DotiT Solution

  • Home
  • DotiT Solution

DotiT Solution DotiT Solution আপনার ডিজিটাল মার্কেটিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
(7)

কনটেন্টে শুধু প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট মানুষ কেন দেখবে?সোজা কথা বলি –আপনি যদি প্রতিদিন শুধু প্রোডাক্টের ছবি দেন, ...
30/05/2025

কনটেন্টে শুধু প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট মানুষ কেন দেখবে?
সোজা কথা বলি –
আপনি যদি প্রতিদিন শুধু প্রোডাক্টের ছবি দেন, দাম বলেন, অফার বলেন…
তাহলে আপনার কাস্টমার ভাববে,
এই পেজে তো শুধু বিক্রির ধান্ধা! আমার তো কোনো লাভ নাই এখানে!
সোশ্যাল মিডিয়ায় মানুষ কেন আসে জানেন?
কিনার জন্য না!
আসে গল্প শুনতে, কিছু শিখতে, বিনোদন পেতে, নিজের মতো কিছু খুঁজে পেতে।
তাদের মনে আগ্রহ না হলে, তারা আপনার প্রোডাক্ট দেখেও স্ক্রল করে চলে যাবে।
কারন এটা তাদের ইচ্ছা
তাহলে কনটেন্টে কী থাকবে?
একটু গল্প বলেন। একটু মানুষ চিনেন।
ধরুন আপনি হাতে বানানো শোপিস বিক্রি করেন।
আপনি যদি শুধু লেখেন: হ্যান্ডমেড শোপিস – মাত্র ৪৫০ টাকা
এটা যে কেউ স্ক্রল করে চলে যাবে।
কিন্তু আপনি যদি লেখেন: এই শোপিসটা বানাতে ৩ দিন সময় লেগেছে।
ডিজাইনটা করেছি আমার ছোটবেলার একটা স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে
যখন গ্রামে মামার বাড়িতে বসে পুকুরের পাশে কচুরিপানা দিয়ে খেলতাম।”
এই গল্পটা মানুষ থেমে পড়বে।
কেউ কেউ বলবে – এক্স্যাক্টলি আমিও এমন কিছু খুঁজছিলাম বা আমার সাথেও এমন হয়েছে বা করেছি।

আপনি আরও বিভিন্ন বিষয় শেয়ার করতে পারেন,
একটা প্রোডাক্ট কে কবে গিফট দিয়েছে এর রিয়েকশন নিয়ে লিখতে পারেন।
কাস্টমার ইনবক্সে কী প্রশ্ন করে, তার উত্তর দিয়ে গল্প বানিয়ে বলতে পারেন।
আপনি কেন এই প্রোডাক্ট বানানো শুরু করলেন সেটা নিয়ে নিজের মতো করে বলতে পারেন।
একটা অর্ডার করতে গিয়ে আপনি কী মজারবা জটিল এক্সপেরিয়েন্স পেলেন এটা শেয়ার করতে পারেন।
কোনো প্রোডাক্ট তৈরি করতে গিয়ে পেছনের কঠিন বা আবেগের গল্প বলতে পারেন ।
তাই বলে কি শুধু গল্পই বলবেন প্রোডাক্ট সেল করবেন না ? অবশ্যই করবেন তবে গল্পের মধ্যেই মানে আপনি আপনার পেজ টা এমন ভাবে সাঝাবেন যেন মানুষ আপনার পেজে ঢুকে মজা পায়।
আপনার ব্যবসার প্রতিটা জিনিসের পেছনে একটা না একটা গল্প থাকে।
সেই গল্পটাই মানুষ শুনতে চায়।
কারণ মানুষ মানুষকে ফলো করে, প্রোডাক্টকে না।

আপনার কনটেন্ট যদি একটা কথা বলে:
এইটা কিনুন! এখন কিনুন তাহলে বস মানুষ ২ সেকেন্ডে চলে যাবে।
কিন্তু যদি বলেন: এইটা কেন বানালাম, বা আপনি কেন এটা পছন্দ করতে পারেন
তাহলে মানুষ পড়ে, রিলেট করে, এবং তবেই কিনে।
বিক্রি করতে চাইলে আগে মানুষের মন জিততে হয়। আর মন জয় হয় গল্প দিয়ে, শুধু অফার দিয়ে না।

দাদাদের নাকি বাংলাদেশি রুগি লাগবো না!এখন তো ফেসবুক এডে একাকার করে ফেলতেছে...!
04/02/2025

দাদাদের নাকি বাংলাদেশি রুগি লাগবো না!
এখন তো ফেসবুক এডে একাকার করে ফেলতেছে...!

আপনাদের এক ক্লাইন্ট মিষ্টি খাওয়ার জন্য ২২০০/-  দিছে।যদিও আপু ভুল করে এড পোস্টটি ডিলিট করে দিয়েছে তার পরে নতুন করে আমার এ...
03/02/2025

আপনাদের এক ক্লাইন্ট মিষ্টি খাওয়ার জন্য ২২০০/- দিছে।

যদিও আপু ভুল করে এড পোস্টটি ডিলিট করে দিয়েছে তার পরে নতুন করে আমার একাউন্টে টাকা পাঠিয়ে বলে নতুন পোস্ট করেছি নতুন করে এড রান করুন। কিন্তু পোস্ট ডিলিট করার কারনে ডলার ও তো স্পেন্ড হয়নি! এখন সে টাকা ফেরত নিবে না বলে মিষ্টি কিনে খান দামি মিষ্টি!!

♥ এখন ভাবতেছি ২২০০ টাকার দামি মিষ্টি কোথায় পাবো!

★ যাইহোক এতো টাকার মিষ্টিমুখ করা যাবে না ভাবছি এড বাজেট বাড়িয়ে দিবো আপুকে না বলেই!!

মার্কেটিং একটা অদ্ভুদ বিষয়, যতটুকু দিবেন ততটুকুই পাবেন।
26/01/2025

মার্কেটিং একটা অদ্ভুদ বিষয়, যতটুকু দিবেন ততটুকুই পাবেন।

জীবনে সব চেষ্টাই সফল হবে, এমন নিশ্চয়তা নেই। আপনি যতই চেষ্টা করুন, কখনো কখনো থামতে যায়া জরুরি। দেখুন বিশ্বের সবচেয়ে মূল্য...
10/01/2025

জীবনে সব চেষ্টাই সফল হবে, এমন নিশ্চয়তা নেই। আপনি যতই চেষ্টা করুন, কখনো কখনো থামতে যায়া জরুরি।

দেখুন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি, অ্যাপল, একটি স্মার্ট গাড়ির প্রজেক্টে কাজ শুরু করেছিল ২০১৪ সালে। প্রজেক্টটির পেছনে ২০০০ কর্মী ও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। কিন্তু ১০ বছর পর, ২০২৪ সালে, এই প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নেয় অ্যাপল।

মজার ব্যাপার হলো, অ্যাপলের জন্য এই প্রজেক্ট চালিয়ে যাওয়া কোনো অর্থনৈতিক সমস্যা ছিল না। ২০২৩ সালে তাদের ফ্রি ক্যাশ ফ্লো ছিল ৭৩ বিলিয়ন ডলারেরও বেশি। তারা চাইলে আরও ৭০ বছর এই প্রজেক্ট চালাতে পারত। কিন্তু তারা বুঝতে পেরেছিল, প্রজেক্টটি সঠিক পথে নেই এবং এতে আরও অর্থ ও সময় ব্যয় করা শুধুই অহংকার এবং নির্বুদ্ধিতার পরিচায়ক হবে। তাই দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিটি সাহসের সঙ্গে ব্যর্থতা মেনে নিয়ে এই প্রজেক্ট বন্ধ করে দেয়।

এই ঘটনা আমাদের শেখায়, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—কোথায় থামতে হবে, সেটা জানা।

জীবনের যে কোনো কাজে এগিয়ে যাওয়ার মতোই থেমে যাওয়াটাও একটি শিল্প। এবং এই শিল্প আয়ত্ত করা সাফল্যের চাবিকাঠি।

#জীবন #সফল #অনুপ্রেরণা

🟢 আমরা মনে করি ফেসবুকে এড রান করলেই সেল আসে!!🎯 আমার একটি গল্প শুনুন!!আমি নিজে একজন মার্কেটার হয়েও আমার নিজের একটি বিজনেস...
09/01/2025

🟢 আমরা মনে করি ফেসবুকে এড রান করলেই সেল আসে!!

🎯 আমার একটি গল্প শুনুন!!
আমি নিজে একজন মার্কেটার হয়েও আমার নিজের একটি বিজনেসে ১টি সেল আনতে আমার ১ মাস লেগেছিল, অন্য আর একটি বিজনেসে এড না দিলে ও সেল হয়।

কারণ কি?
আমার যে প্রডাক্ট এর সেল আনতে ১ মাস লাগছিল তার কারণ ছিল সেম প্রডাক্ট বাজারে অভাব ছিল না, কমোনিকেশন তেমন ভালো করতে পারিনি, সেম প্রডাক্টে অন্যরা হাজার হাজার ডলার স্পেন্ড করছে সেখানে আমি ছিলাম নবিশ! সেল না আসলে হাজার হাজার ডলার স্পেন্ড করার সক্ষমতা আমার ছিল না।

এটা আমার নিজের একটি প্রডাক্টের কথা বল্লাম আর হ্যা আমি ঐ প্রডাক্টটি অফ ও করে দিয়েছি বাজারে টিকে থাকতে হলে আমার ও হাজার হাজার ডলার স্পেন্ড করতে হবে সেটা আমার জন্য পসিবল ছিল না।

🎯 এবার আসি আপনার কথায়!!
বিজনেস করতে হলে মিনিমাম ৬মাস টাকা পয়সা খরচ করার পিপারেশন নিয়ে বিজনেস শুরু করতে হবে। এই ৬মাসে কয়টি প্রডাক্ট সেল হলো সেটা বড় কথা নয়, আপনার প্রডাক্টের রিভিউ কেমন সেটা বড় কথা। কাস্টমার সন্তুষ্টি অর্জনে আপনি কতটুকু সফল সেটা বড় কথা।

ইন্ড অফদা ডে- কাস্টমার সন্তুষ্টি অর্জনে সক্ষম হলে ৬ মাস পরে আপনার সেল এমনিতেই আসবে (তখন এডে রেসপন্স পাবেন)।

আগামীকাল দুপুর ১২ টা থেকে অনিবার্য কারণবসত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে ইন্টারনেট সেবা। (BTRC-প্রথম আলো)
02/08/2024

আগামীকাল দুপুর ১২ টা থেকে অনিবার্য কারণবসত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে ইন্টারনেট সেবা। (BTRC-প্রথম আলো)

02/08/2024

আরেকটা ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে গেলে কি করবেন?

একটি সফল ব্যবসা পরিকল্পনার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচে একটি ব্যবসা পরিকল্পনার প্রাথমিক ধাপগুলো দেওয়া হল:1. **বা...
26/06/2024

একটি সফল ব্যবসা পরিকল্পনার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচে একটি ব্যবসা পরিকল্পনার প্রাথমিক ধাপগুলো দেওয়া হল:

1. **বাজার গবেষণা**:
- আপনার ব্যবসার জন্য একটি নিখুঁত বাজার নির্বাচন করুন।
- লক্ষ্য গ্রাহক ও প্রতিযোগীদের বিশ্লেষণ করুন।

2. **বিজনেস মডেল**:
- আপনার পণ্য বা পরিষেবা কীভাবে আয় করবে তা পরিকল্পনা করুন।
- ভ্যালু প্রোপোজিশন নির্ধারণ করুন।

3. **বাণিজ্যিক নাম ও ব্র্যান্ডিং**:
- একটি আকর্ষণীয় ও প্রাসঙ্গিক ব্যবসায়িক নাম নির্বাচন করুন।
- লোগো, স্লোগান এবং ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করুন।

4. **ব্যবসা পরিকল্পনা তৈরি**:
- ব্যবসার মিশন, ভিশন এবং লক্ষ্য নির্ধারণ করুন।
- অর্থনৈতিক পরিকল্পনা ও প্রজেকশন তৈরি করুন।

5. **বাজেট ও ফান্ডিং**:
- প্রাথমিক বাজেট তৈরি করুন।
- ফান্ডিং এর উৎস নির্ধারণ করুন (ব্যাংক লোন, বিনিয়োগকারী ইত্যাদি)।

6. **আইনি অনুমোদন ও নিবন্ধন**:
- ব্যবসার লাইসেন্স ও নিবন্ধন সম্পন্ন করুন।
- প্রয়োজনীয় আইনগত পরামর্শ নিন।

7. **স্থান ও সরঞ্জাম**:
- ব্যবসার জন্য স্থান নির্ধারণ করুন।
- প্রয়োজনীয় সরঞ্জাম ও ইনভেন্টরি সংগ্রহ করুন।

8. **মানবসম্পদ**:
- কর্মচারী নিয়োগ ও প্রশিক্ষণ পরিকল্পনা করুন।
- কর্মচারীদের জন্য একটি পরিষ্কার জব ডেসক্রিপশন তৈরি করুন।

9. **মার্কেটিং ও প্রচার**:
- একটি মার্কেটিং পরিকল্পনা তৈরি করুন।
- সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্রচার মাধ্যম ব্যবহার করুন।

10. **পণ্য বা পরিষেবা চালু করা**:
- একটি সুষ্ঠু সময়সূচী অনুযায়ী পণ্য বা পরিষেবা বাজারে নিয়ে আসুন।
- গ্রাহকদের মতামত সংগ্রহ করুন ও প্রয়োজন অনুযায়ী সংশোধন করুন।

এই ধাপগুলো অনুসরণ করলে আপনি একটি সুষ্ঠু ব্যবসা পরিকল্পনা সাজাতে সক্ষম হবেন।

#সংগৃীত

সেল্সটিমের ট্রেনিং উন্নয়নের জন্য কিছু কার্যকরী পদ্ধতি অনুসরণ করতে পারেন:1. **নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা**: মাসিক বা ত্রৈ...
24/06/2024

সেল্সটিমের ট্রেনিং উন্নয়নের জন্য কিছু কার্যকরী পদ্ধতি অনুসরণ করতে পারেন:

1. **নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা**: মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করুন যেখানে নতুন বিক্রয় কৌশল, সফটওয়্যার আপডেট এবং বাজার প্রবণতা নিয়ে আলোচনা করা হবে।

2. **রোল প্লেয়িং সেশন**: বাস্তব জগতের পরিস্থিতিতে কীভাবে কার্যকরভাবে বিক্রয় করতে হবে তা শিখানোর জন্য রোল প্লেয়িং সেশন আয়োজন করুন। এটি সেল্স প্রতিনিধিদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের বিক্রয় দক্ষতা উন্নত করতে সাহায্য করে।

3. **অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম**: বিভিন্ন অনলাইন কোর্স, ওয়েবিনার এবং ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ট্রেনিং প্রদান করুন। এসব প্ল্যাটফর্ম সেল্স প্রতিনিধিরা তাদের সুবিধামতো সময়ে ব্যবহার করতে পারে।

4. **মেন্টরিং এবং কোচিং**: অভিজ্ঞ সেল্স প্রতিনিধিদের সাথে নতুন প্রতিনিধিদের জোড়া লাগিয়ে দিন। এতে তারা বাস্তব অভিজ্ঞতা শিখতে পারে এবং তাত্ক্ষণিক পরামর্শ পায়।

5. **গেমিফিকেশন এবং ইনসেনটিভস**: বিক্রয় প্রক্রিয়াকে আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক করতে গেমিফিকেশন পদ্ধতি ব্যবহার করুন। যেমন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরস্কার বা বোনাস প্রদান করা।

6. **ফিডব্যাক সেশন**: নিয়মিত ফিডব্যাক সেশন আয়োজন করুন যেখানে সেল্স প্রতিনিধিরা তাদের কাজের উপর ফিডব্যাক পাবে এবং উন্নতির জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাবে।

7. **বেস্ট প্র্যাকটিস শেয়ারিং**: সফল সেল্স প্রতিনিধিরা তাদের সাফল্যের কাহিনী এবং কৌশল শেয়ার করতে পারেন। এতে অন্যান্য প্রতিনিধিরা শিখতে পারে এবং নিজেদের কৌশল উন্নত করতে পারে।

8. **রিয়েল-টাইম ডেটা এবং অ্যানালিটিক্স**: বিক্রয় কার্যক্রমের উপর রিয়েল-টাইম ডেটা এবং অ্যানালিটিক্স ব্যবহার করুন যাতে সেল্স প্রতিনিধিরা তাদের পারফরম্যান্স সম্পর্কে অবগত থাকতে পারে এবং প্রয়োজনীয় পরিবর্তন করতে পারে।

9. **সেল্স প্রেজেন্টেশন এবং ডেমো ট্রেনিং**: সফটওয়্যারের ডেমো এবং প্রেজেন্টেশন কীভাবে আরও কার্যকরভাবে করতে হবে তা শিখানোর জন্য বিশেষ ট্রেনিং আয়োজন করুন।

10. **মোটিভেশনাল সেশন**: সময়ে সময়ে মোটিভেশনাল সেশন আয়োজন করুন যেখানে সেল্স প্রতিনিধিরা অনুপ্রেরণামূলক বক্তব্য শুনতে পারে যা তাদের মনোবল বাড়াতে সাহায্য করবে।

এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার সেল্স টিম আরও দক্ষ, আত্মবিশ্বাসী এবং কার্যকরী হয়ে উঠবে।

ই কমার্স বিজনেসের মডেল আমাদের দেশে এমন কেন? (লেখাটা বড় কিন্তু উপকারি আই থিঙ্ক)ফেসবুক পেইজ ভিত্তিক যে বিজনেসগুলো হয় সেগুল...
09/06/2024

ই কমার্স বিজনেসের মডেল আমাদের দেশে এমন কেন? (লেখাটা বড় কিন্তু উপকারি আই থিঙ্ক)

ফেসবুক পেইজ ভিত্তিক যে বিজনেসগুলো হয় সেগুলোকে কি কমার্স বিজনেস বলাটা সঠিক। কোটি টাকার প্রশ্ন তাই না?
যেহেতু ই কমার্স বিজনেসটা বাংলাদেশে আবিষ্কার হয় নাই এবং সারা বিশ্বেই এই বিজনেস হচ্ছে তাই আমাদের নিজেদের ইচ্ছা মতন ডেফিনেশন দেয়ার সুযোগ নেই।

সারা বিশ্বে ই কমার্স বিজনেসের যে মডেল আমাদের দেশেও সেরকম হলে আমরা বলতে পারবো আমরা সঠিক ভাবে ই কমার্স বিজনেস করছি।
দু:খজনক হলেও সত্যি আমরা সঠিক ই কমার্স মডেলে কাজ করছি না। কেউই করছি না বললে ভুল হবে তবে বেশিরভাগই করছি না এটা বলা যেতে পারে।

এখন প্রশ্ন হলো
আমরা কেন ই কমার্সে সঠিক মডেলে না গিয়ে ফেসবুক কে ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে নির্বাচন করলাম যেখানে ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ই-কমার্স বিজনেসেকে বুস্ট করার জন্য একটি খুবই কার্যকরী মার্কেটিং চ্যানেল কিন্তু অবশ্যই ই কমার্স প্ল্যাটফর্ম ফেসবুক নয়।

তাহলে ই কমার্সের সঠিক মডেল, ই কমার্স সাইটের মাধ্যমে যেটা করা হয় সেদিকে আমরা গেলাম না কেন এবং যাচ্ছি না কেন?

যারা উদ্যোক্তা তাদের কোনভাবেই দোষ দিতে আমি রাজি নই, তাদেরকে যেমন বুঝানো হয়েছে তারা সেটাই বুঝেছে আর সেটাই স্বাভাবিক। এখন কেন তাদের ফেসবুকই হচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম বুঝানো হয়েছে সেটা আমি ক্লিয়ার না, হতে পারে যারা বুঝিয়েছে তারাও ঠিক মতন বুঝে নাই।
এখন যেটা হয়েছে, যারা এক সময় ফেসবুক কে ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে উৎসাহ দিয়েছে এখন তারাই ই কমার্স ওয়েবসাইটের কথা বলছে কিন্তু লাভ তেমন হচ্ছে না। এর কারন কী।

একটি ই কমার্স সাইট সামলানো আর একটি ফেসবুক পেইজ খুলে কিছু পোস্ট বুস্ট করে বিজনেস করার মধ্যে অনেক পার্থক্য, ফেসবুক প্ল্যাটফর্ম তুলনামূলক ভাবে অনেক সহজ। যেমন সহজ যারা বিজনেস করছেন তাদের জন্য তেমন সহজ যারা কাস্টমার তাদের জন্য। তাই ফেসবুকেই সব কিছু করার একটা ট্রেন্ড তৈরি হয়েছে যা কি না সহজে ভেংগে ফেলা যাচ্ছে না কিন্তু সহজ থেকে একটু কঠিনে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়া ক্রেতাদের জন্য সমস্যা না হলেও বিক্রেতাদের জন্য ধীরে ধীরে সমস্যা হয়ে দাড়িয়েছে আর সামনে এটা বিরাট সমস্যার তৈরি হবে বলে আমার ধারনা। ইতিমধ্যে তৈরি হয়েও গেছে।

কেমন সমস্যা হচ্ছে

ওয়েবসাইট ভিত্তিক বিজনেসে আপনি অনেক ডাটা এনালাইসিস করে কাজ করতে পারবেন যা কি না ফেসবুকে সম্ভব নয়, মজার ব্যাপার হলো ফেসবুক এমন কিছু ফিচার রেখেছে যেখানে ফেসবুকের সাথে ওয়েবসাইট কানেক্ট করে কাজ করা যায়, এর কারন কী জানেন? কারন ফেসবুক নিজেও জানে তারা ই কমার্স প্ল্যাটফর্ম না, মার্কেটিং চ্যানেল। আর কাজগুলো ডাটাভিত্তিক না হবার কারনে অনেক টাকা নষ্ট হচ্ছে, অনেকের বিজনেস বন্ধ হচ্ছে।

ফেসবুক বিভিন্ন পলিসি ভায়োলেশনের জন্য বিজনেস পেইজকে অ্যাড রেস্ট্রিকটেড করে দেয় তাহলে সে পেইজ থেকে আর অ্যাড দেয়া যায় না, আর বিজনেসে কোন ওয়েবসাইট না থাকার কারনে বিজনেস সম্পুর্ন বন্ধ হয়ে যায়, ওয়েবসাইটের থাকলে কিছুদিন অন্তত অন্য মার্কেটিং চ্যানেলে অ্যাড দিয়ে বিজনেস চালু রাখা যায়

ওয়েবসাইট থাকলে আপনি ফেসবুকে একদম পারচেজ অ্যাড দিতে পারেন, যার ফলে ফেসবুক এমন অডিয়েন্স ফেসবুক থেকে খুঁজে বের করে যারা ওয়েবসাইট থেকে কেনাকাটা করে থাকে, সে ক্ষেত্রে অ্যাডের রেজাল্ট ভালো আসার সম্ভাবনা থাকে। ম্যাসেজ অ্যাডে ফেসবুক এমন অডিয়েন্সকে অ্যাড দেখায় যারা সাধারনত ম্যাসেজ করে থাকে বিভিন্ন পেইজে। বিভিন্ন পেইজে ম্যাসেজ করা অডিয়েন্স আর বিভিন্ন ওয়েবসাইট থেকে পারচেজ করা অডিয়েন্সে কিন্তু অনেক পার্থক্য।

বুঝতেই পারছেন সঠিক মডেলে না যাওয়ার ফলে আপনাকে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে ঠিক একই ভাবে আপনি অনেক কার্যকর ফিচারের সুবিধা নিতে পারছেন না।

আমাদের পাশের দেশ ভারত পিন্টারেস্ট প্ল্যাটফর্মে প্রচুর পরিমান মার্কেটিং করে থাকে, সেখানে ছবির সাথে ওয়েবসাইট লিংক করে দেয়া যায়, অডিয়েন্স সেখান ওয়েবসাইটে গিয়ে পারচেজ করে। আমি নিজে লক্ষ্য করেছি একদম ছোট কোম্পানি, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে কিন্তু তাদেরও ছোট হলেও একটা ই কমার্স সাইট আছে।

সব শেষে বলবো
যে কাজ যেখানে সেখানেই করা উচিত। ফেসবুক মার্কেটিং চ্যানেল,ফেসবুকে আপনার বিজনেসের মার্কেটিং হোক, কিন্তু ই কমার্স প্ল্যাটফর্মের জায়গাটা হচ্ছে ওয়েবসাইট। বলতে পারেন ওয়েবসাইট থেকে অররডার আসে না, আমি বলবো অর্ডার আনার কৌশল জানা থাকলে অর্ডার আসবে। আর আমি যেটা প্রায়ই বলি আপনার ই কমার্স সাইট থেকে যদি একটা অর্ডারও না আসে তারপরও আপনার একটি ওয়েবসাইট দরকার ওয়েবাসাইট মার্কেটিং টুল হিসেবেও কাজ করব।

#সংগৃীত

01/05/2024

যোগ্য ব্যক্তির মুখে সত্য শোনায় অহংকারের মতো।

অযোগ্য ব্যক্তির মুখে সত্য শোনায় বিনয়ের মতো।

Address

84/4 South Bishil Mirpur-01, Dhaka

1216

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801896303215

Alerts

Be the first to know and let us send you an email when DotiT Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DotiT Solution:

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share