14/04/2021
সচেতনতাই সুস্থতার মুল গোপন মন্ত্র। মানুষের শরীর ভাল থাকলে যেমন কাজে মন বসে তেমনি,মন ও থাকে সতেজ ও প্রফুল্লিত। তাই সুস্থ থাকা আমাদের সকলের জন্যই জরুরী।সুন্দর ও সুস্থভাবে বেচেঁ থাকার জন্য সর্ব প্রথম আমাদের সকলকেই হতে হবে সাস্থ্য সচেতন।মেনে চলতে হবে কিছু নিয়ম /সাস্থ্যবিধি।যে নিয়ম গুলো মানলে আমরা সকলেই থাকবো সুস্থ্য।
আরও একটি ব্যপার ভুলে গেলে চলবেনা/সকলকে মাথায় রাখতে হবে।সামনেই আসছে রমাজান। তাই রমজান এর কথা মাথায় রেখেই সাস্থ্য সচেতনতা ও বাড়াতে হবে।সতর্ক হতে হবে।কেননা,সুস্থ্য না থাকলে রোজা পালন বা উৎসব উৎযাপন হয়ে উঠতে পারে অনিশ্চিত। সে জন্যই এই মুহূর্তে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা উচিত। মনে রাখবেন নিজের শরীরের যত্ন নেওয়া বড় ইবাদাত।
তাহলে চলুন জেনে নেওয়া যাক সতর্কতা মূলক কিছু টিপস।
★খাবার খাওয়ার পূর্বে ১গ্লাস পানি পান করুন।এবং খাবার খাওয়ার পর পানি পান করুন।সারাদিনে অন্তত ২-৩লিটার পানি পান করুন।
★খাবার তালিকায় বেশি করে রাখুন আঁশ জাতীয় খাবার এবং প্রচুর পরিমানে শাক সবজি। বিরত থাকুন তেল জাতীয় খাবার থেকে।
★নিয়মিত ও পর্যাপ্ত পরিমানে ঘুমানো এবং রাতে তাড়াতড়ি ঘুমানোর অভ্যাস করুন।
★ রাতে খাবার খাওয়ার অন্তত ১-২ঘন্টা পর ঘুমাবেন।
★প্রতিদিন ১-২ঘণ্টা হাটার অভ্যাস গড়ে তুলুন।
★বাইরে বের হবার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
★ময়লা কাপড় দ্রুত ওয়াশ করবেন।
★হাচিঁ /কাশির সময় মুখ রুমাল বা টিস্যু দিয়ে ঢাকতে হবে।
★রান্না বা খাওয়ার আগে হাত এবং রান্নার জিনিস ভাল করে ধুয়ে নিতে হবে।
নিজেরা হই সচেতন
থাকি সুস্থ
অন্যদের ও সুস্থ রাখি।
আপনার এই সচেতনতাই হয়তো হাজারজনের সুস্থতার কারন হতে পারে।/সুস্থ রাখতে পারে।
নিজে থেকেই হই সচেতন,,,আপনি- আমি সচেতন, সে -তারা সুস্থ।এভাবেই সকলেই থাকি সুস্থ ও সুন্দর।
কারণ,,,,,, "স্বাস্থ্যই সম্পদ"