05/06/2022
কতটা শক্তিশালী হতে পারে জৈব পার অক্সাইড(H2O2)!!!
ভাটিয়ারীর কন্টেইনারগুলোতে হাইড্রোজেন পার অক্সাইড ছিলো। জৈব পারঅক্সাইড অত্যন্ত শক্তিশালী জারক। হাইলি কনসেন্ট্রেটেড H2O2 এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত হয়৷ লাইক রকেট উৎক্ষেপনের জন্য থ্রাষ্ট তৈরীতে। এ ধরণের বিষ্ফোরণের শক ওয়েভে আশেপাশে অনেক ক্যাজুয়ালিটি ঘটার রিস্ক থাকে এবং সেটাই হয়েছে।
আশেপাশে যারা আছেন যতদ্রুত পারেন শহরে সড়ে আসেন।পুরা এলাকার বাতাস দূষিত। আপনি থাকলেই মরার সম্ভাবনা বাড়বে। পুরা এলাকা পিউরিফিকেশন করা লাগবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশপাশের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। শেষ খবর জানা পর্যন্ত সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত ৭০ জনকে ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা গেসে ৫ জন। আরো বাড়তে পারে। অনেকের হাত পা উড়ে গিয়েছে।
ব্যাপক হারে রক্তের প্রয়োজন। যার যেভাবে সম্ভব সহযোগিতার জন্যে চট্টগ্রাম মেডিক্যালে চলে আসুন।
⚠️ Fire Warning ⚠️