18/12/2025
📈 ফ্রি তেই পেইজ রিচ বাড়ান ফেইসবুক গ্রুপ মার্কেটিং এর মাধ্যামে।
✴️ফেসবুক পেজ পোস্টের গড় অর্গানিক রিচ যেখানে প্রায় ০.০৭% পর্যন্ত মারাত্মকভাবে হ্রাস পেয়েছে , সেখানে গ্রুপগুলি অ্যালগরিদমের বিধিনিষেধগুলিকে কার্যকরভাবে পাশ কাটিয়ে টার্গেট দর্শকদের কাছে পৌঁছে যায় সরাসরি।
🔶বড় বড় ব্যবসায়িক পেইজ বা প্রতিষ্ঠানের অধিকাংশ সেল আসে গ্রুপ মার্কেটিং থেকে। কারণ এসকল পেইজ বা প্রতিষ্ঠান গুলো তাদের টার্গেটেড কাস্টোমারদেরকে নিয়ে কমিউনিটি গড়ে তুলে। যা কাস্টোমারদের কাছে ট্রাস্ট ও এনগেজমেন্টের কেন্দ্রবিন্দু।
যেখনে তারা পন্য বা সার্ভিস নিয়ে টার্গেটেড কাস্টোমারদের সাথে সরাসরি আলোচনা করতে পারেন। যেটা ফেইসবুক পেইজের মাধ্যমে সম্ভব হয়ে উঠে না। গ্রুপ মার্কেটিং এ পেইজ ওউনার নিজে কাস্টোমারদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন কাস্টোমারদের পন্য বা সার্ভিস সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে বা তাদের সমস্যা সমাধানের মাধ্যমে। যার ফলে কাস্টমারদের মাঝে বিশ্বাস তৈরি হয়।
🔶একটি গ্রুপ একটি ব্র্যান্ড বা ব্যবসায়কে শুধুমাত্র একটি ব্যবসায়িক সত্তা হিসেবে না দেখে একটি বিশ্বাসযোগ্য, সহায়ক কমিউনিটিতে রূপান্তরিত করতে সহায়তা করে ।
🔶 গ্রুপ মার্কেটিং দুই-মুখী কথোপকথনকে উৎসাহিত করে । যেহেতু গ্রুপগুলির ডিজাইনই এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে গ্রুপের সদস্যরা তাদের ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করে সরাসরি একে অপরের সাথে আলাপ করে। যার ফলে অর্গানিক রিচ বাড়ে।
🔶 গ্রুপ মার্কেটিং এর আরেকটি বড় সুবিধা হলো এখানে টার্গেটেড কাস্টোমার দের সমস্যা জানা যায় এবং পরবর্তীতে তার সমাধান করা যায়। যা রিচ এবং সেলস উভয় বৃদ্ধি তে গুরুত্বপূর্ণ।
💡 একীভাবে পেইজ রিচ বাড়ানো যাবে ফেইসবুক গ্রুপ মার্কেটিং এর মাধ্যমে সেটা জানা যাক📝।
ফেইসবুক গ্রুপ মার্কেটিং দু ধরনের ⤵️
১. নিজস্ব গ্রুপ
২.অন্যান্য প্রাসংগিক গ্রুপ
🟢 নিজস্ব গ্রুপ মার্কেটিং এর ক্ষেত্রে ⤵️
✴️অব্যশই আপনাকে একটি আইক্যাচি বা আকর্ষনীয় গ্রুপ নাম সিলেক্ট করতে হবে যেটা দেখেই টার্গেটেড অডিয়েন্সরা বুঝতে পারবে এটাই তাদের প্রয়োজনীয় গ্রুপ যেটা তারা খুজছে।
✴️ গ্রুপে পন্য বা সার্ভিস সংবলিত সকল তথ্য প্রদান,কাস্টোমারদের সাথে যোগাযোগ করা,সমস্যার সমাধান করা তারপর পেজ লিংক দিতে হবে। যেন রিচ বাড়ার সাথে পেইজ থেকে সরাসরি পন্য বা সার্ভিস নিতে পারে। এভাবে ওউনার টু কাস্টোমার যোগাযোগ করে পেইজ রিচ ফ্রিতে এবং এফেক্টিভ উপায়ে বাড়াতে পারবে।
✴️ বিভিন্ন রকম টিপস এন্ড ট্রিকস দিতে হবে। যাতে করে কাস্টোমাররা উপকৃত হন।পণ্য বা সার্ভিস নিয়ে নতুন নতু তথ্য জানতে পারে। এই পদ্ধতি তে কাস্টোমারদের আগ্রহ সৃষ্টি হয়।
🟢 অন্যান্য প্রাসংগিক গ্রুপ ⤵️
✴️ এই ক্ষেত্রে৷ বিভিন্ন সেলার-বায়ার গ্রুপগুলো তে পোস্ট করতে হবে।প্রাসংগিক পোস্ট গুলোত লাইক, কমেন্ট করতে হবে যাতে করে বায়ার বা কাস্টোমার রা সহজে আপনাকে খুজে পেতে পারে।যেটা পেজ রিচের জন্য খুবই গুরুত্বপূর্ণ।