইসাথে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এদিকে ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মোঃ আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। তাদের মতে, তার ত্যাগ, তৃণমূলের সাথে যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতা তাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে।

মুলতঃ মোঃ আনিসুর রহমান একজন পুলিশী নির্যাতনসহ ৪ টি রাজনৈতিক মামলার শিকার। তিনি বিগত সময়ে একাধারে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, পরে সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহ সভাপতি- আহবায়ক ও সভাপতি, উপজেলা যুবদলের সহ সভাপতি, সদস্য সচিবেরও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুগ্ম আহবায়কের দায়িত্ব রয়েছেন।

তিনি বিগত ২০১৬ সালে জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ফ্যাসিস্ট আমলে দলীয় যে কাোন কর্মসূচী এমনকি শহিদ জিয়ার শাহাদত বার্ষিকী নেতাকর্মীদের নিয়ে তিনি তার বাড়ীতে পালন করেছেন। ইউনিয়ন, উপজেলা সর্বাগে তিনি দলীয় কাজে সময়- সহযোগিতা করে সাধারন নেতাকর্মীদের মাঝে হয়ে উঠেছেন পরিচ্ছন্ন ও স্বজ্জন ব্যক্তিত্ব।
২/৬/২০২৬ খ্রি.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুটাখালী ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিলে সভাপতি প্রার্থী এম জাফর আহমদ এর  বিকল্প নেই।
30/05/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুটাখালী ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিলে সভাপতি প্রার্থী এম জাফর আহমদ এর বিকল্প নেই।

"ত্যাগের আদর্শ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় গড়ে উঠুক আমাদের সমাজ"সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মুবারক!মোঃ আলমগীর তাজ...
27/05/2026

"ত্যাগের আদর্শ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় গড়ে উঠুক আমাদের সমাজ"
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মুবারক!
মোঃ আলমগীর তাজ জনি
চেয়ারম্যান জালালাবাদ ইউপি ও
সাবেক সাধারণ সম্পাদক
ঈদগাঁও উপজেলা বিএনপি।

ঈদগাঁও উপজেলা তথা দেশ ও প্রবাসী সবাইকে ঈদুল আযহা'র  শুভেচ্ছা ও ঈদ মোবারক!আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন।এম নূরুল ...
27/05/2026

ঈদগাঁও উপজেলা তথা দেশ ও প্রবাসী সবাইকে ঈদুল আযহা'র শুভেচ্ছা ও ঈদ মোবারক!
আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন।
এম নূরুল হাকিম নূকি
সভাপতি
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,কক্সবাজার জেলা শাখা।

চকরিয়া উপজেলার খুটাখালী  তথা দেশ ও প্রবাসী সবাইকে ঈদুল আযহা'র  শুভেচ্ছা ও ঈদ মোবারক!আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করু...
27/05/2026

চকরিয়া উপজেলার খুটাখালী তথা দেশ ও প্রবাসী সবাইকে ঈদুল আযহা'র শুভেচ্ছা ও ঈদ মোবারক!
আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন, আমিন।
আবু তাহের
যুগ্ম আহবায়ক ও
সাধারণ সম্পাদক পদপ্রার্থী
জাতীয়তাবাদী দল বিএনপি খুটাখালী ইউনিয়ন শাখা।

ঈদগাঁও উপজেলাবাসীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোজাম্মেল হক।
25/05/2026

ঈদগাঁও উপজেলাবাসীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোজাম্মেল হক।

14/03/2026

পীরে তরিকত হাফেজ শাহ মাওলানা আবদুল হাই রাহঃ প্রতিষ্ঠিত দারুল হুফফাজ এতিমখানার উদ্যোগে ছাত্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

14/03/2026

ঈদগাঁও চান্দেরঘোনার সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের মরহুমা মায়ের ইছালে ছাওয়াবের উদ্দেশ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক ড. শফিউল আজম শফি---------------------------...
25/01/2026

কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক ড. শফিউল আজম শফি
---------------------------------------------------------------------------
শিক্ষার মান উন্নয়ন, গুণগত মান নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফি।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে তিনি উপজেলার কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিলো শিক্ষার পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া এবং প্রতিষ্টানের স্বীকৃতি নবায়ন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি এবং সার্বিক অবকাঠামো পর্যবেক্ষণ করেন। তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের ঝরে পড়া ও উপস্থিতির বিষয়ে নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সঙ্গে শেয়ার করা ও শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ করতে ও অনুপস্থিত শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করতে হোম ভিজিটের নির্দেশনা দেন।

এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক ঈদি আমিন চৌধুরী, নাজমা সিদ্দিকী, জয়নাব বাহার সিদুল শর্মা, এহেছানুক হক, এহেছান আল মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিদর্শনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, কর্তৃপক্ষের এমন তদারকি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২৫/১/২০২৬ খ্রি.

Address

Eidgaon
Cox's Bazar
4702

Alerts

Be the first to know and let us send you an email when চেরাগ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চেরাগ টিভি:

Shortcuts

Share

Category