মেডিকেলীয় হাসি কান্না

মেডিকেলীয় হাসি কান্না ইহা একটি মেডিকেলীয় বিনোদন মুলক পেইজ।? Bangladesh

পরীক্ষা স্থগিতের নিউজ দেখে সাথে সাথেই বাসের টিকেট কিনে ধরা খেয়েছি, এখন শুনি এটা নাকি ভুয়া ছিলো..আমার  ৬৫০ টাকা পানিতে গে...
10/07/2025

পরীক্ষা স্থগিতের নিউজ দেখে সাথে সাথেই বাসের টিকেট কিনে ধরা খেয়েছি, এখন শুনি এটা নাকি ভুয়া ছিলো..আমার ৬৫০ টাকা পানিতে গেল😂😂

🙏   হ্যাপি থার্টি ফার্স্ট নাইট ; লাল-নীল পানিতে টাকা গচ্ছা দেই.....✍️বছর তিনেক আগে স্বামী মারা গেছেন পারভীন আক্তারের। অভ...
04/01/2023

🙏 হ্যাপি থার্টি ফার্স্ট নাইট ;
লাল-নীল পানিতে টাকা গচ্ছা দেই.....

✍️বছর তিনেক আগে স্বামী মারা গেছেন পারভীন আক্তারের। অভাবের সংসার। দুই ছেলে আর এক মেয়েকে দু মুঠো খাবার তুলে দেওয়াই কষ্টকর। সেখানে মেয়েটি আবার মানসিক ভারসাম্যহীন। নিয়মিত চিকিৎসা চালাতে টাকার দরকার। অথচ তিনবেলা খাবার নেই ঘরে। সংসার চালাতেই ধারদেনায় ডুবে গেছেন। 😌

✍️অবশেষে নিজেকে প্রকৃতির কাছেই সমপর্ণ করে দিলেন পারভীন আক্তার। সঙ্গে নিয়ে গেলেন মানসিক ভারসাম্যহীন মেয়ে মীম আক্তারকে। নিজ ঘরেই পারভীন নিজে আগে বিষপান করেন। পরে মেয়ে মীমকে জোর করে বিষ খাওয়ান। ছোট্ট দুইটা ছেলে সন্তানের দুনিয়ায় আর কেউই রইলনা। 🥲

👉কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের আজকের (৩১/১২/২০২২) ঘটনা‼️

✍️আজকে দেশের নানা প্রান্তে লাল-নীল পানির নহর বয়ে যাবে। পাঁচতারকা হোটেলগুলোতে পানির পাশাপাশি থাকবে লাস্যময়ীরাও। লাখ লাখ টাকা মুহুর্তেই উধাও।

এটা আমাদের সংস্কৃতি না। এটা ধার করা। পুরো সমাজকে অতি সূক্ষ্মভাবে গিলানো হয়েছে। এখন গ্যাংরিনের মত ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। উগড়ানোর সুযোগ নেই।
অথচ এই দেশে সংসার চালানোর জন্য এবং চিকিৎসার টাকার অভাবে মানুষ বিষ খেয়ে মারা যায়।

✍️নিশ্চয়ই মরে গিয়ে বেঁচে যাওয়া পারভীন এবং মীমের প্রতিবেশীদেরও অনেকে থার্টিফার্স্ট নাইট উদযাপন করবে। তুলনামূলক স্বচ্ছল এবং গ্রাম ছেড়ে আসা শহুরেরা অনেকেই লাল-নীল পানিতে বুদ হবে।

✍️এমন ছিলনা আমাদের সমাজটা। একমুঠো চাল নিয়ে হলেও মানুষ মানুষের পাশে দাঁড়াতো। নিজের শখের জিনিস বিক্রি করেও বিপদে এলাকার মানুষের ঢাল হয়ে থাকতো।

✍️সব হারিয়ে যাচ্ছে। কিচ্ছু নেই। সর্বত্র সংকট। অর্থের সংকট না, মানুষের সংকট।

09/08/2022

এক পরিচিত ব্যক্তি আমার কাছে জানতে চেয়েছেন জার্মানিতে তেলের দাম কেমন ?!!

প্রেট্রল এর দাম ১.৬৩€ !! বাংলাদেশের হিসেবে বর্তমান রেটে প্রায় ১৮০ টাকা লিটার !!

উনার রিয়েকশন ছিল,, ও আচ্ছা তাহলে তো বাংলাদেশে অনেক কম দাম, ১৩৫ টাকা লিটার !! ইউরোপের চেয়েও কম দামে তেল পাচ্ছি আমরা,, হা হা হা হা !!! সরকার তো আমাদের কম দামেই তেল দিচ্ছে তাহলে !!

উনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অনুমেয় !!

স্যালারী আক্স করা ভদ্রতা না, তার পরেও আক্স করলাম আপনার বেতন কত ??

৩৫-৩৬ হাজার এর মত !! ৯ টা টু ৫ টা বের হইতে হইতে ৭/৮ টা বাজে !! সপ্তাহে ৬ দিন, মাঝে মাঝে ৭ দিনই করতে হয় !!

তো নরমাল হিসেব করলে ৪৮ ঘন্টা পার উইক !! ১৯২ ঘন্টা মাসে !! ৩৬০০০/১৯২ = ১৮৭.৫০ টাকা পার ঘন্টা !!!!

উনাকে বললাম,, ডোন্ট মাইন্ড ! আপনি যেহেতু জার্মানির তেলের দামের সাথে বিডির তেলের দামের কম্পেয়ার করলেন ! আসেন একটু আমাদের স্যালাারী কম্পেয়ার করি !!

আমি প্রতি ঘন্টায় ট্যাক্স বাদ দিয়ে ১০.৪০ ইউরো ইনকাম করি, সেখানে আমার মেডিকেল এক্সপেন্স বহন করে আরও অনেক কিছুই বহন করে !!!

১০.৪০ ইউরো = ১১৪০ টাকা (আজকের রেট ) !!

এখন প্রশ্ন হচ্ছে ,, আপনি ১৮৭.৫০ টাকা পার ঘন্টা ইনকাম করে ১৩৫ টাকা লিটার তেল কিনেন !!
তাহলে, ১১৪০ টাকা ঘন্টা ইনকাম করে আমার কত টাকা লিটার তেল কেনা উচিৎ ????!!!!!!

যদি উত্তর থাকে দিবেন প্লিজ !!
তখন আপনাকে বলতে পারবো ,, সরকার আপনাকে কমদামে তেল দিচ্ছে নাকি আপনি সরকার কে তেল দিচ্ছেন !!!
©Ariful hoq

13/07/2022

একজন Pregnant lady তার প্রথম ৩ মাসে অতিরিক্ত বমি এবং অরুচি তে ভুগে থাকেন। এই সময় পরিবারের অনেকে হালকা ঝাল টক খাবার পরামর্শ দিয়ে থাকেন। যেমন ফুচকা, চটপটি। কিন্তু এই ব্যাপার টা কতোটুকু স্বাস্থ্য ঝুঁকিতে একজন মাকে ফেলতে পারে। তা কখনো ভেবে দেখেছেন কি?
ফুচকা ওয়ালা মামার হাত এবং ঘটিবাটি দেখলেই বুঝার কথা কতোটুকু Food Sanitation সে Maintain করে।
Pregnant lady দের একটা যমদূত আছে।তার নাম Hepatitis E.যেটা Pregnant lady দের মারাত্মক রকমের Liver Failure বা Liver কে একদম বিকল করে দেবার ক্ষমতা রাখে। ফলাফল মোটামুটি ভাবে নিশ্চিত মৃত্যু। বর্তমানে Hepatitis E সবচেয়ে কমন Viral Hepatitis এর কারন হিসেবে Hepatitis A কে অতিক্রম করেছে। তার মানে Hepatitis বা বাংলায় বলতে গেলে Jaundice এর সবচেয়ে কমন কারন এখন Hepatitis E.
আর এই Hepatitis E ছড়ায় কিভাবে?
Feco-oral Route এ। অর্থাত রোগীর পায়খানা দিয়ে এটা পানি খাবার এগুলোর সাথে মিশে যায়। আর সেই Contaminated খাবার কেউ খেলে তার Hepatitis E হতে পারে। ফুচকা মামা যেভাবে ডাল আর মশলা মাখায় হাত দিয়ে এতে আমার একেক টা ফুচকা কে Hepatitis E এর প্রতীক মনে হয়। আমার মনে আছে আমি আমার স্ত্রী কে Conceived অবস্থায় একটা ফুচকা , চটপটি ঝালমুড়ি কিছু খেতে দেই নি।
একটু অসতর্কতা অনেক বড় ভোগান্তির কারন হতে পারে। সব মায়েরা সুস্থ থাকুক। সুস্থ থাকুক তাদের ভেতর ধীরে ধীরে বেড়ে ওঠা ফুলের কলি।

© ডাঃসওগাত এহসান

জীবন।😢©ডাঃ সওগাত হোসেন
08/07/2022

জীবন।😢

©ডাঃ সওগাত হোসেন

এই ছেলেটা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে প্রথম হয়েছে।‌ বাড়ি ফরিদপুর। ফরিদপুরের এক ভাই আছে, ওনার নাম হলো তুষার ভাই...
29/06/2022

এই ছেলেটা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে প্রথম হয়েছে।‌ বাড়ি ফরিদপুর। ফরিদপুরের এক ভাই আছে, ওনার নাম হলো তুষার ভাই। তুষার ভাইর ছোট্ট একটা কোচিং আছে( তুষার কেয়ার), ওখানে উনি ফরিদপুরের গরিব ছেলে মেয়েদেরকে ধরে ধরে এনে বিনা টাকায় পড়ায়। অনেক গরিব শিক্ষার্থী আছে যারা জীবনে কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ার কল্পনাও করে নাই, তাদেরকে তুষার ভাই বিনা টাকায় পড়াইয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এনে দিছে। এসব করতে গিয়ে বেচারা তার নিজের ক্যারিয়ারটাও গোছাতে পারে নাই। সেই ছোট্ট কোচিংটাতে তুষার ভাইর হাতে গড়ে ওঠে ফরিদপুরের ছেলে এই নোয়েল। তুষার ভাই ওরে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে তিলে তিলে গড়ে তোলে। অথচ ছেলেটা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে প্রথম হয়ে দেখলাম একটা লাইভে এসে বলতেছে, " আমি ইউসিসি ছাড়া আর অন্য কোথাও কোচিং করি নাই। একমাত্র ইউসিসিই আমার সাফল্যের দাবিদার"!

আহারে মানুষ! কোচিংয়ের জন্য তুষার ভাই নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিলো, কিন্তু কি পেলো! হয়তো সে নিজেও কখনো ভাবে নাই যে তার হাতে গড়া কেউ এতবড় সাফল্য অর্জন করবে। যেহেতু করেই ফেলছে, এতে হয়তো ভাইর অনেক না পাওয়া কষ্ট দূর হতো। কিন্তু এখন যা হলো তাতে সে যে কষ্ট পেয়েছে হয়তো এখন তাকে একজন ব্যর্থ মানুষ ছাড়া আর কিছুই মনে করে না! কি প্রতিদান পেলো!

ছেলেটা ইউসিসিতে কোচিং করছে নাকি করে নাই সেটা আমি জানতে চাই না, আমি শুধু এতটুকু দেখেই অবাক হচ্ছি যে এই ছেলেটা কিভাবে বলে যে একমাত্র ইউসিসিই আমার সাফল্যের দাবিদার!

মেধাবী হওয়া আর মানুষ হওয়া এক জিনিস না। সামান্য কিছু টাকার কাছে নিজের নৈতিকতা বা নিজেকে বিক্রি করে দেওয়া পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ। এমন মেধাবীর কাছ থেকে দেশ ও জাতি কিছুই আশা করতে পারে না। যাইহোক, তুষার ভাইর চোখের পানি তোর জীবনের অভিশাপ না হোক সেটা লক্ষ্য রাখিস ভাই, এটাই সাফল্যের সর্বোচ্চ পর্যায় না, মাত্র তো যাত্রা শুরু করছো! তুষার ভাই নিরবে কত কাঁদতেছে সেটা শুধু সে জানে। আমার নিজেরই খুব খারাপ লাগতেছে ওনার জন্য,কারণ ওনাকে আমি আরো তিন বছর আগে থেকেই চিনি এবং ওনার সম্পর্কে জানি, জানি ওনার ত্যাগ সম্পর্কে।

শেষমুহূর্তে আবারও একই প্রশ্ন, এতকিছুর পরেও একজন দেশসেরা মেধাবী ছাত্র কোন বিবেকে বললো যে একমাত্র ইউসিসিই আমার সাফল্যের দাবিদার?

©KM Kawsar Ahmed

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,তিনি একবার আইনস্টাইনকে বললেন-- "স্যার, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আ...
28/06/2022

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
তিনি একবার আইনস্টাইনকে বললেন-- "স্যার, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে।"
আইনস্টাইন তো অবাক!!!
উনি বললেন-- "বেশ, এর পরের মিটিংএ যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি ওখানে আমার হয়ে ভাষণ দিয়ে দিও। আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব।"
যেমনি বলা তেমনি কাজ। পরের দিন সভায় তো ড্রাইভার উঠে গেলেন স্টেজে। হুবহু আইনস্টাইন এর ভাষণ গড় গড় করে বলে গেলেন।
উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন।
এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবেই গাড়িতে পৌঁছে দিতে এলেন।
সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন-- "স্যার, ঐ আপেক্ষিক তত্ত্বের যে সংজ্ঞাটা বললেন, সেটা আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন?"
আসল আইনস্টাইন দেখলেন এ তো মহাবিপদ! এবার ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব বনে গেলেন।
ড্রাইভার উত্তর দিলো-- "এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দেবে।"
বিঃদ্রঃ- জ্ঞানী ব্যাক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হয়ে উঠবেন। আপনি যেমন মানুষের সাথে মিশবেন তেমনই আপনার চরিত্র গড়ে উঠবে।
এই জন্যই বলে--
"সৎ সঙ্গে স্বর্গবাস।
অসৎ সঙ্গে সর্বনাশ।"

মিটফোর্ড হাসপাতাল।শনিবার গভীর রাত।সার্জারি অ্যাডমিশন।৬০ বছরের একজন বৃদ্ধকে নিয়ে এসেছেন তার ছেলে-মেয়ে!এক কথায় বলতে গেলে র...
25/06/2022

মিটফোর্ড হাসপাতাল।
শনিবার গভীর রাত।
সার্জারি অ্যাডমিশন।
৬০ বছরের একজন বৃদ্ধকে নিয়ে এসেছেন তার ছেলে-মেয়ে!
এক কথায় বলতে গেলে রোগীর অবস্থা খারাপ!
পরীক্ষা-নিরীক্ষার পর ডায়াগনোসিস হল পারফোরেশন অফ গ্যাস কনটেইনিং হলো ভিসকাস (খাদ্যনালীতে ছিদ্র)।
আর্জেন্ট অপারেশন দরকার।

এনজি ( নাকে নল) করা হল, শিরাপথে ফ্লুইড দেয়া হল,প্রসাবের রাস্তায় নল করা হল। ইমারজেঞ্জি সকল টেস্ট পাঠানো হল। কিন্তু রোগীর অবস্থা আরো খারাপ হতে থাকল। রাত ৩:৩০ এ রোগী মারা গেল।

ডেথ নোট লেখার সময় রোগীর লোককে জিজ্ঞেস করলাম,"সকাল থেকেই উনার পেটে ব্যথা।আপনারা এতো দেরী করে আসলেন কেন?"
কাঁদতে কাঁদতে রোগীর লোক বলল,"স্যার আরো আগেই আসতাম।
আমাদের বাসা শরীয়তপুর। ঘাটে অনেক দেরী হইছে। ফেরী পাই নাই সময় মতো। সেতু চালু থাকলে হয়তো আব্বা বেঁচে যেতেন।"

রোগীর লোকের কথাগুলো আজ খুব মনে পড়ছে। এমন লাখো মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসবে আমাদের "পদ্মা-সেতু"! একান্তই আমাদের!
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা!💘© Mohammad Nazmush Shakib Bappi

রক্ত দানের পর নিজের যত্নঃবলা হয়ে থাকে ১ জন সুস্হ স্বাভাবিক মানুষের শরীরে মোট ওজনের ৮% রক্ত থাকে।মানে ৬০ কেজির একজন মানুষ...
23/06/2022

রক্ত দানের পর নিজের যত্নঃ

বলা হয়ে থাকে ১ জন সুস্হ স্বাভাবিক মানুষের শরীরে মোট ওজনের ৮% রক্ত থাকে।মানে ৬০ কেজির একজন মানুষের শরীরে ৪.৮ লিটার রক্ত থাকে।১ ব্যাগ রক্তে ৪৫০ মিলি রক্ত থাকে।রক্ত দেয়ার পর শরীরের রক্তচাপ কমে যায়,যার কারনে রক্ত দেয়ার সাথে সাথে হাঁটলে কম রক্তচাপের জন্য মাথা ঘুরাতে পারে এবং পরে যাওয়ার সম্ভাবনা থাকে।এজন্য রক্ত দেয়ার পর সর্বনিম্ন ৩০ মিনিট বিশ্রাম নিতে হবে এবং পানি অথবা তরল খাবার খেতে হবে।না হলে হতে পারে বড় রকমের দুর্ঘটনা।

বন্ধুর বোনকে রক্ত দিতে এসে প্রাণটাই গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
বন্ধুর ছোট বোনকে রক্ত দিতে এসে হাসপাতালের ভবনের নিচে পড়ে শাহরিয়ার শুভ (২৫) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। রক্ত দেয়ার পর মাথা ঘুরে ভবনের সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে যান শুভ।

বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালেই ঘটে এ দুর্ঘটনা। মুমূর্ষু অবস্থায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

শুভর বাবার নাম গোলাম মওলা রিপন। তাদের বাড়ি সাভারে। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন শুভ। পাশাপাশি ফিল্যান্সিংয়ের কাজও করতেন তিনি।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু মো. রাকিব হোসেন জানান, তাদের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তাদের পাশাপাশি বাড়ি শুভদের। রাকিবের ছোটবোন তানজিলা বাতজ্বরে আক্রান্ত। ২০ দিন ধরে সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাকে রক্তদানের জন্যই বন্ধু শুভকে সঙ্গে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন।

তিনি আরও জানান, হাসপাতালের ২য় তলায় রক্ত দেয়ার পর সিঁড়ির পাশে বসেছিল শুভ। তাকে রেখে রাকিব ৫ তলায় রোগীর কাছে যান। সেখান থেকে আবার ২য় তলায় এসেই শুনতে পান, মাথা ঘুরে ভবনের নিচে পড়ে গেছে শুভ। সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুভর মরদেহটি মর্গে রাখা হয়েছে।

আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন।

সিলেটের বন্যায় এক ফ্যামেলির ৭ জনের জীবন গেলো। প্রথমে তারা বুঝতেও পারেন নি পানি এত বাড়বে। হাটু সমান ছিলো পানি। রাত যতই গভ...
20/06/2022

সিলেটের বন্যায় এক ফ্যামেলির ৭ জনের জীবন গেলো।
প্রথমে তারা বুঝতেও পারেন নি পানি এত বাড়বে।
হাটু সমান ছিলো পানি।
রাত যতই গভির হচ্ছিলো পানিও বাড়ছিলো।
সবকিছু গুছিয়ে তারা খাটের উপর বসে ছিলেন।
কিছুক্ষনের মধ্যেই খাট পানিতে তলিয়ে যায়।
অন্যরুমের খাট এনে ডুবে থাকা খাটের উপর রাখা হয়,
এবং তারা দ্বিতীয় খাটের উপর অবস্থান করেন।
এর প্রায় ঘন্টাখানেকের মধ্যে
দ্বিতীয় খাটটিতেও পানি উঠে যায়।
এবার তারা চেয়ার, ট্রাংক, চালের ড্রামের উপর
কোনরকম বসে থাকেন।
শেষরাতের দিকে তাও পানিতে তলিয়ে যায়।
একবারের জন্যও তারা ভাবেন নি ঘর থেকে বের হতে হবে।
যখন দরজা দিয়ে বের হতে যাবেন তখন দেখতে পান
ঘরের চাল তাদের মাথা ছুঁই ছুঁই করছে।
কোনভাবেই বের হওয়া সম্ভব না।
ছোট ছোট ছেলেমেয়েগুলোকে
কোনরকম বাহিরে পাঠাতে পারলেও হয়তো তারা বেঁচে যেতো।
কিন্তু তাও সম্ভব হয়নি।
অবশেষে এক পরিবারের সাতজন একসাথে মৃত্যুবরন করেন।
কি মর্মান্তিক!
তাদের লাশও কেউ খুজে পায়নি।
আজ সকালে পানির বেগ কিছুটা কমে এলে
লাশগুলোকে উদ্ধার করে কর্মীরা।
এবং তাদের ঘরের পজিশন দেখে এমনটাই ধারনা করা হয়।
এতো মাত্র একটা ঘটনা, একটা পরিবার।
আরো হয়তো অনেক রয়েই গেল...
আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দিন।...
হে আল্লাহ! সিলেটবাসীকে রহম করুন।
©

গরীব রে sympathy দেবার মতো অনেক বড়লোক আছে। কিন্তু হলফ করে বলতে পারি একটা গরীব ও নাই যার ধনীদের প্রতি Empathy আছে।গরীব মা...
18/06/2022

গরীব রে sympathy দেবার মতো অনেক বড়লোক আছে। কিন্তু হলফ করে বলতে পারি একটা গরীব ও নাই যার ধনীদের প্রতি Empathy আছে।
গরীব মানেই ভাল, এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। এরা ধার্মিক ও না। খুব কম ফকির কে আমি নামাজ পড়তে দেখছি। মাথায় টুপি আর মুখে আল্লাহর নাম এদের কাছে ব্যবসার Investment.
আর রিক্সাওয়ালা, কাজের লোক এদের তো সবাই চেনেন। সুযোগে তারা কিভাবে সবাই কে জিম্মি করে। সুযোগ পাইলে এরা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের বুকে খঞ্জর বসাবে।তারপরও অকৃতজ্ঞ এদের সাহায্য করি। কিন্তু মাঝে মাঝে সত্যি আর ইচ্ছা করে না।

©ডাঃ সওগাত হোসেন

সকালের হাটু পানিতে হসপিটালে আসার পরে বিদ্যুৎ নেই। কিন্তু রুটিন বিশেষ করে  ইর্মাজেন্সি ওটি তো করতেই হবে, তাইতো পানি ডিঙিয়...
18/06/2022

সকালের হাটু পানিতে হসপিটালে আসার পরে বিদ্যুৎ নেই। কিন্তু রুটিন বিশেষ করে ইর্মাজেন্সি ওটি তো করতেই হবে, তাইতো পানি ডিঙিয়ে প্রফেসর স্যার ম্যাডামরাও চলে এসেছেন।

তাইতো ইলেকট্রিসিটি চলে যাবার পরে জেনারেটর চলছিলো। ওটির মাঝখানে জেনারেটরে বন্যার পানি ডুকে পড়ায় ওটি অন্ধকার হলে মোবাইলের আলোতে ওটি শেষ করার প্রাণান্তকর প্রচেষ্টা। এখন আর বিদ্যুৎ,জেনারেটর চলছে না😑

সিলেটের স্বাস্থ্য সেবার শেষ ভরসা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটু নতুন ঘটনার স্বাক্ষী হলাম আজ। ডাক্তাররা কিন্তু কাজ ছেড়ে পালায়নি।
© Tarek kousher

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিকেলীয় হাসি কান্না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share