18/11/2024
চমৎকার প্রো লেভেলের প্রেজেন্টেশনের যখন কনটেন্ট দিয়ে অ্যাড চালাবেন, মানুষ সাইকোলজিক্যাললি প্রিপায়ার্ড থাকে, এটা হচ্ছে এক্সক্লসিভ প্র্রোডাক্ট। তখন দামটা শুনলে তার কাছে অনেক দামী মনে হয় না। যখন আপনার উপস্থাপন, আপনার উপস্থিতি, আপনার প্রেজেন্টেশনটা সস্তা মানের হয়, তখন সাইকোলজিক্যাললি মানুষ প্রিপায়ার্ড থাকে, এটা সস্তা প্রডাক্ট হওয়ার কথা, কিন্তু দাম যখন শুনে বেশি, তখন কনভার্ট হয়না আর।
- সেলসম্যানের বাহিরেও যখন ওই প্রোডাক্ট যে সলিউশন করছে, সেই সলিউশনের এক্সপার্ট হিসেবে নিজের পেইজকে কিংবা নিজের অবস্থান বানিয়ে নিতে পারবেন, এবং মানুষ এ বিষয়ে সাজেশন নেওয়ার জন্য এক্সপার্ট হিসেবে আপনার কাছেই আসতে পছন্দ করে, এবং আপনার কথাই সবসময় মনে রাখে, এরকম হয়ে গেলে, সেই এক্সপার্ট ব্যক্তির কাছ থেকে কিনতে দাম বেশি মনে হয়না।
- মিনিমাম ৫টা প্লাটফর্মের মাধ্যমে আপনার উপস্থিতি সবার সামনে নিয়ে আসতে হবে।
ফেসবুক রিলস, ফেসবুক পেইজ, ইউটিউব, ব্লগ, টিকটক।
এই ৫টা প্লাটফর্মের মাধ্যমে সবার কাছে আপনাকে প্রেজেন্ট করার ট্রাই করেন, তাহলে ব্রান্ড ভ্যালু বাড়বে।
- অডিয়েন্সদের সাথে কানেক্ট করার মত ইভেন্ট এর আয়োজন করেন, তাতে UGC কনটেন্ট ক্রিয়েট হয় এবং ভ্যালু অনেক বাড়ে। তখন প্রাইস বেশি দিতে কেউ আর ভয় করেনা।
- এতদিন যেই পেইনপয়েন্ট টার্গেট করে, কনটেন্ট তৈরি করতেন, এবার পেইনপয়েন্ট চেঞ্জ করে অন্য কোন পেইনপয়েন্ট টার্গেট করে কনটেন্ট মেইক করেন।
- কনটেন্ট প্রেজেন্টেশনে বৈচিত্র নিয়ে আসেন। সব সময় প্রোডাক্টের বর্ণনা না বলে, কখনও মোমেন্টাম কনটেন্ট, কখনও ট্রলিং টাইপ কনটেন্ট, কখন কার্টুন টাইপ কনটেন্ট, কখন স্টোরি টেলিং কনটেন্ট এরকমভাবে কনটেন্টগুলোতে ভ্যারিয়েশন এনে অডিয়েন্সের কাছে উপস্থাপন করেন।
এটাই হচ্ছে এ রোগের ঔষধ।
ওই টার্গেট ঠিক নাই, এ মেডিসিন নিয়ে রোগ আর বাড়াইয়েন না।
এই ঔষধ যদি প্লান করে ব্যবহার করতে পারেন, তাহলে অর্ডার করতে এসে মানুষ ফিরে যাওয়াটা ধাপে ধাপে কমে আসবে, ইনশাআল্লাহ।
Send a message to learn more