05/04/2023
প্রতিটা মানুষের জীবনে এমন কিছু সময় অতিক্রম করে, ইচ্ছা /অনিচ্ছায় মনে রাখা বা ভুলে যাওয়া সম্পূর্ণভাবে নির্ভর করে প্রকৃতির উপর "অদ্ভুত এক পরিবেশের মধ্যে দিনাতিপাত কাটে সকাল –বিকাল–মধ্যরাত! তীব্র যন্ত্রনায় অতিবাহিত হয় প্রত্যাহিক পথ পরিক্রমা। প্রতিটা–ক্ষনের মানষিক যন্ত্রনার তাড়া করে বেড়ায়!!! আতংকিত ও কষ্টদায়ক সেই মূহুর্তগুলোর তথ্যচিত্র বা বর্ননা করা অসম্ভব!!!তখন প্রকৃতির কোন দিক মানুষের অনূকূলে থাকেনা " প্রতিকূলতার সাথে সংগ্রাম করতে হয় বেঁচে থাকার।দেখা পৃথিবীর মধ্যে এক অদেখা গিরিপথ অতিক্রম করতে হয় "নিজেকে নিয়ে নিজেই" একা পাড়ি দিতে হয় অজানা অন্ধকার এক সমুদ্রযাত্রা!!! দেখা–বুঝা–অনুভবের মধ্যে যতটুকু উপলব্ধি হয়,এই জাগতিক জগতটা ই মিথ্যা!!! মিথ্যা মরিচিকার পিছনে ছুটে চলে,বেঁচে থাকার মিথ্যা চেষ্টা,যা রীতিমতো সংগ্রামের মতো ই!!! যার শুরু আছে শেষ নেই! জীবনে এমন একটা সময় আসে স্বপ্ন দেখার, কল্পনার ক্যানভাসে আলপনায় আঁকা স্বপ্নের জগৎ বা স্বপ্নের পৃথিবী" কৈশর থেকে জীবনের প্রতিটা পদক্ষেপে কল্পনায় ভেসে বেড়ায় স্বপ্নের সেই অদেখা পৃথিবী"কল্পনায় আঁকা স্বপ্নের পৃথিবীটা হতে পারতো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবির মতো..... এক সাথে পথ চলার অঙ্গীকার আজ শুধুই সোনালী অতীত!!!