24/07/2022
এক সময় ফ্রিল্যান্সার পরিচয় দেয়া যেতো না কারন লোকে ফ্রিল্যান্সিং মানে জানতো অ্যাডাল্ট কন্টেন্ট মার্কেটিং করে ডলার কামানো, প্রোগ্রামিং ডিজাইন ডেভেলপমেন্ট বুঝার সময় নেই।
এরপর মাঝখানে দেশে বেশ জয়জকার অবস্থান হয় ফ্রিল্যান্সিং এর। তখন দেশের সাধারণ মানুষ বুঝতে শিখলো, যে না খারাপ কিছু না ভালো কাজই।
বাট এই সুখ বেশি দিন টিকেনি, চোখ পড়ছে শকূনের, ফিউচার আইটি, পাস্ট আইটি, ইভেন সরকারি LEDP প্রোজেক্ট সহ সোসাল মিডিয়া ম্যানেজ করাকে ডিজিটাল মার্কেটিং বানিয়ে কতিপয় ট্রেইনার একদম নিতম্ব মেরে ছেড়ে দিলো। আমার শহর তো স্ক্যামার দিয়ে ভরে গেছে এখন। এখন ফ্রিল্যান্সিংকে ডেস্টিনি স্টাইলে নিয়ে গেছে কাজের কাজ কিছু নাই তাদের দরকার শুধু স্টুডেন্ট ।
দরিদ্র ফ্যামিলি থেকেই বেশি আগ্রহ আসে ফ্রিল্যান্সিং করার জন্য, আর ১ হাজার থেকে ৪-৫ হাজার টাকা এদের কাছে অনেক কিছু, এই টাকা নিয়ে তোমরা MLM এর মত ভাগ বাটোয়ারা করে খাও। তোমরা কী মানুষ নাকি পশু.? মরার ভয় নেই.? কষ্টের টাকার অভিশাপের ভয় নেই...? বাঙালীর স্বভাব হয়ে গেছে ভালো কাজকেও মন্দ রাস্তায় টেনে নিয়ে পাবলিকের নিতম্ব মেরে খাওয়া।
এখনো সময় আছে ভালো কাজকে ভালো রাস্তায় ব্যবহার করুন, মরার ভয় করুন। মানুষ সাড়া জীবণ বোকা থাকে না। তথ্যপ্রযুক্তি যুগে সবাই এগিয়ে যাচ্ছে একদিন বুঝবে সবাই, তুমি মরে গেলোও কবরর উপর থুথু মেরে আসবে।
জনসাধরন ইনকামের কথা শুনে আবেগে আপ্লুত না হয়ে আগে বুঝুন শুনুন একটু রিসার্চ করে কোর্স ফোর্স এ ভর্তি হন।