27/09/2024
*ইন্টারভিউয়ের আগের দিন কী করতে হবে:*
*১. কোম্পানি সম্পর্কে স্টাডি এবং জব প্রিপারেশন:*
কোম্পানির মিশন, ভিশন এবং কাজের ধরণ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। আপনার পদের দায়িত্ব ও কোম্পানির লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করুন।
*২. বায়োডাটা ও কভার লেটার রিভিউ:*
বায়োডাটা ও কভার লেটার খতিয়ে দেখুন এবং যদি নতুন কিছু সংযোজন প্রয়োজন হয়, তা যুক্ত করুন। সম্ভাব্য প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত করুন।
*৩. ইন্টারভিউয়ের প্রশ্ন-উত্তর প্রস্তুতি:*
ইন্টারভিউতে সাধারণত করা হয় এমন প্রশ্ন যেমন "নিজের সম্পর্কে বলুন" বা "কেন এই পদে আবেদন করছেন" ইত্যাদি প্রশ্নের জন্য উত্তর তৈরি করুন এবং তা প্র্যাকটিস করুন।
*৪. মক ইন্টারভিউ:*
বন্ধু বা পরিবারের সদস্যের সাথে মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। এভাবেও হেজিটেট ফিল করলে দরজা বন্ধ করে আয়নার সামনে বসুন এবং আয়নায় দেখে দেখে প্র্যাকটিস করুন।
আমি একটা টাইম খুব শাই ফিল করতাম ও কথা বলার টাইম আমার জেসচার কেমন জানি হয়ে যেত। আয়নাতে নিজেকে কথা বলতে দেখলে নিজের এই দুর্বলতাগুলো ধরা পড়বে ও তা সংশোধন করে নিতে পারবেন।
*৫. ড্রেস কোড ঠিক করা:*
অফিসের ড্রেস কোড অনুযায়ী ড্রেস ঠিক করে রাখুন। পছন্দসই পোশাক পরুন যা আপনাকে প্রফেশনাল ও আত্মবিশ্বাসী দেখাবে।
*৬. অফিস লোকেশন চেক করা:*
ইন্টারভিউয়ের স্থানে সঠিক সময়ে পৌঁছানোর জন্য কোন রুট / কোন পরিবহন ব্যবহার করবেন তা আগেই ঠিক করে নিন। যানজট বা কোন ধরনের বাধার সম্ভাবনা আগেই যাচাই করে নিন।
*৭. প্রযুক্তিগত প্রস্তুতি:*
যদি ইন্টারভিউ অনলাইনে হয়, তাহলে প্রযুক্তিগত উপকরণ যেমন ইন্টারনেট সংযোগ, ক্যামেরা, মাইক্রোফোন, এবং জুম/টিমস অ্যাপ্লিকেশন ঠিকঠাক আছে কিনা, তা চেক করুন।
*৮. মানসিক প্রস্তুতি:*
নিজের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন। মানসিকভাবে শান্ত থাকুন এবং নিজেকে বিশ্বাস করুন।
*৯. শারীরিক পরিচর্যা:*
ইন্টারভিউয়ের আগের রাতে বেশি রাত জেগে অযথা স্ট্রেস নিবেন না বরং ভালো ঘুম এবং স্বাস্থ্যকর খাবার খান। শরীর ও মন সুস্থ রাখুন।
*১০. রিলাক্স করা:*
কিছু সময় রিলাক্স করুন, কিছুসময় কোরান তিলাওয়াত করুন বা শুনুন বা হালকা ব্যায়াম করুন।
*১১. ব্যাগ ও ডকুমেন্টস প্রস্তুতি:*
ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস যেমন সিভি, কভার লেটার, NID ইত্যাদি একটি ফাইল বা ব্যাগে গুছিয়ে নিন।
*১২. প্রশ্ন তৈরি করা:*
ইন্টারভিউ শেষে আপনিও কিছু প্রশ্ন করতে পারেন, তাই কোম্পানির কাজ বা পদ সম্পর্কে কিছু প্রশ্ন তৈরি করে রাখুন।
*১৩. মোটিভেশন বজায় রাখা:*
ইন্টারভিউটি যত গুরুত্বপূর্ণই হোক না কেন, এটি জীবনের একমাত্র সুযোগ নয়। এই কোম্পানিতে জব না হলে মারা যাবেন জীবন চলবে না এমন ধারণা রাখবেন না, তাইলে দেখবেন ওই জব আপনার হবেই না। তাই নিজেকে চাপমুক্ত রাখুন এবং নিজের সামর্থ্যে বিশ্বাস রাখুন।
আপনার ইন্টারভিউয়ের আগের দিনটিকে সংগঠিত ও পরিকল্পিত করার মাধ্যমে, আপনি ইন্টারভিউয়ে আরও আত্মবিশ্বাসী ও প্রফেশনাল থাকবেন।
আমি চাকরিতে এপ্লাই করার পর ইন্টারভিউ দেয়ার আগে যা ফলো করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। জীবনে বহু ইন্টারভিউ দিয়েছি। প্রথমদিকে বিফল হবার পর কিভাবে তা ওভারকাম করতে হয় এগুলা অভ্যাস করে পরবর্তীতে ভালো ফল পেয়েছি।
এগুলা এপ্লাই করুন ইনশা আল্লাহ রিজিকে থাকলে আপনার জন্য ভালো কিছু হবে।