04/05/2026
একটা সময় ছিল যখন মানুষ ভাবত Facebook Ads মানেই কয়েকটা অপশন সিলেক্ট করা, কিছু interest বসানো, আর budget দিয়ে দিলেই sales আসবে।
তখন মার্কেটিংটা অনেকটা mechanical ছিল। আপনি কীভাবে target করবেন সেটা জানলে আপনি এগিয়ে থাকতেন।
যে জানতো না, সে পিছিয়ে পড়তো। খেলার মাঠটা পরিষ্কার ছিল knowledge gap ছিল, আর সেই gap-টাই ছিল আপনার advantage।
কিন্তু এখন যে বাস্তবতায় আমরা আছি, সেখানে সবচেয়ে বড় পরিবর্তনটা tool-এ না, mindset-এ।
AI এসে আসলে কাজটা সহজ করে নাই, বরং competition-কে democratize করে দিয়েছে।
আগে যারা কিছুই বুঝতো না,
তারা ads run করতেই ভয় পেত এখন তারা confidently ads run করছে, কারণ AI তাদেরকে একটা safety net দিচ্ছে। মানে ভুল হলেও AI ঠিক করে দেবে এই বিশ্বাসটা তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে।
এখানেই আসল twist,
আগে আপনি ১০ জনের সাথে compete করতেন, এখন ১০০ জনের সাথে করছেন।
আগে আপনি technical skill দিয়ে জিততেন, এখন আপনাকে psychological depth দিয়ে জিততে হবে।
আপনি যদি খেয়াল করেন,
AI আসার পর targeting actually eliminate হয় নাই shift হয়েছে।
আগে আপনি interest দিয়ে audience define করতেন, এখন আপনি content দিয়ে audience attract করছেন।
আগে আপনি Facebook-কে বলতেন এই মানুষদের কাছে পাঠাও , এখন আপনি content বানাচ্ছেন যাতে Facebook নিজে বুঝে নেয় কারা এটা দেখতে চায়।
এই shift টা ছোট না এটা pure ex*****on থেকে strategic thinking-এ নিয়ে গেছে পুরো game-টাকে।
ধরেন,
দুইজন একই product sell করছে। দুজনই AI use করছে, দুজনেরই budget আছে দুজনই ad run করছে তাহলে কে জিতবে?
এখানে AI neutral সে কাউকে favour করে না। সে শুধু data follow করে।
তাহলে জিতবে কে?
যে বুঝে customer আসলে কী চায়, কিন্তু মুখে বলে না।
যে বুঝে একটা product একই সাথে different angle থেকে sell করা যায়।
যে বুঝে attention ধরার পরে কীভাবে trust বানাতে হয়।
যে বুঝে first impression থেকে purchase decision পর্যন্ত পুরো journey কীভাবে design করতে হয়।
এখানে একটা বড় ভুল ধারণা আছে মানুষ ভাবে AI sales generate করে। আসলে AI শুধু সুযোগ তৈরি করে sale হয় তখনই, যখন আপনার পুরো system content, offer, landing, trust একসাথে align করে।
এটাই সেই জায়গা যেখানে অধিকাংশ মানুষ fail করে। তারা ভাবে ad reach মানেই result কিন্তু reach হচ্ছে শুধু দরজা knock করা।
ভেতরে ঢুকে বসানো, convince করা, purchase করানো এই অংশটা পুরোটা human driven। আর এখানেই Meta marketing এখন আগের চেয়ে অনেক বেশি complex হয়ে গেছে।
কারণ এখন আপনাকে শুধু ad run করতে হয় না, আপনাকে business think করতে হয়। আপনাকে বুঝতে হয় customer একবার কেন কিনলো, আবার কেন কিনবে।
আপনাকে বুঝতে হয় কোন content শুধু attention নেয়, আর কোন content conversion আনে। আপনাকে বুঝতে হয় কোথায় মানুষ drop off করছে, কেন করছে, এবং সেটা কিভাবে fix করতে হয়।
AI এখানে একটা engine কিন্তু steering wheel এখনও আপনার হাতেই।
আর একটা জিনিস খুব quietly change হয়ে গেছে data।
আগে আপনি অনেকটা confidently tracking করতে পারতেন এখন privacy, tracking limitation এসব কারণে data incomplete।
AI অনেক কিছু predict করে, কিন্তু আপনার business-এর reality বুঝে decision নিতে পারে না।
এখন যেটা সবচেয়ে valuable skill তা হচ্ছে interpretation। data দেখেই decision না, data বুঝে decision।
একজন skilled marketer data দেখে pattern খুঁজে। একজন average marketer data দেখে number দেখে। এই difference-টাই এখন profit আর loss-এর মধ্যে gap তৈরি করছে।
এখন আসি agency বা service দেওয়ার প্রসঙ্গে।
যদি কেউ শুধু campaign setup করে, budget বসায়, targeting চালায় তাহলে AI already সেই কাজের বড় অংশ করে দিচ্ছে সেখানে human value কমে গেছে।
কিন্তু যদি কেউ আপনার business model বুঝে, আপনার offer reshape করে, আপনার funnel design করে, আপনার content direction ঠিক করে তাহলে সেই value replace করার মতো কোনো AI এখনো নাই।
কারণ AI ex*****on accelerate করে, কিন্তু direction decide করে না।
এই জায়গাটা বুঝা খুব গুরুত্বপূর্ণ,
Marketing এখন tool-based skill না, এটা decision-based skill।
আপনি কোন decision নিচ্ছেন
কোন audience নিয়ে খেলবেন
কোন message দিয়ে কথা বলবেন
কোন problem highlight করবেন
কোন emotion trigger করবেন
এই decision-গুলোই result বানায়।
এবং এই decision-গুলো automated না এগুলো experience, observation, এবং deep understanding থেকে আসে।
সবশেষে একটা honest truth, AI আসার পর marketing easy হয় নাই, fast হয়েছে।
যে আগে ভুল করতো, এখন সে আরও দ্রুত ভুল করছে, আর যে আগে ঠিক করতো, এখন সে আরও দ্রুত scale করছে।
সুতরাং প্রশ্নটা আসলে AI থাকলে শেখার দরকার আছে কি? না।
প্রশ্নটা হলো,
AI use করে আপনি average হবেন, না advantage নেবেন?
কারণ শেষ পর্যন্ত,
AI game changer না, game multiplier।
আপনি যা, সেটাকেই বড় করে দেয়।
Md Mahfuzur Rahman Fahim