26/10/2021
5 Facebook Post ideas to increase engagement.
আপনার পেইজের এনগেজমেন্ট কি কমে গেছে? পোস্ট দিয়ে রীচ হয়না, লাইক কমেন্ট নাই?
বর্তমানে ফেসবুকে বেশিরভাগ পেইজ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
কিভাবে পেইজের এনগেজমেন্ট এবং রীচ বাড়াতে পারেন তার জন্য ৫ টি টিপস ফলো করতে পারেন। অবশ্যই রেজাল্ট পাবেন ।
1. Use Native Content:
Native Content হচ্ছে যে কনটেন্ট দেখার জন্য ইউজারকে ফেসবুকে থেকে বের হতে হয়না। ফেসবুকে দেয়া স্ট্যাটাস, ছবি, ভিডিও এগুলো হচ্ছে Native Content। ফেসবুক এলগরিদম Native Content এর রিচ বেশি দেয়।
আপনি যখন অন্য কোনো ওয়েবসাইটের লিংক শেয়ার করবেন ফেসবুকে যেটা দেখার জন্য ইউজারকে ফেসবুকের বাইরে যেতে হয়, সাপোস ধরেন কোনো ব্লগ পোস্ট কিংবা ইউটিউবের ভিডিও লিংক সেটার রিচ সবচে কম হবে। যেকোনো ধরনের লিংক শেয়ার করলে তার রিচ কম হবে। কারন ফেসবুক চায় যত বেশি সম্ভব ইউজারকে তার প্লাটফর্মে রাখতে।
তারপর আসে অনলি টেক্স কন্টেন্ট। লিংক থেকে টেক্স কনটেন্ট। রিচ একটু বেশি হয়।
তারপর ভিজুয়াল গ্রাফিক্স কনটেন্ট, মানে যেকোনো ধরনের ছবি। লিংক এবং টেক্স কনটেন্ট থেকে গ্রাফিক্যাল কন্টেন্টের রিচ বেশি হয়।
আর সবচেয়ে বেশি রিচ পায় ভিডিও। ফেসবুক ভিডিও কনটেন্ট পছন্দ করে। আপনি যখন ভিডিও পোস্ট করেন তখন দেখবেন সেটার রিচ অন্য পোস্ট থেকে বেশি হবে। তাই চেষ্টা করুন বেশি বেশি ভিডিও কনটেন্ট দেয়ার।
2. Ask Questions:
মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে আমরা সবাই নিজেদের মতামত দিতে পছন্দ করি। আপনি যখন আপনার অডিয়েন্সের কাছে কোনো মতামত চেয়ে প্রশ্ন করবেন তারা বেশির ভাগ ক্ষেত্রেই নিজের মতামত দিয়ে উত্তর দিতে পছন্দ করে।
আপনি আপনার বিজনেস রিলেটেড প্রশ্ন করে পোস্ট করতে পারেন অডিয়েন্সদের।
এমন প্রশ্ন করুন যেগুলো মজার এবং উত্তর দেয়া সহজ । এতে করে আপনার পোস্টের এনগেজমেন্ট বৃদ্ধি পাবে এবং পোস্ট বেশি সংখ্যক মানুষের কাছে রিচ করবে। তবে সব পোস্টে প্রশ্ন করতে যাবেন না। মাঝে মধ্যে এমন পোস্ট করবেন।
3. Contests and giveaways:
অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করতে এবং রাতারাতি প্রচুর এনগেজমেন্ট পাবার বেস্ট ওয়ে হচ্ছে কন্টেস্টের আয়োজন করা এবং পুরষ্কার দেয়া।
ইউটিউবে এই ট্রেন্ড ভালো চলে এখন। তারা বলে নির্দিষ্ট একটি Word or Sentence লিখে কমেন্ট করুন আপনাদের মধ্যে একজন পাবেন এই সার্ভিস/ প্রোডাক্ট ফ্রি। ফেসবুকেও অনেকে এটা ফলো করে এবং অনেক এনগেজমেন্ট পায়। তবে অবশ্যই সৎ থাকুন। যেটা প্রমিজ করবেন সেটা অবশ্যই দিবেন না হয় পরবর্তীতে আপনি তাদের কাছ থেকে আর কোনো ফীড ব্যাক পাবেন না।
আপনার কাস্টমারদের প্রোডাক্টের রিভিউ দিতে বলতে পারেন, ছবি কিংবা ভিডিও পাঠাতে বলতে পারেন তাদের মধ্যে থেকে বাছাই করে বিজয়ী ঘোষনা করতে পারেন।
আপনি বিজনেস রিলেটেড কনটেস্ট আয়োজন করতে পারেন এবং সবাই অংশগ্রহন করতে বলুন, বিজয়ীদের জন্য পুরষ্কারের ব্যবস্থা করুন তাহলে দেখবেন অনেক মানুষ এনগেজ হবে এবং বিজনেস আরও অনেক মানুষের কাছে পৌছে যাবে অর্গানিক ভাবে।
4. Discount and Sales:
বিভিন্ন অকেশনে ডিসকাউন্ট অফারে সেল দিন। নির্দিষ্ট আইটেমের উপর ডিসকাউন্ট দেন। মানুষ ডিসকাউন্ট পছন্দ করে। যখন আপনি ডিসকাউন্ট দিবেন তারা সেটা তাদের বন্ধু কিংবা প্রিয় মানুষদের সাথে শেয়ার করবে এতে করে আপনি অনেক রিচ, এনগেজমেন্ট , সেল পাবেন।
5. Use Infographics :
পোস্টে Infographics ব্যবহার করুন। অনেকেই হয়তো Infographics কি জানেন না। Infographics হচ্ছে এমন গ্রাফিক্স যেখানে অনেক ইনফরমেশন থাকে Images, chart, Statistics এগুলোর কম্বিনেশনে।
আপনি যখন আপনার ইন্ডাস্ট্রির বিভিন্ন তথ্য দিয়ে Infographics কিংবা Tips দিবেন মানুষ সেটা অটোমেটিক শেয়ার করবে। তবে Infographics বানাতে অনেক রিসার্চ এবং ডিজাইনে অনেক সময় দিতে হয়। সবাই সেটা করে না। তাই আপনি যদি করতে পারেন তাহলে আপনার ইন্ডাস্ট্রিতে আপনি হবেন অন্যদের থেকে আলাদা।
এই ছিল ৫ টি পোস্ট আইডিয়া ও মার্কেটিং টেকনিক যেগুলো ব্যবহার করে আপনি অর্গানিক মার্কেটিং করে পোস্টের রীচ এবং এনগেজমেন্ট বাড়াতে পারেন।
এখানের কোন আইডিয়াটি আপনার কাছে ব্যাটার মনে হয় এবং কোনটি আপনি আপনার বিজনেসে ইউজ করতে চান কমেন্ট করে জানতে ভুলবেন না।
আবার অন্য কোনো বিষয় নিয়ে অন্যদিন লিখব।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন।
#মার্কেটিং #ডিজিটাল_মার্কেটিং #বিজনেস