21/06/2020
নতুন করে আবার ফটোগ্রাফি পোস্ট।
***********★★★★*************
আজকের বিষয় মোবাইলের গ্রিড অপশন।
আমরা ছবি তোলার সময় সবচেয়ে বেশি যেই সমস্যাটায় ভুগি তা হল ছবির subject বা point of interest সেট করা নিয়ে।
আমরা ছবি তুলি ঠিক আছে কিন্তু ছবি সাবজেক্ট টা ঠিকমত আনতে পারিনা।
এক্ষেত্রে সমস্যাটা সমাধান করার জন্য আমরা চাইলে মোবাইলের গ্রিড অপশনটা চালু করে নিতে পারি। আর এখন প্রায় স্মার্টফোনে Grid অপশনটি আছে। মোবাইলের গ্রিড অপশনটি চালু করলে ক্যামেরার ডিসপ্লেটি নয়টি ভাগে ভাগ হয়ে যায়। এরমধ্যে দুইটি হরাইজন্টাল ও দুইটি ভার্টিকাল লাইন থাকে।
এই লাইন গুলোর সাহায্যে আপনি ছবির subject বা point of interest টা কোথায় থাকবে তা সেট করতে পারবেন।
আলোকচিত্রীরা ছবি তোলার সময় এই অপশনটি ব্যবহার করে। তারা ছবির মূল subject বা point of interest টি মূলত ছবির মাঝখানে না রেখে subject টি হরাইজন্টাল ও ভার্টিকাল লাইনের যেই জায়গায় মিশেছে সেই জায়গায় রেখে ছবি তুলে।
তাই আপনারাও চাইলে এই নিয়মটি ব্যবহার করতে পারেন।
কিভাবে চালু করবেন এই অপশনটি তা দেখার জন্য নিচের লেখাটি ও ছবি গুলো লক্ষ্য করুন।
এরজন্য প্রথমে আপনাকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পর নিচে গিয়ে ক্যামেরায় আসতে হবে। ক্যামেরায় আসার পর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি কয়েকটি অপশন পাবেন। সেখানে গ্রিড অপশনও আছে। এবার আপনি গ্রিড অপশনটি চালু করে নিতে পারবেন।
আমি কিন্তু এখন সুপারি বা শুঁটকি বলেন আর প্রকৃতি বলেন সব ছবি এই নিয়মে তুলি।
Written by
Harunur Rashid Harun