19/01/2026
আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পরিবেশ ও মানবাধিকার কর্মী এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হুইসেলব্লোয়ার এমকে জিসাদুল হক তানিম
Environment & Human Rights Activist and State-Recognized Whistleblower MK Jeshadul Haque Tanim Receives Global Iconic Leadership Award 2026 (GYBIF)
জনস্বার্থ কণ্ঠ | IWBC News Network
(জনস্বার্থ কণ্ঠ | IWBC News Network হলো Intelligent Whistleblower Coalition-এর একটি সাব-ইউনিট)
ঢাকা, বাংলাদেশ | Dhaka, Bangladesh
পরিবেশ ও মানবাধিকার কর্মী এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হুইসেলব্লোয়ার এমকে জিসাদুল হক তানিম গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৬ (GYBIF)-এ স্বীকৃতি পেয়েছেন, ডিজিটাল ও নাগরিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদানের জন্য।
Environment & human rights activist and state-recognized whistleblower MK Jeshadul Haque Tanim has been honored with the Global Iconic Leadership Award 2026 (GYBIF) for his significant contributions in digital and civic leadership.
পুরস্কার প্রদান করা হয় গত শুক্রবার রাজধানীর বিজয়নগরের Hotel 71-এ আয়োজিত Digital Business Conference & Global Iconic Leadership Award 2026 অনুষ্ঠানে। আয়োজক: Global Youth Business Innovation Forum (GYBIF)।
The award was presented at the Digital Business Conference & Global Iconic Leadership Award 2026 event held at Hotel 71, Bijoy Nagar, Dhaka, organized by the Global Youth Business Innovation Forum (GYBIF).
এমকে জিসাদুল হক তানিম, Lamplighter Digital Marketing Inc.-এর প্রতিষ্ঠাতা এবং Intelligent Whistleblower Coalition-এর ফাউন্ডার ও কনভেনার, দীর্ঘদিন ধরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছতা, নাগরিক সম্পৃক্ততা এবং মানবাধিকার রক্ষায় কাজ করে আসছেন।
MK Jeshadul Haque Tanim, Founder of Lamplighter Digital Marketing Inc. and Convener of Intelligent Whistleblower Coalition, has long been leveraging digital technology to promote transparency, civic engagement, and human rights protection.
তিনি বলেন:
“এই সম্মাননাকে আমি একটি অর্জন নয়, বরং একটি দায়িত্ব হিসেবে দেখি। ডিজিটাল শক্তিকে যদি নৈতিকতা ও জনকল্যাণের জন্য ব্যবহার করা যায়, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
He stated:
"I see this honor not merely as an achievement, but as a responsibility. When digital power is used ethically for public welfare, it can bring about positive change in society."
এ ছাড়া অনুষ্ঠানে আইকনিক লিডারশীপ আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফ শুভেচ্ছাদূত বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে। পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা এবং আবৃত্তি সহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
In addition, the Iconic Leadership Lifetime Achievement Award was presented to internationally acclaimed magician & UNICEF Goodwill Ambassador Bir Muktijoddha Jewel Aich and renowned actress Dilara Zaman. A total of 30 distinguished individuals from business, entrepreneurship, film, television drama, OTT, music, dance, journalism, medicine, social service, and recitation were also honored.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, দেশের বরেণ্য সংগীতশিল্পী রিজিয়া পারভীন, সংগীত শিল্পী মনির খান, চিত্রনায়ক শাকিল খানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
The event was attended by former JASAS president Reza Boudoula Chowdhury, eminent Nazrul singer Ferdous Ara, ATN Bangla program advisor Tashik Ahmed, renowned musicians Rizia Parveen and Monir Khan, actor Shakil Khan, among many other distinguished personalities.
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এবং বিশেষ অতিথি ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক আর কে রিপন।
The event was presided over by former Information Secretary and Global Star Communications Advisor Syed Margub Morshed, with special guest R K Ripon, Executive Director of the organization.
#জনস্বার্থকণ্ঠ #হুইসেলব্লোয়ার #মানবাধিকাররক্ষক #ডিজিটালস্ট্র্যাটেজিস্টSmart